Honor 600 Lite রিভিউ: মিড রেঞ্জের ফোন হিসেবে কতটা ভ্যালু দেয়?
Honor 600 Lite রিভিউ: মিড রেঞ্জের ফোন হিসেবে কতটা ভ্যালু দেয়?
- 6520 mAh বড় ব্যাটারি
- 6500 nits পিক ব্রাইটনেস
- Dimensity 7100 Elite চিপসেট
- 108MP রেয়ার ক্যামেরা
- ধুলোবালি প্রতিরোধী IP66 রেটিং
- 3.5mm হেডফোন জ্যাক নেই
যারা মিড রেঞ্জের মধ্যে চমৎকার ডিজাইন নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালভাবে এসেছে Honor 600 Lite স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 6500 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে, যা উজ্জ্বল আলোতেও স্পষ্ট ও পরিষ্কার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6520 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
Honor 600 Lite স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 108MP রেয়ার ক্যামেরা। এর মাধ্যমে খুব পরিষ্কার ও সুন্দর ছবি তোলা যায়। পাশাপাশি ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Dimensity 7100 Elite প্রসেসর, যা সাধারণ ব্যবহার এবং মাঝারি মানের গেম খেলার সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে। ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে রিভিউ দেখুন।
Honor 600 Lite ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: MediaTek Dimensity 7100 Elite (6nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.6 ইঞ্চি AMOLED স্ক্রিন এবং 6500 nits পিক ব্রাইটনেস।
- ব্যাটারি ও চার্জার: 6520 mAh বড় ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জার।
- ক্যামেরা: 108+5MP রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড: 7.34mm স্লিম ডিজাইনের বডি এবং Aluminosilicate glass স্ক্রিন প্রটেকশন।
বাক্সে যা থাকছে
Honor 600 Lite স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- Honor 600 Lite স্মার্টফোন
- 45W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
ব্যবহারকারীদের প্রয়োজনীয় সব কিছু বাক্সের ভেতরে Honor সুন্দরভাবে সাজিয়েছে। বাক্সে আপনি পাবেন একটি Honor 600 Lite স্মার্টফোন, 45W ফাস্ট চার্জার, USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং ইউজার ম্যানুয়াল। পাশাপাশি রয়েছে একটি প্রোটেকটিভ কেস, যা প্রথম দিন ফোনকে স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Honor 600 Lite স্মার্টফোনের ডিজাইন দেখতে প্রিমিয়াম এবং আকর্ষণীয়। ফোনের বডি মজবুত প্লাস্টিক দিয়ে তৈরি, যা হালকা এবং টেকসই, তাই ফোনটি হাতে ধরতে আরামদায়ক লাগে এবং অনেকক্ষণ ব্যবহার করলেও ভারী মনে হয় না। এমনকি দৈনন্দিন ব্যবহারে ফোনটি ভালোভাবে টিকে থাকে।
ফোনটির উচ্চতা 157.43mm, প্রস্থ 75.35mm এবং পুরুত্ব 7.34mm স্লিম। এছাড়া ফোনের ওজন মাত্র 180 গ্রাম হলেও ফোনটি ভারসাম্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে। ফোনের চারপাশের কোণগুলো হালকা বাঁকানো এবং ডিসপ্লের বেজেলগুলো পাতলা, যা ফোনটিকে স্টাইলিশ লুক দেয় এবং ব্যবহার করার সময়ও ভালো অভিজ্ঞতা পাওয়া যায়।

ফোনের সামনে রয়েছে Aluminosilicate glass স্ক্রিন প্রটেকশন। এটি দৈনন্দিন ব্যবহারে ছোট আঘাত, স্ক্র্যাচ এবং হালকা পড়ে যাওয়ার ক্ষতি থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে AMOLED ডিসপ্লে, যা ছবি ও ভিডিও দেখার সময় আরও উজ্জ্বল ও আকর্ষণীয় ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।
ফোনটিতে যুক্ত আছে IP66 রেটিং, যা ধুলোবালি এবং হালকা পানির ছিটা থেকে ফোনকে সুরক্ষিত রাখে। তবে পানির নিচে দীর্ঘ সময় ব্যবহার করা বা বেশি চাপের পানির সংস্পর্শে রাখা যায় না। বাজেটের তুলনায় এটিকে একটি অসুবিধা বলা যায়, কারণ এই দামের ফোনে অনেকেই আরও উন্নত পানি ও ধুলো প্রতিরোধের আশা করে।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Honor 600 Lite স্মার্টফোনে রয়েছে 6.6 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা ভিডিও দেখা, ছবি দেখা বা গেম খেলার সময় রঙগুলো উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায় এবং চোখেও আরাম লাগে। স্ক্রিনের চারপাশের বেজেল তুলনামূলকভাবে পাতলা, তাই ডিসপ্লেটি দেখতে আরও বড় ও আকর্ষণীয় মনে হয়। এছাড়া ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যার ফলে স্ক্রল করা, গেম খেলা এবং বিভিন্ন অ্যানিমেশন অনেক বেশি মসৃণ ও দ্রুত অনুভূত হয়।

ফোনটির স্ক্রিন সর্বোচ্চ 6500 nits পিক ব্রাইটনেস পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে খুব বেশি রোদ বা উজ্জ্বল আলোতেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়। পাশাপাশি ডিসপ্লেতে যুক্ত আছে Aluminosilicate glass প্রোটেকশন। এটি দৈনন্দিন ব্যবহারের সময় ছোটখাটো স্ক্র্যাচ, ধাক্কা বা হালকা পড়ে যাওয়ার মতো হ্মতি থেকে স্ক্রিনকে সুরক্ষিত রাখে।
ফোনটির ডিসপ্লেতে FHD+ (1200×2600 পিক্সেল) রেজোলিউশন সমর্থন করে, যার ফলে গেম খেলার সময় রঙগুলো আরও প্রাণবন্ত ও পরিষ্কারভাবে দেখা যায়। বড় স্ক্রিন হওয়ায় ব্যবহার করাও সহজ ও স্বাচ্ছন্দ্যময় লাগে এবং দীর্ঘক্ষণ ব্যবহারেও চোখে তুলনামূলক কম ক্লান্তি অনুভূত হয়। এছাড়া ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 90%, তাই স্ক্রিনের জায়গা বেশি পাওয়া যায়, ফলে ভিডিও বা সিনেমা দেখার অভিজ্ঞতা আরও ভালো, স্পষ্ট এবং চোখে আরামদায়ক হয়।
ক্যামেরা
Honor 600 Lite ফোনের রেয়ারে f/1.8 অ্যাপারচারের 108MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং Continuous Shooting ফিচার রয়েছে। এই ক্যামেরা দিয়ে খুব ভালো ডিটেইলসহ পরিষ্কার ছবি তোলা যায় এবং রঙও স্বাভাবিকভাবে আসে। HDR ফিচারের কারণে আলো ও ছায়ার ভারসাম্য ঠিক থাকে, ফলে ছবি আরও স্পষ্ট ও সুন্দর দেখায়। অন্যদিকে Continuous Shooting ফিচার দ্রুত চলমান বিষয় বা মুহূর্তের একাধিক ছবি একসাথে তুলতে সাহায্য করে, যাতে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত মিস না হয়।
পাশাপাশি যুক্ত আছে 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য খুবই উপযোগী। এই ক্যামেরার মাধ্যমে এক ফ্রেমে বেশি জায়গা বা বেশি মানুষকে সহজেই ধরা যায়। ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে দিনের আলোতে খুব ভালো ও পরিষ্কার ছবি তোলা যায় এবং 1080p (60fps) পর্যন্ত ভিডিও রেকর্ড করা সম্ভব হয়। তবে কম আলো বা রাতে ছবি তুললে কিছুটা অস্পষ্টতা দেখা দিতে পারে। একইভাবে রাতে ভিডিও রেকর্ড করার সময় 1080p (60fps) সাপোর্ট থাকলেও ভিডিও–র মান তুলনামূলকভাবে কিছুটা কমে যেতে পারে।

ফোনটির সামনে f/2.45 অ্যাপারচারের 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে তোলা ছবিতে ত্বকের রঙ স্বাভাবিক থাকে, ব্যাকগ্রাউন্ড পরিষ্কার দেখা যায় এবং রঙগুলোও উজ্জ্বল ও সুন্দর লাগে। তবে কম আলো বা রাতে ছবি তুললে কিছুটা অস্পষ্টতা দেখা দিতে পারে। তারপরও LED ফ্ল্যাশ ব্যবহার করলে রাতে তুলনামূলকভাবে ভালো সেলফি তোলা সম্ভব। এছাড়া ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p@30fps পর্যন্ত রেকর্ড করা যায়, যা ভিডিও কল বা সাধারণ ভিডিও তৈরির জন্য উপযুক্ত।
সফটওয়্যার এবং পারফরম্যান্স
Honor 600 Lite ফোনটি MagicOS 10 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। Android 16 স্মার্টফোনের সব অ্যাপ, ফিচার এবং পারফরম্যান্স নিয়ন্ত্রণ করে। আর Magic OS 10 হলো Honor-এর নিজস্ব কাস্টম ইউজার ইন্টারফেস, যা ফোন ব্যবহারকে আরও সহজ, স্মার্ট এবং আকর্ষণীয় করে তোলে। এতে উন্নত মাল্টিটাস্কিং, স্মুথ অ্যানিমেশন এবং বিভিন্ন AI ফিচার পাওয়া যায়। এছাড়া সিকিউরিটি ও প্রাইভেসি ফিচারও উন্নত করা হয়েছে, ফলে ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত থাকে এবং ফোনটি দ্রুত, আধুনিক ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতা প্রদান করে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7100 Elite প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.4 GHz পর্যন্ত। সাথে রয়েছে G610 MC2 GPU, ফলে মাঝারি মানের গেম খেলা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও দেখা এবং ইন্টারনেট ব্রাউজিং সহজে ও স্মুথভাবে করা যায়। তবে বেশি ভারী বা গ্রাফিক্স-নির্ভর গেম খেললে কখনো কখনো ফোন কিছুটা ল্যাগ দিতে পারে বা গরম হয়ে যেতে পারে।

ফোনটিতে AI Camera Button আছে, যেটা চাপলেই ক্যামেরা দ্রুত ওপেন হয় এবং AI নিজে থেকেই সেটিং ঠিক করে ভালো ছবি তোলা ও ভিডিও করার সুযোগ দেয়। পাশাপাশি রয়েছে HONOR AI ফিচার, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্টভাবে করতে সাহায্য করে।
সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G নেটওয়ার্ক, Bluetooth 6.0, USB চার্জিং, Wi-Fi 5 এবং NFC সাপোর্ট করে। সব মিলিয়ে বলা যায়, ফোনটির সফটওয়্যার ও পারফরম্যান্স মিড-রেঞ্জ ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদা পূরণে যথেষ্ট কার্যকর।
চার্জিং এবং ব্যাটারি লাইফ
Honor 600 Lite স্মার্টফোনে রয়েছে 6520mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। ফোনটির ব্যাটারি লাইফ পরীক্ষা করে দেখা গেছে। ফোনে 100% চার্জ করলে সাধারণ ব্যবহারে প্রায় ২ দিনের মতো চলতে পারে আর Free Fire এবং PUBG গেম প্রায় ৬ থেকে ৭ ঘণ্টার মতো খেলা যায়।

দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 45W ফাস্ট চার্জিং। এই ফোনে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা সম্ভব হয়। সবকিছু মিলিয়ে, ফোনের বড় ব্যাটারি এবং দ্রুত চার্জিং সুবিধা ব্যবহারকারীদের দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে সাহায্য করে। এতে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন কমে যায় এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ফোনটি আরও সুবিধাজনক ও নির্ভরযোগ্য হয়ে ওঠে।
বাংলাদেশে মূল্য
মিড রেঞ্জের মধ্যে Honor 600 Lite স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩৮,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Sprout Green, Desert Gold, Velvet Grey এবং Velvet Black। বর্তমানে এই ফোন বাংলাদেশের রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।
Honor 600 Lite মিড রেঞ্জে কেনা উচিত হবে কি
চমৎকার ডিজাইনের Honor 600 Lite স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 7100 Elite প্রসেসর, যা সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ভালো পারফরম্যান্স দেয়। এছাড়া 6500 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে উজ্জ্বল আলোতেও স্পষ্ট ও পরিষ্কার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে, 108MP রেয়ার ক্যামেরা ভালো মানের ছবি তুলতে পারে এবং ভিডিও ধারণ করতে পারে এবং 6520mAh বড় ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। কিন্তু ফোনটিতে IP66 রেটিং থাকায় পানি প্রতিরোধী সুবিধা খুব ভালো পাওয়া যায় না, তাই কিছু ব্যবহারকারীর কাছে ফোনটি অসুবিধাজনক মনে হতে পারে। তবে যারা মিড রেঞ্জের মধ্যে আকর্ষণীয় ডিজাইন, মাঝারি মানের পারফরম্যান্স, উন্নত ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি ভালো বিকল্প।
Related Reviews
View More
Vivo Y11d 4G রিভিউ: বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে কতটা ভ্যালু দেয়?
বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Vivo Y11d 4G স্মার্টফোন। বাজেট ফ্রেন্ডলির মধ্যে যারা ব্যাট...
Tecno Spark 50 5G রিভিউ: বাজেট অনুযায়ী পারফরম্যান্স কি সন্তোষজনক?
আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Tecno Spark 50 5G...
Tecno Spark 50 4G রিভিউ : এই বাজেটে পারফরম্যান্স কি সত্যিই ভালো?
বাজেট ফ্রেন্ডলির মধ্যে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Tecno Spark 50 4G স্মার্টফোন। ফোনটিতে...