Login Now

Login with email

Forgot Password

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করল বিটিআরসি, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

MobileMaya Team
Publish On: Apr 30,2026 10:01 PM
153

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করল বিটিআরসি, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রোজ সোমবার বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন একটি শুল্ক কাঠামো অনুমোদন ও চূড়ান্ত করা হয়েছে।

সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতির ভিত্তিতে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট গতির সঙ্গে মিল রেখে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। একই সঙ্গে গ্রাহকদের ভালো মানের সেবা নিশ্চিত করার শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী, ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের জন্য মাসে সর্বোচ্চ ৫০০ টাকা দিতে হবে। ১০০ এমবিপিএস গতির প্যাকেজের দাম রাখা হয়েছে ১০০০ টাকা, আর ২৫০ এমবিপিএস গতির জন্য মাসিক খরচ হবে ৩০০০ টাকা পর্যন্ত। এসব সংযোগে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও নির্ধারণ করা হয়েছে ১:৮।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রাহকদের ভালো সেবা দেওয়া এবং সবার মধ্যে ইন্টারনেট সুবিধা সমানভাবে পৌঁছে দিতে এই নতুন মূল্যতালিকা চালু করা হয়েছে।

সোর্স: বিটিআরসি

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions