ZTE nubia V80 Design রিভিউ: বাজেট‑ফ্রেন্ডলি এই ফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে?
ZTE nubia V80 Design রিভিউ: বাজেট‑ফ্রেন্ডলি এই ফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে?
- 120Hz রিফ্রেশ রেট
- 5000mAh ব্যাটারি
- 50MP AI ট্রিপুল রেয়ার ক্যামেরা
- IP64 রেটিং
- Unisoc T7280 প্রসেসর
- 5G নেটওয়ার্ক সাপোর্ট নেই
- (900x1940 পিক্সেল) রেজোলিউশন কম
আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত ফিচারসহ বাজেট‑ফ্রেন্ডলি ZTE Nubia V80 Design স্মার্টফোনটি ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। ফোনটিতে রয়েছে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
ZTE nubia V80 Design স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Unisoc T7280 প্রসেসর, যা মাঝারি গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটিতে রয়েছে 50MP AI ট্রিপুল রেয়ার ক্যামেরা। জেনে নিন ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে বিস্তারিত।
ZTE nubia V80 Design ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- চিপসেট: Unisoc T7280 প্রসেসর।
- ডিসপ্লে: IPS LCD HD+ স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 5000mAh ব্যাটারি এবং 22.5W ফাস্ট চার্জিং।
- বিল্ড: ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধী IP64 রেটিং।
- ডিজাইন: ফোনটির বডি 7.7mm স্লিম।
- ক্যামেরা: f/1.8 অ্যাপারচারের 50MP AI ট্রিপুল রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা।
বাক্সে যা থাকছে
ZTE nubia V80 Design স্মার্টফোনের বক্সের ভেতরে যেসব জিনিস থাকে, তা হলো:
- ZTE nubia V80 Design স্মার্টফোন
- 22.5W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেক্টিভ ব্যাক কভার
- সিম ইজেক্টর টুল
ব্যবহারকারীর সুবিধা মাথায় রেখে ZTE বক্সের মধ্যে সবকিছু সুবিধাজনকভাবে সাজিয়েছে। বক্সে আপনি পাবেন ZTE nubia V80 Design ফোন, 22.5W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং ফোন সুরক্ষিত রাখার জন্য প্রোটেক্টিভ ব্যাক কভার। প্রয়োজনীয় সব জিনিস একসাথে থাকায় বক্স খুলেই ফোন ব্যবহার শুরু করা যায়। আলাদা করে কিছু কিনতে হয়না
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
বাজেট‑ফ্রেন্ডলি ZTE Nubia V80 Design ফোনটি প্রথম দেখাতেই ব্যবহারকারীর নজর কাড়ে। ফোনের পেছনের প্যানেলও প্রিমিয়াম মানের এবং আকর্ষণীয় রঙে তৈরি।
ফোনটির বডিতে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা হাতে ধরেলে শক্তিশালী ও টেকসই অনুভূতি দেয়।

স্মার্টফোনের উচ্চতা 166 মিমি ও প্রস্থ 79 মিমি। এছাড়া ফোনের বডি 7.7mm স্লিম এবং ওজন 191 গ্রাম হলেও, এতে পর্যাপ্ত পরিমান ভারসাম্য রাখা হয়েছে। ফোনের চারপাশের কোণগুলো মসৃণ এবং বডি খুব স্লিম হওয়ায় ফোনটি হাতের তালুতে সহজে ধরে রাখা যায় এবং একটানা দীর্ঘসমর ব্যবহার করলেও ফোন ভারী মনে হয় না। তাই দৈনন্দিন কাজ যেমন কল করা, মেসেজ পাঠানো, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা ভিডিও দেখা—সব কিছুই স্বাচ্ছন্দ্যভাবে করা যায়।
ফোনটিতে রয়েছে 3.5 মিমি হেডফোন জ্যাক। এর মাধ্যমে কোনো হেডফোন বা ইয়ারফোন সরাসরি সংযোগ করে কল করা বা গান শোনা যায়। এছাড়া ফোনে IP64 রেটিং ব্যবহার করা হয়েছে, যার ফলে ধুলোবালি ও পানির ছিটা থেকে ফোনটি সুরক্ষিত থাকে, তবে ডুবানো বা ভারী জলপ্রবাহ থেকে ফোনকে সুরক্ষা দেয় না। বাজেট‑ফ্রেন্ডলি ফোন হিসেবে এটি একটি ভালো সুবিধা, কারণ অনেক সাধারণ বাজেট‑ফোনে এমন আইপি রেটিং থাকে না।
ফোনটিতে যুক্ত আছে AI Button, যা ফোনের বাম পাশে আলাদা বাটন হিসেবে দেওয়া হয়েছে। এই বাটনের সাহায্যে ফোনের AI‑ভিত্তিক ফিচারগুলো দ্রুত চালু করা যায়। অর্থাৎ শুধু এই বাটন চেপে স্ক্রিনশট নেওয়া, AI টুল ব্যবহার করা বা অন্যান্য AI ফাংশন একে একে সহজে চালু করা সম্ভব হয়।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
ZTE Nubia V80 Design স্মার্টফোনে 6.75‑ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে, যা ভিডিও দেখা, গেম খেলা বা ওয়েব ব্রাউজিংয়ের জন্য বড় ও সুবিধাজনক। বড় স্ক্রিনের কারণে ছবি ও ভিডিও আরও ভালোভাবে দেখা যায়। এছাড়া ডিসপ্লেটি 1000 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা তীব্র সূর্যালোকের নিচে স্ক্রিন দেখা সহজ হয় এবং ভিডিও বা ওয়েব পেজ স্পষ্টভাবে উপভোগ করা যায়।

ফোনের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা বা গেম খেলার সময় অনেক মসৃণ ও দ্রুত মনে হয়। বাজেট‑ফ্রেন্ডলি ফোন হিসেবে এটি খুবই ভালো রিফ্রেশ রেট বলা যায়। এছাড়া ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 85.6%, যা স্ক্রিনের ফ্রেম কমিয়ে ভিজ্যুয়াল জায়গা বাড়ায় এবং ফোনকে আরও আধুনিক লুক ও উন্নত ভিউয়িং অভিজ্ঞতা দেয়।
যদিও ফোনের স্ক্রিন অনেক বড়, কিন্তু রেজোলিউশন মাত্র (900x1940 পিক্সেল)। কম পিক্সেল ঘনত্বের কারণে হাই-রেজোলিউশনের ভিডিও কিছুটা কম তীক্ষ্ণ মনে হতে পারে। এছাড়া LCD ডিসপ্লে OLED বা AMOLED-এর মতো গভীর কালো রঙ বা সম্পূর্ণ কনট্রাস্ট দেখাতে পারে না, ফলে সিনেমা বা গেমিংয়ের সময় রঙের উজ্জ্বলতা ও গভীরতা কিছুটা কম অনুভূত হয়। তবে পিক্সেল ডেনসিটি 317 ppi হওয়ায় স্ক্রিনের কাছ থেকে দেখলে আইকন বা টেক্সট খুব একটা ঝাপসা মনে হয় না।
ক্যামেরা
ZTE Nubia V80 Design স্মার্টফোনের রেয়ারে f/1.8 অ্যাপারচারের 50MP AI ট্রিপুল রেয়ার ক্যামেরা রয়েছে। এটি ছবির মান স্বয়ংক্রিয়ভাবে ভালো করে, যেমন ছবি আরও পরিষ্কার ও শার্প করা, রঙের ব্যালান্স ঠিক রাখা এবং HDR‑মোডের মতো ফলাফল তৈরি করা। AI‑প্রসেসিং থাকায় সাধারণ ছবি তোলা সহজ হয় এবং ভালো আলোতে ছবি আরও সুন্দর দেখায়।
ফোনের রেয়ার ক্যামেরা 1080p@30fps রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। ফোনে কোন আল্ট্রাওয়াইড বা মাইক্রো ক্যামেরার সুবিধা নেই, তাই দূরের বস্তুর ছবি খুব স্পষ্ট হয় না। এছাড়া ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ড সাপোর্ট করে না, ফলে প্রফেশনাল বা অতিরিক্ত শার্প ভিডিও ধারণ করা সম্ভব হয় না। রাতের সময় স্ট্যান্ডার্ড ছবি ঠিক থাকে, তবে ভালো আলো থাকলেও খুব পরিষ্কার ছবি পাওয়া যায় না।

ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। দিনে এই ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি মোটামুটি ভালো করা যায়, কারণ পর্যাপ্ত আলো থাকলে মুখের রঙ ও ত্বকের টোন স্বাভাবিকভাবে ধরা যায় এবং ভিডিও রেকর্ডিংও 1080p@30fps রেজোলিউশনে হয়। তাই বলা যায়, দিনে সাধারণ ভিডিও কল এবং ভ্লগ ভিডিও-এর জন্য এটি যথেষ্ট ভালো ক্যামেরা।
কিন্তু রাতে বা কম আলোতে ভিডিও ও সেলফি তুলার সময় কিছু সমস্যা হতে পারে। কম আলোতে ভিডিও করার সময় ছবিতে কিছুটা ঝাপসাভাব দেখা দিতে পারে। ফোনের নাইট মোড ব্যবহার করে রাতের ছবি তোলা যায়, তবে প্রিমিয়াম মানের ভিডিও-এর মতো খুব শার্প বা পরিষ্কার হয় না।
সফটওয়্যার ও পারফরম্যান্স
ZTE nubia V80 Design স্মার্টফোনটি MyOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। MyOS 16 ব্যবহারকারীকে এমন একটি ইউজার ইন্টারফেস প্রদান করে, যা সহজে কাস্টমাইজ করা যায় এবং ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে মসৃণ ও সুবিধাজনক করে। ফোনে Android 16‑এর সব মূল ফিচার যেমন দ্রুত নেভিগেশন, ডার্ক মোড, উন্নত নোটিফিকেশন ম্যানেজমেন্ট, সিকিউরিটি আপডেট এবং ভালো অ্যাপ কম্প্যাটিবিলিটি রয়েছে। এর মাধ্যমে দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং বা মাল্টিটাস্কিং আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়।
ফোনটিতে Unisoc T7280 প্রসেসর দেওয়া হয়েছে। 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.0 GHz থেকে 2.2 GHz পর্যন্ত। পাশাপাশি রয়েছে Mali‑G57 MP1 GPU এবং 8GB র্যাম, ফলে দৈনন্দিন কাজ, ভিডিও স্ট্রিমিং, ওয়েব ব্রাউজিং এবং মাঝারি মানের গেম খেলাও আরামদায়ক হয়। তবে ভারী গেম বা হাই-গ্রাফিক্সের কাজে ভালো পারফরম্যান্স পাওয়া যায় না।

ফোনটিতে রয়েছে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, Bluetooth 5.2 এবং USB চার্জিং। এটি দ্রুত কানেক্টিভিটি এবং নির্ভরযোগ্য ডেটা ট্রান্সফার নিশ্চিত করে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ব্যবহার করা হয়েছে।
ফোনে Nubia LinkFree ফিচার যুক্ত আছে। এটি একটি ব্লুটুথ‑ভিত্তিক যোগাযোগ ফিচার, যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই ব্লুটুথের মাধ্যমে ভয়েস কল করা এবং মেসেজ পাঠানো/গ্রহণ করা যায়। তবে উভয় ফোনেই এই LinkFree ফিচার থাকতে হবে।
সব মিলিয়ে বলা যায়, ফোনটি দৈনন্দিন কাজ যেমন কল করা, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা , ভিডিও দেখা এবং হালকা অ্যাপ ব্যবহারের জন্য যথেষ্ট ভালো। তবে ভারী গেম খেলা, গ্রাফিক্স‑ভিত্তিক অ্যাপ ব্যবহার বা উচ্চ প্রসেসিং ক্ষমতার কাজের জন্য এই ফোনটি উপযুক্ত নয়।
চার্জিং এবং ব্যাটারি লাইফ
ZTE nubia V80 Design স্মার্টফোনে রয়েছে 5000mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় ১ দিনের বেশি চলতে পারে। এছাড়া দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 22.5W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ফোনটিতে USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে চার্জ করা যায়।

সব মিলিয়ে বলা যায়, বাজেট‑ফ্রেন্ডলি ফোন হিসেবে এই ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য সন্তোষজনক। তবে যারা ভারী গেম খেলেন বা দীর্ঘ সময় ধরে অনলাইনে কাজ করেন তাদের জন্য এটি উপযুক্ত নয়।
মূল্য
উন্নত ক্যামেরা এবং ভালো রিফ্রেশ রেট সহ বাজেট‑ফ্রেন্ডলির মধ্যে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে ZTE nubia V80 Design স্মার্টফোন। বর্তমানে ফোনটির একটি ভ্যারিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ফোনের (8GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৮,৪৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Midnight Black এবং Peach।
ZTE nubia V80 Design কেনা উচিত হবে কি?
ZTE nubia V80 Design স্মার্টফোনটি দৈনন্দিন ব্যবহারের জন্য স্থিতিশীল ও নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রদান করে। সাধারণ কল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও দেখা এবং হালকা অ্যাপ চালানোর ক্ষেত্রে এটি সন্তোষজনক অভিজ্ঞতা দেয়। তাই নিয়মিত ও সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে। তবে ভারী গেমিং, উচ্চ গ্রাফিক্স-ভিত্তিক কাজ বা দীর্ঘ সময় চাপযুক্ত ব্যবহারে খুব ভালো পারফরম্যান্স পাওয়া যায় না, ফলে শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশীদের জন্য এটি সুবিধাজনক নাও হতে পারে।
Related Reviews
View More
Vivo Y31d 4G রিভিউ: সত্যই কি মিড-রেঞ্জ বাজেটের স্মার্টফোনে শক্তিশালী পারফরম্যান্স পাওয়া যায়?
বাংলাদেশের বাজারে মিড-রেঞ্জ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে ১ মার্চ ২০২৬ তারিখে লঞ্চ হয়েছে Vivo Y...
১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন ২০২৬
বর্তমান ২০২৬ সালের স্মার্টফোন বাজারে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মানের ডিভাইস পাওয়া খুবইসহজ। বিশেষ করে...
Vivo V70 Elite রিভিউ: ৮৫,০০০ টাকার স্মার্টফোনে সত্যই কি ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্স পাওয়া যায়
প্রিমিয়াম মিড‑রেঞ্জ বাজেটের মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং চমৎকার লুক নিয়ে Vivo V70 Elite স্মার্টফোন বা...