Oppo Find N6 রিভিউ: ২,৬০,০০০ টাকা দিয়ে এই স্মার্টফোন কেনা উচিত হবে কি?
Oppo Find N6 রিভিউ: ২,৬০,০০০ টাকা দিয়ে এই স্মার্টফোন কেনা উচিত হবে কি?
- Foldable LTPO OLED স্ক্রিন
- 200+50+50+2MP রেয়ার ক্যামেরা
- Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর
- 6000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং
- IP58/IP59 রেটিং
- 120Hz রিফ্রেশ রেট
উচ্চমানের / প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে Oppo Find N6 স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Foldable LTPO OLED ডিসপ্লে,যা ব্যবহারকারীকে স্মুথ ভিজ্যুয়াল, উজ্জ্বল কালার এবং প্রিমিয়াম ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Oppo Find N6 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে উচ্চ মানের 200MP প্রাইমারি ক্যামেরা, যার মাধ্যমে অত্যন্ত ডিটেইলড, শার্প এবং প্রফেশনাল মানের ছবি তোলা যায়। পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। আমাদের এই আর্টিকেলে জেনে নিন ফোনটির পারফরম্যান্স এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।
Oppo Find N6 ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Qualcomm Snapdragon 8 Elite Gen 5 (3nm) চিপসেট।
- ডিসপ্লে: 8.12 ইঞ্চি Foldable LTPO OLED স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 6000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং।
- ক্যামেরা: 200+50+50+2MP রেয়ার ক্যামেরা এবং 20MP+20MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড : 4.2 mm স্লিম ডিজাইনের বডি।
বাক্সে যা থাকছে
Oppo Find N6 স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো হলো:
- Oppo Find N6 স্মার্টফোন
- 80W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
বাক্সের মধ্যে Oppo ব্যবহারকারীদের প্রয়োজনীয় জিনিসপত্র সাজিয়ে রেখেছে। বাক্সে আপনি পাবেন Oppo Find N6 ফোন, USB টাইপ-সি ক্যাবল, সিম ইজেক্টর টুল এবংইউজার ম্যানুয়াল। এছাড়া আছে একটি প্রোটেকটিভ কেস, যার মাধ্যমে প্রথম দিন থেকেই ফোন সুরক্ষিত থাকবে। কিছু সাধারণ বা বিশেষ প্যাকের সঙ্গে Oppo চুম্বকযুক্ত কেস বা স্ট্যান্ডও দিতে পারে, যা ডিভাইস ব্যবহারে আরও সুবিধা নিশ্চিত করে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Oppo Find N6 ফোল্ডেবল ফোনটি নতুন ডিজাইন ও ভালো মানের উপকরণ দিয়ে তৈরি, তাই এটি দেখতে সুন্দর এবং ব্যবহারেও মজবুত। ফোনের উচ্চতা 159.9 mm, প্রস্থ 145.6 mm, বডি 4.2 mm স্লিম এবং ওজন 225 গ্রাম। ফোনটি ভাঁজ করা অবস্থায় হাতে খুবই ব্যালান্সড লাগে এবং সাধারণ ফোনের মতোই পাতলা মনে হয়, যা ব্যবহারকে আরও আরামদায়ক করে তোলে।
ফোনটির কভার স্ক্রিনে Nanocrystal Glass প্রটেকশন ব্যবহার করা হয়েছে, ভেতরে ফ্লেক্সিবল ডিসপ্লে এবং পিছনে গ্লাস বা ইকো-লেদার ফিনিশ রয়েছে। ফোনের ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আর হিঞ্জ (ফোনের ভাঁজ করার অংশ) টাইটানিয়াম দিয়ে বানানো হয়েছে। এই হিঞ্জ ফোনটিকে আরও টেকসই করে এবং স্ক্রিনের ভাঁজের দাগ কমায়, ফলে ফোনটি সহজে ভাঁজ করা যায় এবং দীর্ঘসময় আরামদায়কভাবে ব্যবহার করা সম্ভব হয়।

ফোনের স্ক্রিনের চারপাশের বেজেল খুব পাতলা, যার কারণে পুরো ডিসপ্লে ব্যবহার করা যায়, ফলে ভিডিও দেখা, ছবি দেখা বা গেম খেলা আরও আরামদায়ক হয়। পাতলা বেজেল থাকায় ফোনটি দেখতে আধুনিক ও স্টাইলিশ লাগে, হাতে ধরতেও সুবিধাজনক এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাও আরও ভালো হয়।
ফোনটি তিনটি রঙে পাওয়া যায়—অরেঞ্জ, টাইটানিয়াম এবং ব্ল্যাক। প্রতিটি রঙই সুন্দর ও প্রিমিয়াম। বিশেষ করে ফোনের পেছনে ইকো-লেদার ব্যাক থাকায় এটি দেখতে আরও স্টাইলিশ লাগে এবং ব্যবহার করতে সহজ ও আনন্দদায়ক হয়।
Oppo Find N6 ফোনের পেছনের ক্যামেরা মডিউল সুন্দর এবং কমপ্যাক্ট ডিজাইনে রাখা হয়েছে। এটি ফোনের ব্যাক প্যানেলের সঙ্গে মসৃণভাবে মানানসই, তাই দেখতে পরিষ্কার এবং প্রিমিয়াম লুক দেয়। আর ক্যামেরা লেন্সগুলোও একদম সুশৃঙ্খলভাবে সাজানো, যা ফোনকে আধুনিক ও স্টাইলিশ করে তোলে।
ফোনটিতে IP58/IP59 রেটিং দেওয়া হয়েছে। এটি ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার গভীর পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। তবে দীর্ঘ সময় বা চাপযুক্ত পানির মধ্যে ব্যবহারের জন্য উপযুক্ত নয়। সব মিলিয়ে, ফোনটির ধুলো প্রতিরোধ ক্ষমতা অনন্য ফোল্ডেবল ফোনের তুলনায় অনেক কম, যা কিছু ব্যবহারকারীদের কাছে অসুবিধাজনক মনে হতে পারে।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Oppo Find N6 ফোল্ডেবল ফোনের মধ্যে অন্যতম সেরা ডিসপ্লে অভিজ্ঞতা পাওয়া যায়, কারণ এতে বড় সাইজ, ভালো মান এবং উন্নত প্রযুক্তি একসাথে ব্যবহার করা হয়েছে। ফোনের ভিতরে 8.12 ইঞ্চি LTPO OLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন (2248x2480) এবং পিক্সেল ডেনসিটি প্রায় 412 ppi, ফলে ছবি ও লেখা খুব স্পষ্ট এবং শার্প দেখায় এবং ভিডিও, গেম ও মাল্টিটাস্কিং স্মুথভাবে করা যায়।
ফোনের ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা গেম খেলা খুব মসৃণ ও দ্রুত লাগে। এই স্ক্রিন 2500 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে। পাশাপাশি স্ক্রিনে HDR10+ সাপোর্ট থাকায় রঙ উজ্জ্বল, কন্ট্রাস্ট ভালো এবং ছবি স্পষ্ট দেখায়, তাই ভিডিও দেখা বা গেম খেলা আরও আনন্দদায়ক হয়। ফোনের গুরুত্বপূর্ণ ফিচার হলো Oppo Zero-Feel Crease প্রযুক্তি, যা ভাঁজের দাগ কমায় এবং ভিতরের স্ক্রিনকে সাধারণ ট্যাবলেটের মতো করে তোলে।

ফোনের বাইরের অংশে 6.62 ইঞ্চি LTPO OLED কভার স্ক্রিন রয়েছে, যেখানে Dolby Vision, HDR10+ এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, তাই ফোন ভাঁজ অবস্থায় থাকলেও ফ্ল্যাগশিপ লেভেলের ব্যবহার অভিজ্ঞতা পাওয়া যায়। এই স্ক্রিন সর্বোচ্চ 3600 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে বাইরে বা তীব্র রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়।
ফোনটিতে মজবুত এবং স্ক্র্যাচ-প্রতিরোধী Nanocrystal Glass স্ক্রিন প্রটেকশন রয়েছে। এটি দৈনন্দিন ব্যবহারে পড়ে যাওয়া বা ক্ষতির হাত থেকে স্ক্রিনকে ভালোভাবে সুরক্ষা দেয়। সব মিলিয়ে, Oppo Find N6 ফোনের ডুয়াল স্ক্রিন বড়, উজ্জ্বল এবং মসৃণ, যা ভিডিও দেখা বা একসাথে একাধিক কাজ করার জন্য খুবই ভালো।
ক্যামেরা
Oppo Find N6 স্মার্টফোনের রেয়ারে বড়, গোলাকার ডিজাইনে চমৎকার কোয়াড-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে রয়েছে f/1.8 অ্যাপারচারের 200MP প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে অন্ধকার জায়গায়, যেমন কনসার্ট বা রাতে ডিনারে, ফ্ল্যাশ ব্যবহার না করেও উজ্জ্বল, পরিষ্কার আর সুন্দর রঙের ছবি তোলা সম্ভব হয়।
সাথে থাকছে f/2.7 অ্যাপারচারের 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, যার মাধ্যমে দূরের বস্তুও খুব কাছ থেকে স্পষ্টভাবে দেখা যায় এবং ছবি তোলা সম্ভব হয়। ছবি তোলার সময় মূল বিষয়টি পরিষ্কার থাকে, আর পেছনের অংশ সুন্দরভাবে ঝাপসা হয়, ফলে ছবি দেখতে অনেক প্রফেশনাল ও প্রাকৃতিক লাগে।
ফোনটিতে f/2.0 অ্যাপারচারের 50MP আলট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এটি চওড়া দৃশ্য বা ল্যান্ডস্কেপ ছবি তোলার জন্য উপযুক্ত। কারণ এই ক্যামেরা বড় গ্রুপ ছবি বা বিস্তৃত জায়গাও সহজে ক্যাপচার করতে পারে। ছবিতে ডিটেলস ভালো থাকে এবং রঙ প্রাকৃতিক দেখায়, ফলে ছবি স্পষ্ট ও সুন্দর হয়। সঙ্গে আছে 2MP মাইক্রো ক্যামেরা, যার মাধ্যমে খুব কাছের ছোট বস্তুর ছবি পরিষ্কারভাবে তোলা যায়।

Oppo Find N6 ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে 4K@30/60/120fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। দিনে AI এবং HDR10+ ফিচারের সাহায্যে ভিডিও-এর রঙগুলো সুন্দর এবং স্পষ্ট দেখা যায়, ফলে ভিডিও অনেক প্রাণবন্ত ও তীক্ষ্ণ হয়। আর রাতে নাইটোগ্রাফি ভিডিও মোড এবং বড় সেন্সরের কারণে কম আলোতেও ভিডিও উজ্জ্বল ও পরিষ্কার পাওয়া যায়। পাশাপাশি এতে রয়েছে হরাইজন লক ও স্টেবিলাইজেশন ফিচার, যার সাহায্যে ফোন নড়াচড়া করে ভিডিও করলেও, তা স্থির এবং মসৃণভাবে ধারণ হয়।
ফোনের সামনে দুটি 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে — একটি ভিতরের বড় স্ক্রিনে এবং একটি বাহিরের স্ক্রিনে। উভয় ক্যামেরা একই সেন্সর ও কোয়ালিটিতে ডিজাইন করা হয়েছে, যা সাধারণ সেলফি ও ভিডিও কলের জন্য উপযুক্ত। এই ক্যামেরাগুলো ƒ/2.4 অ্যাপারচার এবং প্রায় ৯১° ভিউ দেয়, তাই ছবি তোলার সময় বেশি ব্যাকগ্রাউন্ড ক্যাপচার করা সহজ হয়। উভয় ক্যামেরাতে HDR, Portrait মোড, Night Mode, Panorama, Dual‑view ভিডিও এবং AI স্টিকার মতো ফটো/ভিডিও মোড সাপোর্ট করে, ফলে সেলফি ও ভিডিও বেশি আকর্ষণীয়ভাবে তৈরি যায়।
ভিডিও রেকর্ডিং— সামনের ক্যামেরাগুলো 4K (30fps) পর্যন্ত ভিডিও ধারণ করতে পারে এবং 1080p ভিডিও-তে EIS সমর্থন থাকায় ভিডিও স্থির ও মসৃণ হয়। যদিও সামনের LED ফ্ল্যাশ আলাদাভাবে নেই, তবে সফটওয়্যার‑ভিত্তিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কম আলোতেও ভালো সেলফি তোলা সম্ভব। সব মিলিয়ে, Find N6 ফোনের সামনের ক্যামেরা সাধারণ সেলফি তোলা এবং ভিডিও করার জন্য বেশ উপযুক্ত।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Oppo Find N6 স্মার্টফোনটি ColorOS 16-এর উপর ভিত্তি করে Android 16 অপারেটিং সিস্টেমে চলে। এতে স্মার্ট উইজেট, ডার্ক মোড এবং বিভিন্ন কাস্টমাইজেশন অপশন আছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ ও আনন্দদায়ক করে। সফটওয়্যারটি দ্রুত ও মসৃণ, তাই যেকোনো অ্যাপ চালু করা বা একাধিক কাজ একসাথে করার সময় কোনো ল্যাগ দেয় না। প্রাইভেসি ও সিকিউরিটির দিক থেকেও এটি শক্তিশালী। পাশাপাশি ColorOS 16-এর স্মার্ট ফিচারগুলো দৈনন্দিন কাজগুলো আরও সহজ এবং সুবিধাজনক করে তোলে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.62 GHz থেকে 4.6 GHz পর্যন্ত। এটি হাই-এন্ড গেম খেলা, একসাথে একাধিক কাজ করা এবং ভারী অ্যাপ চালানোর জন্য বেশ উপযুক্ত। প্রসেসরটি কম শক্তি ব্যবহার করে, ফলে ব্যাটারি দীর্ঘ সময় চলতে পারে। এছাড়া ফোনটিতে উন্নত Adreno 840 GPU ও 16GB র্যাম রয়েছে, যা ফোন ব্যবহারকে আরও মসৃণ ও স্মার্ট করে।

সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার ব্যবহার করা হয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 6.0, 5G নেটওয়ার্ক, USB চার্জিং, Wi-Fi 7 এবং NFC সাপোর্ট করে। ফোনে AI-ভিত্তিক কিছু ফিচার যুক্ত আছে, যা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর কাজগুলো সহজ করে এবং ফোনের গতি ভালো রাখে।
সব মিলিয়ে বলা যায়, Oppo Find N6 ফোনের সফটওয়্যার ও পারফরম্যান্স শক্তিশালী, দ্রুত এবং মসৃণ, তাই এই ফোল্ডেবল ফোন দৈনন্দিন কাজ করা এবং বিনোদন উপভোগ করার জন্য একদম উপযুক্ত।
AI ফিচার
Oppo Find N6 ফোনে শক্তিশালী AI-ভিত্তিক ফিচার আছে, যা ColorOS 16-এর সাহায্যে ফোনটিকে আরও স্মার্ট ও কার্যকর করে তোলে। Oppo এখানে শুধু চমকপ্রদ ফিচার যোগ করেনি, বরং দৈনন্দিন কাজে AI কিভাবে সাহায্য করবে সেই বিষয়ের দিকেও গুরুত্ব দিয়েছে।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো OPPO AI Pen, যার মাধ্যমে নোট নেওয়া, ছবি আঁকা এবং হালকা আঁকা ছবি AI-এর সাহায্যে মসৃণ ছবি বা চিত্ররূপে রূপান্তর করা যায়। তাই এই ফোল্ডেবল ফোনটি ছাত্র এবং কর্মজীবীদেরকে বিশেষভাবে উপকারী করে তোলে।
ফোনে AI Recorder এবং AI Writer ফিচার আছে, যা স্বয়ংক্রিয়ভাবে নোট সংক্ষেপণ, ক্যাপশন তৈরি এবং কনটেন্ট বানাতে সাহায্য করে। AI Mind Space ফিচার নোট, ছবি ও ভয়েস মেমো একসাথে সাজিয়ে রাখে, ফলে কাজ আরও সহজ হয়। এছাড়া ফটোগ্রাফিতে AI ব্যবহার করে অবজেক্ট সরানো এবং স্মার্ট ইমেজ এডিটিং করা সম্ভব, আর Luminous Rendering Engine ফোনকে মসৃণ ও দ্রুত রাখে।
সব মিলিয়ে, Oppo Find N6 ফোনের AI ফিচারগুলো স্মার্ট এবং কাজে খুব সহায়ক, যা ব্যবহারকারীকে কম পরিশ্রমে বেশি কাজ করতে সাহায্য করে।
ব্যাটারি লাইফ এবং চার্জার
Oppo Find N6 স্মার্টফোনে রয়েছে 6000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। কোম্পানি দাবি করেছে, ফোনে 100% চার্জ করলে প্রায় 26 ঘণ্টা অফলাইন ভিডিও দেখা যাবে এবং 25.8 ঘণ্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা যাবে। তবে বাস্তবে আমি ফোনটিতে 100% চার্জ করে প্রায় 5 ঘণ্টার বেশি গেম খেলেছি আর সাধারণ ব্যবহারে ফোনটি প্রায় 1 দিনের বেশি চলেছে।

ফোনটিতে 80W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে, যার মাধ্যমে ফোনে মাত্র 47 মিনিটে 1% থেকে 100% পর্যন্ত চার্জ করা সম্ভব হয়। সাথে রয়েছে 50W ওয়্যারলেস চার্জিং সুবিধা। এটি ক্যাবল ছাড়াই ফোনকে দ্রুত চার্জ করতে সাহায্য করে। সব মিলিয়ে বলা যায়, ফোনের ব্যাটারি এবং দুই ধরনের চার্জিং সুবিধার জন্য ব্যবহারকারী দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে পারে, বারবার চার্জ দেওয়ার প্রয়োজন কমে যায় এবং ফোনটি দৈনন্দিন ব্যবহারের জন্য আরও নির্ভরযোগ্য ও সুবিধাজনক হয়।
বাংলাদেশে আনঅফিশিয়াল দাম
চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে Oppo Find N6 স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (16GB র্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম প্রায় ২,৬০,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে পাওয়া যায় Blossom Orange, Stellar Titanium এবং Pearl Black। বর্তমানে এই ফোনটি বাংলাদেশের রিটেইল শপে উপলব্ধ রয়েছে।
Oppo Find N6 স্মার্টফোন আপনার কেনা উচিত হবে কি?
Oppo Find N6 একটি উন্নত ও শক্তিশালী ফোল্ডেবল ফোন। ফোনের Foldable LTPO OLED ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর শক্তিশালী পারফরম্যান্স দেয়, 200+50+50+2MP রেয়ার ক্যামেরা দারুণ ছবি তুলতে পারে ও ভিডিও ধারণ করতে পারে এবং 6000mAh ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। তবে দাম কিছুটা বেশি হলেও, ফোনটি দেখতে বেশ আকর্ষণীয়। আপনি যদি সত্যিকারের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোন ব্যবহার করতে চান, তাহলে এটি আপনার জন্য একটি ভালো বিকল্প।
সোর্স: এখানে ক্লিক করুন
Related Reviews
View More
Samsung Galaxy A57 রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের এই স্মার্টফোনে কি সেরা পারফরম্যান্স পাওয়া যাবে?
ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে উচ্চ মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিভাবে এসেছে Samsung Galaxy A5...
Nothing Phone (4a) Pro রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের এই স্মার্টফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে?
ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে Nothing Phone (4a) Pro স্মার্ট...
Nothing Phone (4a) রিভিউ: মিড-রেঞ্জ বাজেটে এই স্মার্টফোন কেনা আপনার উচিত হবে কি?
চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Nothing Phone (4a) স্মা...