Login Now

Login with email

Forgot Password

Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন ৪ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

MobileMaya Team
Publish On: Apr 04,2026 10:29 PM
153

Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন ৪ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন ৪ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি UNISOC T7250 প্রসেসর। এটি দৈনন্দিন ব্যবহার যেমন কল, ইন্টারনেট ব্রাউজিং এবং হালকা অ্যাপ চালানোর সময় স্থির ও ভালো পারফরম্যান্স প্রদান করে।

Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড IPS LCD ডিসপ্লে, যা স্ক্রল করা, ভিডিও দেখা ও গেম খেলার সময় আরও স্মুথ ও পরিষ্কার অভিজ্ঞতা দেয়। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 6000mAh বড় ব্যাটারি। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে দাম।

হাইলাইটস

  • Xiaomi Redmi A7 Pro 4G ফোনে রয়েছে 6000mAh বড় ব্যাটারি।
  • সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড IPS LCD ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে UNISOC T7250 (12nm) প্রসেসর।

Xiaomi Redmi A7 Pro 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Xiaomi Redmi A7 Pro 4G (4GB+64GB)১৪,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, Mist Blue এবং Sunset Orange। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Xiaomi Redmi A7 Pro 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোনে রয়েছে 6.9 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 800nits পিক ব্রাইটনেস এবং (1600x720 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি UNISOC T7250 প্রসেসর দেওয়া হয়েছে, যা দৈনন্দিন ব্যবহার যেমন কল, ইন্টারনেট ব্রাউজিং এবং হালকা অ্যাপ চালানোর সময় স্থির ও ভালো পারফরম্যান্স দেয়।


ফোনের রেয়ার ডুয়েল LED ফ্ল্যাশ সহ 13MP AI প্রাইমারি ক্যামেরা এবং অক্সিলিয়ারি লেন্স ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন ফটোগ্রাফি এবং সাধারণ মুহূর্তগুলো সহজে ক্যাপচার করার জন্য বেশ উপযুক্ত। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে 4G নেটওয়ার্ক, Bluetooth 5.2 এবং Wi-Fi 5 সাপোর্ট করে।

ফোনটির সবচেয়ে বড় ফিচার হলো এর ব্যাটারি। ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে দীর্ঘসময় ব্যবহার করার সুবিধা দেয়। এই ফোনে চার্জ করার জন্য রয়েছে 15W ফাস্ট চার্জিং। পাশাপাশি সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক ফিচার ব্যবহার করা হয়েছে।

Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোনে যুক্ত আছে Google Gemini, Circle to Search with Google, AI Sky ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা দৈনন্দিন কাজগুলো আরও সহজ, দ্রুত এবং স্মার্টভাবে করতে পারবেন। ফোনটি Xiaomi HyperOS 3 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions