Login Now

Login with email

Forgot Password

Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে LTPO OLED ডিসপ্লে ও Kirin 9030S প্রসেসর

MobileMaya Team
Publish On: Apr 22,2026 10:19 PM
153

Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে LTPO OLED ডিসপ্লে ও Kirin 9030S প্রসেসর

উন্নত মানের ফিচার এবং চমৎকার ডিজাইন নিয়ে Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে LTPO OLED ডিসপ্লে, যা স্ক্রল করা এবং গেম খেলার সময় ব্যবহারকারীকে মসৃণ অভিজ্ঞতা প্রদান করে।

Huawei Pura 90 Pro স্মার্টফোনে দেওয়া হয়েছে Kirin 9030S প্রসেসর, যা ফোনকে শক্তিশালী পারফরম্যান্স দেয় এবং গেম, মাল্টিটাস্কিং ও দৈনন্দিন কাজ খুব স্মুথভাবে চালাতে সাহায্য করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 6000mAh বড় ব্যাটারি।

হাইলাইটস

  • Huawei Pura 90 Pro ফোনে রয়েছে Kirin 9030S প্রসেসর।
  • পাশাপাশি এই ফোনে থাকছে LTPO OLED ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000mAh বড় ব্যাটারি।

Huawei Pura 90 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Huawei Pura 90 Pro (12GB+256GB)৫,৪৯৯ ইউয়ান১,০০,০০০ টাকা

উন্নত মানের ফিচার নিয়ে Huawei Pura 90 Pro স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫,৪৯৯ ইউয়ান। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ১,০০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Pink Guava, Orange Soda, Coconut White এবং Mulberry Black।

Huawei Pura 90 Pro ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Huawei Pura 90 Pro স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং (2760×1256 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। পাশাপাশি রয়েছে Kirin 9030S প্রসেসর, যা ফোনকে শক্তিশালী পারফরম্যান্স দেয় এবং গেম, মাল্টিটাস্কিং ও দৈনন্দিন কাজ খুব স্মুথভাবে চালাতে সাহায্য করে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 12.5MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP টেলিফটো ক্যামেরা রয়েছে। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে চমৎকার ছবি তোলা যায় এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়।

ফোনটিতে দেওয়া হয়েছে 6000mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 66W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং। ফোনটিতে NFC, Bluetooth 6.0, USB চার্জিং এবং Wifi 5 সাপোর্ট করে।

ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68/IP69 রেটিং। এছাড়া সিকিউরিটির জন্য এই ফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions