Login Now

Login with email

Forgot Password

Tecno Spark 50 5G রিভিউ: বাজেট অনুযায়ী পারফরম্যান্স কি সন্তোষজনক?

MobileMaya Team
Publish On: Apr 22,2026 06:40 PM
153

Tecno Spark 50 5G রিভিউ: বাজেট অনুযায়ী পারফরম্যান্স কি সন্তোষজনক?

Our Rating
7.2
The overall rating is based on reviews by our experts
Display 7/10
Cameras 7/10
Battery 7/10
Processor 8/10
Storage 7/10
Good
  • 6500mAh বড় ব্যাটারি
  • 120Hz রিফ্রেশ রেট
  • Mediatek Dimensity 6400 চিপসেট
  • 50MP রেয়ার ক্যামেরা
Bad
  • IP64 রেটিং
  • IPS LCD ডিসপ্লে

আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Tecno Spark 50 5G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Mediatek Dimensity 6400 প্রসেসর, যা হালকা মাঝারি গেম এবং দৈনন্দিন কাজ করার সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

Tecno Spark 50 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং, যা ধুলোবালি এবং হালকা পানির ছিটা প্রতিরোধ করতে পারে। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা। জেনে নিন ফোনটির পারফরম্যান্স এবং মূল্য সম্পর্কে সম্পূর্ণ রিভিউ।

Tecno Spark 50 5G ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • প্রসেসর: Mediatek Dimensity 6400 (6nm) চিপসেট।
  • ডিসপ্লে: 6.78 ইঞ্চির IPS LCD স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
  • ব্যাটারি ও চার্জার: 6500mAh বড় ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জার।
  • ক্যামেরা: 50MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা।

বাক্সে যা থাকছে

Tecno Spark 50 5G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:

  • Tecno Spark 50 5G স্মার্টফোন
  • 45W ফাস্ট চার্জার
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেকটিভ কেস
  • সিম ইজেক্টর টুল
  • ইউজার ম্যানুয়াল

Tecno Spark 50 5G এর বাক্সের মধ্যে আপনি পাবেন একটি স্মার্টফোন, একটি 45W ফাস্ট চার্জার, USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং ইউজার ম্যানুয়াল। পাশাপাশি একটি প্রোটেকটিভ কেসও দেওয়া থাকে, যা শুরু থেকেই ফোনকে স্ক্র্যাচ ও হালকা ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Tecno Spark 50 5G স্মার্টফোনটির ডিজাইন দেখতে বেশ আকর্ষণীয় ও আধুনিক। ফোনের পেছনের অংশটি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, যা ফোনটিকে হালকা রাখার পাশাপাশি মজবুতও করেছে, ফলে দৈনন্দিন ব্যবহারে ছোটখাটো ধাক্কা, স্ক্র্যাচ বা ঘষামাজা সহজেই সহ্য করতে পারে।


ফোনটির উচ্চতা 167.9 মিমি, প্রস্থ 79.3 মিমি এবং পুরুত্ব 8.18 মিমি। ফোনের ওজন 210 গ্রাম হলেও এটি সুন্দরভাবে ভারসাম্য রেখে ডিজাইন করা হয়েছে। ভারসাম্যপূর্ণ ডিজাইনের কারণে ফোনটি হাতে ধরে রাখা সহজ হয় এবং হাত থেকে পড়ে যাওয়ার ঝুঁকিও কম থাকে, ফলে কল করা, মেসেজ পাঠানো, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা ভিডিও দেখার মতো দৈনন্দিন কাজগুলো আরামদায়কভাবে করা যায়।

ফোনের পিছনের ক্যামেরা মডিউলটি সাধারণভাবে একটি আধুনিক ও সিম্পল ডিজাইনে তৈরি, যা ফোনের ব্যাক ডিজাইনের সাথে সুন্দরভাবে মানিয়ে আছে। ফোনটি Champagne Gold এবং Ink Black আকর্ষণীয় রঙে পাওয়া যায়। এই রঙগুলো ব্যবহারের সময় ফোনটিকে আরও স্টাইলিশ ও নজরকাড়া করে তোলে।

ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি এবং পানির ছিটা থেকে ফোনকে সুরক্ষিত রাখে। তবে এটি পানিতে ডুবানো বা উচ্চ চাপের পানির প্রবাহ সহ্য করতে পারে না। বাজেটের তুলনায় এর আইপি রেটিং খুব শক্তিশালী নয়, কারণ এই দামের মধ্যে সাধারণত আরও উন্নত সুরক্ষা আশা করা হয়। সব মিলিয়ে, ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট ভালো। তবে যারা দীর্ঘ সময় বাইরে থাকেন বা ফোনের ওপর বেশি নির্ভর করেন, তাদের ক্ষেত্রে ফোনটি অসুবিধাজনক মনে হতে পারে।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

Tecno Spark 50 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ভিডিও দেখা, গেম খেলা এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য বেশ আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি বড় স্ক্রিনের কারণে ছবি ও ভিডিও আরও পরিষ্কারভাবে উপভোগ করা যায়। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রলিং, অ্যানিমেশন এবং গেম খেলার সময় অনেক বেশি দ্রুত ও স্মুথ অভিজ্ঞতা পাওয়া যায়।


ফোনটির স্ক্রিন বড় হলেও এর রেজোলিউশন মাত্র 720x1576 পিক্সেল, তাই উচ্চ রেজোলিউশনের ভিডিওগুলো কিছুটা কম স্পষ্ট মনে হতে পারে। এছাড়া এটি একটি LCD ডিসপ্লে হওয়ায় OLED বা AMOLED স্ক্রিনের মতো গভীর কালো রঙ ও বেশি কনট্রাস্ট পাওয়া যায় না। ফলে সিনেমা দেখা বা গেম খেলার সময় রঙের উজ্জ্বলতা ও গভীরতা কিছুটা কম অনুভূত হতে পারে। তবে এর স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 84.2%, যার কারণে বেজেল তুলনামূলকভাবে কম দেখা যায়। এতে ডিসপ্লের ব্যবহারযোগ্য অংশ বেশি পাওয়া যায় এবং কনটেন্ট আরও ভালোভাবে উপভোগ করা সম্ভব হয়।

ক্যামেরা

Tecno Spark 50 5G স্মার্টফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং Continuous Shooting ফিচার সমর্থন করে। এই ক্যামেরা দিয়ে ভালো ডিটেইলসহ এবং প্রাকৃতিক রঙে পরিষ্কার ছবি তোলা সম্ভব। HDR ফিচারের মাধ্যমে আলো ও ছায়ার ভারসাম্য ঠিক রাখা যায়, ফলে ছবিগুলো আরও বাস্তবসম্মত ও আকর্ষণীয় দেখায়। অন্যদিকে Continuous Shooting মোড দ্রুত চলমান বিষয় বা মুহূর্তের একাধিক ছবি একসাথে তুলতে সাহায্য করে, যাতে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত মিস না হয়।

এই ক্যামেরায় AI Beauty Mode, AI Enhancement, AI Portrait Mode এবং AI Scene Detection-এর মতো ফিচার রয়েছে। এসব AI প্রযুক্তির সাহায্যে ছবি তোলার সময় ফোন নিজে থেকেই আলো, রঙ এবং ডিটেইলস সমন্বয় করে নেয়, ফলে ছবিগুলো আরও পরিষ্কার ও আকর্ষণীয় হয়ে ওঠে।


ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। তবে এতে আল্ট্রাওয়াইড বা মাইক্রো লেন্সের সুবিধা নেই, যার কারণে বড় দৃশ্য বা খুব কাছের বিষয়বস্তুর ছবি ভালো মানের তোলা যায় না। এছাড়া ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করা না, তাই প্রো-লেভেলের খুব শার্প ভিডিও তৈরি করা সম্ভব হয় না। আবার রাতের আলো বা কম আলোতে ছবি তুললে ছবির ডিটেইলস কিছুটা কম স্পষ্ট হতে পারে।

ফোনের সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে ভালো মানের ভিডিও রেকর্ড করা যায়, কারণ তখন মুখের রঙ ও স্কিন টোন স্বাভাবিকভাবে দেখা যায়। এতে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও ধারণের সুবিধা রয়েছে। তবে কম আলো বা রাতের সময় সেলফি তোলা কিংবা ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে কিছুটা অস্পষ্টতা বা ঝাপসাভাব দেখা যেতে পারে।

সফটওয়্যার ও পারফরম্যান্স

Tecno Spark 50 5G স্মার্টফোনটি HIOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। HIOS 16 এর কারণে ফোনের ইন্টারফেস আরও মসৃণ ও সহজে ব্যবহারযোগ্য হয়। এতে স্মার্ট জেসচার, কাস্টমাইজেশন এবং ব্যাটারি অপটিমাইজেশনের মতো বিভিন্ন সুবিধা পাওয়া যায়, যা অ্যাপ ব্যবহার এবং মাল্টিটাস্কিংকে আরও সহজ করে তোলে। অন্যদিকে Android 16 অপারেটিং সিস্টেম ফোনের নিরাপত্তা আরও শক্তিশালী করে এবং ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করে।

ফোনটিতে MediaTek Dimensity 6400 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি একটি চিপসেট, যার ক্লক স্পিড 2.0 GHz থেকে 2.5 GHz পর্যন্ত। সাথে রয়েছে Mali-G57 MC2 GPU এবং 6GB র‍্যাম, ফলে সাধারণ ব্যবহার যেমন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা বা ওয়েব ব্রাউজিংয়ের মতো কাজের সময় স্মুথ পারফরম্যান্স পাওয়া যায়। তবে ভারী গেম খেলা বা বেশি চাপের কাজ করার সময় ফোন কিছুটা গরম হতে পারে বা ল্যাগ দিতে পারে।


ফোনটিতে Infrared Remote Control এবং Free Link 2.0 ফিচার রয়েছে। এর মাধ্যমে টিভি, এসিসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সহজেই নিয়ন্ত্রণ করা যায় এবং মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই প্রায় ১.৫ কিলোমিটার দূরের ডিভাইসের সাথে সংযোগ করা সম্ভব হয়। পাশাপাশি যুক্ত আছে TECNO AI ফিচার, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্টভাবে সম্পন্ন করতে সাহায্য করে।

নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 5, USB চার্জিং, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট রয়েছে, যা ব্যবহারকারীদের দ্রুত ও স্থিতিশীল সংযোগ ব্যবহারের সুবিধা প্রদান করে।

চার্জিং এবং ব্যাটারি লাইফ

Tecno Spark 50 5G স্মার্টফোনে রয়েছে 6500 mAh বড় ব্যাটারি। ব্যাটারির পারফরম্যান্স পরিক্ষা করে দেখা গেছে ফোনে 100% চার্জ দিলে হাই-গ্রাফিক্সে Free Fire গেমটি ৫ ঘণ্টারও বেশি সময় খেলা যায়। আর সাধারণ ব্যবহার যেমন কল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা হালকা থেকে মাঝারি গেম খেলার ক্ষেত্রে ফোনটি প্রায় ১.৫ দিনেরও বেশি সময় চলতে পারে।


দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এউ ফোনে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়। সব মিলিয়ে, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধার কারণে ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব হয়। এতে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন কমে যায় এবং দৈনন্দিন ব্যবহার ফোনটি আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নির্ভরযোগ্য হয়ে ওঠে।

বাংলাদেশে মূল্য

উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Champagne Gold এবং Ink Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Tecno Spark 50 5G বাজেট অনুযায়ী কেমন পারফরম্যান্স দেয়?

বাজেট অনুযায়ী, Tecno Spark 50 5G স্মার্টফোনের Mediatek Dimensity 6400  প্রসেসর সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া 50MP রেয়ার ক্যামেরা ভালো মানের ছবি তুলতে পারে এবং 6500mAh বড় ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। তবে ফোনটিতে IP64 রেটিং থাকায় পানি প্রতিরোধী সুবিধা খুব ভালো পাওয়া যায় না, যা কিছু ব্যবহারকারীর কাছে অসুবিধাজনক মনে হতে পারে। সব মিলিয়ে, যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, ভালো ক্যামেরা এবং সাধারণ ব্যবহারের জন্য স্মুথ পারফরম্যান্স চান, তাদের জন্য এই ফোনটি একটি ভালো বিকল্প হতে পারে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions