Login Now

Login with email

Forgot Password

ZTE nubia V80 Max রিভিউ: বাজেট‑ফ্রেন্ডলি ফোনে 6000mAh বড় ব্যাটারি এবং শক্তিশালী পারফরম্যান্স

MobileMaya Team
Publish On: Feb 23,2026 12:37 PM
153

ZTE nubia V80 Max রিভিউ: বাজেট‑ফ্রেন্ডলি ফোনে 6000mAh বড় ব্যাটারি এবং শক্তিশালী পারফরম্যান্স

Our Rating
7
The overall rating is based on reviews by our experts
Display 7/10
Cameras 7/10
Battery 7/10
Processor 7/10
Storage 7/10
Good
  • 120Hz রিফ্রেশ রেট
  • 6000mAh বড় ব্যাটারি
  • 50MP রেয়ার ক্যামেরা
  • IP64 রেটিং
  • Unisoc T7250 প্রসেসর
Bad
  • Unisoc T7250 প্রসেসর
  • Unisoc T7250 প্রসেসর

বাজেট‑ফ্রেন্ডলির মধ্যে উন্নত ফিচার নিয়ে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে ZTE nubia V80 Max স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Unisoc T7250 প্রসেসর, যা মাঝারি গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজের সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 780nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সাথে রয়েছে সহজে ব্যবহারযোগ্য MyOS ইন্টারফেস। চলুন এবার জেনে নেওয়া যাক ZTE nubia V80 Max স্মার্টফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে বিস্তারিত।

ZTE nubia V80 Max ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • চিপসেট: Unisoc T7250 প্রসেসর।
  • ডিসপ্লে: IPS LCD HD+ স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
  • ব্যাটারি ও চার্জার: 6000mAh ব্যাটারি এবং 22.5W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং।
  • বিল্ড: ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধী IP64 রেটিং।
  • ক্যামেরা: f/1.8 অ্যাপারচারের 50MP রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা।

বাক্সে যা থাকছে

ZTE nubia V80 Max স্মার্টফোনের বক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায় তা হলো:

  • ZTE nubia V80 Max স্মার্টফোন
  • 22.5W ফাস্ট চার্জার
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেক্টিভ ব্যাক কভার
  • সিম ইজেক্টর টুল

বক্সের মধ্যে ZTE সবকিছু সুবিধাজনকভাবে সাজিয়েছে। বক্সে আপনি পাবেন ZTE nubia V80 Max ফোন, 22.5W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং ফোন সুরক্ষিত রাখার জন্য প্রোটেক্টিভ ব্যাক কভার। তাই আলাদা করে কিছু কিনতে হয়না। প্রয়োজনীয় জিনিসপত্র সব এক সাথে থাকায় ব্যবহারকারীরা বক্স খুলেই ব্যবহার শুরু করতে পারবেন।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

ZTE nubia V80 Max দেখতে বড় এবং আকর্ষণীয় একটি স্মার্টফোন, যার ডিজাইন সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদা এবং স্টাইল উভয়ই মাথায় রেখে তৈরি করা হয়েছে। ফোনটির উচ্চতা 171.6 মিমি, প্রস্থ 77.8 মিমি এবং বডি 8.3 মিমি স্লিম। এছাড়া ফোনের ওজন 191 গ্রাম হলেও, এতে পর্যাপ্ত পরিমান ভারসাম্য রাখা হয়েছে। ফোনটি হাতে ধরলে হালকা ও আরামদায়ক অনুভূতি দেয় এবং দৈনন্দিন কাজ যেমন কল করা, মেসেজ পাঠানো, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার সবকিছুই সুবিধাজনকভাবে করা যায়।


ফোনটিতে IP64 রেটিং ব্যবহার করা হয়েছে, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম, তবে ডুবানো বা ভারী জলপ্রবাহ থেকে ফোনকে সুরক্ষা দেয় না। বাজেট‑ফ্রেন্ডলি ফোন হিসেবে এটি একটি ভালো সুবিধা, কারণ অনেক সাধারণ বাজেট‑ফোনে এমন আইপি রেটিং থাকে না। এছাড়া ফোনটিতে 3.5 মিমি হেডফোন জ্যাক রয়েছে। এর মাধ্যমে কোনো হেডফোন বা ইয়ারফোন সরাসরি সংযোগ করে কল বা গান শোনা যায়।

ফোনের সামনে Scratch-resistant Glass ব্যবহার করা হয়েছে, যা স্ক্রিনকে ছোটখাটো দাগ বা স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখে। ফলে দৈনন্দিন ব্যবহার যেমন পকেট, ব্যাগ বা টেবিলে রাখার সময় স্ক্রিন নিরাপদ থাকে। তবে খুব শক্ত বা ধারালো জিনিস (যেমন ইট বা লোহা) লাগলে স্ক্রিনের ক্ষতি হতে পারে। এছাড়া ফোনের পিছনের প্যানেল ম্যাট ফিনিশযুক্ত। এটি পুরোপুরি স্ক্র্যাচ বা শক্ত আঘাত থেকে রক্ষা করে না, তবে সাধারণ ব্যবহার ও ছোটখাটো ধাক্কা থেকে ফোনকে নিরাপদ রাখে।

ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা ডানদিকে পাওয়ার বাটুনের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে আর পাওয়ার বাটুনের উপরে আছে ভলিউম রকার। এছাড়া ফোনে লাউড স্পিকার দেওয়া হয়েছে, যার মাধ্যমে ২০০% পর্যন্ত ভলিউম বাড়ানো সম্ভব হয়। সব মিলিয়ে বলা যায়, ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি বাজেট‑ফ্রেন্ডলির মধ্যে খুবই উন্নত মনে হয়, যা ব্যবহারকারীর চোখে আকর্ষণীয় দেখায় এবং দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্ব নিশ্চিত করে।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

ZTE nubia V80 Max স্মার্টফোনে রয়েছে 6.9‑ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যা ভিডিও দেখা, গেম খেলা বা ওয়েব ব্রাউজিংয়ের জন্য বড় এবং সুবিধাজনক। এই বড় স্ক্রিনের কারণে ছবি ও ভিডিও আরও ভালোভাবে দেখা যায়। এছাড়া ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 84.7%। এটি স্ক্রিনের ফ্রেম কমিয়ে ভিজ্যুয়াল জায়গা বাড়ায় এবং ফোনকে আধুনিক লুক ও উন্নত ভিউয়িং অভিজ্ঞতা দেয়।


ফোনের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা স্ক্রল করা, গেম খেলার সময় অনেক মসৃণ ও দ্রুত মনে হয়। বাজেট‑ফ্রেন্ডলি ফোন হিসেবে এই রিফ্রেশ রেট খারাপ বলা যায়না। ফোনের ডিসপ্লে সর্বোচ্চ 780 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে  বাইরে বা তীব্র সূর্যালোকের নিচেও স্ক্রিন দেখা সহজ হয় এবং রোদে ভিডিও বা ওয়েব পেজ আরও স্পষ্টভাবে দেখা যায়।

যদিও ফোনের স্ক্রিন অনেক বড়, কিন্তু রেজুলেশন মাত্র (720x1640 পিক্সেল)। এই পিক্সেল ঘনত্ব কম হওয়ার জন্য হাই-রেজুলেশনের ভিডিও কিছুটা কম তীক্ষ্ণ মনে হতে পারে। এছাড়া LCD ডিসপ্লে OLED/AMOLED-এর মতো গভীর ব্ল্যাক বা সম্পূর্ণ কনট্রাস্ট দিতে পারে না, তাই সিনেমা বা গেমিংয়ের সময় রঙের উজ্জ্বলতা ও গভীরতা কিছুটা কম অনুভূত হয়। আর পিক্সেল ডেনসিটি মাত্র 260 ppi, ফলে খুব কাছ থেকে দেখলে আইকন বা টেক্সট কিছুটা ঝাপসা বা স্পষ্টতা কম মনে হয়।

ক্যামেরা

ZTE nubia V80 Max স্মার্টফোনের রেয়ারে f/1.8 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং বিভিন্ন শুটিং মোড সাপোর্ট করে। এই ক্যামেরাটি ডিটেইল এবং রঙের সঠিক অনুপাতে চমৎকার ছবি তুলতে পারে। আর HDR ফিচারের মাধ্যমে আলো ও ছায়ার ভারসাম্য বজায় থাকে, ফলে ছবি আরও বাস্তবসম্মত লাগে।

পাশাপাশি রয়েছে 2MP অক্সিলিয়ারি লেন্স, এটি প্রাইমারি ক্যামেরার সাথে কাজ করে এবং ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকেহ ইফেক্ট তৈরি করতে সাহায্য করে। সাথে থাকছে 0.08MP অতিরিক্ত লেন্স, যা সাধারণত ছবির রঙ, আলো বা ইফেক্ট উন্নত করার জন্য ব্যবহার করা হয়।


ফোনের রেয়ার ক্যামেরা 1080p@30fps রেজুলেশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। ফোনে আল্ট্রাওয়াইড বা মাইক্রো ক্যামেরার সুবিধা নেই, তাই দূরের বস্তুর ছবি তুললে খুব স্পষ্ট হয় না। এছাড়া ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ড সাপোর্ট করে না, তাই প্রফেশনাল বা খুব শার্প ভিডিও তৈরি করা সম্ভব হয় না। রাতের সময়ে স্ট্যান্ডার্ড ছবি ঠিক থাকে, তবে ভালো আলো‑পরিবেশেও খুব পরিষ্কার ছবি পাওয়া যায় না।

ফোনের সামনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দিনে এই ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি মোটামুটি ভালো করা যায়, কারণ পর্যাপ্ত আলো থাকলে মুখের রঙ ও ত্বকের টোন স্বাভাবিকভাবে ধরা যায়। ভিডিও রেকর্ডিং 1080p@30fpsএ ঠিক থাকে। তাই বলা যায়, দিনে সাধারণ ভিডিও কল, ভ্লগ বা সেলফির জন্য এটি যথেষ্ট ভালো ক্যামেরা।

কিন্তু রাতে বা কম আলোতে ভিডিও এবং সেলফি তুলতে কিছু সমস্যা হতে পারে, যেমন কম আলোতে ভিডিও করার সময় ছবিতে কিছুটা ঝাপসাভাব দেখা দিতে পারে। ফোনের নাইট মোড ব্যবহার করে রাতের ছবি তোলা যায়, তবে প্রিমিয়াম বা পেশাদারি মানের ভিডিও-এর মতো স্পষ্টতা পাওয়া যায় না।

সফটওয়্যার ও পারফরম্যান্স

ZTE nubia V80 Max স্মার্টফোনটি Android 16 ভিত্তিক MyOS 16 অপারেটিং সিস্টেমে চলে। MyOS 16 ব্যবহারকারীকে এমন একটি ইউজার ইন্টারফেস দেয়, যা সহজে কাস্টমাইজ করা যায় এবং ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে মসৃণ ও সুবিধাজনক করে তোলে। ফোনে Android 16‑এর সব মূল ফিচার যেমন দ্রুত নেভিগেশন, ডার্ক মোড, উন্নত নোটিফিকেশন ম্যানেজমেন্ট, সিকিউরিটি আপডেট এবং ভালো অ্যাপ কম্প্যাটিবিলিটি রয়েছে। এর মাধ্যমে দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং বা মাল্টিটাস্কিং আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়।


ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 প্রসেসর। 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পিড 1.6 GHz থেকে 1.8 GHz পর্যন্ত। সাথে রয়েছে Mali-G57 MP1 GPU এবং 8GB র‍্যাম, ফলে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং, মাঝারি মানের গেম এবং দৈনন্দিন কাজ খুব সহজে করা যায়।

স্মার্টফোনে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, Bluetooth 5.2, NFC এবং USB চার্জিং রয়েছে। এটি দ্রুত কানেক্টিভিটি এবং নির্ভরযোগ্য ডেটা ট্রান্সফার নিশ্চিত করে। এছাড়া ফোনে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, এক্সেলোমিটার, কম্পাস এবং জায়রোস্কোপ সাপোর্ট করে, যা গেমিং, নেভিগেশন এবং দৈনন্দিন কাজকে আরও সহজ করে তোলে।

সব মিলিয়ে বলা যায়, ফোনটি দৈনন্দিন কাজ যেমন কল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও দেখা বা হালকা অ্যাপ ব্যবহারের জন্য যথেষ্ট ভালো। তবে যারা ভারী গেম খেলা বা গ্রাফিক্স‑ভিত্তিক অ্যাপ এবং উচ্চ প্রসেসিং ক্ষমতা প্রয়োজন এমন কাজ করবেন, তাদের জন্য এই ফোনটি উপযুক্ত নয়।

চার্জিং এবং ব্যাটারি লাইফ

ZTE nubia V80 Max স্মার্টফোনে রয়েছে বড় 6000mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় ২ দিন চলতে পারে। এছাড়া দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 22.5W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। সাথে থাকছে 10W রিভার্স চার্জিং, এটি এক ডিভাইস থেকে অন্য ডিভাইস যেমন স্মার্টফোন বা হেডফোনে চার্জ করতে সাহায্য করে। ফোনটিতে USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে চার্জ করা যায়।


সব মিলিয়ে বলা যায়, বড় ব্যাটারি এবং দুই ধরনের চার্জিং সুবিধার কারণে ব্যবহারকারী ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করতে পারে। এতে বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমে যায় এবং দৈনন্দিন কাজের জন্য ফোনটি আরও নির্ভরযোগ্য ও আরামদায়ক হয়ে ওঠে।

AI ফিচার সমূহ

ফোনটিতে বেশ কিছু AI ফিচার রয়েছে, যেমন AI Power Saving & Battery Optimization, Smart Reply / AI Smart Reply, AI Translation, AI Wallpaper & Social Publishing,  AI Scam Alert এবং AI Memory। এই ফিচারগুলোর কাজসমূহ নিচে উল্লেখ করে দেওয়া হলো: AI Power Saving & Battery Optimization ফিচারের ফোনের ব্যাটারি স্মার্টভাবে কন্ট্রোল করে, ফলে ব্যবহারকারী দৈনন্দিন কাজের জন্য দীর্ঘ সময় ধরে নির্ভরযোগ্য এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ ব্যাটারি লাইফ পায়। Smart Reply / AI Smart Reply ফিচারের মাধ্যমে মেসেজিং আরও দ্রুত, সহজ এবং স্মার্ট হয়।

এছাড়া AI Translation ফিচার ব্যবহারকারীকে ভিন্ন ভাষার কনটেন্ট সহজে বুঝতে ও ব্যবহার করতে সাহায্য করে। পাশাপাশি AI Wallpaper & Social Publishing ফিচারের সাহায্যে ফোন নিজে থেকেই ছবি বা কনটেন্ট তৈরি করে এবং সাজায়, ফলে ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়ায় কাজ করা আরও সহজ ও আকর্ষণীয় হয়।  AI Scam Alert ফিচারটি সন্দেহজনক বা প্রতারণামূলক কল ও মেসেজ চিনে আপনাকে আগে থেকেই সতর্ক করে, যাতে আপনি বিপদে না পড়েন। আর  AI Memory ফিচার ফোনের জিনিসপত্র নিজে থেকেই ঠিকঠাক করে রাখে এবং প্রয়োজন হলে দ্রুত খুঁজে দিতে সাহায্য করে।

মূল্য

বড় ব্যাটারি এবং উন্নত ফিচার সহ বাজেট‑ফ্রেন্ডলির মধ্যে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে ZTE nubia V80 Max স্মার্টফোন। বর্তমানে ফোনটির একটি ভ্যারিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ফোনের (8GB র‌্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Space Black এবং Aurellia Gold।

ZTE nubia V80 Max কেন কিনবেন

ZTE nubia V80 Max স্মার্টফোনটি আকর্ষণীয় ডিজাইন, ভালো ক্যামেরা, বড় ব্যাটারি, উচ্চ আইপি রেটিং এবং উন্নত পারফরম্যান্সের সমন্বয় প্রদান করে। তবে ভারী গেমিং বা শক্তিশালী কাজের জন্য এই ফোনটি উপযুক্ত নয়। সব মিলিয়ে বলা যায়, দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা মাঝারি মানের গেম খেলার জন্য যারা ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হবে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions