Vivo V70 রিভিউ: মিড-রেঞ্জ বাজেটের এই স্মার্টফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যায়?
MobileMaya Team
Publish On: Apr 01,2026 06:52 PM
153
Vivo V70 রিভিউ: মিড-রেঞ্জ বাজেটের এই স্মার্টফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যায়?
Our Rating
The overall rating is based on
reviews by our experts
8.2
Display
8/10
Cameras
8/10
Battery
9/10
Processor
8/10
Storage
8/10
Good
- 6500mAh বড় ব্যাটারি
- 5000nits পিক ব্রাইটনেস
- Schott Xensation Core স্ক্রিন প্রটেকশন
- 50MP ZEISS পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা
- Snapdragon 7 Gen 4 চিপসেট
Bad
- 3.5mm হেডফোন জ্যাক নেই
- ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেই
আকর্ষণীয় ডিজাইন এবং নজর কাড়া লুক নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে Vivo V70 স্মার্টফোন। যারা মিড-রেঞ্জ বাজেটে দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ক্যামেরা ও গেমিং—সবকিছুর মধ্যে ভালো ভারসাম্য চান, তাদের কথা মাথায় রেখেই ফোনটি তৈরি করা হয়েছে। ফোনটিতে রয়েছে 5000 নিট পিক ব্রাইটনেস সাপোর্টেড একটি উজ্জ্বল AMOLED ডিসপ্লে। পাশাপাশি 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে।
দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য Vivo V70 স্মার্টফোনে রয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর। এছাড়া ফটোগ্রাফি প্রেমীদের কথা মাথায় রেখে ফোনের পেছনে 50MP+50MP +8MP ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা পারফরম্যান্স, প্রসেসিং ক্ষমতা, ব্যাটারি ব্যাকআপ এবং সম্ভাব্য মূল্য সম্পর্কে বিস্তারিত।
Vivo V70 ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Qualcomm Snapdragon 7 Gen 4 (4nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.59 ইঞ্চির AMOLED স্ক্রিন এবং 5000 নিট পিক ব্রাইটনেস।
- বিল্ড: স্ক্র্যাচ-প্রতিরোধী Schott Xensation Core স্ক্রিন প্রটেকশন।
- ব্যাটারি ও চার্জার: 6500mAh বড় ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং।
- ক্যামেরা: 50+50+8MP ZEISS রেয়ার এবং 50MP ZEISS ফ্রন্ট।
বাক্সে যা থাকছে
Vivo V70 স্মার্টফোনের বক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, তা হলো:
- Vivo V70 স্মার্টফোন
- 90W ফাস্ট চার্জার
- প্রোটেক্টিভ ব্যাক কভার
- USB টাইপ-সি ক্যাবল
- সিম ইজেক্টর টুল
ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে Vivo বক্সের মধ্যে প্রয়োজনীয় সব জিনিসপত্র সাজিয়েছে। বক্সে আপনি পাবেন Vivo V70 ফোন, 90W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং প্রোটেক্টিভ ব্যাক কভার, যাতে ফোনটি প্রথম দিন থেকেই সুরক্ষিত থাকে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
প্রথম দেখাতেই Vivo V70 স্মার্টফোনটির স্টাইলিশ ডিজাইন সবার নজর কেড়ে নেয়। ফোনটির উচ্চতা প্রায় 157.5 মিমি এবং প্রস্থ 74.3 মিমি। বডি মাত্র 7.4 মিমি স্লিম আর ওজন প্রায় 194 গ্রাম। ফোনটি বেশ স্লিম এবং হালকা ওজনের, তাই হাতে ধরে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য লাগে। ফোনটির ব্যাক প্যানেলটি প্রিমিয়াম ফিনিশ এবং চকচকে রঙে তৈরি, যা ফোনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ফোনটির সামনে রয়েছে Schott Xensation Core স্ক্রিন প্রোটেকশন, যা স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখে। ফোনের চারপাশের কোণাগুলো মসৃণভাবে ডিজাইন করা হয়েছে, তাই ফোনটি হাতে ধরে ব্যবহার করা সহজ এবং আরামদায়ক হয়, ফলে কল করা, মেসেজ পাঠানো, সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং বা ভিডিও দেখা—সবকিছুই সহজ ও সুবিধাজনকভাবে করা যায়। পাশাপাশি ফোনের বডিতে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকাই ফোনটি হাতে ধরলে বেশ মজবুত ও নির্ভরযোগ্য অনুভূতি দেয়।

ফোনটিতে IP68/IP69 রেটিং যুক্ত করা হয়েছে। এটি ধুলোবালি প্রতিরোধ করে এবং ১.৫ মিটার গভীর পানির মধ্যে প্রায় ৩০ মিনিট পর্যন্ত নিরাপদে ব্যবহারের সুবিধা দেয়। তবে দীর্ঘ সময় বা উচ্চ চাপের জলে ব্যবহার করার জন্য এটি উপযুক্ত নয়। এছাড়া ফোনে রয়েছে FHD+ AMOLED ডিসপ্লে, যা মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। পিছনের ক্যামেরা মডিউল উপরের বাম কোণে রাখা হয়েছে, তাই ফোনের লুক দেখতে আধুনিক ও স্টাইলিশ মনে হয়।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Vivo V70 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা ভিডিও, ছবি বা গেম খেলার সময় স্ক্রিনের রঙগুলোকে প্রাণবন্ত দেখায় এবং চোখে আরামদায়ক অনুভূতি দেয়। ফোনটির চারপাশের বেজেল খুবই পাতলা, তাই স্ক্রিনটি দেখতে আরও বড় মনে হয়। এছাড়া ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা, গেম খেলা বা যেকোনো অ্যানিমেশন আরও মসৃণ ও দ্রুত হয়। যদিও এই রিফ্রেশ রেট মোটামুটি ভালো, তবে এই বাজেটে আরও উন্নত রিফ্রেশ রেট ব্যবহার করা যেত।

ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 90.85%, ফলে ভিডিও বা সিনেমা দেখার সময় ছবি আরও প্রাকৃতিক এবং স্পষ্ট মনে হয়। স্ক্রিনের উজ্জ্বলতা 6500 nits পর্যন্ত পৌঁছাতে পারে, তাই বাইরে বা তীব্র রোদে ভিডিও, ওয়েবপেজ পরিষ্কার দেখা যায়। এছাড়া স্ক্রিনে মজবুত এবং স্ক্র্যাচ-প্রতিরোধী Schott Xensation Core প্রটেকশন রয়েছে, যা দৈনন্দিন ছোটখাটো ধাক্কা, স্ক্র্যাচ বা হালকা পড়ে যাওয়া থেকে ফোনকে ভালোভাবে সুরক্ষা দেয়।
ফোনের স্ক্রিনে FHD+ (1260x2750 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে, ফলে ছবি ও ভিডিও স্পষ্ট এবং পরিষ্কার দেখা যায়। গেম খেলার সময় স্ক্রিনের রঙ আরও উজ্জ্বল এবং প্রাণবন্ত মনে হয়। বড় স্ক্রিনের কারণে চোখে আরাম লাগে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে চাপ পড়ে না। তাই ভিডিও, ছবি বা গেম খেলার অভিজ্ঞতা আরও বাস্তব এবং আনন্দদায়ক হয়।
ক্যামেরা
Vivo V70 স্মার্টফোনের রেয়ারে f/1.9 অ্যাপারচারের 50MP ZEISS প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং OIS ফিচার সমর্থন করে। এই ক্যামেরা রঙ ও ডিটেইল খুব ভালোভাবে ধরে এবং স্পষ্ট ছবি তুলতে পারে। HDR ফিচার আলো-ছায়ার ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, ফলে ছবি আরও প্রাকৃতিক দেখায়। এছাড়া OIS ফিচারের মাধ্যমে হাত নড়াচড়া করে ভিডিও রেকর্ড করলেও তা মসৃণভাবে ধারণ হয়।
পাশাপাশি রয়েছে f/2.7 অ্যাপারচারের OIS সাপোর্টেড 50MP ZEISS পেরিস্কোপ টেলিফটো সেন্সর, যা দূরের বস্তুর ছবি বড় এবং পরিষ্কারভাবে তোলার সুবিধা দেয়। সঙ্গে আছে 8MP ZEISS আল্ট্রা‑ওয়াইড ক্যামেরা। এটি ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য ব্যবহার হয়ে থাকে। ক্যামেরাতে বিভিন্ন AI ফিচার যুক্ত করা হয়েছে, যেমন AI Holi Portrait, AI Creativity Style, AI Audio Noise Eraser, AI Floral Blessing এবং AI Magic Weather। এই ফিচারগুলো ছবি ও ভিডিওকে আরও সুন্দর, প্রাকৃতিক এবং প্রাণবন্ত করে তোলে।

ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে দিনের আলোতে ভিডিও করলে ছবি খুব স্পষ্ট, উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়। দূরের বস্তুও ভালোভাবে দেখা যায় এবং রঙও প্রাকৃতিক মনে হয়। আবার রাতে বা কম আলোতে OIS এবং AI-ভিত্তিক ফিচারের কারণে ভিডিওতে ঝাপসা কম হয় এবং ডিটেইল ভালো থাকে। ফোনটিতে 4K@60fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়, তাই ভিডিও দেখতে প্রিমিয়াম ও প্রফেশনাল মানের লাগে।
ফোনের সামনে f/2.0 অ্যাপারচারের 50MP ZEISS ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে খুব সুন্দর এবং ডিটেইলসমৃদ্ধ সেলফি তোলা যায়। পাশাপাশি HDR সাপোর্ট থাকায় আলো-ছায়ার ভারসাম্য ঠিক থাকে, ফলে ছবিগুলো উজ্জ্বল এবং পরিষ্কার দেখায়।
রাতে পর্যাপ্ত আলোতে ছবি তুললে রঙের ভারসাম্য ঠিক থাকে এবং মুখের ডিটেইল পরিষ্কারভাবে ফুটে ওঠে। তবে খুব কম আলোতে কিছুটা ঝাপসাভাব দেখা দিতে পারে।
ভিডিও-এর ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K@30fps রেজোলিউশনে ভিডিও ধারণ করা যায়, তাই এটি ভ্লগিং, ভিডিও কল এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করার জন্য বেশ উপযোগী।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Vivo V70 ফোনটি OriginOS 6 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের মসৃণ ও স্মার্ট ব্যবহারের অভিজ্ঞতা দেয়। এই নতুন অপারেটিং সিস্টেমের কারণে ফোনটি দ্রুত কাজ করে এবং অ্যাপ চালানো বা একসাথে একাধিক কাজ করা সহজ হয়। এছাড়া Android 16-এর মাধ্যমে নিয়মিত সফটওয়্যার আপডেট ও নতুন ফিচার পাওয়া যায়, ফলে দীর্ঘদিন ব্যবহার করলেও ফোনটি আধুনিক ও কার্যকর থাকে।

ফোনটিতে রয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 4 অক্টা-কোর প্রসেসর। এটি একটি শক্তিশালী মিড-রেঞ্জ প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং মাঝারি মানের গেমিংয়ে ভালো পারফরম্যান্স দেয়। পাশাপাশি যুক্ত আছে 8GB র্যাম এবং 256GB বড় স্টোরেজ, ফলে অনেক ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ ফাইল সহজেই সংরক্ষণ করা যায়।
নিরাপত্তার জন্য ফোনটিতে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে। এছাড়া ফোনে 5G নেটওয়ার্ক, Bluetooth 5.4, USB চার্জিং, Wi-Fi 6 এবং NFC সাপোর্ট করে। সব মিলিয়ে বলা যায়, Vivo V70 ফোনের সফটওয়্যার ও পারফরম্যান্স মিড‑রেঞ্জ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট ভালো।
ব্যাটারি লাইফ এবং চার্জার
Vivo V70 স্মার্টফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে প্রায় ২ দিনের মতো চলতে পারে। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 90W ফাস্ট চার্জিং। ফোনটিতে USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে চার্জ করা যায়।

সব মিলিয়ে বলা যায়, একটি মিড-রেঞ্জ ফোন হিসেবে এই ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা মাঝারি ব্যবহারকারীদের জন্য সন্তোষজনক। তবে যারা দীর্ঘ সময় ধরে গেম খেলেন বা অনলাইনে বেশি কাজ করেন, তাদের জন্য এটি খুব বেশি সুবিধাজনক নাও হতে পারে।
মূল্য
মিড‑রেঞ্জ বাজেটের মধ্যে শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং উন্নত মানের ক্যামেরা নিয়ে Vivo V70 স্মার্টফোনটি বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনঅফিশিয়াল দাম ৫৫,৫০০ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Lemon Yellow এবং Passion Red। বর্তমানে এই ফোন বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপে পাওয়া যাচ্ছে।
Vivo V70 আপনার কেনা উচিত হবে কি না?
Vivo V70 স্মার্টফোনে 5000nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে রয়েছে, যা চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দ্রুত ও স্মুথ পারফরম্যান্স দেয়। রেয়ার ক্যামেরা 50MP ZEISS প্রাইমারি, 50MP ZEISS পেরিস্কোপ টেলিফটো এবং 8MP ZEISS আল্ট্রা ওয়াইড দারুন ছবি তুলতে পারে ও ভিডিও ধারণ করতে পারে। সব মিলিয়ে বলা যায়, আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন বা মাঝারি মানের গেম খেলতে চান, তাহলে এটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.
Related Reviews
View More
by Admin
Mar 29,2026
Motorola Edge 70 Fusion রিভিউ: মিড-রেঞ্জ বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি আপনার জন্য কেনা উচিত হবে কি?
মিড-রেঞ্জ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে Motorola Edge 70 Fusion স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়াল...
by Admin
Mar 17,2026
Tecno Camon 50 Ultra রিভিউ: মিড-রেঞ্জ বাজেটে সত্যিই কি এটি সেরা পারফরম্যান্সের স্মার্টফোন?
প্রিমিয়াম ডিজাইন এবং স্টাইলিশ লুক নিয়ে মিড-রেঞ্জ বাজেটের মধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে Tecno C...
by Admin
Mar 16,2026
Oppo A6s Pro 4G রিভিউ: মিড-রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যায়?
মিড-রেঞ্জের মধ্যে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo A6s Pro 4G স্মার্টফোন। যারা ব্যাটার...