Login Now

Login with email

Forgot Password

OnePlus Pad 4 আগামী ৩০ এপ্রিল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 13380 mAh বিশাল ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Apr 20,2026 10:09 PM
153

OnePlus Pad 4 আগামী ৩০ এপ্রিল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 13380 mAh বিশাল ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হবে

আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখে OnePlus Pad 4 ট্যাবলেট ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে। ইতিমধ্যে কোম্পানির অফিশিয়াল সাইট থেকে ট্যাবলেটটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ডিজাইন প্রকাশ হয়েছে। ট্যাবলেটটিতে ব্যবহার করা হবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, যা হাই-গ্রাফিক্সের গেম এবং ভারী কাজ করার সময় খুবই শক্তিশালী পারফরম্যান্স প্রদান করবে।

OnePlus Pad 4 ট্যাবলেটে থাকবে 13380 mAh বিশাল ব্যাটারি, ফলে সাধারণ ব্যবহার যেমন কল করা ভিডিও দেখা হালকা গেম খেলা এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে ট্যাবলেটটি ২ দিনের বেশি চলতে পারবে। পাশাপাশি এই ট্যাবলেটে 144Hz রিফ্রেশ রেট এবং (3392x2400 পিক্সেল) রেজোলিউশন সমর্থিত 13.2 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হবে।

হাইলাইটস

  • OnePlus Pad 4 ট্যাবলেটে 13380 mAh বিশাল ব্যাটারি দেওয়া হবে।
  • সাথে থাকবে 3392x2400 পিক্সেল রেজোলিউশন সমর্থিত 13.2 ইঞ্চি ডিসপ্লে।
  • ট্যাবলেটটিতে ব্যবহার করা হবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।

OnePlus Pad 4 ট্যাবলেটের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
OnePlus Pad 4 (12GB+256GB)৭৫,০০০ টাকা

শক্তিশালী ফিচার নিয়ে OnePlus Pad 4 ট্যাবলেট ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে। ট্যাবলেটের দাম এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৭৫,০০০ টাকা হতে পারে। ট্যাবলেটটি আকর্ষণীয় দুইটি কালারে বাজারে আসতে পারে Dune Glow এবং Sage Mist।

OnePlus Pad 4 ট্যাবলেটের স্পেসিফিকেশন

কোম্পানি দাবি করেছে, OnePlus Pad 4 ট্যাবলেটে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হবে, যা হাই-গ্রাফিক্সের গেম এবং ভারী কাজ করার সময় খুবই শক্তিশালী পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ট্যাবলেটটিতে থাকবে 144Hz রিফ্রেশ রেট এবং (3392x2400 পিক্সেল) রেজোলিউশন সমর্থিত 13.2 ইঞ্চি ডিসপ্লে।


ট্যাবলেটে 13380 mAh বিশাল ব্যাটারি দেওয়া হবে, ফলে সাধারণ ব্যবহার যেমন কল করা ভিডিও দেখা হালকা গেম খেলা এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে ট্যাবলেটটি ২ দিনের বেশি চলতে পারবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ট্যাবলেটটিতে থাকবে 80W ফাস্ট চার্জিং।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে, ফটোগ্রাফির জন্য OnePlus Pad 4 ট্যাবলেটের রেয়ারে 13MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হতে পারে এবং সেলফির জন্য ফোনের সামনে থাকতে পারে 8MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি যুক্ত করা হতে পারে 8 স্পিকার সাউন্ড সিস্টেম, যা খুবই শক্তিশালী ও পরিষ্কার সাউন্ড প্রদান করবে এবং ভিডিও দেখা বা গান শোনার অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions