Login Now

Login with email

Forgot Password

Tecno Spark 50 4G রিভিউ : এই বাজেটে পারফরম্যান্স কি সত্যিই ভালো?

MobileMaya Team
Publish On: Apr 22,2026 11:11 AM
153

Tecno Spark 50 4G রিভিউ : এই বাজেটে পারফরম্যান্স কি সত্যিই ভালো?

Our Rating
7
The overall rating is based on reviews by our experts
Display 7/10
Cameras 7/10
Battery 7/10
Processor 7/10
Storage 7/10
Good
  • 7000mAh বড় ব্যাটারি
  • 120Hz রিফ্রেশ রেট
  • MediaTek Helio G81 চিপসেট
  • 50MP রেয়ার ক্যামেরা
Bad
  • 50MP রেয়ার ক্যামেরা

বাজেট ফ্রেন্ডলির মধ্যে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Tecno Spark 50 4G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Helio G81 প্রসেসর, যা সাধারণ ব্যবহার যেমন ফেসবুক, ইউটিউব, ব্রাউজিং এবং হালকা মাল্টিটাস্কিংয়ের জন্য খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফটোগ্রাফির জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে 50MP রেয়ার ক্যামেরা। 

Tecno Spark 50 4G স্মার্টফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। পাশাপাশি ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP64 রেটিং। আমাদের এই রিভিউ থেকে জেনে নিন ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে সম্পূর্ণ রিভিউ।

Tecno Spark 50 4G ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • প্রসেসর: MediaTek Helio G81 (6nm) চিপসেট।
  • ডিসপ্লে: 6.78 ইঞ্চির IPS LCD স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
  • ব্যাটারি ও চার্জার: 7000mAh বড় ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জার।
  • ক্যামেরা: 50MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা।
  • বিল্ড: ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধী IP64 রেটিং।

বাক্সে যা থাকছে

Tecno Spark 50 4G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:

  • Tecno Spark 50 4G স্মার্টফোন
  • 18W ফাস্ট চার্জার
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেকটিভ কেস
  • সিম ইজেক্টর টুল
  • ইউজার ম্যানুয়াল

বাক্সের ভেতরে Tecno ব্যবহারকারীদের প্রয়োজনীয় সব জিনিস সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। বাক্সে আপনি পাবেন একটি Tecno Spark 50 4G স্মার্টফোন, 18W ফাস্ট চার্জার, USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং ইউজার ম্যানুয়াল। এছাড়াও একটি প্রোটেকটিভ কেস দেওয়া থাকে, যা প্রথম দিন থেকেই ফোনকে স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে সুরক্ষা দেয়।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Tecno Spark 50 4G স্মার্টফোনের উচ্চতা 167.8 mm, প্রস্থ 79.22 mm এবং পুরুত্ব 8.18 mm। ফোনটির ওজন 210 গ্রাম হলেও এটি ভালোভাবে ভারসাম্য রেখে ডিজাইন করা হয়েছে। ফোনটি হাতে নিলে আরামদায়ক অনুভূতি পাওয়া যায়, ফলে দৈনন্দিন ব্যবহার যেমন কল করা, মেসেজ পাঠানো, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা কিংবা ভিডিও দেখা—সবই সহজ ও স্বাচ্ছন্দ্যে করা সম্ভব হয়।


ফোনটির পেছনের অংশ প্লাস্টিক দিয়ে তৈরি, যা একদিকে হালকা আবার অন্যদিকে বেশ টেকসই, ফলে দৈনন্দিন ব্যবহারে ছোট খাটো ধাক্কা, স্ক্র্যাচ বা ঘষামাজা সহজেই সহ্য করতে পারে। তবে বড় ব্যাটারির কারণে ফোনটি কিছুটা মোটা ও ভারী, তাই দীর্ঘ সময় এক হাতে ব্যবহার করলে সামান্য অস্বস্তি অনুভূত হতে পারে। তবুও ভারসাম্যপূর্ণ ডিজাইনের কারণে ফোনটি ভালোভাবে হাতে ধরে রাখা যায় এবং হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে।

ফোনটিতে IP64 রেটিং রয়েছে, যা হালকা ধুলো এবং পানির ছিটা থেকে ফোনকে সুরক্ষা দেয়। তবে পানিতে ডুবানো বা বেশি চাপের পানির প্রবাহ সহ্য করার জন্য উপযুক্ত নয়।। বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে এটি একটি বড় সুবিধা, কারণ অনেক সাধারণ বাজেট ফ্রেন্ডলি ফোনে এরকম সুবিধা পাওয়া যায় না। এছাড়া ফোনের পিছনের ক্যামেরা মডিউল একটি নির্দিষ্ট ফ্রেমের মধ্যে সাজানো হয়েছে, যা ফোনটির সামগ্রিক লুককে আরও স্টাইলিশ করে তোলেছে।

ফোনটি Halo Blue, Titanium Grey এবং Ink Black—এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যায়, যা ব্যবহারের সময় ফোনটিকে আরও স্টাইলিশ ও নজরকাড়া করে তোলে। সব মিলিয়ে, বাজেটের মধ্যে এই ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট উপযোগী। তবে যারা দীর্ঘ সময় বাইরে থাকেন বা ফোনের উপর বেশি নির্ভর করেন, তাদের কাছে ফোনটি কিছুটা কম সুবিধাজনক মনে হতে পারে।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

Tecno Spark 50 4G স্মার্টফোনে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ভিডিও দেখা, গেম খেলা এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য বেশ আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে। বড় স্ক্রিনের কারণে ছবি ও ভিডিও আরও পরিষ্কারভাবে উপভোগ করা যায়।এছাড়া স্ক্রিন -টু-বডি রেশিও প্রায় 84.2%, যার কারণে স্ক্রিনের বেজেল তুলনামূলকভাবে কম দেখা যায়, ফলে ডিসপ্লের ব্যবহারযোগ্য অংশ বেশি পাওয়া যায় এবং কনটেন্ট আরও ভালোভাবে দেখা সম্ভব হয়।


ফোনটির স্ক্রিন বড় হলেও এর রেজোলিউশন মাত্র (720×1600 পিক্সেল), তাই উচ্চ রেজোলিউশনের ভিডিওগুলো কিছুটা কম পরিষ্কার লাগতে পারে। এছাড়া এটি LCD ডিসপ্লে হওয়ায় OLED বা AMOLED স্ক্রিনের মতো গভীর কালো রঙ এবং বেশি কনট্রাস্ট পাওয়া যায় না, যার কারণে সিনেমা দেখা বা গেম খেলার সময় রঙের উজ্জ্বলতা ও গভীরতা কিছুটা কম অনুভূত হতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রলিং, অ্যানিমেশন এবং গেম খেলার সময় অনেক বেশি স্মুথ ও দ্রুত অভিজ্ঞতা পাওয়া যায়।

ক্যামেরা

Tecno Spark 50 4G স্মার্টফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং Continuous Shooting ফিচার সাপোর্ট করে। এই ক্যামেরা দিয়ে ভালো ডিটেইল এবং স্বাভাবিক রঙের সমন্বয়ে পরিষ্কার ছবি তোলা যায়। পাশাপাশি HDR ফিচারটি আলো ও ছায়ার মধ্যে ভারসাম্য বজায় রেখে ছবিকে আরও বাস্তবসম্মত ও আকর্ষণীয় করে তোলে এবং Continuous Shooting মোড দ্রুত চলমান বস্তুর একাধিক ছবি একসাথে ধারণ করতে সাহায্য করে।

এই ক্যামেরাতে যুক্ত আছে AI Enhancement, AI Portrait Mode, AI HDR, AI Beauty Mode এবং AI Scene Detection ফিচার, যার মাধ্যমে ছবি তোলার সময় ফোন নিজে থেকেই আলো, রঙ এবং ডিটেইল ঠিক করে দেয়, ফলে ছবি আরও পরিষ্কার এবং আকর্ষণীয় দেখা যায়।


ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। তবে ক্যামেরায় আল্ট্রাওয়াইড বা মাইক্রো লেন্সের সুবিধা নেই, যার ফলে একসাথে বেশি জায়গার ছবি বা খুব কাছের ছবি তুললে খুব ভালো মানের হয় না। এছাড়া এতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট নেই। তাই প্রো-লেভেলের বা খুব শার্প ভিডিও তৈরি করা সম্ভব হয় না। আবার রাতের সময় বা কম আলোতে ছবি তুললেও খুব একটা পরিষ্কার দেখা যায় না।

ফোনের সামনে ব্যবহার করা হয়েছে f/2.0 অ্যাপারচারের 8MP ফ্রন্ট ক্যামেরা। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে ভালো মানের ভিডিও রেকর্ড করা যায়, কারণ তখন মুখের রঙ ও স্কিন টোন স্বাভাবিকভাবে ফুটে ওঠে। এছাড়া এতে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও ধারণ করা সম্ভব হয়। তবে কম আলো বা রাতের সময় সেলফি তুললে বা ভিডিও করলে কিছুটা ঝাপসাভাব দেখা যেতে পারে।

সফটওয়্যার ও পারফরম্যান্স

Tecno Spark 50 4G স্মার্টফোনটি HIOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। HIOS 16 ফোনের ইন্টারফেসকে আরও মসৃণ ও ব্যবহারবান্ধব করে তোলে। এতে স্মার্ট জেসচার, কাস্টমাইজেশন এবং ব্যাটারি অপটিমাইজেশনের মতো সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের সহজে অ্যাপ ব্যবহার করতে এবং একসাথে একাধিক কাজ করতে সাহায্য করে। এছাড়া Android 16 ফোনের নিরাপত্তা উন্নত করে এবং ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখে।


ফোনটিতে রয়েছে MediaTek Helio G81 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.5 GHz পর্যন্ত। সাথে আছে Mali-G57 MC2 GPU এবং 4GB ও 6GB র‍্যাম, ফলে সাধারণ ব্যবহার যেমন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা ও ওয়েব সার্ফিং-এর সময় খুব ভালো পারফরম্যান্স পাওয়া যায়, তবে ভারী গেম বা অতিরিক্ত চাপের কাজ করলে ফোন গরম হয়ে যেতে পারে।

ফোনে যুক্ত আছে Infrared Remote Control এবং Free Link 2.0 ফিচার, যার মাধ্যমে টিভি, এসি বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সহজেই নিয়ন্ত্রণ করা যায় এবং মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই প্রায় ১.৫ কিলোমিটার দূরের ডিভাইসের সাথে সহজে সংযোগ করা সম্ভব হয়। পাশাপাশি রয়েছে TECNO AI ফিচার, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্ট করে তোলে।

নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার ব্যবহার করা হয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, USB চার্জিং, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করে।

চার্জিং এবং ব্যাটারি লাইফ

Tecno Spark 50 4G স্মার্টফোনটিতে 7000 mAh বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি পারফরম্যান্স পরীক্ষা করে দেখা গেছে, একবার 100% চার্জ দিলে হাই-গ্রাফিক্সে Free Fire গেমটি ৬ ঘণ্টারও বেশি সময় খেলা যায়। আর সাধারণ ব্যবহার যেমন কল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা হালকা থেকে মাঝারি গেম খেলার ক্ষেত্রে ফোনটি প্রায় ১.৫ দিনেরও বেশি সময় পর্যন্ত চলতে পারে।

ফোনটিতে চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এই ফোনে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়। সব মিলিয়ে, Tecno Spark 50 4G স্মার্টফোনের বড় ব্যাটারির তুলনায় চার্জিং স্পিড কিছুটা কম হওয়ায় দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাওয়া গেলেও চার্জ করতে অনেক সময় লাগে, যা কিছু ব্যবহারকারীর কাছে অসুবিধাজনক মনে হতে পারে।

বাংলাদেশে মূল্য

Tecno Spark 50 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) - এর দাম ১৭,৪৯৯ টাকা এবং (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Halo Blue, Titanium Grey এবং Ink Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Tecno Spark 50 4G আপনার কেনা উচিত হবে কি?

Tecno Spark 50 4G স্মার্টফোনের MediaTek Helio G81 প্রসেসর সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া IP64 রেটিং ধুলোবালি ও পানির ছিটা থেকে ফোনকে সুরক্ষা দেয়, 50MP রেয়ার ক্যামেরা ভালো মানের ছবি তুলতে সাহায্য করে এবং 7000mAh বড় ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। তবে ফোনটিতে 18W ফাস্ট চার্জিং থাকায় চার্জিং স্পিড তুলনামূলকভাবে কম, যা কিছু ব্যবহারকারীর কাছে অসুবিধাজনক মনে হতে পারে। সব মিলিয়ে, আপনি যদি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, ভালো ক্যামেরা এবং সাধারণ ব্যবহারের জন্য স্মুথ পারফরম্যান্স চান, তাহলে এই ফোনটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions