৩০ হাজারে সেরা ৫টি গেমিং ফোন ২০২৬
৩০ হাজারে সেরা ৫টি গেমিং ফোন ২০২৬
বাংলাদেশে মোবাইল গেম খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আগে এটি শুধু শখের মধ্যে সীমাবদ্ধ থাকলেওএখন অনেকেই এটিকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি, ক্ল্যাশ অফ ক্ল্যানসের মতো গেমের কারণে স্মার্টফোনে গেম খেলার প্রবণতা অনেক বেড়ে গেছে। গেমিংয়ের জন্য বাজারে শক্তিশালী স্মার্টফোন থাকলেও সেগুলো অনেক সময় বাজেটের বাহিরে হয়ে যায়।
বর্তমান সময়ে বাজেটের মধ্যেও ভালো পারফরম্যান্সের কিছু স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যেগুলো ল্যাগ ছাড়া দীর্ঘ সময় গেম খেলার সুযোগ দেয়। আমাদের এই আর্টিকেলে ৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি গেমিং ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা গেমারদের জন্য সেরা পছন্দ হতে পারে এবং ভালো গেমিং অভিজ্ঞতা দিতে সাহায্য করবে।
১. Infinix GT 30
ফোনের ফিচারসমূহ:
ডিসপ্লে: 6.78 ইঞ্চি FHD+AMOLED স্ক্রিন
চিপসেট: Dimensity 7400 (4nm) প্রসেসর
ভ্যারিয়েন্ট: (8GB র্যাম+256GB স্টোরেজ)
ক্যামেরা: 64MP+8MP ডুয়েল রেয়ার এবং 13MP ফ্রন্ট
ব্যাটারি: 5500mAh এবং ফাস্ট চার্জিং 45W
তালিকার এক নাম্বার অবস্থানে আছে Infinix GT 30 স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Mediatek Dimensity 7400 প্রসেসর। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.6 GHz পর্যন্ত, যার ফলে এই ফোনে PUBG, Free Fire বা COD Mobile-এর মতো গেম সহজে ও ল্যাগ ছাড়া খেলা যায়। এছাড়া ধুলোবালি ও হালকা পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে।

ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, যা খুবই পরিষ্কার ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ডিসপ্লেটি 4500 nits নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে বাইরে বা তীব্র রোদেও স্ক্রিন সহজে দেখা যায় এবং ব্যবহার করা অনেক সুবিধাজনক হয়। এছাড়া ফোনটির ডিসপ্লেতে সর্বোচ্চ 144Hz রিফ্রেশ রেট পাওয়া যায়, তাই ব্যবহার করার সময় স্ক্রলিং, গেম খেলা এবং অ্যানিমেশনকে আরও মসৃণ, দ্রুত ও স্পষ্ট করে তোলে।
স্ক্রিনটির রেজোলিউশন (1224x2720 পিক্সেল), যার কারণে ছবি ও ভিডিও–র প্রতিটি ডিটেইলস খুব স্পষ্টভাবে দেখা যায় এবং গেম খেলার সময় ডিসপ্লের রঙ আরও উজ্জ্বল ও প্রাণবন্ত মনে হয়। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass 7i প্রটেকশন, ফলে স্ক্রিনটি স্ক্র্যাচ ও হালকা ধাক্কা থেকে অনেকটা সুরক্ষিত থাকে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 64MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে উন্নত মানের ছবি তোলা যায় এবং 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহার যেমন কলে কথা বলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, ভিডিও দেখা এবং হালকা মাঝারি গেম খেলার ক্ষেত্রে ১ দিনের বেশি চার্জ টিকে থাকতে পারে। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং। এই ফোনে USB Type-C ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়।
সব মিলিয়ে, ফোনটি শুধু গেমিংই নয়, দৈনন্দিন ব্যবহারের জন্যও বেশ ভালো। যারা বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্সের ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি উপযুক্ত অপশন হতে পারে।
২. Redmi Note 14 Pro 5G
ফোনের ফিচারসমূহ:
ডিসপ্লে: 6.67-ইঞ্চি FHD+ AMOLED স্ক্রিন
ভ্যারিয়েন্ট: (8GB র্যাম+128GB স্টোরেজ)
চিপসেট: Dimensity 7300 Ultra (4nm) প্রসেসর
ক্যামেরা: 200MP+8MP+2MP ট্রিপুল রেয়ার এবং 20MP ফ্রন্ট
ব্যাটারি: 5110mAh এবং ফাস্ট চার্জিং 45W
তালিকার দুই নাম্বার স্থানে রয়েছে Redmi Note 14 Pro 5G স্মার্টফোন। ফোনটিতে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 200MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP মাইক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরার মাধ্যমে চমৎকার ছবি তোলা যায় এবং 4K@24/30fps রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 20MP ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 7300 Ultra প্রসেসর, যা সর্বোচ্চ 2.5 GHz ক্লক স্পীডে কাজ করে, তাই ফোনটিতে অ্যাপ চালানো, গেম খেলা এবং মাল্টিটাস্কিংয়ের সময় কোনো ল্যাগ বা ঝামেলা অনুভূত হয় না।

ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা ছবি ও ভিডিও–তে উজ্জ্বল রঙ এবং পরিষ্কার ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়, ফলে গেম খেলা, ভিডিও দেখা এবং সাধারণ ব্যবহার আরও আনন্দদায়ক হয়। ডিসপ্লেটি 3000 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, যার কারণে তীব্র রোদ বা বাইরের আলোতেও স্ক্রিন সহজে দেখা যায়।
ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যায়, ফলে স্ক্রল করা, গেম খেলা এবং অ্যানিমেশন দেখা অনেক বেশি মসৃণ, দ্রুত ও আরামদায়ক হয়। স্ক্রিনের রেজোলিউশন (1220x2712 পিক্সেল), তাই ছবি ও ভিডিও খুবই স্পষ্টভাবে দেখা যায় এবং গেম খেলার সময় ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও ভালো ও প্রাণবন্ত লাগে।
ফোনটিতে রয়েছে 5110mAh ব্যাটারি, ফলে ৬ থেকে ৭ ঘণ্টা গেম খেলা যায় কোন চিন্তা ছাড়াই। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায়, এই ফোনটি শুধু গেম খেলার জন্যই নয়, বরং যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্যও বেশ চমৎকার একটি ডিভাইস।
৩. Motorola Moto G86 5G
ফোনের ফিচারসমূহ
ডিসপ্লে: 6.67-ইঞ্চি P-OLED স্ক্রিন
ভ্যারিয়েন্ট: (8GB র্যাম+128GB স্টোরেজ)
চিপসেট: Mediatek Dimensity 7300 (4nm) প্রসেসর
ক্যামেরা: 50MP+8MP ডুয়েল রেয়ার এবং 32MP ফ্রন্ট
ব্যাটারি: 5200mAh এবং ফাস্ট চার্জিং 30W
তালিকার তিন নাম্বার স্থানে আছে Motorola Moto G86 5G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Mediatek Dimensity 7300 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.5 GHz পর্যন্ত, যার ফলে ফোনটি দ্রুত কাজ করে এবং অ্যাপ চালানো, গেম খেলা এবং মাল্টিটাস্কিংয়ের সময় কোনো ল্যাগ ছাড়াই স্মুথ পারফরম্যান্স পাওয়া যায়।
ফোনটিতে 6.67 ইঞ্চির একটি P-OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি খুবই পরিষ্কার ও চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। স্ক্রিনের রেজোলিউশন (1220x2712 পিক্সেল), তাই ছবি ও ভিডিও–র প্রতিটি ডিটেইলস স্পষ্টভাবে দেখা যায়। পাশাপাশি গেম খেলার সময় রঙ আরও উজ্জ্বল ও প্রাণবন্ত মনে হয়, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে।

ফোনের ডিসপ্লেতে সর্বোচ্চ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যার ফলে স্ক্রল করা, গেম খেলা এবং অ্যানিমেশন দেখা অনেক বেশি মসৃণ ও দ্রুত হয়। এছাড়া ডিসপ্লেটি 4500 nits নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা তীব্র রোদেও স্ক্রিন খুব সহজে ও স্পষ্টভাবে দেখা যায়। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass 7i প্রটেকশন, যা দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখে।
ফোনের রেয়ারে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তোলা যায় এবং 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে উন্নত মানের 32MP ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5200mAh ব্যাটারি এবং 30W ফাস্ট চার্জিং, যা সাধারণ বা মাঝারি ব্যবহারকারীদের দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। এছাড়া ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং। এটি 1.5 মিটার গভীর পানির নিচে ফোনকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখার সুবিধা প্রদান করে।
৪. Vivo T4
ফোনের ফিচারসমূহ
ডিসপ্লে: 6.77-ইঞ্চি FHD+ AMOLED স্ক্রিন
ভ্যারিয়েন্ট: (8GB র্যাম+128GB স্টোরেজ)
চিপসেট: Snapdragon 7s Gen 3 (4nm) প্রসেসর
ক্যামেরা: 50MP+2MP ডুয়েল রেয়ার এবং 32MP ফ্রন্ট
ব্যাটারি: 7300mAh বড় এবং ফাস্ট চার্জিং 90W
তালিকার চার নাম্বার স্থানে রয়েছে Vivo T4 স্মার্টফোন। ফোনটিতে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 7s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে, যা 2.4 GHz থেকে 2.5 GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করে, ফলে অ্যাপ ব্যবহার, গেম খেলা এবং মাল্টিটাস্কিংয়ের সময় কোনো ল্যাগ অনুভূত হয় না।
ফোনটির রেয়ারে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP Depth সেন্সর। এই ক্যামেরাতে 4K@30fps ভিডিও রেকড সাপোর্ট করে, যা দৈনন্দিন ভিডিও তৈরি বা ব্লগিংয়ের জন্য বেশ উপযুক্ত। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে দেওয়া হয়েছে উচ্চ মানের 32MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে, তাই ছবি, ভিডিও এবং গেম খেলার সময় স্ক্রিন দেখতে অনেক বেশি উজ্জ্বল, পরিষ্কার ও প্রাণবন্ত লাগে। এই স্ক্রিন 5000 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে খুব বেশি রোদ বা বাইরে থাকলেও স্ক্রিন অনেক পরিষ্কারভাবে দেখা যায়।
স্ক্রিনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, তাই স্ক্রল করা, ভিডিও দেখা এবং গেম খেলা অনেক বেশি মসৃণভাবে হয়। স্ক্রিনের রেজোলিউশন (1080x2392 পিক্সেল), ফলে সিনেমা দেখা বা গেম খেলার সময় রঙগুলো উজ্জ্বল, পরিষ্কার এবং জীবন্ত মনে হয়, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে।
ফোনটিতে 7200mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘসময় পর্যন্ত চার্জ ব্যাকআপ দেয়, ফলে সারাদিন গেম খেলা, ভিডিও দেখা বা সাধারণ ব্যবহারেও বারবার চার্জ দেওয়ার চিন্তা করতে হয় না। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 90W ফাস্ট চার্জিং।
সব মিলিয়ে বলা যায়, ফোনটি শুধু গেম খেলার জন্যই নয়, বরং যারা দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ চান বা ফটোগ্রাফি পছন্দ করেন, তাদের জন্যও ফোনটি বেশ উপযুক্ত।
৫. iQOO Z10x 5G
ফোনের ফিচারসমূহ
ডিসপ্লে: 6.72-ইঞ্চি FHD+ IPS LCD স্ক্রিন
স্টোরেজ: (8GB র্যাম+256GB স্টোরেজ)
চিপসেট: Mediatek Dimensity 7300 (4nm) প্রসেসর
ক্যামেরা: 50MP+2MP ডুয়েল রেয়ার এবং 8MP ফ্রন্ট
ব্যাটারি: 6500mAh বড় এবং ফাস্ট চার্জিং 44W
তালিকার পাঁচ নাম্বার স্থানে রয়েছে iQOO Z10x 5G স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 7300 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.5 GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ থেকে শুরু করে ভারী গেম সবকিছুতেই স্মুথ পারফরম্যান্স প্রদান করে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP Depth সেন্সর দেওয়া হয়েছে, যার মাধ্যমে 4K রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যায়, তাই স্ক্রল করা, গেম খেলা এবং অ্যানিমেশন আরও মসৃণ, স্পষ্ট ও দ্রুত হয়। স্ক্রিনের রেজোলিউশন (1080x2408 পিক্সেল), ফলে ছবি ও ভিডিও অনেক বেশি স্পষ্ট ও পরিষ্কার দেখা যায় এবং গেম খেলার সময়ও রঙগুলো উজ্জ্বল ও সুন্দর লাগে। ডিসপ্লেটি 1050 nits নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে সূর্যের আলোতেও স্ক্রিন দেখা সহজ হয়।
একটানা দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 6500mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।
লেখকের শেষ মতামত
আমাদের এই আর্টিকেলে ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে যেসব ফোন নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো দিয়ে খুবই স্মুথভাবে গেম খেলা সম্ভব। এর মধ্যে কিছু ফোন আছে যেগুলো শুধু গেমিংই নয়, পাশাপাশি দারুণ ফটোগ্রাফিও করতে পারে এবং দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেয়, যা দৈনন্দিন ব্যবহারের জন্যও বেশ সুবিধাজনক।
Related Reviews
View More
Oppo F33 Pro 5G রিভিউ: মিড-রেঞ্জ বাজেটের এই স্মার্টফোন কি সেরা পারফরম্যান্স দেয়?
মিড-রেঞ্জ বাজেটের মধ্যে নজরকাড়া ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে Oppo F33...
Realme C100i রিভিউ: বাজেট ফ্রেন্ডলির এই ফোন কেমন পারফরম্যান্স দিচ্ছে?
বাজেট স্মার্টফোনের বাজারে Realme সবসময়ই একটি বিশ্বস্ত ব্র্যান্ড। এবার সেই বাজেট রেঞ্জ অনুসরণ করেই Re...
Vivo T5 Pro রিভিউ: মিড রেঞ্জ বাজেটের ফোনে পারফরম্যান্স কতটা শক্তিশালী?
মিড রেঞ্জ বাজেটের মধ্যে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Vivo T5 Pro স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Qu...