Login Now

Login with email

Forgot Password

OnePlus Ace 6 Ultra স্মার্টফোন 8600mAh বিশাল ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেট সহ আগামী ২৮ এপ্রিল চীনে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Apr 22,2026 10:37 AM
153

OnePlus Ace 6 Ultra স্মার্টফোন 8600mAh বিশাল ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেট সহ আগামী ২৮ এপ্রিল চীনে লঞ্চ হবে

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে আগামী ২৮ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে OnePlus Ace 6 Ultra স্মার্টফোন। ইতিমধ্যে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কোম্পানির অফিশিয়াল সাইটে প্রকাশ হয়েছে। ফোনটিতে দেওয়া হবে 8600mAh বিশাল ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে।

OnePlus Ace 6 Ultra স্মার্টফোনে থাকবে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত LTPO AMOLED ডিসপ্লে, যা স্ক্রল করা, গেম খেলা এবং ভিডিও দেখার সময় দেবে খুবই স্মুথ ও দ্রুত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এছাড়া ভারী ধুলোবালি ও উচ্চ চাপের পানি প্রতিরোধের জন্য ফোনটিতে শক্তিশালী IP69/IP69k রেটিং ব্যবহার করা হবে।

হাইলাইটস

  • OnePlus Ace 6 Ultra ফোনে দেওয়া হবে 8600mAh বিশাল ব্যাটারি।
  • সাথে থাকবে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত LTPO AMOLED ডিসপ্লে। 
  • ফোনটিতে ব্যবহার করা হবে Mediatek Dimensity 9500 প্রসেসর।

 OnePlus Ace 6 Ultra ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
OnePlus Ace 6 Ultra (12GB+256GB)৬০,০০০ টাকা

উন্নত মানের ফিচার নিয়ে চীনের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus Ace 6 Ultra স্মার্টফোন। ফোনটির দাম এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৬০,০০০ টাকা হতে পারে। এছাড়া ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে বাজারে আসতে পারে Black এবং White।

OnePlus Ace 6 Ultra ফোনের স্পেসিফিকেশন

কোম্পানি দাবি করেছে OnePlus Ace 6 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হবে 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যেখানে 165Hz রিফ্রেশ রেট এবং (1272x2800 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 9500 প্রসেসর।

ফোনটিতে দেওয়া হবে 8600mAh বিশাল ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 100W ফাস্ট চার্জিং। ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4, 5G নেটওয়ার্ক, USB  চার্জিং পোর্ট এবং NFC সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হবে। এই ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যাবে এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হবে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ColorOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

ফোনটিতে যুক্ত করা হবে IP68/IP69K রেটিং, যা সম্পূর্ণ ধুলো প্রতিরোধ করবে এবং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেবে। এছাড়া সিকিউরিটির জন্য এই ফোনে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions