Login Now

Login with email

Forgot Password

Vivo V70 FE 5G রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটে 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারির অভিজ্ঞতা কেমন?

MobileMaya Team
Publish On: Apr 15,2026 11:45 AM
153

Vivo V70 FE 5G রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটে 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারির অভিজ্ঞতা কেমন?

Our Rating
8.2
The overall rating is based on reviews by our experts
Display 8/10
Cameras 8/10
Battery 9/10
Processor 8/10
Storage 8/10
Good
  • 7000mAh বিশাল ব্যাটারি
  • AMOLED ডিসপ্লে
  • Dimensity 7360 Turboচিপসেট
  • 200MP রেয়ার ক্যামেরা
Bad
  • 3.5mm হেডফোন জ্যাক নেই

ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Vivo V70 FE 5G স্মার্টফোন। যারা ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে এবং পারফরম্যান্সের সমন্বয় একটি ভালো অভিজ্ঞতা চান তাদের জন্য ফোনটি তৈরি। ফোনটিতে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা, যা প্রথম দেখাতেই ফটোগ্রাফারদের নজর কাড়ে। এছাড়া দ্রুত স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Dimensity 7360 Turbo প্রসেসর  দেওয়া হয়েছে।

Vivo V70 FE 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে, যা মসৃণ স্ক্রলিং, প্রাণবন্ত রঙ এবং উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 7000mAh বিশাল ব্যাটারি। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে রিভিউ।

Vivo V70 FE 5G ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • প্রসেসর: Mediatek Dimensity 7360 Turbo (4nm) চিপসেট।
  • ডিসপ্লে: 6.83 ইঞ্চির AMOLED স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
  • ব্যাটারি ও চার্জার: 7000mAh বিশাল ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জার।
  • ক্যামেরা: 200+8MP ডুয়েল রেয়ার এবং 32MP ফ্রন্ট ক্যামেরা।

বাক্সে যা থাকছে

Vivo V70 FE 5G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:

  • Vivo V70 FE 5G স্মার্টফোন
  • 90W ফাস্ট চার্জার
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেকটিভ কেস
  • সিম ইজেক্টর টুল
  • ইউজার ম্যানুয়াল

ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে Vivo ফোনের বাক্সে প্রয়োজনীয় সবকিছুই সুন্দরভাবে সাজিয়েছে। বাক্সের ভেতরে আপনি পাবেন একটি Vivo V70 FE 5G স্মার্টফোন, 90W ফাস্ট চার্জার, USB টাইপ-সি কেবল এবং একটি প্রোটেকটিভ কেস, যা প্রথম দিন থেকেই ফোনকে সুরক্ষিত রাখে। পাশাপাশি এতে রয়েছে সিম ইজেক্টর টুল এবং একটি ইউজার ম্যানুয়াল।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Vivo V70 FE 5G স্মার্টফোনটি দেখতে আধুনিক ও স্টাইলিশ। ফোনটি হালকা ও টেকসই রাখার জন্য প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে, ফলে এটি হাতে ধরলে আরামদায়ক লাগে এবং দেখতে বেশ আকর্ষণীয় মনে হয়। ফোনের পিছনের ক্যামেরা মডিউল উপরের বাম দিকে রাখা হয়েছে, যা ফোনটিকে আরও বেশি প্রিমিয়াম লুক প্রদান করে।

ফোনের উচ্চতা 163.70 mm, প্রস্থ 76.20 mm, পুরুত্ব 7.59 mm স্লিম এবং ওজন মাত্র 200 গ্রাম। ফোনের চারপাশের কোণগুলো মসৃণ এবং বডি খুব স্লিম হওয়ার ফলে হাতের তালুতে ফোনটি সহজে ধরে রাখা যায় এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও ভারী মনে হয় না। এছাড়া ডিসপ্লের চারপাশের বেজেলগুলো খুবই পাতলা, যা ফোনটির ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে।


ফোনটিতে যুক্ত আছে IP68/IP69 রেটিং। এটি সম্পূর্ণ ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার গভীর পানির নিচে সর্বোচ্চ 2 ঘণ্টা পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। তবে দীর্ঘ সময় চাপযুক্ত পানির মধ্যে ব্যবহারের জন্য উপযুক্ত নয়। পাশাপাশি ফোনটিতে রয়েছে AMOLED ডিসপ্লে, যা মসৃণ স্ক্রলিং, প্রাণবন্ত রঙ এবং উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।

ফোনটি Muse Purple এবং Ocean Blue কালারে তৈরি করা হয়েছে, যা দেখতে খুবই আকর্ষণীয় এবং ট্রেন্ডি। যদিও ফোনের বডি প্লাস্টিকের হওয়ায় সম্পূর্ণ ফ্ল্যাগশিপ লেভেলের অনুভূতি পাওয়া যায় না, তবে এর বিল্ড কোয়ালিটি এবং তৈরির মান একটি ফ্ল্যাগশিপ বাজেটের ফোন হিসেবে যথেষ্ট ভালো।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

Vivo V70 FE 5G স্মার্টফোনে রয়েছে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা ভিডিও দেখা, ছবি উপভোগ করা এবং গেম খেলার সময় রঙকে উজ্জ্বল ও প্রাণবন্তভাবে উপস্থাপন করে। এছাড়া ফোনটির চারপাশের বেজেল খুবই পাতলা, তাই ডিসপ্লেটি দেখতে অনেক বড় এবং আকর্ষণীয় মনে হয়। এর স্ক্রিন -টু-বডি রেশিও প্রায় 90.35 %, ফলে ভিডিও বা সিনেমা দেখার সময় ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও সুন্দর ও পরিষ্কার হয়।


ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যার ফলে স্ক্রলিং, গেম খেলা এবং অ্যানিমেশন অনেক বেশি মসৃণ ও দ্রুত মনে হয়। যদিও এই রিফ্রেশ রেট ভালো মানের অভিজ্ঞতা দেয়, তবে বাজেটের তুলনায় আরও বেশি রিফ্রেশ রেট থাকলে ব্যবহারকারীদের জন্য এটি আরও আকর্ষণীয় হতে পারত। ফোনটির স্ক্রিন সর্বোচ্চ 1900 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা তীব্র রোদেও ভিডিও, ওয়েবপেজ এবং অন্যান্য কনটেন্ট স্পষ্টভাবে দেখা যায়।

ফোনটির স্ক্রিনের রেজোলিউশন 4K (2800×1260 পিক্সেল), যার ফলে ছবি ও ভিডিও-এর  ছোট ছোট ডিটেইল পরিষ্কার বোঝা যায় এবং রঙ আরও জীবন্ত মনে হয়, ফলে গেম খেলা ও ভিডিও দেখার সময় ভালো ও প্রিমিয়াম মানের অভিজ্ঞতা পাওয়া যায়। এছাড়া বড় স্ক্রিনের কারণে দীর্ঘ সময় ফোনটি ব্যবহার করলেও চোখে চাপ কম পড়ে।

ক্যামেরা

Vivo V70 FE 5G স্মার্টফোনের রেয়ারে f/1.88 অ্যাপারচারের 200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং OIS ফিচার সাপোর্ট করে। এই ক্যামেরা দিয়ে তোলা ছবিতে রঙ ও ডিটেইল সুন্দরভাবে ফুটে ওঠে। HDR ফিচার আলো ও ছায়ার মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করে, যার কারণে ছবিগুলো আরও প্রাকৃতিক দেখায়। পাশাপাশি OIS থাকার ফলে ভিডিও ধারণের সময় হাত নড়লেও রেকর্ডিং তুলনামূলকভাবে স্থির ও মসৃণ থাকে।

সাথে আছে f/2.2 অ্যাপারচারের 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য উপযুক্ত। এই কামেরাতে রয়েছে AI Four-Season Portrait, AI Magic Weather এবং AI Magic Landscape ফিচার, যার মাধ্যমে ক্যামেরা দিয়ে তোলা ভিডিও ও ছবি আরও সুন্দর এবং পরিষ্কার করা সম্ভব হয়।


রেয়ার ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভিডিও ধারণ করলে ফুটেজ বেশ পরিষ্কার, উজ্জ্বল এবং প্রাণবন্ত দেখায়। দূরের বস্তুও ভালোভাবে ধরা পড়ে এবং রঙগুলো স্বাভাবিক থাকে। অন্যদিকে, রাত বা কম আলোতেও OIS ও AI ফিচারের কারণে ভিডিও–তে ঝাপসা কম হয় এবং ডিটেইল যথেষ্ট ভালো থাকে। এই ক্যামেরা দিয়ে 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়, ফলে ভিডিও-এর মান হয় আরও সুন্দর ও প্রফেশনাল।

ফোনটির সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। দিনের পর্যাপ্ত আলোতে এই ক্যামেরা পরিষ্কার ও ডিটেইলসমৃদ্ধ সেলফি তুলতে পারে এবং 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারে। তবে কম আলো বা রাতে ছবি তুললে কোয়ালিটি কিছুটা কমে যেতে পারে। সব মিলিয়ে, ফ্রন্ট ক্যামেরা দৈনন্দিন ব্যবহার, সেলফি ও ভিডিও কলের জন্য সন্তোষজনক পারফরম্যান্স দেয়। তবে কম আলোতে ভালো ফল পেতে অতিরিক্ত আলোর সহায়তা প্রয়োজন হতে পারে।

সফটওয়্যার ও পারফরম্যান্স

Vivo V70 FE 5G ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের জন্য একটি স্মার্ট ও মসৃণ অভিজ্ঞতা প্রদান করে। এই নতুন OS-এর কারণে ফোনটি খুব দ্রুত কাজ করে এবং সহজে ব্যবহারযোগ্য থাকে, ফলে অ্যাপ চালানো বা একসাথে একাধিক কাজ করা বেশ সুবিধাজনক হয়। এছাড়া Android 16-এর মাধ্যমে নিয়মিত সফটওয়্যার আপডেট ও নতুন ফিচার পাওয়া যায়, যা দীর্ঘদিন ফোনটিকে আধুনিক, নিরাপদ এবং কার্যকর রাখতে সাহায্য করে।


ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 7360 Turbo প্রসেসর, যা 2.0 GHz থেকে 2.5 GHz ক্লক স্পীডে কাজ করে। সাথে আছে GPU Mali-G615 MC2 এবং 8GB ও 12GB র‍্যাম, ফলে দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে ভালো মানের গেম খেলার সময় স্মুথ পারফরম্যান্স পাওয়া যায়। তবে আল্ট্রা-হাই সেটিংসে সব গেমে সর্বোচ্চ পারফরম্যান্স নাও দিতে পারে।

সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G নেটওয়ার্ক, Wi-Fi 5, USB চার্জিং এবং Bluetooth 5.4 সাপোর্ট করে। সব মিলিয়ে, Vivo V70 FE 5G ফোনটি ফ্ল্যাগশিপ বাজেটের হলেও এর সফটওয়্যার ও পারফরম্যান্স পুরোপুরি ফ্ল্যাগশিপ নয়। তবে সাধারণ ও মাঝারি ব্যবহারকারীদের জন্য এটি একটি উন্নত এবং সন্তোষজনক অভিজ্ঞতা প্রদান করে।

ব্যাটারি লাইফ এবং চার্জিং

Vivo V70 FE 5G স্মার্টফোনে 7000mAh বিশাল ব্যাটারি রয়েছে। ব্যাটারি লাইফ পরীক্ষা করার জন্য ফোনটি আমি ব্যবহার করে দেখেছি, ফোনটিতে 100% চার্জ করে PUBG হাই গ্রাফিক্সে প্রায় ৮ ঘণ্টারও বেশি সময় খেলা যায়, আর মিডিয়াম গ্রাফিক্সে ১০ ঘণ্টারও বেশি সময় পর্যন্ত খেলা সম্ভব হয়। এছাড়া সাধারণ ব্যবহার যেমন কল করা, ভিডিও দেখা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে এক চার্জে ফোনটি প্রায় ২ দিনের বেশি চলতে পারে।


দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে, যার মাধ্যমে 60 মিনিটে 100% চার্জ করা সম্ভব হয়। এই ফোনে USB Type-C 2.0 ক্যাবল দিয়ে চার্জ করা যায়। 

সব মিলিয়ে, বড় ব্যাটারি এবং দ্রুত চার্জিং সুবিধার কারণে ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করা যায়, বারবার চার্জ দেওয়ার ঝামেলা থাকেনা এবং গেম খেলা বা দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়।

বাংলাদেশে মূল্য

ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Vivo V70 FE 5G স্মার্টফোন বাংলাদেশে অফিশিয়ালি দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ)-এর দাম ৫৬,৯৯৯ টাকা এবং (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৬৫,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Muse Purple এবং Ocean Blue। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে। 

Vivo V70 FE 5G ফ্ল্যাগশিপ বাজেটে কেনা উচিত হবে কি?

Vivo V70 FE 5G স্মার্টফোনের ডিজাইন খুবই প্রিমিয়াম মানের। ফোনের Dimensity 7360 Turbo প্রসেসর ভালো পারফরম্যান্স দেয়, AMOLED ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে, 200MP প্রাইমারি ক্যামেরা দারুন ছবি তুলতে পারে ও ভিডিও ধারণ করতে পারে এবং বিশাল ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। সব মিলিয়ে, ফোনটি পুরোপুরি ফ্ল্যাগশিপ না হলেও এর ফিচার, পারফরম্যান্স আর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। তাই আপনি যদি সুন্দর ডিজাইন, ভালো ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং স্মুথ পারফরম্যান্সের সমন্বিত একটি ফোন চান, তাহলে এটি আপনার জন্য ভালো একটা বিকল্প হতে পারে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions