Login Now

Login with email

Forgot Password

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

MobileMaya Team
Publish On: May 26,2026 08:24 AM
153

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যামসাংকে টেক্কা দিতে এ বছরই বাজারে আসতে পারে তাদের এই নতুন ডিভাইস। গ্যাজেট বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাপলের এই বিশেষ ডিভাইসটির নাম হতে পারে ‘আইফোন আল্ট্রা’।

চলতি বছরের শুরুতে একটি অনুষ্ঠানে অ্যাপল প্রথমবার এই ডিভাইসের ডিসপ্লের নমুনা প্রকাশ করে। জানা গেছে, এর ডিসপ্লে তৈরি করছে স্যামসাং। তবে নিজের অপারেটিং সিস্টেম iOS ব্যবহার করার ক্ষেত্রে ভালো এবং নিখুঁত ফল পেতে অ্যাপল দীর্ঘ সময় ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে।

বিশ্লেষকরা দাবি করেছে, iPhone Ultra স্মার্টফোনে সর্বাধুনিক iOS-27 প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। ফোল্ডেবল ডিভাইসের জন্য উপযোগী করে এই অপারেটিং সিস্টেমটি নতুনভাবে তৈরি ও উন্নত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘ অপেক্ষার পর যখন সেপ্টেম্বর মাসে এই ফোনটি বাজারে আসবে, তখন এটি ফোল্ডেবল ফোনের বাজারে নতুন পরিবর্তন বা আলোড়ন সৃষ্টি করতে পারে।

অ্যাপল ব্যবহারকারীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ফোন কিনতে কত টাকা খরচ করতে হবে। বাজার বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, ভারতে যখন ‘iPhone Ultra’ আসবে, তখন এর দাম শুরু হতে পারে প্রায় ১.৮৩ লাখ রুপি থেকে। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের দাম প্রায় ২ লাখ ৫০ জাহারের আশেপাশে থেকে শুরু হতে পারে। প্রিমিয়াম সেগমেন্টের এই ফোনটি যেমন দামী হবে, তেমনি এতে ব্যবহারকারীরা অনেক আধুনিক ও উন্নত ফিচারও পাবেন।

অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের বার্ষিক ইভেন্টেই iPhone Ultra প্রথমবার দেখা যেতে পারে। সব মিলিয়ে আইফোন ভক্তদের দীর্ঘ অপেক্ষা হয়তো আর কয়েক মাসের মধ্যেই শেষ হতে যাচ্ছে।

সোর্স; অ্যাপল

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

new-img

Oppo A6c স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট নিয়ে ১০ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

গত ১০ মে ২০২৬ তারিখে Oppo তাদের নতুন মডেল Oppo A6c স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটি ফ্ল্যাগশিপ ফোনের মতো লুকে ডি...

Discussions