Realme C100i রিভিউ: বাজেট ফ্রেন্ডলির এই ফোন কেমন পারফরম্যান্স দিচ্ছে?
Realme C100i রিভিউ: বাজেট ফ্রেন্ডলির এই ফোন কেমন পারফরম্যান্স দিচ্ছে?
- 7000mAh বড় ব্যাটারি
- 120Hz রিফ্রেশ রেট
- Unisoc T7250 চিপসেট
- HD+ ডিসপ্লে
বাজেট স্মার্টফোনের বাজারে Realme সবসময়ই একটি বিশ্বস্ত ব্র্যান্ড। এবার সেই বাজেট রেঞ্জ অনুসরণ করেই Realme বাংলাদেশের বাজারে এনেছে Realme C100i স্মার্টফোন। যারা কম দামে বড় ব্যাটারি, ভালো ডিসপ্লে, ধুলো সুরক্ষা এবং সাধারণ পারফরম্যান্স চান, তাদের জন্য ফোনটি তৈরি। ফোনটিতে রয়েছে 7000mAh বড় ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা প্রদান করে।
Realme C100i স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 প্রসেসর, যা সাধারণ ব্যবহারের ক্ষেত্রে স্মুথ পারফরম্যান্স দেয়। এছাড়া ধুলোবালি এবং হালকা পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP64 রেটিং। ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দেখে নিন।
Realme C100i ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Unisoc T7250 (12nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.8 ইঞ্চি IPS LCD স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 7000mAh বড় ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জার।
- বিল্ড: ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধী IP64 রেটিং।
বাক্সে যা থাকছে
Realme C100i স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- Realme C100i স্মার্টফোন
- 15W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
বাক্সের ভেতরে Realme ব্যবহারকারীদের প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। বাক্সে আপনি পাবেন একটি Realme C100i স্মার্টফোন, 15W চার্জার, USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং ইউজার ম্যানুয়াল। এছাড়া একটি প্রোটেকটিভ কেসও দেওয়া থাকে, যা শুরু থেকেই ফোনকে স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
বাজেট ফ্রেন্ডলির মধ্যে Realme C100i স্মার্টফোনটির ডিজাইন বেশ চমৎকার। ফোনের পিছনের প্যানেল এবং চারপাশের ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি, যা হালকা এবং মজবুত, ফলে দৈনন্দিন ব্যবহারে ফোনটি সহজে ক্ষতিগ্রস্ত হয় না। ফোনের পিছনের ক্যামেরা মডিউল উপরের বাম কোণে লম্বাভাবে সাজান আছে, তাই ফোনটি দেখতে আরও চমৎকার ও আধুনিক লাগে। পাশাপাশি ছবি তোলা বা ভিডিও করার সময় ফোনটি ব্যবহার করতেও বেশ সুবিধা হয়।
ফোনটির উচ্চতা 166.48 mm, প্রস্থ 78.23 mm এবং পুরুত্ব 8.38 mm স্লিম। এছাড়া ফোনটির ওজন 208 গ্রাম, হলেও এটি ভারসাম্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে। কিন্তু বড় ব্যাটারির কারণে ফোনটি কিছুটা মোটা ও ভারী, তাই দীর্ঘ সময় এক হাতে ব্যবহার করলে সামান্য অস্বস্তি অনুভূত হতে পারে। তবে ভারসাম্যপূর্ণ ডিজাইনের কারণে ফোনটি ভালোভাবে হাতে ধরা যায় এবং হাত থেকে পিছলে পড়ার সম্ভাবনা খুবই কম থাকে।

ফোনটির ডিসপ্লেতে তুলনামূলকভাবে পাতলা বেজেল ব্যবহার করা হয়েছে, যা বাজেট ফোন হিসেবে দেখতে বেশ ভালো লাগে। পাশাপাশি এই ফোনে যুক্ত আছে IP64 রেটিং। এটি ধুলোবালি এবং হালকা পানির ছিটা প্রতিরোধ করতে পারে। তবে পানিতে ডুবানো বা পানির চাপ সহ্য করার জন্য উপযুক্ত নয়। বাজেটের মধ্যে এই ধরনের সুবিধা থাকাটা অনেক প্রশংসনীয়, কারণ এই দামের অনেক ফোনে এমন সুবিধা দেখা যায় না।
ফোনটি Dawn Purple ও Dusk Gray—এই দুটি রঙে পাওয়া যায়, যা দেখতে বেশ সুন্দর ও আধুনিক এবং সহজেই ব্যবহারকারীদের সঙ্গে মানিয়ে যায়। যদিও ফোনের বডি প্লাস্টিকের হওয়ায় পুরোপুরি প্রিমিয়াম ফিল পাওয়া যায় না। তবে ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী ভালো এবং ব্যবহারেও বেশ মজবুত মনে হয়।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Realme C100i স্মার্টফোনে রয়েছে 6.8 ইঞ্চির বড় IPS LCD ডিসপ্লে, যা স্ক্রলিং, ভিডিও দেখা এবং গেম খেলার সময় মোটামুটি স্মুথ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া ডিসপ্লের বেজেল তুলনামূলকভাবে পাতলা হওয়ায় লুকের দিক থেকে খুব বেশি আকর্ষণীয় মনে হয়, ফলে দৈনন্দিন কাজ যেমন ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা হালকা গেম খেলা সহজ ও আরামদায়কভাবে করা যায়।

ডিসপ্লে বড় হলেও এর রেজোলিউশন HD+ (720x1570 পিক্সেল), তাই উচ্চ মানের ভিডিও দেখার সময় ছবি কিছুটা কম পরিষ্কার লাগতে পারে। এছাড়া এটি LCD ডিসপ্লে হওয়ায় OLED বা AMOLED স্ক্রিনের মতো গাঢ় রঙ ও বেশি উজ্জ্বলতা পাওয়া যায় না, ফলে সিনেমা দেখা বা গেম খেলার সময় স্ক্রিনের রঙ কিছুটা কম প্রাণবন্ত মনে হতে পারে।
ফোনটির ডিসপ্লেতে সর্বোচ্চ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা, গেম খেলা এবং অ্যানিমেশন দেখার সময় অনেক বেশি স্মুথ ও দ্রুত অভিজ্ঞতা পাওয়া যায়। বাজেট ফোন হিসেবে এটি একটি ভালো সুবিধা। এছাড়া স্ক্রিনটি সর্বোচ্চ 900 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা রোদে থাকলেও ডিসপ্লে সহজে দেখা যায়।
ক্যামেরা
Realme C100i স্মার্টফোনের রেয়ারে 8MP AI প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যার সঙ্গে LED ফ্ল্যাশ, HDR এবং Continuous Shooting বা Burst Mode সুবিধা রয়েছে। HDR ফিচারের কারণে ছবি তোলার সময় আলো ও ছায়ার ভারসাম্য ঠিক থাকে, তাই ছবিগুলো বেশি স্বাভাবিক ও সুন্দর দেখায়। আর Continuous Shooting বা Burst Mode ব্যবহার করলে দ্রুত চলা কোনো বস্তুর একসাথে একাধিক ছবি সহজে তোলা যায়।
ফোনটি 1080p@30fps রেজোলিউশনে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে, যা সাধারণ ভিডিও রেকর্ডিংয়ের জন্য মোটামুটি ভালো। এই ক্যামেরাতে AI System Optimization, AI Battery Optimization, AI NetPilot এবং AI Image Editing ফিচার রয়েছে, যার মাধ্যমে ছবি স্বয়ংক্রিয়ভাবে আরও সুন্দর ও পরিষ্কার করে তোলা যায়। তবে ফোনটিতে আল্ট্রা ওয়াইড বা ম্যাক্রো ক্যামেরা না থাকায় দূরের জিনিস জুম করলে ছবির মান কিছুটা কমে যেতে পারে।

ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি তোলা ও ভিডিও কলের জন্য ভালো অভিজ্ঞতা দেয়। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে মোটামটি ভালো ছবি পাওয়া যায়।
সব মিলিয়ে, ফোনের রেয়ার ও ফ্রন্ট ক্যামেরা মূলত তাদের জন্য ভালো, যারা খুব বেশি ছবি তোলেন না। সাধারণ ব্যবহার যেমন সেলফি, ভিডিও কল বা মাঝে মাঝে ছবি তোলার জন্য এটি ঠিকঠাক কাজ করে। তবে ভালো মানের ফটোগ্রাফির জন্য এই ফোন উপযুক্ত নয়।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Realme C100i ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা একটি আধুনিক ও আপডেটেড সফটওয়্যার। এর ফলে ব্যবহারকারীরা স্মুথ পারফরম্যান্স, উন্নত নিরাপত্তা এবং নতুন ফিচারের সুবিধা পান। এছাড়া Android 16 এর ইউজার ইন্টারফেস খুবই সহজ ও ব্যবহারবান্ধব, তাই দৈনন্দিন ব্যবহার, গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারে ভালো অভিজ্ঞতা পাওয়া যায়।

ফোনটিতে দেওয়া হয়েছে 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Unisoc T7250 প্রসেসর, যা 1.6 GHz থেকে 1.8 GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে। সাথে আছে Mali-G57 MP1 GPU এবং 4GB র্যাম, ফলে দৈনন্দিন কাজ যেমন কল, মেসেজ, ইউটিউব দেখা এবং হালকা গেমিংয়ের জন্য ভালো পারফরম্যান্স পাওয়া যায়।
সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 5.2, Wi-Fi 5, 4G নেটওয়ার্ক এবং USB চার্জিং সাপোর্ট করে। সব মিলিয়ে, ফোনটির সফটওয়্যার ও পারফরম্যান্স সাধারণ ব্যবহারকারীদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট উপযোগী।
ব্যাটারি লাইফ এবং চার্জিং
Realme C100i স্মার্টফোনে 7000mAh বড় ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি করেছে, এই ব্যাটারি 6 বছর পর্যন্ত ভালো পারফরম্যান্স দিতে পারে এবং 100% চার্জে সাধারণ ব্যবহার যেমন ভিডিও দেখা, কল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার ও হালকা গেম খেলার ক্ষেত্রে প্রায় ৩ দিন পর্যন্ত চলতে পারে। তবে বাস্তবে ব্যবহারে দেখা গেছে, 100% চার্জে মাঝারি সেটিংসে Free Fire গেম প্রায় ১০ ঘণ্টার বেশি খেলা যায়, আর সাধারণ ব্যবহার করলে ফোনটি প্রায় ২ দিনের বেশি ব্যাকআপ দিতে পারে।

ফোনটির ব্যাটারি বড় হলেও এতে মাত্র 15W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে, ফলে ব্যাটারি পুরোপুরি চার্জ হতে কিছুটা বেশি সময় লাগে। এই ফোনে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়। সব মিলিয়ে, বড় ব্যাটারির কারণে ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করা যায়, তবে কম চার্জিং স্পিডের কারণে এই ফোন অনেক ব্যবহারকারী কাছে অসুবিধাজনক মনে হতে পারে।
বাংলাদেশে মূল্য
বাজেট ফ্রেন্ডলির মধ্যে Realme C100i স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র্যাম+64GB স্টোরেজ)-এর দাম ১৫,৯৯৯ টাকা এবং (4GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Dawn Purple এবং Dusk Gray। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।
Realme C100i বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে কেমন পারফর্ম করে?
Realme C100i ফোনের সবচেয়ে ভালো দিক হলো বড় ব্যাটারি। ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার করার সুবিধা দেয়। এছাড়া Unisoc T7250 প্রসেসর সাধারণ ব্যবহারে ভালো পারফরম্যান্স প্রদান করে, IP64 রেটিং ধুলোবালি ও হালকা পানির ছিটা থেকে ফোনকে কিছুটা সুরক্ষা দেয় এবং 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে তুলনামূলকভাবে ভালো ও স্মুথ অভিজ্ঞতা নিশ্চিত করে। তবে ক্যামেরার দিক থেকে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, তাই এটি ফটোগ্রাফির জন্য খুব বেশি উপযুক্ত নয়। সব মিলিয়ে, যারা দীর্ঘ ব্যাটারি লাইফ, সাধারণ ব্যবহারে স্মুথ পারফরম্যান্স এবং হালকা সুরক্ষাসহ একটি ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে।
Related Reviews
View More
Vivo T5 Pro রিভিউ: মিড রেঞ্জ বাজেটের ফোনে পারফরম্যান্স কতটা শক্তিশালী?
মিড রেঞ্জ বাজেটের মধ্যে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Vivo T5 Pro স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Qu...
Motorola Edge 70 Pro রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের ফোনে পারফরম্যান্সের আসল চিত্র
মটোরোলা গত কয়েক বছর ধরে তাদের Edge সিরিজের ফোনগুলো আরও উন্নত করার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় তারা...
৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ক্যামেরা ফোন ২০২৬
আপনি কি ছবি তুলতে বা ভ্লগ ভিডিও বানাতে ভালোবাসেন, কিন্তু বাজেটের কারণে ভালো ক্যামেরা ফোন খুঁজে পাচ্ছ...