Login Now

Login with email

Forgot Password

Samsung Galaxy A37 স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Super AMOLED ডিসপ্লে ও 50MP OIS রেয়ার ক্যামেরা

MobileMaya Team
Publish On: May 04,2026 03:53 PM
153

Samsung Galaxy A37 স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Super AMOLED ডিসপ্লে ও 50MP OIS রেয়ার ক্যামেরা

Samsung তাদের নতুন মডেল Samsung Galaxy A37 স্মার্টফোন ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে 50MP OIS রেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে চমৎকার ছবি তোলা যায় এবং খুব স্মুথভাবে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়।

Samsung Galaxy A37 স্মার্টফোনে রয়েছে Super AMOLED ডিসপ্লে, ফলে ছবি ও ভিডিও খুব উজ্জ্বল, পরিষ্কার এবং জীবন্ত রঙে দেখা যাবে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Exynos 1480 প্রসেসর।

হাইলাইটস

  • Samsung Galaxy A37 ফোনে রয়েছে Super AMOLED ডিসপ্লে।
  • পাশাপাশি ফোনটিতে Exynos 1480 (4nm) প্রসেসর দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50MP OIS রেয়ার ক্যামেরা।

Samsung Galaxy A37 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Samsung Galaxy A37 (8GB+128GB)৫৯,২৯৯ টাকা (অফিশিয়াল)
Samsung Galaxy A37 (8GB+256GB)৬৭,৭৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Samsung Galaxy A37 স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) -এর দাম ৫৯,২৯৯ টাকা এবং (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৬৭,৭৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Graygreen, Charcoal, White এবং Light Violet। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy A37 ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Samsung Galaxy A37 স্মার্টফোনে 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, (1080x2340 পিক্সেল) রেজোলিউশন এবং 1900 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass Victus Plus প্রটেকশন, যা স্ক্র্যাচ, ধাক্কা বা পড়ে যাওয়ার সময় ক্ষতি থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে, যার মাধ্যমে খুবই উন্নত মানের ছবি তোলা যায় এবং 4K রেজোলিউশনে স্মুথভাবে  ভিডিও ধারণ করা সম্ভব হয়। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 12MP ফ্রন্ট ক্যামেরা।


ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1480 প্রসেসর। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.75 GHz পর্যন্ত, যা মাঝারি মানের গেম এবং দৈনন্দিন কাজের সময় দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি One UI 8.5 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Bluetooth 5.4, Wi-Fi 6, USB চার্জিং এবং NFC সাপোর্ট করে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে দেওয়া হয়েছে 45W ফাস্ট চার্জিং। ফোনটিতে যুক্ত আছে IP68 রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখার সুবিধা দেয়। পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার ব্যবহার করা হয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions