Vivo V70 Elite রিভিউ: ৮৫,০০০ টাকার স্মার্টফোনে সত্যই কি ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্স পাওয়া যায়
Vivo V70 Elite রিভিউ: ৮৫,০০০ টাকার স্মার্টফোনে সত্যই কি ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্স পাওয়া যায়
- 5000 nits পিক ব্রাইটনেস
- 6500mAh বড় ব্যাটারি
- 50MP ZEISS টেলিফটো ক্যামেরা
- Schott Xensation Core প্রটেকশন
- Snapdragon 8s Gen 3 প্রসেসর।
- FM রেডিও সাপোর্ট নেই
- 3.5mm হেডফোন জ্যাক নেই
প্রিমিয়াম মিড‑রেঞ্জ বাজেটের মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং চমৎকার লুক নিয়ে Vivo V70 Elite স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর, যা হাই-গ্রাফিক্সের গেম, মাল্টিটাস্কিং এবং ভারী অ্যাপ চালানোর ক্ষেত্রে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 6500mAh বড় ব্যাটারি।
Vivo V70 Elite স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট ও 5000 nits পিক ব্রাইটনেস সমর্থিত 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পাশাপাশি ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে OIS সমর্থিত 50MP ZEISS প্রাইমারি ক্যামেরা, 8MP ZEISS আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং OIS সাপোর্টেড 50MP ZEISS টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। জেনে নিন ফোনের পারফরম্যান্স এবং মূল্য সম্পর্কে বিস্তারিত।
Vivo V70 Elite ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Qualcomm Snapdragon 8s Gen 3 (3nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.59 ইঞ্চি AMOLED স্ক্রিন এবং 5000 nits পিক ব্রাইটনেস।
- ব্যাটারি ও চার্জার: 6500mAh বড় ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং।
- বিল্ড: মজবুত ও স্ক্র্যাচ-প্রতিরোধী Schott Xensation Core স্ক্রিন প্রটেকশন।
- ক্যামেরা: 50MP ZEISS প্রাইমারি, 50MP ZEISS টেলিফটো এবং 8MP ZEISS আলট্রা ওয়াইড ক্যামেরা ।
বাক্সে যা থাকছে
Vivo V70 Elite স্মার্টফোনের বক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো হলো:
- Vivo V70 Elite স্মার্টফোন
- 90W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেক্টিভ ব্যাক কভার
- সিম ইজেক্টর টুল
নতুন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বক্সের মধ্যে Vivo প্রয়োজনীয় সব জিনিসপত্র সুবিধাজনকভাবে সাজিয়ে রেখেছে। বক্সে আপনি পাবেন Vivo V70 Elite ফোন, 90W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং ফোন সুরক্ষিত রাখার জন্য প্রোটেক্টিভ ব্যাক কভার।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Vivo V70 Elite স্মার্টফোনের ডিজাইন খুব প্রিমিয়াম ও আকর্ষণীয়। ফোনের পিছনের প্যানেলটি কাচ দিয়ে তৈরি এবং এতে মসৃণ বা ম্যাট ফিনিশ রয়েছে, তাই আঙুলের দাগ কম লাগে এবং ফোনটি সবসময় পরিষ্কার দেখায়। ফোনটির বডিতে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা হাতে ধরেলে শক্ত ও টেকসই মনে হয়।

স্মার্টফোনের উচ্চতা 157.5 mm এবং প্রস্থ 74.3 mm। ফোনের পুরুত্ব 7.4 mm (Authentic Black) আর 7.6 mm ( Passion Red, Sand Beige)। এছাড়া ফোনটির ওজন 187 গ্রাম (Authentic Black) এবং 194 গ্রাম (Passion Red, Sand Beige) হলেও, এতে পর্যাপ্ত পরিমান ভারসাম্য রাখা হয়েছে। ফোনের চারপাশের কোণগুলো মসৃণ হওয়ায় ফোনটি হাতের তালুতে সহজে ধরে রাখা যায় এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলেও ভারী মনে হয় না।
ফোনের সামনে Schott Xensation Core স্ক্রিন প্রটেকশন রয়েছে। এটি একটি প্রিমিয়াম ‑ লেভেলের কভার গ্লাস, যা সাধারণ গ্লাসের তুলনায় স্ক্র্যাচ ও ড্রপ থেকে ভালো সুরক্ষা দেয় এবং দৈনন্দিন ব্যবহারে স্ক্রিনকে টেকসই রাখে। ফোনের পিছনের ক্যামেরা মডিউল উপরের বাম কোণে রাখা হয়েছে, তাই ফোনটির ডিজাইন দেখতে চমৎকার, স্টাইলিশ ও আধুনিক লাগে।
ফোনের স্ক্রিনের চারপাশের বেজেল খুবই পাতলা, তাই পুরো ডিসপ্লে ব্যবহার করা যায়, ফলে ভিডিও দেখা, ছবি দেখা বা গেম খেলা আরও সুবিধাজনক হয়। পাতলা বেজেল থাকার কারণে ফোনটি দেখতে আধুনিক ও স্টাইলিশ লাগে এবং হাতে ধরতেও খুব আরামদায়ক মনে হয়। পাশাপাশি ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট ব্যবহারের সুবিধা দেয়। তবে দীর্ঘ সময় চাপযুক্ত পানির মধ্যে ব্যবহারের জন্য উপযুক্ত নয়। সব মিলিয়ে বলা যায়, ফোনের আইপি রেটিং খুব খারাপ নয়, তবে চাইলে এই বাজেটে আরও ভালো আইপি রেটিং দেওয়া যেত।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Vivo V70 Elite স্মার্টফোনে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে, যা ভিডিও, ছবি বা গেম খেলার সময় স্ক্রিনের রঙকে প্রাণবন্ত দেখায় এবং চোখে আরামদায়ক অনুভূতি দেয়। ফোনটির চারপাশের বেজেল খুবই পাতলা, যার ফলে স্ক্রিন অনেক বড় মনে হয়। এর স্ক্রিন-টু-বডি রেশিও 90.85%, তাই ভিডিও বা সিনেমা দেখার অভিজ্ঞতাও আরও বাস্তবসম্মত হয়।

ফোনটির স্ক্রিন 5000nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে বাইরে বা তীব্র সূর্যালোকের নিচেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায় এবং ভিডিও বা ওয়েব পেজ আরও ভালোভাবে দৃশ্যমান হয়। ফোনের পিক্সেল ডেনসিটি 459 ppi, তাই লেখা এবং ছবি স্ক্রিনে আরও বেশি স্পষ্ট ও পরিষ্কার দেখায়। এছাড়া ফোনটিতে রয়েছে মজবুত ও স্ক্র্যাচ-প্রতিরোধী Schott Xensation Core প্রটেকশন, যা সাধারণ গ্লাসের তুলনায় স্ক্র্যাচ ও ড্রপ থেকে ভালো সুরক্ষা দেয় এবং দৈনন্দিন ব্যবহারে স্ক্রিনকে টেকসই রাখে।
ফোনের স্ক্রিনে FHD+ (2750×1260 পিক্সেল) রেজোলিউশন সমর্থন করে। এটি ফুল হাই ডেফিনেশনের চেয়ে সামান্য বেশি পিক্সেল দেয়, ফলে ছবি, ভিডিও ও টেক্সট আরও স্পষ্ট দেখায়। উচ্চ রেজোলিউশনের কারণে রঙ, ডিটেলস ও ভিজ্যুয়াল ক্লিয়ারিটি ভালো থাকে। এছাড়া ফোনের ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা স্ক্রল করা, গেম খেলা বা যেকোনো অ্যানিমেশন আরও মসৃণ ও দ্রুত মনে হয়। যদিও এই রিফ্রেশ রেট খুব একটা খারাপ নয়। তবে এই বাজেটে আরও ভালো রিফ্রেশ রেট ব্যবহার করা যেত।
ক্যামেরা
Vivo V70 Elite স্মার্টফোনের রেয়ারে রয়েছে f/1.88 অ্যাপারচারের 50MP ZEISS প্রাইমারি ক্যামেরা, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং OIS ফিচার সাপোর্ট করে। এই ক্যামেরা রঙ ও ডিটেইল ভালোভাবে ধরে এবং স্পষ্ট ছবি তুলতে পারে। ক্যামেরাতে থাকা HDR ফিচার আলো‑ছায়ার ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, ফলে ছবি আরও প্রাকৃতিক দেখায়। এছাড়া OIS ফিচার নড়াচড়া করে ভিডিও রেকর্ড করলেও তা মসৃণভাবে ধারণ করে।
পাশাপাশি f/2.65 অ্যাপারচারের OIS সাপোর্টেড 50MP ZEISS টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে, এর মাধ্যমে দূরের বস্তুর ছবি বড় এবং পরিষ্কারভাবে তোলা যায়। সাথে রয়েছে 8MP ZEISS আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য উপযুক্ত। এই কামেরাতে বেশ কিছু AI ফিচার যুক্ত আছে, যেমন AI Holi Portrait, AI Audio Noise Eraser, AI Creativity Style, AI Floral Blessing এবং AI Magic Weather। এই ফিচারগুলো ছবি ও ভিডিও-এর মানকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তোলে।

ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে দিনের আলোতে ভিডিও করলে ছবি খুব স্পষ্ট, উজ্জ্বল ও প্রাণবন্ত হয়। দূরের বস্তুও ভালোভাবে দেখা যায় এবং রঙও স্বাভাবিক থাকে। আবার রাতে বা কম আলোতে OIS এবং AI‑ভিত্তিক ফিচারের কারণে ভিডিওতে ঝাপসা কম হয় এবং ডিটেইল ভালো থাকে। এই ক্যামেরা দিয়ে 4K@60fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়, ফলে ভিডিও দেখতে সুন্দর এবং প্রফেশনাল মানের লাগে।
ফোনের সামনে f/2.0 অ্যাপারচারের 50MP ZEISS ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। দিনে স্বাভাবিক আলোতে এই ক্যামেরা দিয়ে খুব সুন্দর ও ডিটেইলসমৃদ্ধ সেলফি তোলা যায়। পাশাপাশি HDR সাপোর্ট থাকায় আলো‑ছায়ার ভারসাম্য ঠিক থাকে, ফলে ছবি খুব উজ্জ্বল এবং পরিস্কার হয়।
রাতে আলোর পরিবেশে ছবি তুললে রঙ ঠিক থাকে, মুখের ডিটেইল ভালো থাকে এবং ছবিগুলো স্বাভাবিকভাবে সুন্দর ওঠে। তবে খুব কম আলোতে ছবি তুললে কিছুটা ঝাপসাভাব দেখা দিতে পারে। ভিডিও-এর ক্ষেত্রে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়, তাই বলা যায় এটি ভ্লগিং এবং কনটেন্ট ক্রিয়েশনের জন্য বেশ উপযুক্ত।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Vivo V70 Elite ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের জন্য একটি মসৃণ ও স্মার্ট ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করে। নতুন OS‑এর মাধ্যমে ফোনটি দ্রুত এবং প্রতিক্রিয়াশীল থাকে, তাই অ্যাপ চালানো বা একসাথে একাধিক কাজ করা সহজ হয়। এছাড়া Android 16-এর মাধ্যমে নিয়মিত সফটওয়্যার আপডেট এবং নতুন ফিচার পাওয়া যায়, ফলে দীর্ঘমেয়াদি ফোন ব্যবহারেও আধুনিক এবং কার্যকর থাকে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টা-কোর প্রসেসর। এটি হাই-এন্ড গেম খেলা, একসাথে একাধিক কাজ করা এবং ভারী অ্যাপ চালানোর সময় খুব ভালো পারফরম্যান্স দেয়। পাশাপাশি রয়েছে 8GB র্যাম এবং 256GB বড় স্টোরেজ, যা অনেক ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করতে সাহায্য করে।
সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনে 5G নেটওয়ার্ক, Wi-Fi 6, USB চার্জিং, Bluetooth 5.4 ও NFC সাপোর্ট করে। সব মিলিয়ে বলা যায়, Vivo V70 Elite ফোনের সফটওয়্যার ও পারফরম্যান্স প্রিমিয়াম মিড‑রেঞ্জ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট ভালো।
ব্যাটারি লাইফ এবং চার্জার
Vivo V70 Elite স্মার্টফোনে রয়েছে 6500mAh বড় ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় ২ দিনের মতো চলতে পারে। এছাড়া দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ফোনটিতে USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে চার্জ করা যায়।

সব মিলিয়ে বলা যায়, প্রিমিয়াম মিড‑রেঞ্জ ফোন হিসেবে এই ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য সন্তোষজনক। তবে যারা দীর্ঘ সময় ধরে ভারী গেম খেলেন বা অনলাইনে কাজ করেন তাদের জন্য এটি সুবিধাজনক নাও হতে পারে।
মূল্য
প্রিমিয়াম মিড‑রেঞ্জ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার, বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা এবং ভালো প্রসেসর নিয়ে Vivo V70 Elite স্মার্টফোনটি বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনঅফিশিয়াল দাম ৮৫,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Passion Red, Sand Beige এবং Authentic Black। বর্তমানে এই ফোন বাংলাদেশের রিটেইলার শপগুলোতে পাওয়া যাচ্ছে।
Vivo V70 Elite প্রিমিয়াম মিড‑রেঞ্জে কেনা উচিত হবে কি
Vivo V70 Elite স্মার্টফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুত এবং শক্তিশালী পারফরম্যান্স দেয়। ফোনের 5000 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। রেয়ার ক্যামেরা OIS সমর্থিত f/1.88 অ্যাপারচারের 50MP ZEISS প্রাইমারি, f/2.2 অ্যাপারচারের 8MP ZEISS আল্ট্রা ওয়াইড এবং f/2.65 অ্যাপারচারের OIS সাপোর্টেড 50MP ZEISS টেলিফটো দারুন ছবি তুলতে পারে এবং ভিডিও ধারণ করতে পারে। সব মিলিয়ে বলা যায়, যদিও ফোনটি ফ্লাগশিপ নয়, তবে যারা প্রিমিয়াম মিড‑রেঞ্জ বাজেটের মধ্যে ফ্লাগশিপ-এর মতো পারফরম্যান্স এবং ক্যামেরা কোয়ালিটি চান তাদের জন্য এটি হতে পারে একটি ভালো বিকল্প।
Related Reviews
View More
Samsung Galaxy S26 Ultra রিভিউ: প্রিমিয়াম বাজেটে সত্যিই কি সেরা পারফরম্যান্স পাওয়া যায়?
জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার Samsung Galaxy S26 U...
Tecno Camon 50 রিভিউ: মিড-রেঞ্জ বাজেটের মধ্যে সত্যিই কি এই ফোন শক্তিশালী পারফরম্যান্স দিতে পারে?
বাংলাদেশের বাজারে মিড-রেঞ্জ বাজেটের মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লঞ্চ হয়েছ...
ZTE nubia V80 Design রিভিউ: বাজেট‑ফ্রেন্ডলি এই ফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে?
আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত ফিচারসহ বাজেট‑ফ্রেন্ডলি ZTE Nubia V80 Design স্মার্টফোনটি ২২ ফেব্রুয়ারি ২০...