Vivo T5 Pro রিভিউ: মিড রেঞ্জ বাজেটের ফোনে পারফরম্যান্স কতটা শক্তিশালী?
Vivo T5 Pro রিভিউ: মিড রেঞ্জ বাজেটের ফোনে পারফরম্যান্স কতটা শক্তিশালী?
- 144Hz রিফ্রেশ রেট
- Snapdragon 7s Gen চিপসেট
- 9020mAh বিশাল ব্যাটারি
- IP68/IP69 রেটিং
- টেলিফটো লেন্স নেই
- 3.5mm হেডফোন জ্যাক নেই
মিড রেঞ্জ বাজেটের মধ্যে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Vivo T5 Pro স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর, যা দৈনন্দিন কাজ বা গেম খেলার সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি একটানা দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 9020mAh বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে।
Vivo T5 Pro স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে, যা স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার সময় অনেক বেশি স্মুথ অভিজ্ঞতা দেয়। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং। দেখুন ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং দাম সম্পর্কে সম্পূর্ণ রিভিউ
Vivo T5 Pro ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Qualcomm Snapdragon 7s Gen 4 (4nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.83 ইঞ্চি AMOLED স্ক্রিন এবং 144Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 9020mAh বিশাল ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং।
- ক্যামেরা: 50MP Sony IMX882 রেয়ার এবং 32MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড: ধুলোবালি ও পানি প্রতিরোধী IP68/IP69 রেটিং।
বাক্সে যা থাকছে
Vivo T5 Pro স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- Vivo T5 Pro স্মার্টফোন
- 90W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
Vivo T5 Pro এর বাক্সে ব্যবহারকারীর প্রয়োজনীয় সব জিনিসই দেওয়া থাকে। বাক্সের মধ্যে আপনি পাবেন একটি স্মার্টফোন, 90W ফাস্ট চার্জার, USB Type-C ক্যাবল, সিম বের করার পিন, ইউজার ম্যানুয়াল এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র। এছাড়া ফোন সুরক্ষার জন্য একটি কভারও দেওয়া হয়।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Vivo T5 Pro স্মার্টফোনটির ডিজাইন বেশ সুন্দর ও আকর্ষণীয়। ফোনটি হালকা এবং মজবুত রাখার জন্য পিছনের অংশ ও চারপাশে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে, ফলে হাতে ধরলে আরামদায়ক অনুভূতি পাওয়া যায় এবং দেখতে আধুনিক ও স্টাইলিশ লাগে। এছাড়া ফোনের সামনে AMOLED ডিসপ্লে রয়েছে, যা ব্যবহারকারীদের পরিষ্কার ও আকর্ষণীয় ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।
ফোনের উচ্চতা 163.73 mm, প্রস্থ 76.18 mm, পুরুত্ব 8.25 mm এবং ওজন 213 গ্রাম। ফোনের চারপাশের কোণগুলো হালকা বাঁকানো, তাই ফোনটি হাতে ধরতে বেশ আরামদায়ক লাগে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও অস্বস্তি কম হয়। এছাড়া ডিসপ্লের চারপাশের বেজেলগুলো খুবই পাতলা, যার ফলে ফোনটি দেখতে আরও সুন্দর লাগে এবং ভিডিও দেখা বা গেম খেলার সময় ভালো অভিজ্ঞতা পাওয়া যায়।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68/IP69 রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। তবে দীর্ঘ সময় চাপযুক্ত পানির মধ্যে ব্যবহারের জন্য ফোনটি উপযুক্ত নয়। এছাড়া ফোনটির পিছনের ক্যামেরা মডিউলটি সাধারণত লম্বা আকারে রয়েছে। মডিউলের চারপাশে চকচকে ফিনিশ ব্যবহার করা হয়েছে, যা ফোনটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এবং দেখতে আরও প্রিমিয়াম ও আকর্ষণীয় লাগে।
ফোনটি Cosmic Black এবং Glacier Blue এই দুটি সুন্দর রঙে পাওয়া যায়। Cosmic Black রঙটি ফোনকে একটি স্টাইলিশ ও প্রিমিয়াম লুক দেয়, আর Glacier Blue রঙটি উজ্জ্বল ও আধুনিক অনুভূতি প্রদান করে। এই দুইটি রঙই ফোনটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এবং ব্যবহারকারীদের সঙ্গে সহজেই মানিয়ে যায়। যদিও ফোনের বডি প্লাস্টিকের হওয়ায় প্রিমিয়াম অনুভূতি পাওয়া যায় না, তবে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মিড রেঞ্জ ব্যবহারকারীদের জন্য সন্তোষজনক।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Vivo T5 Pro স্মার্টফোনটিতে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে, যা ভিডিও দেখা, ছবি দেখা এবং গেম খেলার সময় রঙগুলোকে আরও উজ্জ্বল ও সুন্দরভাবে দেখায়। ডিসপ্লের চারপাশের বেজেল খুব পাতলা হওয়ায় স্ক্রিনটি বড় এবং আকর্ষণীয় মনে হয়। পাশাপাশি এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা, গেম খেলা এবং অ্যানিমেশন অনেক বেশি মসৃণ ও দ্রুত হয়।

ফোনটির স্ক্রিনের রেজোলিউশন FHD+ (1260×2800 পিক্সেল), যার ফলে ছবি ও ভিডিওগুলো খুবই পরিষ্কার ও স্পষ্টভাবে দেখা যায় এবং গেম খেলার সময় রঙগুলো আরও উজ্জ্বল ও জীবন্ত লাগে। এছাড়া বড় ডিসপ্লে হওয়ায় ফোনটি ব্যবহার করা বেশ আরামদায়ক হয় এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে তুলনামূলকভাবে কম চাপ পড়ে, তাই ভিডিও দেখা, গেম খেলা বা সাধারণ কাজ সবকিছুই সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ লাগে।
ডিসপ্লেটি সর্বোচ্চ 5000 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, যার কারণে তীব্র রোদে বা বাইরে আলো বেশি থাকলেও স্ক্রিনের লেখা, ছবি এবং ভিডিও খুব সহজে পরিষ্কারভাবে দেখা যায়। এর স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 90.3%, তাই ডিসপ্লের জায়গা অনেক বেশি পাওয়া যায়, ফলে ভিডিও দেখা, সিনেমা উপভোগ করা বা গেম খেলার সময় স্ক্রিন আরও বড় এবং আকর্ষণীয় মনে হয়।
ক্যামেরা
Vivo T5 Pro স্মার্টফোনের রেয়ার ক্যামেরায় f/1.8 অ্যাপারচারের 50MP Sony IMX 882 প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, AI HDR ফিচার এবং OIS সাপোর্ট করে, ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায় এবং ছবির ডিটেইলস আরও পরিষ্কার থাকে। পাশাপাশি AI HDR ফিচার ছবির আলো ও ছায়ার ভারসাম্য ঠিক রাখে, তাই ছবি আরও প্রাকৃতিক ও সুন্দর দেখায় এবং OIS ফিচারের সাহায্যে হাত নড়াচড়া করে ভিডিও করলেও তা স্মুথভাবে ধারণ হয়।
সাথে আছে 2MP ডেপথ সেন্সর, যা ছবির ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে ব্লার করে, ফলে ছবি দেখতে চমৎকার লাগে। এই ক্যামেরাতে AI Object Detection, AI Erase, AI Photo Enhancement, AI Night Mode, AI Beauty Mode এবং AI Portrait Mode ফিচার রয়েছে, যার মাধ্যমে ছবি আরও পরিষ্কার, সুন্দর এবং প্রফেশনাল মানের হয়। কম আলোতেও ভালো ছবি তোলা যায়, মুখের ডিটেইলস সুন্দর দেখায় এবং অপ্রয়োজনীয় জিনিস সহজে মুছে ফেলা যায়।

ফোনটিতে আল্ট্রা ওয়াইড বা ম্যাক্রো ক্যামেরা নেই, তাই খুব দূরের বা খুব ছোট বস্তুর ছবি জুম করলে খুব পরিষ্কার নাও হতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরা দিনের আলোতে ভালো ও পরিষ্কার ছবি পারে এবং 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারে। তবে রাতে বা কম আলোতে ছবি তুললে ভালো ফলাফল পাওয়া যায়, কিন্তু দিনের আলোর মতো হয় না। এছাড়া কম আলোতে 4K ভিডিও রেকর্ড করলে ভিডিও–র মান কিছুটা কমে যেতে পারে।
ফোনটির সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে। দিনের পর্যাপ্ত আলোতে এই ক্যামেরা দিয়ে পরিষ্কার ও ডিটেইলসহ সেলফি তোলা যায় এবং 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব। তবে কম আলো বা রাতে ছবি তুললে মান কিছুটা কমে যেতে পারে। তাই অন্ধকারে ভালো ছবি পেতে অতিরিক্ত আলোর প্রয়োজন হয়।
সব মিলিয়ে, ফোনের রেয়ার ও ফ্রন্ট ক্যামেরাটি দৈনন্দিন ফটোগ্রাফির জন্য সন্তোষজনক। তবে যারা পেশাদারভাবে ফটোগ্রাফি করতে পছন্দ করেন, তাদের জন্য এটি উপযুক্ত নাও হতে পারে।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Vivo T5 Pro স্মার্টফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের জন্য একটি স্মুথ ও আধুনিক ইন্টারফেস দেয়, ফলে ফোন ব্যবহার করা আরও সহজ ও আরামদায়ক লাগে। এছাড়া OriginOS 6 এর কারণে অ্যানিমেশন, নোটিফিকেশন এবং কাস্টমাইজেশন আরও ভালোভাবে কাজ করে, তাই দৈনন্দিন ব্যবহারের জন্য ফোনটি সুবিধাজনক হয়ে ওঠে।
অন্যদিকে Android 16 এর নতুন আপডেট ফোনের সিকিউরিটি ও পারফরম্যান্স আরও উন্নত করে, যার ফলে ফোনটি দ্রুত কাজ করে এবং নিরাপদ থাকে। এতে গেম খেলা, ভিডিও দেখা বা অ্যাপ ব্যবহার করার সময় ব্যবহারকারীরা আরও স্মুথ ও ভালো অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর, যা সর্বোচ্চ 2.7GHz ক্লক স্পীডে কাজ করে। সাথে রয়েছে Adreno 810 GPU এবং 8GB র্যাম। পারফরম্যান্স পরীক্ষা করার জন্য ফোনটি ব্যবহার করে দেখেছি আমি। ফোনটিতে PUBG, Call of Duty: Mobile এবং Free Fire এর মতো গেমগুলো হাই গ্রাফিক্সে এবং স্থির ফ্রেম রেটে খেলা যায়। তবে আলট্রা হাই-গ্রাফিক্সে খেলার সময় ফোন মাঝে মাঝে ল্যাগ দেয়।
নিরাপত্তার জন্য এই ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G নেটওয়ার্ক, Bluetooth 5.2, USB চার্জিং এবং Wi-Fi 6 সাপোর্ট করে। সব মিলিয়ে, ফোনটির সফটওয়্যার ও পারফরম্যান্স মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য বেশ ভালো ও সন্তোষজনক।
ব্যাটারি লাইফ এবং চার্জার
Vivo T5 Pro স্মার্টফোনে 9020mAh বড় ব্যাটারি রয়েছে। ব্যাটারি পারফরম্যান্স পরীক্ষা করে দেখা গেছে, ফোনটি 100% চার্জে PUBG এবং Call of Duty গেম হাই গ্রাফিক্সে প্রায় ৮ ঘণ্টারও বেশি সময় চলতে পারে। অন্যদিকে সাধারণ ব্যবহার যেমন ফোনে কথা বলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল, ভিডিও দেখা এবং হালকা গেম খেলার ক্ষেত্রে ফোনটি সহজেই প্রায় ২ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

ফোনটিতে যুক্ত আছে 90W ফাস্ট চার্জিং, যার মাধ্যমে 37 মিনিটে 50% চার্জ করা সম্ভব হয়। এই ফোনে USB Type-C 2.0 ক্যাবল দিয়ে চার্জ করা যায়। সব মিলিয়ে, ফোনের বিশাল ব্যাটারি এবং দ্রুত চার্জিং সুবিধার কারণে বারবার চার্জ দেওয়ার ঝামেলা থাকেনা এবং গেম খেলা বা দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়।
বাংলাদেশে মূল্য
মিড রেঞ্জ বাজেটের মধ্যে চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে Vivo T5 Pro স্মার্টফোন। ফোনের (8GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪২,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Cosmic Black এবং Glacier Blue। বর্তমানে এই ফোন বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।
Vivo T5 Pro কেমন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত?
Vivo T5 Pro ফটোগ্রাফির জন্য খুব বেশি উপযুক্ত না হলেও ফোনটির পারফরম্যান্স ভালো। ফোনে থাকা Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর তুলনামূলক শক্তিশালী কাজের ক্ষমতা দেয়, ফলে অ্যাপ ব্যবহার ও গেম খেলা সহজ হয়। এছাড়া AMOLED ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে এবং 9020mAh বিশাল ব্যাটারির কারণে ফোনটি একটানা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়। সব মিলিয়ে, যারা গেম খেলতে, ভিডিও দেখতে এবং বেশি সময় ব্যাটারি ব্যাকআপ পেতে চান, তাদের জন্য Vivo T5 Pro স্মার্টফোন উপযুক্ত একটি বিকল্প।
Related Reviews
View More
Realme C100i রিভিউ: বাজেট ফ্রেন্ডলির এই ফোন কেমন পারফরম্যান্স দিচ্ছে?
বাজেট স্মার্টফোনের বাজারে Realme সবসময়ই একটি বিশ্বস্ত ব্র্যান্ড। এবার সেই বাজেট রেঞ্জ অনুসরণ করেই Re...
Motorola Edge 70 Pro রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের ফোনে পারফরম্যান্সের আসল চিত্র
মটোরোলা গত কয়েক বছর ধরে তাদের Edge সিরিজের ফোনগুলো আরও উন্নত করার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় তারা...
৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ক্যামেরা ফোন ২০২৬
আপনি কি ছবি তুলতে বা ভ্লগ ভিডিও বানাতে ভালোবাসেন, কিন্তু বাজেটের কারণে ভালো ক্যামেরা ফোন খুঁজে পাচ্ছ...