ZTE nubia RedMagic 11 Air রিভিউ: সত্যই কি প্রিমিয়াম বাজেটের এই ফোনে শক্তিশালী গেমিং পারফরম্যান্স পাওয়া যায়?
ZTE nubia RedMagic 11 Air রিভিউ: সত্যই কি প্রিমিয়াম বাজেটের এই ফোনে শক্তিশালী গেমিং পারফরম্যান্স পাওয়া যায়?
- 7000mAh বিশাল ব্যাটারি
- 120W ফাস্ট চার্জার
- Snapdragon 8 Elite চিপসেট
- 144Hz রিফ্রেশ রেট
- ধুলোবালি প্রতিরোধী IP54 রেটিং খুবই কম
- টেলিফটো ক্যামেরা নেই
প্রিমিয়াম বাজেটের মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে ZTE nubia RedMagic 11 Air স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর, যা গেম খেলা, অ্যাপ চালানো এবং মাল্টিটাস্কিং করার সময় দ্রুত ও শক্তিশালী পারফরম্যান্স দেয়। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 7000mAh বিশাল ব্যাটারি ।
ZTE nubia RedMagic 11 Air স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে, যা খুবই পরিষ্কার ও স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি হালকা ধুলো এবং পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP54 রেটিং। ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দেখুন।
ZTE nubia RedMagic 11 Air ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Qualcomm Snapdragon 8 Elite (3nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.85 ইঞ্চির AMOLED স্ক্রিন এবং 144Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 7000mAh বিশাল ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জার।
- ক্যামেরা: 50+8MP ডুয়েল রেয়ার এবং 16MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড: মজবুত স্ক্র্যাচ প্রতিরোধী Corning Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন।
বাক্সে যা থাকছে
ZTE nubia RedMagic 11 Air স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- ZTE nubia RedMagic 11 Air স্মার্টফোন
- 120W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
ZTE nubia RedMagic 11 Air বাক্সের ভেতরে আপনি একটি স্মার্টফোন পাবেন। এর সঙ্গে থাকছে 120W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও ইউজার ম্যানুয়াল। এছাড়া একটি প্রোটেকটিভ কেসও দেওয়া হয়, যা প্রথম দিন থেকেই ফোনটিকে বাড়তি সুরক্ষা দিতে সাহায্য করে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
ZTE nubia RedMagic 11 Air ফোনের ডিজাইন মূলত গেমিং ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ফোনের ডিজাইনটি বেশ আকর্ষণীয় ও গেমিং স্টাইলের, যা সাধারণ স্মার্টফোনের তুলনায় আলাদা। ফোনটির পেছনে ট্রান্সপারেন্ট ও মেকানিক্যাল ধরনের ডিজাইন করা হয়েছে, যেখানে RGB লাইটিং রয়েছে, ফলে গেম খেলার সময় আরও সুন্দর ও আকর্ষণীয় অভিজ্ঞতা পাওয়া যায়।

ফোনটির চারপাশের ফ্রেম অ্যালুমিনিয়াম এবং পেছনের প্যানেল কাঁচ দিয়ে তৈরি, যা শক্ত ও টেকসই, ফলে দৈনন্দিন ব্যবহারে সহজে ক্ষতিগ্রস্ত হয় না এবং দীর্ঘদিন ফোনটি নতুনের মতো থাকে। ফোনের ভেতরে ফ্যান (কুলিং সিস্টেম) এবং পাশে বিশেষ বাটন রয়েছে, যা গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে। ফোনটির পেছনের ক্যামেরা প্যানেলের সাথে সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হয়েছে, তাই এটি দেখতে আধুনিক ও গেমিং-স্টাইলের ডিজাইনের সাথে মানানসই লাগে।
ফোনের উচ্চতা 163.8 mm, প্রস্থ 76.5 mm, পুরুত্ব 8 mm এবং ওজন 207 গ্রাম। ফোনের চারপাশের কোণগুলো একটু গোলাকার বা মসৃণভাবে ডিজাইন করা হয়, যা দেখতে বেশ সুন্দর লাগে এবং হাতে ধরতেও সুবিধা হয়। পাশাপাশি ফোনটিতে রয়েছে Corning Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন। এটি দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ, পড়ে যাওয়া বা অন্যান্য ক্ষতি থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখে।
ফোনটিতে IP54 রেটিং রয়েছে, যা হালকা ধুলো ও পানির ছিটা থেকে ফোনকে সুরক্ষা দেয়, তবে এটি সম্পূর্ণ পানি প্রতিরোধী নয়, তাই পানিতে ডুবানো বা বেশি ভেজা পরিবেশে ব্যবহার করা থেকে বিরত থাকতে হয়। প্রিমিয়াম বাজেটের ফোন হিসেবে এটি একটি বড় অসুবিধা, কারণ উচ্চ দামের ফোনে সাধারণত আরও উন্নত পানি ও ধুলো প্রতিরোধ আশা করা হয়।
সব মিলিয়ে বলা যায়, ZTE nubia RedMagic 11 Air স্মার্টফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি গেমারদের নজর কাড়তে সক্ষম। তবে গেমিং-স্টাইলের ভারী ডিজাইন হওয়ায় এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য কিছুটা অস্বস্তিকর বা কম উপযোগী মনে হতে পারে।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
ZTE nubia RedMagic 11 Air স্মার্টফোনে রয়েছে 6.85 ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা মসৃণ এবং আকর্ষণীয় ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ডিসপ্লেটি খুবই পাতলা বেজেল দিয়ে তৈরি, তাই স্ক্রিন দেখতে অনেক বড় মনে হয়। ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 90.7%, ফলে ভিডিও দেখা, গেম খেলা এবং দৈনন্দিন স্ক্রলিং আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
ফোনটির স্ক্রিনের রেজোলিউশন (1216x2688 পিক্সেল), যা ছবি ও ভিডিও দেখার পাশাপাশি গেম খেলার সময় ডিসপ্লের রঙ উজ্জ্বল এবং প্রাণবন্তভাবে উপস্থাপন করে। বড় স্ক্রিন ও উচ্চ রেজোলিউশনের কারণে ভিডিও দেখা, ছবি উপভোগ করা এবং গেম খেলার অভিজ্ঞতা আরও বাস্তবসম্মত ও আনন্দদায়ক হয়। স্ক্রিনটি 1800 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে তীব্র সূর্যালোকের নিচেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা সম্ভব হয়।

ফোনটির ডিসপ্লেতে সর্বোচ্চ 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যার ফলে স্ক্রলিং, গেমিং এবং অ্যানিমেশন আরও মসৃণ, দ্রুত ও পরিষ্কারভাবে উপভোগ করা যায়। প্রিমিয়াম বাজেটের ফোন হিসেবে এটি একটি উল্লেখযোগ্য সুবিধা। এছাড়াও, স্ক্রিনে Corning Gorilla Glass 7i প্রটেকশন ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ, পড়ে যাওয়া বা হালকা আঘাত থেকে ডিসপ্লেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
ক্যামেরা
ZTE nubia RedMagic 11 Air স্মার্টফোনের রেয়ার ক্যামেরায় f/1.9 অ্যাপারচারের 50MP প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং OIS সাপোর্ট রয়েছে। এই ক্যামেরা দিয়ে তোলা ছবিতে ভালো ডিটেইল পাওয়া যায় এবং রঙগুলো স্বাভাবিক ও আকর্ষণীয়ভাবে ফুটে ওঠে। HDR ফিচারের কারণে আলো ও ছায়ার ভারসাম্য বজায় থাকে, ফলে ছবি আরও বাস্তবসম্মত দেখায়। পাশাপাশি OIS ফিচারের সাহায্যে ভিডিও রেকর্ডিংয়ের সময় হাত কাঁপলেও ভিডিও তুলনামূলকভাবে স্থির ও পরিষ্কার থাকে।
সাথে রয়েছে f/2.2 অ্যাপারচারের 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য উপযুক্ত। এই কামেরাতে বেশ কিছু AI ফিচার যুক্ত আছে, যেমন AI Camera Modes, AI HDR Enhancement, AI Image Processing এবং AI Scene Detection। এই ফিচারগুলোর ভিডিও ও ছবিকে আরও সুন্দর এবং পরিষ্কার করে তোলে।

ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভিডিও করলে ছবি স্পষ্ট, উজ্জ্বল ও প্রাণবন্ত দেখা যায়। দূরের বস্তুও পরিষ্কারভাবে ধারণ করা সম্ভব হয় এবং রঙ প্রাকৃতিক থাকে। রাতে ভালো আলোর পরিবেশে OIS ও AI ফিচারের সাহায্যে ভিডিও তুলনামূলকভাবে পরিষ্কার হয়। এই ক্যামেরা দিয়ে 8K@30fps এবং 4K@30/60fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়, ফলে ভিডিওগুলো দেখতে আকর্ষণীয় ও প্রফেশনাল লাগে। তবে কম আলোতে বা রাতে ছবি তুললে বা ভিডিও করলে কিছুটা ঝাপসাভাব দেখা দিতে পারে।
ফোনটির সামনে f/2.0 অ্যাপারচারের 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দিনের স্বাভাবিক আলোতে এই ক্যামেরা দিয়ে পরিষ্কার ও ডিটেইলসমৃদ্ধ সেলফি তোলা যায় এবং 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়। তবে কম আলো বা রাতে ছবি তুললে কোয়ালিটি কিছুটা কমে যায়। সব মিলিয়ে, ফ্রন্ট ক্যামেরাটি সাধারণ ব্যবহার, সেলফি ও ভিডিও কলের জন্য ভালো পারফরম্যান্স দেয়, তবে অল্প আলোতে ভালো ফল পেতে অতিরিক্ত লাইট বা আলো প্রয়োজন হয়।
সফটওয়্যার এবং পারফরম্যান্স
ZTE nubia RedMagic 11 Air স্মার্টফোনটি Redmagic OS 11 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা দ্রুত ও স্মুথ ব্যবহার অভিজ্ঞতা প্রদান করে। এই কাস্টম ইউআই গেমিংয়ের জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা, ফলে পারফরম্যান্স আরও উন্নত হয়। এতে বিভিন্ন গেমিং টুলস, কাস্টমাইজেশন সুবিধা এবং উন্নত কুলিং ম্যানেজমেন্ট রয়েছে। পাশাপাশি নিয়মিত আপডেট ও নিরাপত্তা ফিচারের কারণে ফোনটি ব্যবহার করা আরও নির্ভরযোগ্য ও সুরক্ষিত মনে হয়।
ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 3.53 GHz থেকে 4.32 GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে। সাথে রয়েছে Adreno 830 GPU এবং LPDDR5X Ultra 16GB র্যাম, ফলে ভারী কাজ এবং উচ্চ মানের গেম হাই গ্রাফিক্সে খেলার সময় খুবই শক্তিশালী ও ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরম্যান্স পাওয়া যায়। দীর্ঘ সময় উচ্চ গেম খেলার পর ফোনটি গরম হয়ে যায়, তবে গেমিং ফোন হিসেবে এর কুলিং সিস্টেম তাপমাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে।

ফোনটিতে যুক্ত আছে AI Game Optimization ও AI Power Management ফিচার, যা গেম খেলার সময় নিজে থেকেই পারফরম্যান্স ঠিক করে নেয় এবং ব্যাটারির চার্জ কম খরচ করে, ফলে দীর্ঘ সময় ধরে গেমটি আরও স্মুথ ও ভালোভাবে খেলা সম্ভব হয়।
সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G নেটওয়ার্ক, Wi-Fi 7, USB চার্জিং, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করে। সব মিলিয়ে বলা যায়, ZTE nubia RedMagic 11 Air ফোনের সফটওয়্যার ও পারফরম্যান্স প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উন্নত ও সন্তোষজনক অভিজ্ঞতা প্রদান করে।
ব্যাটারি লাইফ এবং চার্জিং
ZTE nubia RedMagic 11 Air স্মার্টফোনে 7000mAh বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি লাইফ পরিক্ষা করার জন্য আমি ফোনটি ব্যবহার করেছি। ফোনে 100% চার্জ করে PUBG গেম হাই-গ্রাফিক্সে প্রায় ৮ ঘণ্টার বেশি খেলা গেছে আর মিডিয়াম গ্রাফিক্সে ১০ ঘণ্টার বেশি গেম খেলা সম্ভব হয়েছে। এছাড়া সাধারণ ব্যবহার যেমন কল করা, ভিডিও দেখা এবং সোশ্যাল মিডিয়া স্ক্রলের ক্ষেত্রে ফোনটির চার্জ ২ দিনের বেশি টিকে থাকতে পারে।

দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনটিতে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়। সব মিলিয়ে, ফোনের বিশাল ব্যাটারি এবং ফাস্ট চার্জিং দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে, বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমায় এবং গেম খেলার অভিজ্ঞতাকে আরও নির্ভরযোগ্য ও আরামদায়ক করে তোলে।
বাংলাদেশে মূল্য
প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে ZTE nubia RedMagic 11 Air স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (16GB র্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৯৫,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Black এবং White। বর্তমানে এই ফোন বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।
ZTE nubia RedMagic 11 Air আপনার কেনা উচিত হবে কি?
ZTE nubia RedMagic 11 Air স্মার্টফোনের Snapdragon 8 Elite প্রসেসর শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে, AMOLED ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়, 7000mAh বিশাল ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে এবং 50+8MP রেয়ার ক্যামেরা চমৎকার ছবি তুলতে পারে ও ভিডিও ধারণ করতে পারে। কিন্তু ফোনটিতে ধুলোবালি প্রতিরোধী IP54 রেটিং রয়েছে, যা কিছু ব্যবহারকারীর কাছে অসুবিধাজনক মনে হতে পারে। তবে আপনি যদি গেম খেলা, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং শক্তিশালী পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেন, তাহলে এই ফোনটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।
Related Reviews
View More
Oppo K14x 5G রিভিউ: ২৪ হাজার টাকার ফোনে কি সত্যিই ভালো ফিচার আছে?
মিড-রেঞ্জ বাজেটে চমৎকার ফিচার নিয়ে Oppo K14x 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালভাবে এসেছে। ফ...
Xiaomi Poco X8 Pro 5G রিভিউ: মিড-রেঞ্জের মধ্যে সত্যই কি শক্তিশালী পারফরম্যান্স পাওয়া যায়?
মিড-রেঞ্জের মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Xiaom...
Xiaomi Redmi A7 Pro 4G রিভিউ: বাজেট‑ফ্রেন্ডলি স্মার্টফোনে 6000mAh ব্যাটারি কি বড় সুবিধা?
বাজেট‑ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 Pro 4G স্...