Login Now

Login with email

Forgot Password

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

MobileMaya Team
Publish On: May 25,2026 03:20 PM
153

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে।

২০২৬ সালের নিরাপত্তা প্রতিবেদনে মেটা জানিয়েছে, এই ত্রুটিগুলো ব্যবহার করে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর ডিভাইসে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে। তবে মেটা দ্রুত এই সমস্যা ঠিক করার জন্য আপডেট দিয়েছে। তারপরও বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি একদমই হালকাভাবে নেওয়া ঠিক নয়।

প্রথম সমস্যাটি হোয়াটসঅ্যাপের একটি ফিচারের সঙ্গে সম্পর্কিত, যেখানে এআই ব্যবহার করে মেসেজের মধ্যে সোশ্যাল মিডিয়ার কনটেন্ট দেখানো হয়। এই সমস্যার কারণে হ্যাকাররা এমন মেসেজ পাঠাতে পারে, যা ওপেন করলেই ব্যবহারকারীকে নিরাপদ নয় এমন একটি ওয়েবসাইটে নিয়ে যায়।

অন্যদিকে, হোয়াটসঅ্যাপের উইন্ডোজ ভার্সন ব্যবহারকারীদের জন্য ঝুঁকি আরও বেশি ছিল। যেখানে সাধারণ ছবি বা ডকুমেন্টের মতো দেখিয়ে হ্যাকাররা ক্ষতিকর সফটওয়্যার পাঠাতে পারে। সেই ফাইল খুললে ব্যবহারকারীর কম্পিউটারের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।

তবে সুখবর হলো, এখন পর্যন্ত এই ত্রুটি ব্যবহার করে বড় কোনো সফল হামলার প্রমাণ পাওয়া যায়নি। নিরাপদ থাকতে ব্যবহারকারীদের দ্রুত অ্যাপটি আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপরিচিত নম্বর থেকে আসা কোনো ফাইল বা লিঙ্ক না খোলার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

সোর্স: মেটা

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

new-img

Oppo A6c স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট নিয়ে ১০ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

গত ১০ মে ২০২৬ তারিখে Oppo তাদের নতুন মডেল Oppo A6c স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটি ফ্ল্যাগশিপ ফোনের মতো লুকে ডি...

new-img

Realme C100i স্মার্টফোন ৭ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেট

Realme তাদের নতুন মডেল Realme C100i স্মার্টফোন ৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট...

Discussions