Login Now

Login with email

Forgot Password

Realme Narzo Power 5G রিভিউ: মিড-রেঞ্জ ফোনে পারফরম্যান্সের আসল চিত্র

MobileMaya Team
Publish On: May 04,2026 03:02 PM
153

Realme Narzo Power 5G রিভিউ: মিড-রেঞ্জ ফোনে পারফরম্যান্সের আসল চিত্র

Good
  • 10001mAh বিশাল ব্যাটারি
  • 4D Curved AMOLED ডিসপ্লে
  • Dimensity 7400 Ultra চিপসেট
  • 50MP Sony প্রাইমারি ক্যামেরা
Bad
  • ফোনটি প্রায় 9.08mm মোটা
  • 3.5mm হেডফোন জ্যাক নেই

মিড-রেঞ্জের মধ্যে চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে Realme Narzo Power 5G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7400 Ultra 5G প্রসেসর, যা দ্রুত পারফরম্যান্স, স্মুথ মাল্টিটাস্কিং এবং শক্তিশালী গেমিং অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি একটানা দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে দেওয়া হয়েছে 10001mAh বিশাল ব্যাটারি।

Realme Narzo Power 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6500nits পিক ব্রাইটনেস সমর্থিত 4D Curved AMOLED ডিসপ্লে, যা খুবই স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা, উজ্জ্বল রং এবং পরিষ্কার ছবি দেখাতে সাহায্য করে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং। ফোনের পারফরম্যান্স এবং মূল্য সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দেখুন।

Realme Narzo Power 5G ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • প্রসেসর: MediaTek Dimensity 7400 Ultra 5G (4nm) চিপসেট।
  • ডিসপ্লে: 6.8 ইঞ্চি 4D Curved AMOLED স্ক্রিন এবং 6500 nits পিক ব্রাইটনেস।
  • ব্যাটারি ও চার্জার: 10001mAh বিশাল ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জার।
  • ক্যামেরা: 50MP Sony প্রাইমারি+8MP আল্ট্রা ওয়াইড এবং 16MP ফ্রন্ট ক্যামেরা।

বাক্সে যা থাকছে

Realme Narzo Power 5G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:

  • Realme Narzo Power 5G স্মার্টফোন
  • 80W ফাস্ট চার্জার
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেকটিভ কেস
  • সিম ইজেক্টর টুল
  • ইউজার ম্যানুয়াল

Realme Narzo Power 5G -এর বাক্সের ভিতরে আপনি পাবেন একটি স্মার্টফোন, একটি 80W ফাস্ট চার্জার, USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও ইউজার ম্যানুয়াল। এছাড়া এতে একটি প্রোটেকটিভ কেসও রয়েছে, যা প্রথম দিন থেকেই ফোনকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Realme Narzo Power 5G স্মার্টফোনটি দেখতে আধুনিক ও প্রিমিয়াম। ফোনের বডি মজবুত প্লাস্টিক দিয়ে তৈরি, যা ফোনকে হালকা ও টেকসই রাখে, ফলে দৈনন্দিন ব্যবহারে ফোনটি দীর্ঘস্থায়ী টিকে থাকে। ফোনটির উচ্চতা 162.26 মিমি এবং প্রস্থ 76.15 মিমি। ফোনের পুরুত্ব 9.08 মিমি এবং ওজন 219 গ্রাম। বাস্তবে হাতে নিলে ফোনটি কিছুটা ভারী মনে হতে পারে, তবে ফোনের ডিজাইন ও ফিনিশিং ব্যবহারের সময় প্রিমিয়াম অনুভূতি দেয় এবং হাতে ধরে ব্যবহার করতেও আরামদায়ক লাগে।


ফোনটির চারপাশের কোণগুলো হালকা বাঁকানো, তাই সহজে হাতে ধরে রাখা যায়, ফলে কল করা, মেসেজ করা, সোশ্যাল মিডিয়া স্ক্রল বা ভিডিও দেখা–সবকিছুই আরও সুবিধাজনকভাবে করা সম্ভব হয়। এছাড়া ফোনটিতে 4D Curved AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা খুবই স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা, উজ্জ্বল রং এবং পরিষ্কার ছবি দেখাতে সাহায্য করে।

ফোনের পেছনে উপরের বাম কোণায় একটি ছোট আয়তাকার বক্সের মধ্যে দুইটি ক্যামেরা আর একটি ফ্ল্যাশ সুন্দরভাবে বসানো আছে, যা দেখতে পরিষ্কার ও আকর্ষণীয় লাগে এবং ব্যবহার করতেও সুবিধা হয়। এছাড়া ফোনটিতে যুক্ত আছে IP68/IP69 রেটিং। এটি সম্পূর্ণ ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার গভীর পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। তবে দীর্ঘ সময় পানির নিচে রাখা বা উচ্চ চাপের পানির প্রবাহে ব্যবহার করার জন্য উপযুক্ত নয়।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

Realme Narzo Power 5G স্মার্টফোনে 6.8 ইঞ্চির 4D Curved AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ভিডিও দেখা, ছবি দেখা এবং গেম খেলার সময় রঙকে উজ্জ্বল ও প্রাণবন্তভাবে উপস্থাপন করে। ফোনটির চারপাশে খুবই পাতলা বেজেল দেওয়া হয়েছে, ফলে ডিসপ্লেটি বড় ও আকর্ষণীয় লাগে। এর স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 94%, তাই ভিডিও বা সিনেমা দেখার সময় আরও ভালো ও পরিষ্কার ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যায়।


ফোনের ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট সমর্থন করে, যার ফলে স্ক্রলিং, গেম খেলা এবং অ্যানিমেশন অনেক বেশি মসৃণ ও দ্রুত মনে হয়। ফোনটির স্ক্রিন সর্বোচ্চ 6500 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে তীব্র রোদেও ভিডিও, ওয়েবপেজ এবং অন্যান্য কনটেন্ট পরিষ্কারভাবে দেখা যায়। এছাড়া ফোনটিতে Corning Gorilla Glass 7i স্ক্রিন প্রটেকশন রয়েছে, যা স্ক্র্যাচ, হালকা আঘাত এবং দৈনন্দিন ব্যবহারের ক্ষতি থেকে ডিসপ্লেকে ভালোভাবে সুরক্ষিত রাখে।

ফোনের স্ক্রিনের রেজোলিউশিন (1280×2800 পিক্সেল), যার কারণে ছবি ও ভিডিও–র ছোট ছোট ডিটেইল স্পষ্টভাবে দেখা যায় এবং রঙ আরও জীবন্ত মনে হয়, ফলে গেম খেলা ও ভিডিও দেখার সময় একটি ভালো এবং প্রিমিয়াম মানের অভিজ্ঞতা পাওয়া যায়। এছাড়া বড় স্ক্রিন হওয়ায় ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে তুলনামূলকভাবে কম চাপ পড়ে।

ক্যামেরা

Realme Narzo Power 5G স্মার্টফোনের রেয়ারে রয়েছে 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং OIS ফিচার সাপোর্ট করে। এই ক্যামেরা দিয়ে তোলা ছবিতে রঙ ও ডিটেইল ভালোভাবে ধরা পড়ে। HDR ফিচারের কারণে আলো ও ছায়ার মধ্যে ভারসাম্য তৈরি হয়, ফলে ছবিগুলো আরও স্বাভাবিক ও পরিষ্কার দেখা যায়। এছাড়া OIS ফিচার থাকার কারণে ভিডিও ধারণের সময় হাত নড়লেও রেকর্ডিং তুলনামূলকভাবে স্থির ও মসৃণ হয়।

সাথে আছে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য উপযুক্ত। এই কামেরাতে রয়েছে AI Scene Detection, AI Portrait Mode, AI Beauty Mode, AI HDR Processing এবং AI Night Mode ফিচার, যার মাধ্যমে ক্যামেরা দিয়ে তোলা ভিডিও ও ছবি আরও সুন্দর এবং পরিষ্কার করা সম্ভব হয়।


ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভিডিও রেকর্ড করলে ফুটেজ বেশ পরিষ্কার, উজ্জ্বল এবং প্রাণবন্ত দেখা যায়। দূরের বিষয়গুলোও ভালোভাবে ধরা পড়ে এবং রঙ স্বাভাবিক থাকে। অন্যদিকে কম আলো বা রাতে ভিডিও ধারণের সময় OIS ও AI ফিচারের কারণে ঝাপসা অনেক কম হয় এবং ডিটেইলও ভালোভাবে পাওয়া যায়। এই ক্যামেরা দিয়ে 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব, ফলে ভিডিও–র মান আরও সুন্দর ও প্রফেশনাল লেভেলের হয়।

ফোনের সামনে f/2.4 অ্যাপারচারের 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে তোলা সেলফিতে ত্বকের রঙ স্বাভাবিক থাকে, ব্যাকগ্রাউন্ড পরিষ্কার দেখা যায় এবং রঙও উজ্জ্বল ও প্রাণবন্ত লাগে। তবে রাতে f/2.4 অ্যাপারচারের কারণে সব সময় ছবিতে পুরোপুরি তীক্ষ্ণতা পাওয়া নাও যেতে পারে। এরপরও LED ফ্ল্যাশ ব্যবহার করলে কম আলোতেও পরিষ্কার সেলফি তোলা সম্ভব। এই ক্যামেরা দিয়ে 1080p@30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, যা দৈনন্দিন ভিডিও কল, সোশ্যাল মিডিয়া কনটেন্ট এবং ছোট ভিডিও—র জন্য যথেষ্ট ভালো।

