Oppo F33 Pro 5G রিভিউ: মিড-রেঞ্জ বাজেটের এই স্মার্টফোন কি সেরা পারফরম্যান্স দেয়?
Oppo F33 Pro 5G রিভিউ: মিড-রেঞ্জ বাজেটের এই স্মার্টফোন কি সেরা পারফরম্যান্স দেয়?
- 50MP ফ্রন্ট ক্যামেরা
- AMOLED ডিসপ্লে
- Dimensity 6360 Max চিপসেট
- 7000mAh বড় ব্যাটারি
- শক্তিশালী IP68/IP69K রেটিং
- 3.5mm হেডফোন জ্যাক নেই
- NFC নেই
মিড-রেঞ্জ বাজেটের মধ্যে নজরকাড়া ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Oppo F33 Pro 5G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Mediatek Dimensity 6360 Max প্রসেসর, যা দৈনন্দিন কাজ এবং মাঝারি মানের গেম খেলার সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
Oppo F33 Pro 5G স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা স্ক্রলিং এবং গেমিংকে আরও মসৃণ করে তোলে এবং ভিডিও দেখার সময় ভালো ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে শক্তিশালী IP68/IP69K রেটিং রয়েছে। দেখুন ফোনের পারফরম্যান্স এবং দাম সম্পর্কে সম্পূর্ণ রিভিউ।
Oppo F33 Pro 5G ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Mediatek Dimensity 6360 Max (6nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.57 ইঞ্চি AMOLED স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 7000mAh বড় ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জার।
- ক্যামেরা: 50MP+2MP রেয়ার এবং 50MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড: শক্তিশালী IP68/IP69K রেটিং এবং Asahi Glass DT-STAR D+ স্ক্রিন প্রটেকশন।
বাক্সে যা থাকছে
Oppo F33 Pro 5G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- Oppo F33 Pro 5G স্মার্টফোন
- 80W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
Oppo F33 Pro 5G-এর বাক্সের ভেতরে আপনি একটি স্মার্টফোন পাবেন। সাথে থাকবে 80W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল, সিম ইজেক্টর টুল, একটি প্রোটেকটিভ কেস এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও ইউজার ম্যানুয়াল। এগুলো ফোন সেটআপ করা এবং ব্যবহার শুরু করার জন্য প্রয়োজনীয় সব জিনিস, তাই ব্যবহারকারীকে আলাদা করে কিছু কিনতে হয় না।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Oppo F33 Pro 5G স্মার্টফোনটির ডিজাইন আধুনিক ও আকর্ষণীয়। ফোনটির বডিতে শক্ত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তাই ফোনটি হালকা হলেও বেশ মজবুত অনুভূত হয়। হাতে ধরতে আরাম লাগে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও অসুবিধা হয় না। এছাড়া দৈনন্দিন ব্যবহারে ফোনটি ভালোভাবে টিকে থাকতে পারে।
ফোনটির উচ্চতা 158.4 মিমি, প্রস্থ 75.2 মিমি এবং পুরুত্ব 8.3 মিমি। এছাড়া ওজন মাত্র 194 গ্রাম হওয়ায় ফোনটি খুব বেশি ভারী মনে হয় না। ফোনের চারপাশের কোণগুলো সামান্য বাঁকানো, তাই হাতে ধরতে আরাম লাগে, ফলে কল করা, মেসেজ পাঠানো, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা ভিডিও দেখার মতো দৈনন্দিন কাজগুলো স্বাচ্ছন্দ্যে করা যায়।

ফোনটির সামনে রয়েছে Asahi Glass DT-STAR D+ স্ক্রিন প্রটেকশন, যা স্ক্রিনকে ছোটখাটো আঁচড় ও হালকা আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে। ফোনটির পেছনের ক্যামেরা মডিউল উপরের বাম পাশে আয়তাকারভাবে সাজানো হয়েছে, তাই ফোনটি দেখতে খুবই আকর্ষণীয় এবং আধুনিক মনে হয়। পাশাপাশি এই ফোনে যুক্ত করা হয়েছে AMOLED ডিসপ্লে, যার ফলে ছবি ও ভিডিও বেশ উজ্জ্বল ও সুন্দর দেখা যায়।
ফোনটি তিনটি আকর্ষণীয় কালারে পাওয়া যায়—Misty Forest, Passion Red এবং Starry Blue। এই কালারগুলো ফোনটিকে দেখতে আরও স্টাইলিশ ও প্রিমিয়াম করে তোলে। Misty Forest কালারে হালকা সবুজের মতো শেড থাকে, যা প্রকৃতির অনুভূতি দেয়। Passion Red কালারটি উজ্জ্বল ও আকর্ষণীয়, আর Starry Blue কালারটি গাঢ় নীল রঙে শান্ত ও সুন্দর একটি লুক তৈরি করে।
ফোনটিতে যুক্ত আছে শক্তিশালী IP68/IP69K রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখার সুবিধা দেয়। সব মিলিয়ে, Oppo F33 Pro 5G স্মার্টফোনে স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি মজবুত বিল্ড কোয়ালিটিও পাওয়া যায়। পাশাপাশি ফোনটি দেখতে আধুনিক হওয়ায় হাতে ধরতে আরাম লাগে এবং দৈনন্দিন ব্যবহারের জন্যও এটি বেশ উপযোগী।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Oppo F33 Pro 5G ফোনটিতে 6.57 ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা দেখতে খুবই পরিষ্কার, উজ্জ্বল এবং চোখে আরামদায়ক লাগে। এই ডিসপ্লেতে ছবি, ভিডিও এবং গেম খেলার সময় ভিজ্যুয়াল অভিজ্ঞতা অনেক ভালো পাওয়া যায়। এছাড়া স্ক্রিনের চারপাশে বেজেল খুবই পাতলা রাখা হয়েছে, তাই ফোনের সামনে পুরো অংশে প্রায় শুধু স্ক্রিনই দেখা যায়, ফলে ডিসপ্লেটি আরও বড় ও আকর্ষণীয় মনে হয়।

ফোনটির স্ক্রিন 1400 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা রোদের আলোতেও ডিসপ্লে সহজে ও স্পষ্টভাবে দেখা যায়। ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 88.2%, ফলে গেম খেলা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা সাধারণ স্ক্রলিং আরও বেশি আরামদায়ক ও উপভোগ্য হয়। এছাড়া ফোনের সামনে AGC DT-Star D+ স্ক্রিন প্রটেকশন ব্যবহার করা হয়েছে, যা ছোটখাটো আঘাত, স্ক্র্যাচ এবং হালকা পড়ে যাওয়ার ক্ষতি থেকে ডিসপ্লেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
ফোনটির স্ক্রিনের রেজোলিউশন FHD+ (1080x2372 পিক্সেল), তাই ছবি ও ভিডিও অনেক পরিষ্কার ও স্পষ্টভাবে দেখা যায়। গেম খেলার সময় রঙগুলো উজ্জ্বল ও প্রাণবন্ত লাগে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে। পাশাপাশি ফোনটির ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যায়, ফলে স্ক্রলিং, গেম খেলা এবং অ্যানিমেশন আরও মসৃণ ও দ্রুত অনুভূত হয়।
ক্যামেরা
Oppo F33 Pro 5G ফোনটির রেয়ার ক্যামেরায় 50MP প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে, যা দিয়ে পরিষ্কার ও ডিটেইলসহ ছবি তোলা যায়। এতে LED ফ্ল্যাশ, HDR ফিচার এবং বার্স্ট মোডের সুবিধা আছে। HDR ফিচারের কারণে আলো ও ছায়ার ভারসাম্য ঠিক থাকে, তাই ছবি আরও স্বাভাবিক ও সুন্দর দেখায় এবং বার্স্ট মোড ব্যবহার করলে দ্রুত চলমান জিনিসের একসাথে অনেকগুলো ছবি তোলা যায়।
সাথে রয়েছে 2MP মনোক্রোম ক্যামেরা, যা শুধু সাদা-কালো ছবি তোলার জন্য উপযুক্ত। এই ক্যামেরাতে AI Portrait Glow, AI Eraser 2.0, AI Clarity Enhancer, AI Unblur এবং AI Reflection Remover ফিচার রয়েছে, যার মাধ্যমে ক্যামেরা দিয়ে তোলা ছবিকে আরও পরিষ্কার, সুন্দর, ঝকঝকে এবং প্রফেশনাল মানের করা যায়।
ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়, যা সাধারণ ব্যবহার, স্মৃতি ধরে রাখা এবং হালকা ভিডিও বানানোর জন্য যথেষ্ট ভালো। তবে এতে আল্ট্রা-ওয়াইড ক্যামেরা নেই, তাই দূরের জিনিস জুম করলে ছবি কিছুটা ঝাপসা হতে পারে।

এছাড়া এই ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে না, ফলে খুব বেশি শার্প বা প্রফেশনাল মানের ভিডিও করা সম্ভব হয় না। অন্যদিকে রাতের বেলায় ছবি তুললে মোটামুটি ভালো ফল পাওয়া যায়, কিন্তু দিনের আলোতে তোলা ছবির মতো এত বেশি ডিটেইলস ও ক্লিয়ার দেখা যায় না।
ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা, যা দিনের আলোতে ভালো মানের সেলফি তুলতে পারে এবং ছবির রঙও স্বাভাবিক ও সুন্দর দেখায়। সাধারণত এই ক্যামেরা দৈনন্দিন সেলফি তোলার জন্য ভালো কাজ করে—দিনে ছবি পরিষ্কার আসে এবং রঙও ঠিকঠাক থাকে। তবে কম আলোতে ছবির মান কিছুটা কমে যেতে পারে। আবার অনেক সময় AI প্রসেসিং বেশি কাজ করার কারণে ছবিগুলো একটু বেশি এডিট করা মনে হতে পারে।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Oppo F33 Pro 5G স্মার্টফোনটি ColorOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। এতে স্মার্ট উইজেট, ডার্ক মোড এবং নানা ধরনের কাস্টমাইজেশন সুবিধা রয়েছে, যা ফোন ব্যবহারকে আরও সহজ ও আরামদায়ক করে তোলে। এই সফটওয়্যারটি দ্রুত এবং স্মুথভাবে কাজ করে, তাই একসাথে একাধিক অ্যাপ ব্যবহার করলেও সাধারণত কোনো ল্যাগ দেখা যায় না। প্রাইভেসি ও সিকিউরিটির দিক থেকেও এটি ভালো সুরক্ষা দেয়। পাশাপাশি ColorOS 16-এর বিভিন্ন স্মার্ট ফিচার দৈনন্দিন কাজকে আরও সহজ এবং সুবিধাজনক করে তোলে।
ফোনটিতে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 6360 Max প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 2.0 GHz থেকে 2.4 GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করে। এর সাথে রয়েছে Mali-G57 MC2 GPU এবং 8GB LPDDR4X র্যাম। পারফরম্যান্স পরীক্ষা করার জন্য এই ফোনে PUBG, Free Fire এবং Real Racing 3 এর মতো জনপ্রিয় গেম মাঝারি গ্রাফিক্স সেটিংসে খেলে দেখা হয়েছে। গেমগুলো মোটামুটি ভালোভাবে চলেছে। তবে দীর্ঘ সময় ধরে খেললে ফোনটি কিছুটা গরম হয়ে যায়।

ফোনটিতে যুক্ত আছে AI link boost 3.0 ফিচার, যা নেটওয়ার্ক সিগন্যালকে অপটিমাইজ করে, ফলে কল, ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিং করার সময় কানেকশন কম বিচ্ছিন্ন হয় এবং অভিজ্ঞতা আরও স্মুথ হয়। সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G নেটওয়ার্ক, Bluetooth 5.4, Wi-Fi 5 এবং USB চার্জিং সাপোর্ট করে।
ব্যাটারি লাইফ এবং চার্জিং
Oppo F33 Pro 5G স্মার্টফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি লাইফ পরীক্ষা করার জন্য ফোনটি ব্যবহার করা হয়েছে। ফোনে একবার পুরো চার্জ দিলে মাঝারি গ্রাফিক্সে প্রায় ১০ ঘণ্টারও বেশি সময় PUBG খেলা যায় আর সাধারণ ব্যবহারের ক্ষেত্রে যেমন ফোন কল, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে সহজেই ২ দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।

ফোনটিতে যুক্ত আছে 80W ফাস্ট চার্জিং, যার মাধ্যমে খুব দ্রুত ফোনে চার্জ করা সম্ভব হয়। এই ফোনে USB Type-C 2.0 ক্যাবল দিয়ে চার্জ করা যায়। সব মিলিয়ে Oppo F33 Pro 5G ফোনের বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা ব্যবহারকারীদের জন্য বেশি সময় ধরে ব্যবহার করার সুযোগ দেয় এবং চার্জ শেষ হলে অল্প সময়েই ফোন আবার ব্যবহার উপযোগী হয়ে যায়।
বাংলাদেশে মূল্য
মিড রেঞ্জ বাজেটের মধ্যে চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে Oppo F33 Pro 5G স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (8GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪০,৫০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Misty Forest, Passion Red এবং Starry Blue। বর্তমানে এই ফোন বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।
Oppo F33 Pro 5G বাজেট অনুযায়ী পারফরম্যান্স কি সন্তোষজনক
Oppo F33 Pro 5G স্মার্টফোনের বাজেট অনুযায়ী পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে এবং আইপি রেটিং মোটামুটি সন্তোষজনক বলা যায়। ফোনটি দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও দেখা এবং মাঝারি গেমিং ভালোভাবে চালাতে পারে। ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভালো ছবি তোলা যায়, তবে কম আলোতে মান কিছুটা কমে যেতে পারে। বড় ব্যাটারির কারণে দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যায় এবং ডিসপ্লেটিও স্মুথ ও ভালো অভিজ্ঞতা দেয়। এছাড়া শক্তিশালী আইপি রেটিং থাকায় দৈনন্দিন ব্যাবহারে ফোনটি ভালোভাবে সুরক্ষিত থাকে। সব মিলিয়ে, Oppo F33 Pro 5G স্মার্টফোন সাধারণ ব্যবহার বা মাঝারি মানের গেম খেলার জন্য উপযুক্ত। কিন্তু যারা হেভি গেমিং বা প্রফেশনাল কাজ করবেন তাদের কাছে ফোনটি অসুবিধাজনক মনে হতে পারে।
Related Reviews
View More
Realme C100i রিভিউ: বাজেট ফ্রেন্ডলির এই ফোন কেমন পারফরম্যান্স দিচ্ছে?
বাজেট স্মার্টফোনের বাজারে Realme সবসময়ই একটি বিশ্বস্ত ব্র্যান্ড। এবার সেই বাজেট রেঞ্জ অনুসরণ করেই Re...
Vivo T5 Pro রিভিউ: মিড রেঞ্জ বাজেটের ফোনে পারফরম্যান্স কতটা শক্তিশালী?
মিড রেঞ্জ বাজেটের মধ্যে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Vivo T5 Pro স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Qu...
Motorola Edge 70 Pro রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের ফোনে পারফরম্যান্সের আসল চিত্র
মটোরোলা গত কয়েক বছর ধরে তাদের Edge সিরিজের ফোনগুলো আরও উন্নত করার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় তারা...