Login Now

Login with email

Forgot Password

Samsung Galaxy M06 স্মার্টফোন ২ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Dimensity 6300 প্রসেসর এবং 5000 mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: May 04,2026 12:07 AM
153

Samsung Galaxy M06 স্মার্টফোন ২ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Dimensity 6300 প্রসেসর এবং 5000 mAh ব্যাটারি

বাজেট ফ্রেন্ডলির মধ্যে ২ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Samsung Galaxy M06 স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Mediatek Dimensity 6300 প্রসেসর, যা হালকা মাঝারি গেম এবং সাধারণ ব্যবহারের ক্ষেত্রে খুব স্মুথ পারফরম্যান্স প্রদান করে।

Samsung Galaxy M06 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় ১ দিনের বেশি চলতে পারে। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম।

 হাইলাইটস

  • Samsung Galaxy M06 ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি।
  • সাথে থাকছে Mediatek Dimensity 6300 (6nm) প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা।

Samsung Galaxy M06 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Samsung Galaxy M06 (4GB+64GB)২১,১৯৯ টাকা (অফিশিয়াল)
Samsung Galaxy M06 (6GB+128GB)২৭,৪৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Samsung Galaxy M06 স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ) -এর দাম ২১,১৯৯ টাকা এবং (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২৭,৪৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Blazing Black এবং Sage Green। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy M06 ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Samsung Galaxy M06 স্মার্টফোনে রয়েছে 6.74 ইঞ্চি PLS LCD ডিসপ্লে, যেখানে 90Hz রিফ্রেশ রেট, 800 nits পিক ব্রাইটনেস এবং (720x1600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Mediatek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 2.0 GHz থেকে 2.4 GH পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে। ফোনটি One UI Core 7.0 ভিত্তিক Android 15 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP Depth সেন্সর। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে যুক্ত আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।

ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে প্রায় ১ দিনের বেশি চলতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 25W ফাস্ট চার্জিং। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 5, Bluetooth 5.3 এবং USB চার্জিং সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions