Login Now

Login with email

Forgot Password

Samsung Galaxy A57 স্মার্টফোন Exynos 1680 প্রসেসর এবং Super AMOLED Plus ডিসপ্লে সহ ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: May 04,2026 04:20 PM
153

Samsung Galaxy A57 স্মার্টফোন Exynos 1680 প্রসেসর এবং Super AMOLED Plus ডিসপ্লে সহ ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Samsung Galaxy A57 স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Exynos 1680 প্রসেসর, যা দৈনন্দিন কাজ এবং মাঝারি মানের গেমিংয়ে দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে।

Samsung Galaxy A57 স্মার্টফোনে Super AMOLED Plus ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের উজ্জ্বল, রঙিন এবং পরিষ্কার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে দাম সম্পর্কে বিস্তারিত।

হাইলাইটস

  • Samsung Galaxy A57 ফোনে রয়েছে Exynos 1680 প্রসেসর।
  • পাশাপাশি ফোনের রেয়ারে থাকছে 50MP (OIS) প্রাইমারি ক্যামেরা।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে Super AMOLED Plus ডিসপ্লে।

Samsung Galaxy A57 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Samsung Galaxy A57(8GB+256GB)৭৮,১৯৯ টাকা (অফিশিয়াল)
Samsung Galaxy A57 (12GB+256GB)৮৬,৫৯৯ টাকা (অফিশিয়াল)

উন্নত ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর নিয়ে Samsung Galaxy A57 স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) -এর দাম ৭৮,১৯৯ টাকা এবং (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৮৬,৫৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Navy, Icy blue এবং Lila। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে বিক্রি শুরু হয়েছে।

Samsung Galaxy A57 ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Samsung Galaxy A57 স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Exynos 1480 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ 2.9 GHz ক্লক স্পীডে কাজ করে, এটি দৈনন্দিন কাজ এবং মাঝারি মানের গেম খেলার সময় স্মুথ পারফরম্যান্স দেয়। এছাড়া ফোনটি One UI 8 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির Super AMOLED Plus ডিসপ্লে, যেখানে 1900nits পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং (1080x2340 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass Victus Plus প্রটেকশন, যা বড় ধরনের ধাক্কা বা পড়ে যাওয়ার সময় ফোনকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 5MP মাইক্রো ক্যামেরা এবং 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে চমৎকার ছবি তোলা যায় এবং 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 12MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে 5000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে, এই ফোনে 100% চার্জ করলে 29 ঘণ্টা পর্যন্ত অফলাইন ভিডিও দেখা সম্ভব হবে। এছাড়া ফোনটিতে রয়েছে IP68 রেটিং, যা সম্পূর্ণ ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। ফোনটিতে USB 2.0, Wi-Fi 6, 5G নেটওয়ার্ক, Bluetooth 6.0 এবং NFC সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions