Login Now

Login with email

Forgot Password

নতুন ৫জি স্মার্টফোনের মাধ্যমে স্যামসাংয়ের পরিবেশক হলো এসইবিএল

MobileMaya Team
Publish On: Apr 30,2026 09:00 PM
153

নতুন ৫জি স্মার্টফোনের মাধ্যমে স্যামসাংয়ের পরিবেশক হলো এসইবিএল

বাংলাদেশের স্মার্টফোন বাজারে একসাথে কাজ শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং এবং দেশের পরিবেশনা প্রতিষ্ঠান এসইবিএল (ডিএক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান)। সম্প্রতি কারওয়ান বাজারে এসইবিএল-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেডকে স্যামসাংয়ের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে বাংলাদেশে স্যামসাংয়ের সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন ‘গ্যালাক্সি এম০৬’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএক্স গ্রুপ এই বিষয়টি জানিয়েছে।

বর্তমান এআই প্রযুক্তি, উচ্চগতির ইন্টারনেট এবং অনলাইন গেমিংয়ের চাহিদা মাথায় রেখে ডিএক্স গ্রুপ বাজারে এনেছে স্যামসাংয়ের এম০৬ (৫জি) স্মার্টফোন। ফোনটির প্রধান আকর্ষণ হলো ৮০০ নিটস সুপার ব্রাইট ডিসপ্লে, যার ফলে তীব্র রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যাবে। এছাড়া ফোনটিতে রয়েছে ৫০+২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা ছবি তোলা ও ভিডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

সাশ্রয়ী দামের ফোন হলেও এতে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে, ফলে দ্রুতগতিতে হাই-ডেফিনিশন মুভি ডাউনলোড, বাফারিং ছাড়া ৪কে ভিডিও দেখা এবং ল্যাগ ছাড়াই অনলাইন গেমিংয়ের অভিজ্ঞতা পাওয়া সম্ভব হবে। পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন এই ফোনে দেওয়া হয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে হাত থেকে পড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার ঝুঁকি কম থাকে।

অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স বিজনেস এক্সপার্ট ডংহি রি, পরিচালক ও হেড অব বিজনেস মাসুদুল হক ভূঁইয়া, দেওয়ান কানন এবং মহাব্যবস্থাপক (ম্যানুফ্যাকচারিং অপারেশন) শফিকুল ইসলামসহ আরও অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেওয়ান কানন বলেন, স্যামসাং ও এসইবিএলের এই নতুন অংশীদারিত্ব বাংলাদেশের স্মার্টফোন বাজারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা বিশ্বাস করি, স্যামসাংয়ের বিশ্বমানের প্রযুক্তির সঙ্গে ডিএক্স গ্রুপের দক্ষ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং গ্রাহককেন্দ্রিক সেবার সমন্বয় বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা এনে দেবে। স্যামসাং এম০৬ (৫জি) মডেলটি বাজারে নিয়ে আসার মাধ্যমে আমরা সেই গ্রাহকদের কাছে পৌঁছাতে চাই।

আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই স্যামসাংয়ের এই নতুন ফোনটি সারা দেশে পাওয়া যাবে।

সোর্স: ডিএক্স গ্রুপ

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions