Vivo X300 Ultra রিভিউ: সত্যই কি প্রিমিয়াম বাজেটের মধ্যে সেরা ক্যামেরা ও পারফরম্যান্স পাওয়া যায়?
Vivo X300 Ultra রিভিউ: সত্যই কি প্রিমিয়াম বাজেটের মধ্যে সেরা ক্যামেরা ও পারফরম্যান্স পাওয়া যায়?
- 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা
- 6600mAh বড় ব্যাটারি
- 100W ফাস্ট চার্জিং
- LTPO AMOLED ডিসপ্লে
- Armor Glass স্ক্রিন প্রটেকশন
- 3.5mm হেডফোন জ্যাক নেই
- মেমোরি কার্ডের স্লট নেই
আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালভাবে এসেছে Vivo X300 Ultra স্মার্টফোন। প্রিমিয়াম বাজেটের মধ্যে যারা ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে ও পারফরম্যান্স মিলিয়ে একটি শক্তিশালী অভিজ্ঞতা চান তাদের জন্য ফোনটি তৈরি। ফোনটিতে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়ে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে রয়েছে 6600mAh বড় ব্যাটারি।
Vivo X300 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, যা হালকা থেকে ভারী গেমিং, মাল্টি‑টাস্কিং এবং উচ্চমানের অ্যাপ্লিকেশন চালানোর সময় অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে যুক্ত আছে IP68/IP69 রেটিং। জেনে নিন ফোনের পারফরম্যান্স এবং দাম সম্পর্কে সম্পূর্ণ রিভিউ।
Vivo X300 Ultra ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Qualcomm Snapdragon 8 Elite Gen 5 (3nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.82 ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন এবং 144Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 6600mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং।
- ক্যামেরা: 200+200+50MP ZEISS ট্রিপুল রেয়ার এবং 50MP ZEISS ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড: মজবুত ও স্ক্র্যাচ প্রতিরোধী Armor Glass স্ক্রিন প্রটেকশন।
বাক্সে যা থাকছে
Vivo X300 Ultra স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, তা হলো:
- Vivo X300 Ultra স্মার্টফোন
- 100W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেক্টিভ ব্যাক কভার
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
বাক্সের মধ্যে Vivo সবকিছু সুবিধাজনকভাবে সাজিয়েছে। বাক্সে আপনি পাবেন Vivo X300 Ultra ফোন, 100W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল এবং একটি প্রোটেক্টিভ ব্যাক কভার, যাতে প্রথম দিন থেকেই ফোন সুরক্ষিত থাকে। এছাড়াও রয়েছে সিম ইজেক্টর টুল, ব্যবহার নির্দেশিকা বই এবং ওয়ারেন্টি কার্ড।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Vivo X300 Ultra স্মার্টফোনের ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম এবং মনোমুগ্ধকর। ফোনের বডিতে অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, তাই হাতে ধরেলে ফোনটি শক্ত ও টেকসই মনে হয়। ফ্রেমের ডিজাইনটি মোবাইলের বডি ও ডিসপ্লের সঙ্গে সুন্দরভাবে মেলানো, যা পুরো ফোনটিকে আরও আকর্ষণীয় ও প্রিমিয়াম ফিনিশযুক্ত দেখায়। ফোনের পিছনের প্যানেল কাচ দিয়ে তৈরি এবং এতে মসৃণ বা ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও ফোনে আঙুলের ছাপ কম পড়ে।
স্মার্টফোনের উচ্চতা 163 mm, প্রস্থ 76.8 mm, পুরুত্ব 8.2 mm এবং ওজন 232 গ্রাম।প্রিমিয়াম ডিজাইন ও সামঞ্জস্যপূর্ণ ওজনের কারণে ফোনটি দীর্ঘ সময় হাতে ধরে ব্যবহার করলেও ভারী অনুভূত হয় না, ফলে দৈনন্দিন ব্যবহার, ভিডিও দেখা বা গেম খেলার অভিজ্ঞতাও বেশ আরামদায়ক ও সহজ মনে হয়। এছাড়া ফোনের চারপাশের কোণগুলো মসৃণ, তাই ফোনটি হাতের তালুতে সহজে ধরে রাখা যায়।

ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে Armor Glass স্ক্রিন প্রটেকশন। এটি প্রিমিয়াম - লেভেলের কভার গ্লাস, যা সাধারণ গ্লাসের তুলনায় স্ক্র্যাচ এবং ড্রপ থেকে ভালো সুরক্ষা প্রদান করে এবং দৈনন্দিন ব্যবহারে স্ক্রিনকে টেকসই রাখে। ফোনের পিছনের ক্যামেরা মডিউলটি উপরের দিকে মাঝখানে প্যানেলের সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে বসানো হয়েছে, যার ফলে ফোনের লুক প্রিমিয়াম দেখায় এবং হাতে ধরার সময় ভারসাম্য বজায় থাকে।
ফোনের স্ক্রিনের চারপাশের বেজেল খুবই পাতলা, তাই পুরো ডিসপ্লে ব্যবহার করা যায়। এর ফলে ভিডিও দেখা, ছবি দেখা বা গেম খেলা আরও সুবিধাজনক হয়। পাতলা বেজেল থাকার কারণে ফোনটি দেখতে আধুনিক ও স্টাইলিশ মনে হয় এবং হাতে ধরতেও আরামদায়ক। ফোনটি তিনটি রঙে পাওয়া যায়—Black, Silver এবং Green—প্রতিটি রঙই সুন্দর ও প্রিমিয়াম।
Vivo X300 Ultra স্মার্টফোনে IP68/IP69 রেটিং যুক্ত করা হয়েছে, যা ধুলোবালি প্রতিরোধ করে এবং ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। তবে দীর্ঘ সময় চাপযুক্ত পানির মধ্যে ব্যবহারের জন্য উপযুক্ত নয়। সব মিলিয়ে বলা যায়, ফোনের আইপি রেটিং খারাপ নয়, তবে চাইলে এই বাজেটে আরও উন্নত আইপি রেটিং ব্যবহার করা যেত।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Vivo X300 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যা ভিডিও, ছবি বা গেম খেলার সময় স্ক্রিনের রঙ প্রাণবন্ত দেখায় এবং চোখে আরামদায়ক অনুভূতি প্রদান করে। ফোনের চারপাশের বেজেল খুবই পাতলা, যার ফলে স্ক্রিন দেখতে অনেক বড় লাগে। এছাড়া ডিসপ্লেতে সর্বোচ্চ 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা, গেম খেলা বা যেকোনো অ্যানিমেশন আরও দ্রুত হয়।

ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 90.3 %, ফলে ভিডিও বা সিনেমা দেখার সময় ছবি আরও প্রাকৃতিক এবং স্পষ্ট মনে হয়। এই স্ক্রিন 5000nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা তীব্র রোদে ভিডিও বা ওয়েবপেজ আরও পরিষ্কার দেখা যায়। স্ক্রিনে রয়েছে মজবুত ও স্ক্র্যাচ-প্রতিরোধী Armor Glass প্রটেকশন, যা দৈনন্দিন ছোটখাটো ক্ষতি, স্ক্র্যাচ বা পড়ে যাওয়ার মতো হ্মতি থেকে স্ক্রিনকে সুরক্ষিত রাখে।
ফোনের স্ক্রিনে QHD+ (1440x3168 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে, যার ফলে ছবি এবং ভিডিও স্পষ্ট ও পরিষ্কার দেখা যায়। গেম খেলার সময় স্ক্রিনের রঙ আরও উজ্জ্বল ও প্রাণবন্ত মনে হয়। বড় ডিসপ্লের কারণে চোখে আরাম লাগে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে কোন ধরনের চাপ অনুভূত হয় না। এছাড়া ফোনের পিক্সেল ডেনসিটি 510 ppi, তাই লেখা এবং ছবি স্ক্রিনে আরও বেশি স্পষ্ট ও পরিষ্কার দেখায়।
ক্যামেরা
Vivo X300 Ultra স্মার্টফোনের রেয়ারে f/1.85 অ্যাপারচারের 200MP 35mm Zeiss প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং OIS ফিচার সমর্থন করে। এই ক্যামেরা রঙ এবং ডিটেইল সুন্দরভাবে ধারণ করে এবং স্পষ্ট ছবি তুলতে পারে। HDR ফিচার আলো‑ছায়ার ভারসাম্য ঠিক রাখে, ফলে ছবি আরও প্রাকৃতিক দেখায়। এছাড়া OIS ফিচারের কারণে মোবাইল নড়াচড়ার সময়ও ভিডিও মসৃণভাবে রেকর্ড হয়।
পাশাপাশি রয়েছে f/2.67 অ্যাপারচারের 200MP 85mm Zeiss পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এর মাধ্যমে দূরের বস্তুর ছবি বড় এবং পরিষ্কারভাবে তোলা যায়। সাথে আছে 50MP ZEISS আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য উপযুক্ত। এই কামেরাতে বেশ কিছু AI ফিচার যুক্ত আছে, যেমন AI Image Studio, AI Erase, AI Landscape Master এবং AI One‑Shot Multi‑Crop। এই ফিচারগুলোর মাধ্যমে ভিডিও এবং ছবির মানকে আরও সুন্দর করা যায়।

ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভিডিও করলে ছবি খুব স্পষ্ট, উজ্জ্বল ও প্রাণবন্ত হয়। দূরের বস্তুও ভালোভাবে দেখা যায় এবং রঙও স্বাভাবিক থাকে। আবার রাতে বা কম আলোতে OIS এবং AI‑ভিত্তিক ফিচারের কারণে ভিডিও-তে ঝাপসা কম হয় এবং ডিটেইল ভালো থাকে। ভিডিও রেকর্ড, এই ক্যামেরা দিয়ে 8K@30fps ও 4K@30/60/120fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়, ফলে ভিডিও দেখতে সুন্দর এবং প্রফেশনাল মানের লাগে।
ফোনটির সামনে রয়েছে f/2.5 অ্যাপারচারের 50MP ZEISS ফ্রন্ট ক্যামেরা। স্বাভাবিক দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে অত্যন্ত সুন্দর ও ডিটেইলসমৃদ্ধ সেলফি তোলা যায়। পাশাপাশি HDR সাপোর্ট থাকার কারণে আলো ও ছায়ার ভারসাম্য ভালোভাবে বজায় থাকে, ফলে ছবিগুলো আরও উজ্জ্বল, পরিষ্কার এবং প্রাণবন্ত হয়।
রাতে পর্যাপ্ত আলোর পরিবেশে ছবি তুললে রঙ স্বাভাবিক থাকে, মুখের ডিটেইল ভালোভাবে উঠে আসে এবং ছবিগুলো দেখতে সুন্দর লাগে। তবে খুব কম আলোতে ছবি তুললে কিছুটা ঝাপসাভাব দেখা যেতে পারে। ভিডিও-এর ক্ষেত্রে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়। সব মিলিয়ে, এই ফ্রন্ট ক্যামেরা ভ্লগিং ও কনটেন্ট ক্রিয়েশনের জন্য বেশ উপযুক্ত।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Vivo X300 Ultra ফোনটি OriginOS 6 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের জন্য একটি মসৃণ ও স্মার্ট অভিজ্ঞতা নিশ্চিত করে। এই নতুন OS-এর কারণে ফোনটি দ্রুত ও প্রতিক্রিয়াশীল থাকে, ফলে অ্যাপ চালানো কিংবা একসাথে একাধিক কাজ করা বেশ সহজ হয়। এছাড়া, Android 16-এর মাধ্যমে নিয়মিত সফটওয়্যার আপডেট ও নতুন ফিচার পাওয়া যায়, ফলে দীর্ঘদিন ফোনটিকে আধুনিক, নিরাপদ এবং কার্যকর রাখতে সাহায্য করে।

ফোনটিতে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। সাথে রয়েছে Adreno 840 GPU এবং 12GB ও 16GB র্যাম, যা শক্তিশালী গেম খেলা, একসাথে একাধিক কাজ করা এবং ভারী অ্যাপ চালানোর সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটিতে যুক্ত আছে 256GB ও 512GB স্টোরেজ, ফলে অনেক ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করা সহজ হয়।
নিরাপত্তার জন্য ফোনটিতে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ব্যবহার করা হয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G নেটওয়ার্ক, Wi-Fi 7, USB চার্জিং, Bluetooth 5.4 ও NFC। সব মিলিয়ে, Vivo X300 Ultra ফোনটির সফটওয়্যার ও পারফরম্যান্স প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য যথেষ্ট উন্নত ও সন্তোষজনক অভিজ্ঞতা প্রদান করে।
ব্যাটারি লাইফ এবং চার্জার
Vivo X300 Ultra স্মার্টফোনে 6600mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে প্রায় ২ দিনের মতো চলতে পারে। এছাড়া দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 100W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং। ফোনটিতে USB Type-C 3.2 পোর্টের মাধ্যমে চার্জ করা যায়।

সব মিলিয়ে বলা যায়, Vivo X300 Ultra স্মার্টফোনে বড় ব্যাটারি এবং দুই ধরনের চার্জিং সুবিধার কারণে ব্যবহারকারী দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে পারেন। এতে বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমে যায় এবং ফোনটি দৈনন্দিন কাজের জন্য আরও নির্ভরযোগ্য ও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে।
বাংলাদেশে দাম
প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে Vivo X300 Ultra স্মার্টফোন তিনটি ভ্যারিয়েন্টে বাংলাদেশে এসেছে। ফোনের (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,৪৫,০০০ টাকা, (12GB র্যাম+512GB স্টোরেজ)-এর দাম ১,৬০,০০০ টাকা এবং (16GB র্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,৮২,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, Silver এবং Green। বর্তমানে এই ফোন বাংলাদেশের রিটেইলার শপগুলোতে পাওয়া যাচ্ছে।
Vivo X300 Ultra প্রিমিয়াম বাজেটে কেনা উচিত হবে কি?
Vivo X300 Ultra স্মার্টফোনের ডিজাইন খুবই প্রিমিয়াম মানের। ফোনের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর শক্তিশালী পারফরম্যান্স দেয়, 5000 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে, 200+200+50MP ZEISS রেয়ার ক্যামেরা দারুন ছবি তুলতে পারে ও ভিডিও ধারণ করতে পারে এবং ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। সব মিলিয়ে বলা যায়, প্রিমিয়াম বাজেটের মধ্যে যারা একটি দ্রুত, স্মার্ট এবং আধুনিক ফোন খুঁজছেন, তাদের জন্য Vivo X300 Ultra একটি চমৎকার বিকল্প।
Related Reviews
View More
iQOO Z11x 5G রিভিউ: মিড-রেঞ্জের মধ্যে এই ফোন আপনার কেনা উচত হবে কি?
চমৎকার ডিজাইন এবং উচ্চ মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালভাবে এসেছে iQOO Z11x 5G স্মার্টফ...
Oppo Find N6 রিভিউ: ২,৬০,০০০ টাকা দিয়ে এই স্মার্টফোন কেনা উচিত হবে কি?
উচ্চমানের / প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে Oppo Find N6 স্মার...
Samsung Galaxy A57 রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের এই স্মার্টফোনে কি সেরা পারফরম্যান্স পাওয়া যাবে?
ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে উচ্চ মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিভাবে এসেছে Samsung Galaxy A5...