স্টাইলিশ ডিজাইন নিয়ে ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Huawei Pura 90 স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 50MP টেলিফটো ক্যামেরা, যা দূরের জিনিস খুব পরিষ্কারভাবে জুম করে তুলতে সাহায্য করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে 6500 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
Huawei Pura 90 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Kirin 9010S প্রসেসর, যা গেম খেলা, ভিডিও দেখা, স্ক্রল করা এবং অনলাইন কাজের সময় দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম।
হাইলাইটস
- Huawei Pura 90 ফোনে রয়েছে 6500 mAh বড় ব্যাটারি।
- পাশাপাশি Kirin 9010S প্রসেসর ব্যবহার করা হয়েছে।
- ফোনটির রেয়ারে 50MP টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে।
Huawei Pura 90 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | চীনে দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Huawei Pura 90 (12GB+256GB) | ৪,৬৯৯ ইউয়ান | ৯০,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, Huawei Pura 90 স্মার্টফোন চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। ফোনের (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪,৬৯৯ ইউয়ান। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৯০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Roland Purple, Velvet Black এবং Snow White।
Huawei Pura 90 ফোনের স্পেসিফিকেশন
নতুন মডেলের Huawei Pura 90 স্মার্টফোনে 6.8 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে (2856×1320 পিক্সেল) রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে Kirin 9010S প্রসেসর, যা গেম খেলা, ভিডিও দেখা, স্ক্রল করা এবং অনলাইন কাজের সময় দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 100W ফাস্ট চার্জিং, 5W রিভার্স চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং। এছাড়া ফোনটিতে IP68/IP69 রেটিং ব্যবহার করা হয়েছে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। ফোনে NFC, Bluetooth 6.0, USB চার্জিং এবং Wifi 5 সাপোর্ট করে।
ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 50MP OIS টেলিফটো ক্যামেরা এবং 12.5MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে চমৎকার ছবি তোলা যায় এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে উন্নত মানের 50MP ফ্রন্ট ক্যামেরা।
সোর্স: এখানে ক্লিক করুন