Xiaomi Redmi A7 Pro 4G রিভিউ: বাজেট‑ফ্রেন্ডলি স্মার্টফোনে 6000mAh ব্যাটারি কি বড় সুবিধা?
Xiaomi Redmi A7 Pro 4G রিভিউ: বাজেট‑ফ্রেন্ডলি স্মার্টফোনে 6000mAh ব্যাটারি কি বড় সুবিধা?
- 6000mAh বড় ব্যাটারি
- 120Hz রিফ্রেশ রেট
- Unisoc T7250 চিপসেট
- Unisoc T7250 চিপসেট
বাজেট‑ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে, যা স্ক্রলিং এবং অ্যানিমেশনকে অত্যন্ত মসৃণ এবং চোখে স্বাচ্ছন্দ্যদায়ক করে তোলে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 6000mAh বড় ব্যাটারি।
Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোনে 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহার যেমন কল করা, ভিডিও দেখা এবং হালকা মাঝারি গেম খেলার সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য।
Xiaomi Redmi A7 Pro 4G ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Unisoc T7250 Octa core (12nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.9 ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 6000mAh বড় ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং।
- ক্যামেরা : 13+0.08MP ডুয়েল রেয়ার এবং 8MP ফ্রন্ট।
বাক্সে যা থাকছে
Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোনের বক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন
- 15W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোনের বক্সটি দেখতে সাধারণ হলেও এর মধ্যে রয়েছে একটি মোবাইল, 15W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল, একটি সিলিকন কেস, সিম বের করার পিন এবং ইউজার ম্যানুয়াল। সবকিছু একসাথে থাকার কারণে বক্স থেকে ফোন বের করেই ব্যবহার শুরু করা সম্ভব হয়, আলাদাভাবে কিছু কেনার প্রয়োজন পড়ে না।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
বাজেট‑ফ্রেন্ডলি Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোনটির ডিজাইন দেখতে বেশ আকর্ষণীয়। ফোনের উচ্চতা 171.56 মিমি, প্রস্থ 79.47 মিমি, পুরুত্ব 8.15 মিমি এবং ওজন 208 গ্রাম, যা এক হাতে ধরে ব্যবহার করতে সহজ ও আরামদায়ক লাগে। ফোনের বডি পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি, ফলে এটি হালকা, টেকসই এবং দৈনন্দিন ব্যবহারে সহজে ক্ষতিগ্রস্ত হয় না।

ডিসপ্লের চারপাশে থাকা ফ্রেম বা বেজেলগুলো বেশ পাতলা, বিশেষ করে পাশে ও উপরের দিকে, যা ফোনটিকে আরও আধুনিক এবং প্রিমিয়াম লুক প্রদান করে। আর নিচের বেজেলটি সামান্য মোটা হওয়ায় ফোন ধরে রাখা সহজ হয় এবং দীর্ঘ সময় ব্যবহারের পরও বিরক্তিকর লাগে না। এছাড়া, ফোনের পিছনের ক্যামেরা মডিউলটি উপরের বাম কোণে রাখা হয়েছে, যা ফোনটিকে দেখতে আরও চমৎকার ও আধুনিক করে তোলে এবং ফটোগ্রাফারদের জন্য ছবি তোলা ও ভিডিও করা আরও সুবিধাজনক হয়।
ফোনটি Black, Mist Blue, Palm Green এবং Sunset Orange কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, যা ফোনকে একটি স্টাইলিশ ও আকর্ষণীয় লুক প্রদান করে। ব্যবহারকারীরা ফোনটি কেবল কার্যকর উদ্দেশ্যে নয়, বরং লুক বা ডিজাইনও ফ্যাশনেবল গুলো অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই কালারগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত স্টাইলের সঙ্গে সহজেই মানানসই হয় এবং ফোনকে আরও আধুনিক ও ট্রেন্ডি মনে করায়। যদিও ফোনের বডি প্লাস্টিকের হওয়ায় সম্পূর্ণ প্রিমিয়াম অনুভূতি দেয় না, তবুও এর টেকসিলিটি, দৃঢ়তা এবং তৈরির মান একটি বাজেট-ফ্রেন্ডলি ডিভাইস হিসেবে সন্তোষজনক।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.9‑ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যা ভিডিও দেখা, গেম খেলা বা ওয়েব ব্রাউজিংয়ের জন্য বড় ও সুবিধাজনক। বড় স্ক্রিনের কারণে ছবি ও ভিডিও আরও পরিষ্কারভাবে দেখা যায়। এছাড়া ডিসপ্লেটি 800 নিট পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে বাইরে বা তীব্র সূর্যালোকের নিচেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায় এবং ভিডিও বা ওয়েব পেজ আরও সহজে উপভোগ করা সম্ভব হয়।

ফোনের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সমর্থন করে, ফলে স্ক্রল করা বা গেম খেলার অভিজ্ঞতা অনেক মসৃণ এবং দ্রুত মনে হয়। বাজেট-ফ্রেন্ডলি ফোনের জন্য এটি একটি প্রশংসনীয় ফিচার এবং ব্যবহারকারীরা এতে সন্তুষ্ট থাকবেন। এছাড়া ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 84.3%, যা বেজেল কমিয়ে ভিজ্যুয়াল জায়গা বৃদ্ধি করে এবং ফোনকে আরও আধুনিক লুক ও উন্নত ভিউয়িং অভিজ্ঞতা দেয়।
ফোনের স্ক্রিন বড় হলেও রেজোলিউশন মাত্র (720x1600 পিক্সেল), তাই হাই- রেজোলিউশনের ভিডিও কিছুটা কম তীক্ষ্ণ দেখাতে পারে। এছাড়া LCD ডিসপ্লে OLED বা AMOLED-এর মতো গভীর কালো রঙ বা সম্পূর্ণ কনট্রাস্ট দিতে পারে না, ফলে সিনেমা দেখা বা গেম খেলার সময় রঙের উজ্জ্বলতা ও গভীরতা কিছুটা কম মনে হয়।
ক্যামেরা
Xiaomi Redmi A7 Pro স্মার্টফোনের পিছনের ক্যামেরা মডিউলটি সিম্পল কিন্তু কার্যকর। এতে আছে 13MP প্রাইমারি সেন্সর, যেখানে HDR, পোর্ট্রেট এবং নাইট মোড ফিচার সাপোর্ট করে, তাই ছবি পরিষ্কার ও মানসম্মতভাবে তোলা সম্ভব হয়।
সাথে থাকছে 0.08 MP সহায়ক (Auxiliary) লেন্স, যা গভীরতা (Depth) সেন্সিং এর কাজ করে। এর ফলে পোর্ট্রেট মোডে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার (bokeh effect) আরও প্রাকৃতিক ও সঠিকভাবে তৈরি হয়। এছাড়া এটি মূল ক্যামেরার সাথে মিলিয়ে ছবির ভিজ্যুয়াল গভীরতা ও ফোকাসের মান উন্নত করে। এই ক্যামেরা দিয়ে 1080p @30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়।

ফোনের সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দিনে এই ক্যামেরা দিয়ে ছবি তুললে স্পষ্ট ও জীবন্ত হয়, রঙও প্রাকৃতিক দেখায়। আর রাতে বা কম আলোতে ছবি তোলার সময় কিছুটা নইজ বা ধূসর ভাব আসতে পারে, সব মিলিয়ে বলা যায়, বাজেট-ফ্রেন্ডলি ফোন হিসেবে রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দৈনন্দিন ফটোগ্রাফির জন্য ভালো।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Xiaomi Redmi A7 Pro স্মার্টফোনটি HyperOS 3 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীর জন্য সহজ, মসৃণ এবং স্মার্ট ইন্টারফেস প্রদান করে। এর ব্যাটারি ম্যানেজমেন্ট এবং নিরাপত্তা ফিচার ভালোভাবে কাজ করে, ফলে দীর্ঘ সময় স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যায়। এছাড়া HyperOS 3-এর মাধ্যমে ফোনটি দ্রুত আপডেট পায়, মাল্টিটাস্কিং মসৃণ হয় এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও আরামদায়ক ও উন্নত হয়।

ফোনটিতে Unisoc T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এর ক্লক স্পীড 1.6 GHz থেকে 1.8 GHz পর্যন্ত। সঙ্গে রয়েছে Mali-G57 MP1 GPU এবং 4GB র্যাম, ফলে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং, মাঝারি মানের গেম খেলা এবং দৈনন্দিন কাজগুলো খুব সহজ ও মসৃণভাবে করা যায়।
ফোনটিতে 4G নেটওয়ার্ক, Bluetooth 5.2, USB চার্জিং পোর্ট এবং Wi-Fi 5 সাপোর্ট রয়েছে, যা দ্রুত কানেক্টিভিটি ও নির্ভরযোগ্য ডেটা ট্রান্সফার নিশ্চিত করে। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যুক্ত আছে। পাশাপাশি ফোনটিতে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, একসেলেরোমিটার, কম্পাস এবং জায়রোস্কোপ সাপোর্ট করে, ফলে দৈনন্দিন ব্যবহার, গেমিং ও নেভিগেশনের অভিজ্ঞতাও আরও স্মার্ট ও সহজ হয়।
ব্যাটারি লাইফ
Xiaomi Redmi A7 Pro স্মার্টফোনে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহার যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, ভিডিও দেখা, মাঝারি মানের গেম খেলা, কলে কথা বলা বা দৈনন্দিন কাজের ক্ষেত্রে ফোনটি সহজেই ১ দিনের বেশি চলতে পারে। এই ফোনে চার্জ করার জন্য রয়েছে 15W ফাস্ট চার্জিং। ফোনটিতে USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে চার্জ করা সম্ভব হয়।

সব মিলিয়ে বলা যায়, বাজেট অনুযায়ী ফোনটির ব্যাটারি যথেষ্ট বড় এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রদান করে। দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং হালকা থেকে মাঝারি গেমিংয়ের জন্য এটি বেশ উপযোগী। তাই যারা নিয়মিত ব্যবহারেও দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য ফোনটি দারুণ সুবিধাজনক।
বাংলাদেশে মূল্য
বাজেটের মধ্যে উন্নত ডিসপ্লে এবং বড় ব্যাটারি নিয়ে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 Pro স্মার্টফোন। বর্তমানে ফোনটির একটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে বাংলাদেশে। ফোনের (4GB র্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Black, Mist Blue, Palm Green এবং Sunset Orange।
Xiaomi Redmi A7 Pro 4G কি বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স দেয়?
Xiaomi Redmi A7 Pro ফোনটির ডিজাইন বেশ আকর্ষণীয় এবং প্রসেসর সাধারণ ব্যবহারের জন্য ভালো পারফরম্যান্স প্রদান করে। বড় ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। এছাড়া ডিসপ্লে যথেষ্ট পরিষ্কার ও উজ্জ্বল হওয়ায় ভিডিও দেখা এবং ব্রাউজিংয়ের অভিজ্ঞতা বেশ আরামদায়ক। তবে ফোনটিতে ধুলোবালি বা পানি প্রতিরোধী কোনো সুবিধা নেই, যা অনেক ব্যবহারকারীর কাছে কিছুটা অসুবিধাজনক মনে হতে পারে। সব মিলিয়ে, বাজেট অনুযায়ী এটি দৈনন্দিন ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব স্মার্টফোন।
Related Reviews
View More
Honor X6d 5G রিভিউ: ১৯,৯৯৯ টাকার ফোনে Mediatek Dimensity 6300 প্রসেসর কি সত্যই নজর কাড়বে?
বাজেট‑ফ্রেন্ডলির মধ্যে চমৎকার ফিচার নিয়ে ৭ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে...
Xiaomi Poco X8 Pro Max রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে 8500mAh ব্যাটারি এবং Mediatek Dimensity 9500s কি সত্যিই নজর কাড়বে?
ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালভাবে...
Vivo X300 Ultra রিভিউ: সত্যই কি প্রিমিয়াম বাজেটের মধ্যে সেরা ক্যামেরা ও পারফরম্যান্স পাওয়া যায়?
আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালভাবে এসেছে Vivo X300 Ultra স্মা...