Login Now

Login with email

Forgot Password

Oppo Find X9 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 23,2026 08:29 PM
153

Oppo Find X9 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9 Ultra স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, যা সাধারণ ব্যবহার, ভারী গেম এবং হাই-গ্রাফিক্সের কাজ–সবকিছুতেই স্মুথ পারফরম্যান্স প্রদান করে।

Oppo Find X9 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে, যা স্ক্রল করা, গেম খেলা এবং ভিডিও দেখার সময় ব্যবহারকারীর অভিজ্ঞতাকে অনেক মসৃণ ও আরামদায়ক করে তোলে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 7050 mAh বড় ব্যাটারি। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম।

হাইলাইটস

  • Oppo Find X9 Ultra ফোনে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা।
  • সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে দেওয়া হয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।

Oppo Find X9 Ultra ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo Find X9 Ultra (12GB+512GB)১,৫০,০০০ টাকা

তথ্য অনুযায়ী, শক্তিশালী প্রসেসর এবং উচ্চ মানের ক্যামেরা নিয়ে গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে Oppo Find X9 Ultra স্মার্টফোন। ফোনের (12GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ১,৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Canyon Orange  এবং Tundra Umber।

Oppo Find X9 Ultra ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Oppo Find X9 Ultra স্মার্টফোনে রয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.63 GHz থেকে 4.61 GHz পর্যন্ত, যা সাধারণ ব্যবহার, ভারী গেম এবং হাই-গ্রাফিক্সের কাজ–সবকিছুতেই স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি ColorOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে f/1.5 অ্যাপারচারের 200MP OIS প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচারের 200MP OIS টেলিফটো ক্যামেরা, f/3.5 অ্যাপারচারের 50MP আলট্রা টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে উচ্চ মানের ছবি তোলা যায় এবং 8K@30fps ও 4K@60fps রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে উন্নত মানের 50MP ফ্রন্ট ক্যামেরা।


ফোনটিতে দেওয়া হয়েছে 6.82 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট, 1800 nits পিক ব্রাইটনেস এবং (3168×1440 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Gorilla Glass Victus 2 প্রটেকশন,যা দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ বা পড়ে যাওয়ার মতো হ্মতি থেকে স্ক্রিনকে ভালোভাবে রক্ষা করে। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP66/IP68/IP69 রেটিং। এটি ভারী ধুলো প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 7050 mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে দেওয়া হয়েছে 100W ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। ফোনটিতে Wi-Fi 7, 5G নেটওয়ার্ক, Bluetooth 6.0, USB চার্জিং পোর্ট এবং NFC সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions