Login Now

Login with email

Forgot Password

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

MobileMaya Team
Publish On: May 25,2026 03:10 PM
153

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলার বিচার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রাজধানী সান্তা ফেতে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। যেখানে বিচারক ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমে বড় পরিবর্তনের নির্দেশ দিতে পারেন।

অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি করেছে যাতে কিশোররা বেশি সময় ধরে এতে যুক্ত থাকে।

এই মামলার মূল বিষয় হলো, মেটার প্ল্যাটফর্মগুলো জনস্বার্থের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে কি না। যদি আদালতে এটি প্রমাণিত হয়, তাহলে বড় পরিবর্তনের নির্দেশ দেওয়া হতে পারে। যেমন—অ্যালগরিদম পরিবর্তন করা, বয়স যাচাই বাধ্যতামূলক করা, অথবা কিছু ফিচার বন্ধ করে দেওয়া।

এর আগে মার্চ মাসে মামলার প্রথম ধাপে জুরি বোর্ড সিদ্ধান্ত দেয় যে মেটা ভোক্তা সুরক্ষা আইন ভেঙেছে। তারা ফেসবুক ও ইনস্টাগ্রামকে তরুণদের জন্য নিরাপদ বলে প্রচার করেছিল। এই কারণে আদালত কোম্পানিটিকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করার নির্দেশ দেয়।

নতুন এই ধাপে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ আরও বেশি ক্ষতিপূরণ চাইতে পারে। আদালতে জমা দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ৩৭০ কোটি ডলার দাবি করা হতে পারে। এই টাকা দিয়ে ১৫ বছরের একটি মানসিক স্বাস্থ্য কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে। এতে নতুন স্বাস্থ্যসেবা কেন্দ্র তৈরি করা এবং চিকিৎসক নিয়োগের বিষয়ও অন্তর্ভুক্ত আছে।

মেটা বলছে, অভিযোগগুলোর অনেকটাই বাস্তবসম্মত নয়। তাদের মতে, যে পরিবর্তনগুলো চাওয়া হচ্ছে তার কিছু প্রযুক্তিগতভাবে সম্ভব নয়। এমনকি এসব শর্ত মানতে গেলে নিউ মেক্সিকো থেকে সেবা বন্ধ করা লাগতে পারে। মেটা আরও জানায়, শুধু একটি প্ল্যাটফর্মকে দোষ দিয়ে সমস্যার সমাধান করা যাবে না, কারণ কিশোররা প্রতিদিন অনেক ধরনের অ্যাপ ব্যবহার করে।

এই মামলা শুধু নিউ মেক্সিকোতে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের ৪০টির বেশি অঙ্গরাজ্য এবং প্রায় ১ হাজার ৩০০ স্কুল জেলা একই ধরনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করেছে। তারা আদালতের মাধ্যমে পুরো শিল্পখাতে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছে।

পাবলিক নিউসেন্স’ ধারণাটি আগে সাধারণত পরিবেশ দূষণ, তামাক বা মাদক সম্পর্কিত মামলায় বেশি ব্যবহার করা হতো। এখন এটি প্রযুক্তি খাতেও ব্যবহার করার চেষ্টা হচ্ছে। এই মামলার রায় ভবিষ্যতে অন্য মামলার জন্য একটি উদাহরণ হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম সরাসরি মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হয়—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে জানিয়েছে মেটা। তাদের মতে, এসব অভিযোগ অনেকটা অতিরঞ্জিত এবং বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিল নেই।

বিশেষজ্ঞরা জানিয়েছে, এই বিচার সামাজিক যোগাযোগমাধ্যমের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কিশোরদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং প্ল্যাটফর্ম ডিজাইনের ওপর এর প্রভাব পড়তে পারে। যদি আদালতের রায়ে বড় পরিবর্তনের নির্দেশ আসে, তাহলে তা শুধু একটি অঙ্গরাজ্য নয়, পুরো বিশ্বের প্রযুক্তি শিল্পেও প্রভাব ফেলতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

new-img

Oppo A6c স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট নিয়ে ১০ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

গত ১০ মে ২০২৬ তারিখে Oppo তাদের নতুন মডেল Oppo A6c স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটি ফ্ল্যাগশিপ ফোনের মতো লুকে ডি...

new-img

Realme C100i স্মার্টফোন ৭ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেট

Realme তাদের নতুন মডেল Realme C100i স্মার্টফোন ৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট...

Discussions