সফটওয়্যার ও পারফরম্যান্স

Realme Narzo Power 5G স্মার্টফোনটি Realme UI 7.0 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের জন্য একটি আধুনিক ও স্মার্ট অভিজ্ঞতা দেয়। এতে উন্নত কাস্টমাইজেশন অপশন, স্মার্ট কন্ট্রোল সেন্টার, ভালো নোটিফিকেশন ম্যানেজমেন্ট এবং অ্যাপ লকসহ বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে। এছাড়া Android 16-এর সর্বশেষ সিকিউরিটি ও প্রাইভেসি আপডেট ব্যবহারকারীর ডেটাকে আরও নিরাপদ রাখে।


ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 Ultra 5G প্রসেসর, যা সাধারণত 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি, ফলে এটি কম ব্যাটারি খরচে বেশি পারফরম্যান্স দিতে পারে। এই চিপসেটে শক্তিশালী GPU, AI ফিচার এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে, যার কারণে দ্রুত ইন্টারনেট স্পিড ও স্মুথ ব্যবহার অভিজ্ঞতা পাওয়া যায়।

ফোনটিতে যুক্ত আছে Game AI Hyper Motion ফিচার, যার মাধ্যমে গেম খেলার সময় সর্বোচ্চ 144 FPS পর্যন্ত ফ্রেম রেট পাওয়া যায়। এছাড়া সিকিউরিটির জন্য এই ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। ফোনটিতে Wi-Fi 5, USB চার্জিং এবং Bluetooth 5.4 সাপোর্ট করে।

ব্যাটারি লাইফ এবং চার্জিং

Realme Narzo Power 5G স্মার্টফোনে 10001mAh বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি লাইফ পরীক্ষা করার জন্য আমি এই ফোনটি ব্যবহার করেছি। ফোনটিতে 100% চার্জ দিয়ে PUBG ও FREE FIRE-এর মতো গেম মাঝারি গ্রাফিক্সে প্রায় ১০ ঘণ্টার মতো খেলা গেছে আর সাধারণ ব্যবহার যেমন হালকা মাঝারি গেম খেলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল, ভিডিও দেখা এবং কলে কথা বলার ক্ষেত্রে ফোনের চার্জ ৩ থেকে ৪ দিনের মতো টিকে থাকে।


দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 80W ফাস্ট চার্জি। সঙ্গে আছে 27W রিভার্স চার্জিং, যার মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইস যেমন ফোন বা ইয়ারফোন চার্জ করা যায়।

ফোনটি USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা সম্ভব হয়। সব মিলিয়ে, Realme Narzo Power 5G ফোনের বিশাল ব্যাটারি এবং দুই ধরনের চার্জিং সুবিধার জন্য দৈনন্দিন ব্যবহার আরও স্বাচ্ছন্দ্যময় ও নির্ভরযোগ্য হয়ে ওঠে।

বাংলাদেশে মূল্য

মিড রেঞ্জ বাজেটের মধ্যে চমৎকার ফিচার নিয়ে Realme Narzo Power 5G স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩৬,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Titan Silver এবং Titan Blue। বর্তমানে এই ফোন বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Realme Narzo Power 5G মিড-রেঞ্জ বাজেটে কেনা উচিত হবে কি?

Realme Narzo Power 5G স্মার্টফোনে রয়েছে 6500nits পিক ব্রাইটনেস সমর্থিত 4D Curved AMOLED ডিসপ্লে, যা খুবই স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা, উজ্জ্বল রং এবং পরিষ্কার ছবি দেখাতে সাহায্য করে। এছাড়া 10001mAh বিশাল ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়, 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা চমৎকার ছবি তুলতে পারে ও ভিডিও ধারণ করতে পারে এবং Dimensity 7400 Ultra প্রসেসর খুবই স্মুথ পারফরম্যান্স প্রদান করে। ফোনের ব্যাটারি বড় হওয়ায় কিছুটা মোটা বা ভারী অনুভূত হতে পারে। তবে আপনি যদি মিড-রেঞ্জ বাজেটের মধ্যে একটি ভালো অভিজ্ঞতাসম্পূর্ণ ফোন খুঁজে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions