Login Now

Login with email

Forgot Password

Honor X6d 5G স্মার্টফোন ৭ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Dimensity 6300 প্রসেসর এবং 50MP AI রেয়ার ক্যামেরা

MobileMaya Team
Publish On: Apr 07,2026 06:26 PM
153

Honor X6d 5G স্মার্টফোন ৭ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Dimensity 6300 প্রসেসর এবং 50MP AI রেয়ার ক্যামেরা

Honor তাদের নতুন মডেল Honor X6d 5G স্মার্টফোন ৭ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 50MP AI রেয়ার ক্যামেরা, যার মাধ্যমে দিনের আলোতে পরিষ্কার ও ঝকঝকে ছবি তোলা যায় এবং AI ফিচার থাকার কারণে অন্ধকারেও মোটামুটি ভালো ছবি তোলা সম্ভব হয়।

Honor X6d 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, যা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং সাধারণ গেমিংয়ে স্মুথ ও স্থিতিশীল পারফরম্যান্স প্রদান করে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে অফিশিয়াল দাম।

হাইলাইটস

  • Honor X6d 5G ফোনে 50MP AI রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
  • সাথে থাকছে MediaTek Dimensity 6300 (6nm) প্রসেসর।
  • ফোনটিতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড TFT LCD ডিসপ্লে।

Honor X6d 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Honor X6d 5G (4GB+128GB)১৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)

বাজেট ফ্রেন্ডলির মধ্যে ভালো মানের ক্যামেরা এবং উন্নত মানের প্রসেসর নিয়ে Honor X6d 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Ocean Cyan এবং Midnight Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শোরুম বা দোকানে পাওয়া যাচ্ছে।

Honor X6d 5G ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Honor X6d 5G স্মার্টফোনে রয়েছে 6.75 ইঞ্চির TFT LCD ডিসপ্লে, যেখানে 90Hz রিফ্রেশ রেট, 450 nits পিক ব্রাইটনেস এবং (720X1600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে Aluminosilicate Glass প্রটেকশন যুক্ত আছে, যা স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে ডিসপ্লেকে সুরক্ষা দেয়। ফলে দৈনন্দিন ব্যবহারে স্ক্রিন তুলনামূলকভাবে বেশি টেকসই থাকে।

ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং সাধারণ গেমিংয়ে স্মুথ ও স্থিতিশীল পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি MagicOS 10 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা এবং 0.08MP QVGA ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Bluetooth 5.3, USB চার্জিং পোর্ট এবং Wi-Fi 5 সাপোর্ট করে।

Honor X6d 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 5260 mAh ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং। কোম্পানি দাবি করেছে, ফোনটিতে 100% চার্জ করলে 21 ঘণ্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা যাবে এবং এই ব্যাটারি 4 বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি রয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions