Login Now

Login with email

Forgot Password

Oppo K15 Pro Plus স্মার্টফোন Dimensity 9500s ফ্ল্যাগশিপ প্রসেসর ও 165Hz রিফ্রেশ রেট সহ ১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 04,2026 09:56 PM
153

Oppo K15 Pro Plus স্মার্টফোন Dimensity 9500s ফ্ল্যাগশিপ প্রসেসর ও 165Hz রিফ্রেশ রেট সহ ১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Oppo K15 Pro Plus স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে Dimensity 9500s ফ্ল্যাগশিপ প্রসেসর, যা ভারী গেম, হাই-এন্ড অ্যাপ চালানো এবং এক সাথে একাধিক কাজ করার ক্ষেত্রে শক্তিশালী ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে।

Oppo K15 Pro Plus স্মার্টফোনে রয়েছে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে। এটি স্ক্রল করা, ভিডিও দেখা এবং গেম খেলার সময় আরও স্মুথ ও চোখে আরামদায়ক ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের IP68/IP69 রেটিং।

হাইলাইটস

  • Oppo K15 Pro Plus স্মার্টফোনে রয়েছে 8000mAh বিশাল ব্যাটারি।
  • পাশাপাশি 165Hz রিফ্রেশ রেট যুক্ত AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে Dimensity 9500s ফ্ল্যাগশিপ প্রসেসর।

Oppo K15 Pro Plus ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo K15 Pro Plus (12GB+256GB)৩,৪৯৯ CNY৭০,০০০ টাকা

ফ্ল্যাগশিপ প্রসেসর এবং বিশাল ব্যাটারি নিয়ে চীনের বাজারে লঞ্চ হয়েছে Oppo K15 Pro Plus স্মার্টফোন। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩,৪৯৯ CNY। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৭০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Cyber Wings, Photodust এবং Origin Gray।

Oppo K15 Pro Plus ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Oppo K15 Pro Plus স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Dimensity 9500s ফ্ল্যাগশিপ প্রসেসর। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 3.73GHz পর্যন্ত, যা ভারী গেম, হাই-এন্ড অ্যাপ চালানো এবং এক সাথে একাধিক কাজ করার ক্ষেত্রে শক্তিশালী ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি ColorOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যেখানে 165Hz রিফ্রেশ রেট, 1800nits পিক ব্রাইটনেস এবং (2772×1272 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Crystal Shield Glass প্রটেকশন, যা স্ক্র্যাচ ও ছোট ধাক্কা থেকে স্ক্রিনকে রক্ষা করে এবং দীর্ঘ সময়ের জন্য ফোনের ডিসপ্লেকে নিরাপদ রাখে।


ফোনটিতে 8000mAh বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে প্রায় দুই দিনের বেশি চলতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 100W সুপার ফাস্ট চার্জিং। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 7, USB চার্জিং, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করে। 

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে OIS সমর্থিত 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে AI Noise Reduction, AI Scene Detection এবং AI Beauty ফিচার রয়েছে, যার মাধ্যমে আরও বেশি স্পষ্ট ছবি তোলা এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকড করা যায়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা।

Oppo K15 Pro Plus স্মার্টফোনে যুক্ত আছে IP68/IP69 রেটিং। এটি  ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার গভীর পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার ব্যবহার করা হয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions