Login Now

Login with email

Forgot Password

Huawei Pura 90 Pro Max স্মার্টফোন 200MP টেলিফটো ক্যামেরা ও Kirin 9030S প্রসেসর সহ ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 22,2026 05:19 PM
153

Huawei Pura 90 Pro Max স্মার্টফোন 200MP টেলিফটো ক্যামেরা ও Kirin 9030S প্রসেসর সহ ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

Huawei তাদের নতুন মডেল Huawei Pura 90 Pro Max স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6000 mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই বাংলাদেশে এটি আনঅফিশিয়ালভাবে আসতে পারে।

Huawei Pura 90 Pro Max স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত LTPO OLED ডিসপ্লে, যা গেম খেলা এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে অনেক মসৃণ ও আরামদায়ক করে তোলে। এছাড়া শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Kirin 9030S প্রসেসর। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম।

হাইলাইটস

  • Huawei Pura 90 Pro Max ফোনে রয়েছে Kirin 9030S প্রসেসর।
  • পাশাপাশি ফোনটির রেয়ারে থাকছে 200MP টেলিফটো ক্যামেরা।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000mAh বড় ব্যাটারি।

Huawei Pura 90 Pro Max ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Huawei Pura 90 Pro Max (12GB+256GB)৬,৪৯৯ ইউয়ান

তথ্য অনুযায়ী, Huawei Pura 90 Pro Max স্মার্টফোন চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৬,৪৯৯ ইউয়ান। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ১,২০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় পাঁচটি কালারে রয়েছে Orange Ocean, Sunset Purple, Emerald Lake, Dawn Gold এবং Obsidian Black।

Huawei Pura 90 Pro Max ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Huawei Pura 90 Pro Max স্মার্টফোনে রয়েছে 6.9 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং (2880×1308 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে Kirin 9030S প্রসেসর দেওয়া হয়েছে, যা ভারী গেম এবং হাই-গ্রাফিক্সের কাজের সময় শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 200MP OIS টেলিফটো ক্যামেরা এবং 40MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে উন্নত মানের ছবি এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকড করা যায়।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 100W ফাস্ট চার্জিং ও 80W ওয়্যারলেস চার্জিং। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনে NFC, USB চার্জিং, Bluetooth 6.0 এবং WIFI 5 সাপোর্ট করে।

ফোনটিতে যুক্ত আছে IP68/IP69 রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করে এবং 2 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে LTPO OLED ডিসপ্লে ও Kirin 9030S প্রসেসর

উন্নত মানের ফিচার এবং চমৎকার ডিজাইন নিয়ে Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে...

new-img

OnePlus Ace 6 Ultra স্মার্টফোন 8600mAh বিশাল ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেট সহ আগামী ২৮ এপ্রিল চীনে লঞ্চ হবে

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে আগামী ২৮ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে OnePlus Ace 6 Ultra স্মার্টফোন। ইতিমধ্যে ফোনটি...

new-img

Huawei Pura 90 স্মার্টফোন 6500 mAh বড় ব্যাটারি ও Kirin 9010S প্রসেসর সহ ২০ এপ্রিল চীনের বাজারে লঞ্চ হয়েছে

স্টাইলিশ ডিজাইন নিয়ে ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Huawei Pura 90 স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 50MP টেলিফটো ক্যামেরা, যা দ...

new-img

OnePlus Pad 4 আগামী ৩০ এপ্রিল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 13380 mAh বিশাল ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হবে

আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখে OnePlus Pad 4 ট্যাবলেট ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে। ইতিমধ্যে কোম্পানির অফিশিয়াল সাইট থেকে ট্যাবলেটটির গুরুত্বপূর্ণ স্...

Discussions