Login Now

Login with email

Forgot Password

Oppo A6c স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট নিয়ে ১০ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: May 24,2026 10:24 PM
153

Oppo A6c স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট নিয়ে ১০ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

গত ১০ মে ২০২৬ তারিখে Oppo তাদের নতুন মডেল Oppo A6c স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটি ফ্ল্যাগশিপ ফোনের মতো লুকে ডিজাইন করা হয়েছে। ফোনটিতে রয়েছে Unisoc T7250 প্রসেসর, যা সাধারণ কাজ যেমন কল করা, ফেসবুক/ইউটিউব দেখা এবং হালকা গেম খেলা খেলার সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে।

Oppo A6c স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে, যা স্ক্রলিং, ভিডিও দেখা এবং গেম খেলার সময় মোটামুটি স্মুথ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে রয়েছে 7000mAh বড় ব্যাটারি। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে দাম।

 হাইলাইটস

  • Oppo A6c স্মার্টফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 প্রসেসর।

Oppo A6c ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Oppo A6c (4GB+64GB)১৬,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Oppo A6c স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Stone Brown, Feather Purple এবং Feather White। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Oppo A6c ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Oppo A6c স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 700 nits পিক ব্রাইটনেস এবং (720x1570 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Unisoc T7250 প্রসেসর, যা 1.6 GHz থেকে 1.8 GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে।


ফোনটির সবচেয়ে শক্তিশালী ফিচার হলো ব্যাটারি। ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। এছাড়া দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 15W ফাস্ট চার্জিং। ফোনটিতে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, Bluetooth 5.2 এবং USB চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি ফোনটিতে যুক্ত আছে IP64 রেটিং, যা ধুলোবালি এবং হালকা পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম।

ফোনটিতে Al Eraser এবং Al Clear Face ফিচার দেওয়া হয়েছে, যা ছবির অপ্রয়োজনীয় মানুষ, বস্তু, ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ মুছে দিতে পারে এবং ঝাপসা বা লো-কোয়ালিটি ছবি আরও পরিষ্কার করে তুলতে পারে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।

সোর্স: এখনে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions