Login Now

Login with email

Forgot Password

দেশে চালু হতে যাচ্ছে পেপ্যাল, কার্ড পাবেন প্রায় ২ লাখ ফ্রিল্যান্সার: জানালেন প্রধানমন্ত্রী

MobileMaya Team
Publish On: Apr 23,2026 08:06 PM
153

দেশে চালু হতে যাচ্ছে পেপ্যাল, কার্ড পাবেন প্রায় ২ লাখ ফ্রিল্যান্সার: জানালেন প্রধানমন্ত্রী

গতকাল বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল বাংলাদেশে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তথ্যপ্রযুক্তি খাত আরও উন্নত হয় এবং বেশি চাকরির সুযোগ তৈরি করা যায়। এছাড়া আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হবে এবং অনেক তরুণকে উচ্চপ্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

পেপ্যাল চালুর জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি বাস্তবায়নের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৫০০ জনকে আইডি কার্ড দেওয়া হয়েছে এবং উচ্চপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরি করতে নানা পরিকল্পনাও নেওয়া হয়েছে। ২০২৬ সালে ২ হাজার ৪০০ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটি বিষয়ে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগামী পাঁচ বছরে ২০টি ব্যাচে প্রায় ১ হাজার আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীকে আইটিইই (ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন) বিষয়ে প্রশিক্ষণ দেবে।

বিসিসির মাধ্যমে ৫ হাজার ২০ জন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীকে এআই, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ১ বছর মেয়াদি ডিপ্লোমা ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া প্রায় ৭০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বর্তমানে ৮৩টি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরে আরও ১০টি নতুন সেবা অনলাইনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সোর্স: এখনে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions