Vivo Y31d 4G রিভিউ: সত্যই কি মিড-রেঞ্জ বাজেটের স্মার্টফোনে শক্তিশালী পারফরম্যান্স পাওয়া যায়?
Vivo Y31d 4G রিভিউ: সত্যই কি মিড-রেঞ্জ বাজেটের স্মার্টফোনে শক্তিশালী পারফরম্যান্স পাওয়া যায়?
- শক্তিশালী IP68/IP69K রেটিং
- 7200mAh বিশাল ব্যাটারি
- Snapdragon 6s Gen 2 প্রসেসর
- 5G নেটওয়ার্ক সাপোর্ট নেই
- (720x1570 পিক্সেল) রেজোলিউশন কম
বাংলাদেশের বাজারে মিড-রেঞ্জ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে ১ মার্চ ২০২৬ তারিখে লঞ্চ হয়েছে Vivo Y31d 4G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 2 প্রসেসর, যা দৈনন্দিন কাজ, হালকা-মধ্যম মানের গেমিং এবং অ্যাপ ব্যবহারে দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে 7200mAh বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে।
Vivo Y31d 4G স্মার্টফোনে রয়েছে IP68/IP69K রেটিং, যা ভারী ধুলোবালি ও পানি থেকে ফোনকে সুরক্ষিত রাখে। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মনোক্রোম ক্যামেরা ব্যবহার করা হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির পারফরম্যান্স এবং দাম সম্পর্কে বিস্তারিত।
Vivo Y31d 4G ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Qualcomm Snapdragon 6s Gen 2 চিপসেট।
- ডিসপ্লে: 6.75 ইঞ্চি IPS LCD স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 7200mAh বিশাল ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং।
- ক্যামেরা: 50MP+2MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড : ধুলোবালি ও পানি প্রতিরোধী শক্তিশালী IP68/IP69K রেটিং।
বাক্সে যা থাকছে
Vivo Y31d 4G স্মার্টফোনের বক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, তা হলো:
- Vivo Y31d 4G স্মার্টফোন
- 44W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেক্টিভ ব্যাক কভার
- সিম ইজেক্টর টুল
বক্সের মধ্যে Vivo ব্যবহারকারীদের প্রয়োজনীয় সবকিছু সুবিধাজনকভাবে সাজিয়েছে। বক্সে আপনি পাবেন Vivo Y31d 4G ফোন, 44W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল ও প্রোটেক্টিভ ব্যাক কভার, যাতে ফোন প্রথম দিন থেকেই সুরক্ষিত থাকে। এছাড়া রয়েছে সিম ইজেক্টর টুল, ব্যবহার নির্দেশিকা বই এবং ওয়ারেন্টি কার্ড।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Vivo Y31d 4G স্মার্টফোনের উচ্চতা 166.64 mm, প্রস্থ 78.43 mm এবং পুরুত্ব Grey 8.39 mm, White 8.49 mm আর Red 8.39 mm। এছাড়া ফোনটির ওজন 219 গ্রাম হলেও, এটি ভারসাম্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে। ফোনটি হাতে ধরলে একটি কমপ্যাক্ট ও আরামদায়ক অনুভূতি পাওয়া যায় এবং হাতের মধ্যে ধরে রাখতেও স্বাচ্ছন্দ্য হয়। তাই দৈনন্দিন কাজ যেমন কল করা, মেসেজ পাঠানো, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং ভিডিও দেখা সবকিছুই সুবিধাজনকভাবে করা যায়।
ফোনের বডি মেটাল-লুক ফিনিশ দিয়ে তৈরি, যা প্রিমিয়াম অনুভূতি দেয় এবং দৈনন্দিন ব্যবহারে ছোট ধাক্কা, স্ক্র্যাচ বা হালকা ঘষামাজা সহজেই সামলাতে পারে। বড় ব্যাটারির কারণে ফোনটি তুলনামূলকভাবে মোটা ও ভারী, তাই অনেক ব্যবহারকারী এক হাতে দীর্ঘ সময় ব্যবহার করলে কিছুটা অস্বস্তি অনুভব করতে পারেন। তবুও ভারসাম্যপূর্ণ ওজন থাকার কারণে ফোনটি হাত থেকে পড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে।

ফোনটিতে শক্তিশালী IP68/IP69K রেটিং দেওয়া হয়েছে। এটি ভারী ধুলোবালি থেকে ফোনকে সুরক্ষিত রাখে এবং ১,৫ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা প্রদান করে। মিড-রেঞ্জ বাজেটের ফোন হিসেবে এটি একটি বড় সুবিধা, কারণ অনেক সাধারণ মিড-রেঞ্জ ফোনে এমন আইপি রেটিং পাওয়া যায় না। এছাড়া ফোনটি Festive Red, Starlight Grey এবং Glow White কালারে পাওয়া যায়, যা ব্যবহার করার সময় কেবল কার্যকর নয়, বরং ফোনটিকে আরও আকর্ষণীয় দেখায়।
সব মিলিয়ে বলা যায়, Vivo Y31d 4G ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি মিড-রেঞ্জ বাজেটের তুলনায় বেশ ভালো এবং ব্যবহার করার সময় প্রিমিয়াম অনুভূতি দেয়। যারা বাইরে বেশি সময় কাটান বা বিভিন্ন কাজে ফোনের উপর বেশি নির্ভরশীল, তাদের জন্য এটি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য স্মার্টফোন হিসেবে বিবেচিত হতে পারে।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Vivo Y31d 4G স্মার্টফোনে 6.75-ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ভিডিও দেখা, গেম খেলা বা ওয়েব ব্রাউজিংয়ের জন্য বেশ বড় ও সুবিধাজনক। বড় স্ক্রিনের কারণে ছবি ও ভিডিও আরও পরিষ্কারভাবে উপভোগ করা যায়। ডিসপ্লেটি সর্বোচ্চ 1250 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে বাইরে বা তীব্র সূর্যালোকের মধ্যেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়।
ফোনের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা বা গেম খেলার সময় অনেক বেশি মসৃণ অভিজ্ঞতা পাওয়া যায়। মিড-রেঞ্জ বাজেটের ফোন হিসেবে এই রিফ্রেশ রেট খুব একটা খারাপ বলা যায় না। এর স্ক্রিন-টু-বডি রেশিও 85.3%, ফলে ভিডিও বা সিনেমা দেখার সময় ছবি আরও জীবন্ত এবং বাস্তবসম্মত মনে হয়।

ফোনটির স্ক্রিন আকারে বড় হলেও এর রেজোলিউশন মাত্র (720×1570 পিক্সেল)। তুলনামূলক কম পিক্সেল ঘনত্বের কারণে হাই-রেজোলিউশনের ভিডিও দেখার সময় ছবির তীক্ষ্ণতা কিছুটা কম মনে হতে পারে। এছাড়া এতে LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা OLED বা AMOLED ডিসপ্লের মতো গভীর কালো রঙ বা উচ্চ কনট্রাস্ট দেখাতে পারে না, তাই সিনেমা দেখা বা গেম খেলার সময় রঙের উজ্জ্বলতা ও গভীরতা কিছুটা কম অনুভূত হতে পারে।
সব মিলিয়ে বলা যায়, বাজেট অনুযায়ী ফোনের ডিসপ্লে খুব বেশি ভালো নয়। স্ক্রিনের রেজোলিউশন ও LCD প্যানেলের কারণে ছবি, ভিডিও এবং রঙের উজ্জ্বলতা সীমিত, ফলে যারা স্পষ্ট, প্রাণবন্ত এবং উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা চান, তাদের জন্য এই ফোন পুরোপুরি সন্তোষজনক নাও হতে পারে।
ক্যামেরা
Vivo Y31d 4G স্মার্টফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং Continuous Shooting (বার্স্ট মোড) সাপোর্ট করে। এই ক্যামেরা ডিটেইল এবং রঙের ভারসাম্য বজায় রেখে ভালো ছবি তুলতে পারে। HDR ফিচার আলো-ছায়ার ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, ফলে ছবি আরও প্রাকৃতিক দেখায়। এছাড়া বার্স্ট মোড দ্রুত চলমান বিষয়বস্তুর একাধিক ছবি একসাথে তোলার সুবিধা দেয়।
সাথে রয়েছে 2MP মনোক্রোম ক্যামেরা, যা মূলত সাদা-কালো ছবি তোলার জন্য ব্যবহার করা হয়। এটি প্রাইমারি ক্যামেরার সঙ্গে মিলিয়ে ডিটেইল এবং পোর্ট্রেট মোডের মান আরও উন্নত করে। রেয়ার ক্যামেরা সর্বোচ্চ 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারে, যা দৈনন্দিন ভিডিও শেয়ার, স্মৃতি সংরক্ষণ এবং সাধারণ ভিডিওগ্রাফির জন্য যথেষ্ট।

ফোনটিতে কোন আল্ট্রাওয়াইড বা ম্যাক্রো ক্যামেরার সুবিধা নেই, ফলে দূরের বা ছোট বস্তুর ছবি জুম করলে খুব স্পষ্ট হয় না। এছাড়া ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যায় না, তাই প্রো লেভেলের বা অত্যন্ত শার্প ভিডিও তৈরি করা সম্ভব নয়। রাতে ছবি তুললেও স্ট্যান্ডার্ড ভিউ ঠিক থাকে, কিন্তু ভালো আলোর‑পরিবেশেও পরিষ্কার ছবি পাওয়া যায় না।
ফোনটির সামনে 8MP সেলফি ক্যামেরা রয়েছে। পর্যাপ্ত আলো থাকলে দিনে এই ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি মোটামুটি ভালো করা যায়, কারণ মুখের রঙ ও স্কিন টোন স্বাভাবিকভাবে ধরা পড়ে। ভিডিও রেকর্ডিং 1080p@30fps-এ ঠিক থাকে। তাই বলা যায় সাধারণ ভিডিও কল, ভ্লগ বা সোশ্যাল মিডিয়ার জন্য এটি যথেষ্ট।
তবে রাতে বা কম আলোতে ভিডিও করা বা সেলফি তোলার সময় কিছু সমস্যা দেখা দিতে পারে। রাতে সাধারণ আলোতে ভিডিও করলে নোয়াইস, ব্লার বা কম ডিটেইল দেখা যায়। আর ফ্রন্ট LED বা স্ক্রিন ফিল লাইট ব্যবহার না করলে চেহারা অন্ধকার বা কম উজ্জ্বল দেখায়। ফোনের নাইট মোড দিয়ে সাধারণ রাতের ছবি নেওয়া সম্ভব, কিন্তু প্রো লেভেলের ভিডিও পারফরম্যান্স পাওয়া যায় না।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Vivo Y31d 4G ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের জন্য একটি মসৃণ ও স্মার্ট ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করে। নতুন OS‑এর মাধ্যমে ফোনটি দ্রুত এবং প্রতিক্রিয়াশীল থাকে, তাই অ্যাপ চালানো বা একসাথে একাধিক কাজ করা সহজ হয়। এছাড়া Android 16-এর মাধ্যমে নিয়মিত সফটওয়্যার আপডেট এবং নতুন ফিচার পাওয়া যায়, ফলে দীর্ঘমেয়াদি ফোন ব্যবহারেও আধুনিক এবং কার্যকর থাকে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Qualcomm Snapdragon 6s Gen 2 অক্টা-কোর প্রসেসর। এর সাথে রয়েছে Adreno 610 GPU এবং 8GB র্যাম, যা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং, মাঝারি মানের গেম এবং দৈনন্দিন কাজে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।

ফোনটিতে যুক্ত আছে AI SuperLink ফিচার, যা নেটওয়ার্ক সংযোগ আরও স্থিতিশীল রাখে। এটি স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে ভালো সিগন্যাল খুঁজে নেয়, যাতে দুর্বল সিগন্যাল এলাকাতেও কল বা ইন্টারনেট ঠিকঠাক কাজ করে। সাথে রয়েছে AI Creative ফিচার, এর মাধ্যমে ব্যবহারকারীররা কন্টেন্ট বা লিখা আরও সহজ ও সৃজনশীলভাবে তৈরি করতে পারেন।
ফোনে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, Bluetooth 5.1 এবং USB চার্জিং রয়েছে, যা দ্রুত কানেক্টিভিটি ও নির্ভরযোগ্য ডেটা ট্রান্সফার নিশ্চিত করে। পাশাপাশি সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, ফোনের সফটওয়্যার ও পারফরম্যান্স কম মিড‑রেঞ্জ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট ভালো। তবে যারা ভারী গেম বা গ্রাফিক্স-ভিত্তিক অ্যাপ ও উচ্চ প্রসেসিং ক্ষমতা প্রয়োজন হয় এমন কাজ করবেন, তাদের জন্য এই ফোনটি উপযুক্ত নয়।
ব্যাটারি লাইফ এবং চার্জার
Vivo Y31d 4G স্মার্টফোনে বিশাল 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। কোম্পানি দাবি করেছে, ফোনে ১০০% চার্জ করলে প্রায় ১৩.২ ঘণ্টা গেম খেলা যাবে, ৪৫ ঘণ্টা অফলাইন ভিডিও দেখা যাবে এবং ৬ বছর পর্যন্ত ব্যাটারি স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। তবে বাস্তবে আমি ফোনটিতে ১০০% চার্জ করে প্রায় ৯ ঘণ্টার মতো গেম খেলেছি, আর সাধারণ ব্যবহারে ফোনটি প্রায় ২ দিনের বেশি চলেছে।

ফোনটিতে রয়েছে 44W ফাস্ট চার্জিং, যার মাধ্যমে ফোনে 43 মিনিটে 1% থেকে 50% চার্জ করা সম্ভব হয়। সবকিছু মিলিয়ে, Vivo Y31d 4G স্মার্টফোনের বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ব্যবহারকারীদের দীর্ঘ সময় ফোন ব্যবহারের সুবিধা প্রদান করে। ফলে ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলা কমে যায় এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ফোনটি আরও নির্ভরযোগ্য ও সুবিধাজনক হয়ে ওঠে।
মূল্য
মিড-রেঞ্জের মধ্যে উন্নত ফিচার নিয়ে Vivo Y31d 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে তিনটি ভেরিয়েন্টে এসেছে। ফোনের (6GB র্যাম+128GB স্টোরেজ) ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা, (8GB র্যাম+128GB স্টোরেজ)-এর দাম ২৬,৯৯৯ টাকা এবং (8GB র্যাম+256GB স্টোরেজ) ভেরিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Festive Red, Starlight Grey এবং Glow White। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন দোকান ও শপে পাওয়া যাচ্ছে।
Vivo Y31d 4G মিড-রেঞ্জ বাজেটে কেনা উচিত হবে কি?
Vivo Y31d 4G স্মার্টফোনটি দৈনন্দিন ব্যবহারের জন্য স্থিতিশীল ও নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রদান করে। সাধারণ কল, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও দেখা, হালকা অ্যাপ চালানো এবং মাঝারি মানের গেমিংয়ের ক্ষেত্রে এটি সন্তোষজনক অভিজ্ঞতা দেয়। তাই নিয়মিত ও সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে। তবে যারা মিড-রেঞ্জ বাজেটে ক্যামেরা, ডিসপ্লে, ভারী গেমিং, উচ্চ গ্রাফিক্স-ভিত্তিক কাজ বা দীর্ঘ সময় চাপযুক্ত ব্যবহারে খুব ভালো পারফরম্যান্স চান তাদের জন্য এটি পুরোপুরি উপযুক্ত নাও হতে পারে।
Related Reviews
View More
১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন ২০২৬
বর্তমান ২০২৬ সালের স্মার্টফোন বাজারে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মানের ডিভাইস পাওয়া খুবইসহজ। বিশেষ করে...
Vivo V70 Elite রিভিউ: ৮৫,০০০ টাকার স্মার্টফোনে সত্যই কি ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্স পাওয়া যায়
প্রিমিয়াম মিড‑রেঞ্জ বাজেটের মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং চমৎকার লুক নিয়ে Vivo V70 Elite স্মার্টফোন বা...
Samsung Galaxy S26 Ultra রিভিউ: প্রিমিয়াম বাজেটে সত্যিই কি সেরা পারফরম্যান্স পাওয়া যায়?
জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার Samsung Galaxy S26 U...