Vivo Y11d 4G রিভিউ: বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে কতটা ভ্যালু দেয়?
Vivo Y11d 4G রিভিউ: বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে কতটা ভ্যালু দেয়?
- 6500mAh বড় ব্যাটারি
- 120Hz রিফ্রেশ রেট
- Unisoc T7225 চিপসেট
- 50MP রেয়ার ক্যামেরা
- খারাপ দিক
- আল্ট্রাওয়াইড বা ম্যাক্রো লেন্স নেই
বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Vivo Y11d 4G স্মার্টফোন। বাজেট ফ্রেন্ডলির মধ্যে যারা ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে এবং পারফরম্যান্স সমন্বয় একটি ভালো অভিজ্ঞতা চান তাদের জন্য ফোনটি তৈরি। ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। পাশাপাশি ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে।
Vivo Y11d 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে, যা মসৃণ ও স্মুথ অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Unisoc T7225 প্রসেসর। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে রিভিউ।
Vivo Y11d 4G ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Unisoc T7225 (12nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.74 ইঞ্চি IPS LCD স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 6500mAh বড় ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জার।
- ক্যামেরা: 50+0.08MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড: ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধী IP65 রেটিং।
বাক্সে যা থাকছে
Vivo Y11d 4G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- Vivo Y11d 4G স্মার্টফোন
- 44W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
বাক্সের ভেতরে Vivo ব্যবহারকারীদের প্রয়োজনীয় সব কিছু সুন্দরভাবে সাজিয়েছে। বাক্সে আপনি পাবেন একটি Vivo Y11d 4G স্মার্টফোন, 44W ফাস্ট চার্জার, USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং ইউজার ম্যানুয়াল। পাশাপাশি একটি প্রোটেকটিভ কেসও থাকে, যা শুরু থেকেই ফোনকে স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
বাজেট ফ্রেন্ডলির মধ্যে Vivo Y11d 4G স্মার্টফোনটির ডিজাইন বেশ আকর্ষণীয়। ফোনটির বডি প্লাস্টিক দিয়ে তৈরি, যা হালকা আবার টেকসইও, ফলে দৈনন্দিন ব্যবহারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ফোনের পিছনের ক্যামেরা মডিউল উপরের বাম কোণে আছে, তাই ফোনটি দেখতে আরও চমৎকার ও আধুনিক লাগে এবং ছবি তোলা বা ভিডিও করার সময় ব্যবহারকারীদের জন্য আরামদায়ক অভিজ্ঞতা দেয়।

ফোনটির উচ্চতা 167.40 mm, প্রস্থ 77.10 mm এবং পুরুত্ব 8.39 mm স্লিম। এছাড়া ফোনটির ওজন 209 গ্রাম, হলেও এটি ভারসাম্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে। কিন্তু বড় ব্যাটারির কারণে ফোনটি কিছুটা মোটা ও ভারী, তাই দীর্ঘ সময় এক হাতে ব্যবহার করলে সামান্য অস্বস্তি অনুভূত হতে পারে। তবে ভারসাম্যপূর্ণ ডিজাইন হওয়ায় ফোনটি হাতে ভালোভাবে ধরা যায় এবং হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাও তুলনামূলকভাবে কম।
ফোনটির ডিসপ্লের চারপাশে বেজেল কিছুটা মোটা, ফলে লুকের দিক থেকে খুব প্রিমিয়াম মনে না হলেও বাজেট অনুযায়ী এটি যথেষ্ট গ্রহণযোগ্য। এছাড়া ফোনটিতে IP65 রেটিং রয়েছে, যা ধুলোবালি এবং পানির ছিটা থেকে ফোনকে সুরক্ষিত রাখে । তবে পানিতে ডুবানো বা পানির চাপ সহ্য করার জন্য এটি উপযুক্ত নয়। বাজেটের মধ্যে এই ধরনের সুবিধা থাকাটা অনেক প্রশংসনীয়, কারণ এই বাজেটে অনেক সাধারণ ফোনে এমন সুবিধা পাওয়া যায় না।
ফোনটি Summit Platinum ও Voyage Black—এই দুটি রঙে পাওয়া যায়, যা ফোনকে আরও স্টাইলিশ ও ট্রেন্ডি করে তুলেছে। সব মিলিয়ে, ফোনের বডি প্লাস্টিকের হওয়ায় পুরোপুরি প্রিমিয়াম ফিল না পেলেও তৈরির মান ও বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো বলা যায়।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Vivo Y11d 4G স্মার্টফোনে 6.74 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা স্ক্রলিং, ভিডিও দেখা এবং গেম খেলার সময় মোটামুটি স্মুথ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ডিসপ্লের বেজেল কিছুটা মোটা, তাই লুকের দিক থেকে খুব বেশি আকর্ষণীয় মনে নাও হতে পারে, তবে দৈনন্দিন ব্যবহার—যেমন ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা হালকা গেমিং—এসব ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হয় না।

বড় ডিসপ্লে হওয়া সত্ত্বেও এর রেজোলিউশন HD+ (720x1600 পিক্সেল), তাই উচ্চ মানের ভিডিও দেখার সময় কিছুটা কম পরিষ্কার লাগতে পারে। এছাড়া এটি একটি LCD ডিসপ্লে হওয়ায় OLED বা AMOLED স্ক্রিনের মতো গভীর কালার ও বেশি উজ্জ্বলতা পাওয়া যায় না, যার কারণে সিনেমা দেখা বা গেম খেলার সময় স্ক্রিনের রঙ তুলনামূলকভাবে কম আকর্ষণীয় মনে হতে পারে।
ফোনটির ডিসপ্লেতে সর্বোচ্চ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, তাই স্ক্রলিং, গেমিং এবং অ্যানিমেশন অনেক বেশি মসৃণ, দ্রুত ও পরিষ্কারভাবে উপভোগ করা যায়। বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা। পাশাপাশি স্ক্রিনটি সর্বোচ্চ 1200 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে সরাসরি সূর্যালোকের নিচেও ডিসপ্লে ভালোভাবে দেখা যায়।
ক্যামেরা
Vivo Y11d 4G স্মার্টফোনের রেয়ারে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং Continuous Shooting (বার্স্ট মোড) সাপোর্ট করে। এই ক্যামেরার মাধ্যমে পরিষ্কার ও ডিটেইলসমৃদ্ধ ছবি তোলা যায়। HDR ফিচারটি ছবির উজ্জ্বল অংশ ও ছায়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ফলে ছবিগুলো আরও বাস্তবসম্মত দেখা যায়। পাশাপাশি Continuous Shooting বা বার্স্ট মোডের মাধ্যমে দ্রুত চলমান দৃশ্যের একাধিক ছবি একসাথে ধারণ করা সম্ভব হয়।
ফোনটিতে আল্ট্রা ওয়াইড বা ম্যাক্রো ক্যামেরা না থাকায় দূরের কোনো বিষয় জুম করলে ছবির স্পষ্টতা কিছুটা কমে যেতে পারে। এছাড়া এতে 4K ভিডিও রেকর্ডিং সুবিধা নেই, তাই খুব হাই-কোয়ালিটি বা প্রফেশনাল মানের ভিডিও ধারণ করা সম্ভব নয়। রাতের বেলায় ছবি তুললে মোটামুটি ভালো ফল পাওয়া গেলেও, দিনের আলোতে তোলা ছবির মতো ডিটেইলস ও ক্লিয়ারিটি পাওয়া সম্ভব হয় না।

ফোনের সামনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা সাধারণ সেলফি তোলা ও ভিডিও কল করার জন্য ভালো অভিজ্ঞতা প্রদান করে। দিনের স্বাভাবিক আলোতে এই ক্যামেরা দিয়ে পরিষ্কার ও ব্যবহারযোগ্য ছবি পাওয়া যায়। পাশাপাশি এতে পোর্ট্রেট মোড এবং বিউটি ফিচারের সুবিধা রয়েছে, তাই সেলফি আরও সুন্দরভাবে তোলা সম্ভব হয়। সব মিলিয়ে, বাজেট অনুযায়ী এই ফ্রন্ট ক্যামেরা দৈনন্দিন ব্যবহারের জন্য মোটামুটি কার্যকর ও যথেষ্ট বলা যায়।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Vivo Y11d 4G স্মার্টফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের জন্য একটি স্মুথ ও আধুনিক অভিজ্ঞতা নিশ্চিত করে। এই সফটওয়্যারের জন্য ফোনটি মসৃণভাবে কাজ করে, ফলে অ্যাপ ব্যবহার বা একাধিক কাজ একসাথে করা সহজ হয়। এছাড়া Android 16-এর মাধ্যমে নিয়মিত আপডেট ও নতুন ফিচার পাওয়া যায়, যা ডিভাইসটিকে দীর্ঘদিন ধরে আপডেটেড, নিরাপদ এবং কার্যকর রাখতে সাহায্য করে।

ফোনটিতে 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Unisoc T7225 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 1.6 GHz থেকে 1.8 GHz ক্লক স্পিডে কাজ করে। এর সাথে রয়েছে Mali-G57 MP1 GPU এবং 4GB র্যাম, ফলে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা, কলে কথা বলা এবং হালকা থেকে মাঝারি মানের গেম খেলার সময় মোটামুটি স্মুথ পারফরম্যান্স পাওয়া যায়। তবে দীর্ঘ সময় গেম খেললে ফোন কিছুটা গরম হতে পারে বা ল্যাগ দিতে পারে।
সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, USB চার্জিং, Bluetooth 5.2 এবং NFC সাপোর্ট করে।
চার্জিং এবং ব্যাটারি লাইফ
Vivo Y11d 4G স্মার্টফোনে 6500 mAh বড় ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার করার সুবিধা দেয়। এই ফোনে সম্পূর্ণ চার্জে হাই গ্রাফিক্সে Free Fire গেম প্রায় ৫ ঘণ্টারও বেশি সময় খেলা সম্ভব হয়। এছাড়া দৈনন্দিন ব্যবহার যেমন কলে কথা বলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা হালকা থেকে মাঝারি গেম খেলার ক্ষেত্রে ফোনটি সহজেই প্রায় দেড় দিনেরও বেশি সময় চলতে পারে।

দ্রুত চার্জিংয়ের জন্য ফোনটিতে 44W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এই ফোনে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়। সব মিলিয়ে, বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধার কারণে ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব হয় এবং বারবার চার্জ দেওয়ার প্রয়োজনও কমে যায়, ফলে দৈনন্দিন ব্যবহার আরও সুবিধাজনক ও ঝামেলামুক্ত হয়।
বাংলাদেশে মূল্য
Vivo Y11d 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Summit Platinum এবং Voyage Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।
Vivo Y11d 4G বাজেট ফ্রেন্ডলির মধ্যে কেনা উচিত হবে কি?
Vivo Y11d 4G স্মার্টফোনে রয়েছে Unisoc T7225 প্রসেসর, যা সাধারণ ব্যবহারের ক্ষেত্রে স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া IP65 রেটিং ধুলোবালি ও পানির ছিটা থেকে ফোনকে সুরক্ষা দেয়, 50MP রেয়ার ক্যামেরা ভালো মানের ছবি তুলতে পারে এবং 6500mAh বড় ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। তবে ফোনটিতে HD+ ডিসপ্লে থাকায় উচ্চ মানের ভিডিও দেখার সময় কিছুটা কম পরিষ্কার লাগতে পারে। সব মিলিয়ে,যারা সাধারণ ব্যাবহার করবেন কিন্তু দীর্ঘ লাইফ ব্যাটারি এবং হালকা মাঝারি পারফরম্যান্স চান তাদের জন্য এই ফোনটি বেশ উপযুক্ত।
Related Reviews
View More
Tecno Spark 50 5G রিভিউ: বাজেট অনুযায়ী পারফরম্যান্স কি সন্তোষজনক?
আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Tecno Spark 50 5G...
Tecno Spark 50 4G রিভিউ : এই বাজেটে পারফরম্যান্স কি সত্যিই ভালো?
বাজেট ফ্রেন্ডলির মধ্যে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Tecno Spark 50 4G স্মার্টফোন। ফোনটিতে...
Oppo A6k 4G রিভিউ: বাজেট ফ্রেন্ডলি এই স্মার্টফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে?
বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Oppo A6k 4G স্মার্টফোন। যারা বাজেট ফ্রেন্ডলির মধ্যে ব্যাটারি,...