Helio 22 4G রিভিউ: মাত্র ১২,৯৯৯ টাকার স্মার্টফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যায়?
Helio 22 4G রিভিউ: মাত্র ১২,৯৯৯ টাকার স্মার্টফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যায়?
- 50MP AI রেয়ার ক্যামেরা
- 5000mAh ব্যাটারি
- 120Hz রিফ্রেশ রেট
- Unisoc T7250 চিপসেট
- 5G নেটওয়ার্ক সাপোর্ট নেই
- NFC সাপোর্ট নেই
সাশ্রয়ী দামে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Helio 22 4G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Unisoc T7250 প্রসেসর, যা দৈনন্দিন কাজ যেমন কল, ফেসবুক, ইউটিউব ও হালকা গেম খেলার সময় ভালো মানের পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP AI প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে।
Helio 22 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS INCELL ডিসপ্লে, যা স্ক্রলিং ও ভিডিও দেখার সময় স্মুথ এবং আরামদায়ক অভিজ্ঞতা দেয়। এছাড়া ধুলোবালি ও হালকা পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP54 রেটিং। ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে রিভিউ দেখুন।
Helio 22 4G ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Unisoc T7250 (12nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.75 ইঞ্চির IPS INCELL স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং।
- ক্যামেরা : 50MP AI রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা।
বাক্সে যা থাকছে
Helio 22 4G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো হলো:
- Helio 22 4G স্মার্টফোন
- 18W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেক্টিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
Helio 22 4G এর বাক্সটি দেখতে সাধারণ হলেও এর ভেতরে প্রয়োজনীয় সব জিনিসপত্র দেওয়া থাকে। বাক্সে আপনি পাবেন একটি মোবাইল ফোন, একটি 18W ফাস্ট চার্জার, USB টাইপ-C ক্যাবল, প্রোটেক্টিভ কেস, সিম ইজেক্টর পিন এবং ইউজার ম্যানুয়াল। সবকিছু একসঙ্গে থাকার ফলে আলাদা কিছু না কিনে বাক্স থেকে ফোন বের করেই ব্যবহার শুরু করা যায়।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Helio 22 4G ফোনটি দেখতে বেশ সাধারণ কিন্তু আধুনিক ডিজাইনের। ফোনের উচ্চতা 171.45 মিমি, প্রস্থ 78.07 মিমি, পুরুত্ব 8.35 মিমি এবং ওজন মাত্র 195 গ্রাম—তাই ফোনটি এক হাতে ধরে ব্যবহার করা সহজ হয় এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও ভারী মনে হয় না। এছাড়া ফোনটির বডি রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি, যা হালকা, মজবুত এবং দৈনন্দিন ব্যবহারে ফোনটি দীর্ঘদিন টিকে থাকে।

ফোনের চারপাশের কোনগুলো হালকা গোলাকার, তাই ফোন হাতে ধরতে আরাম লাগে এবং হাত থেকে পড়ে গেলেও খুব বেশি হ্মতি হয় না। ফোনটির ডিসপ্লের চারপাশের বেজেলগুলো বাজেট অনুযায়ী বেশ পাতলা ও সমানভাবে ডিজাইন করা, তাই স্ক্রিনটি দেখতে বড় এবং আধুনিক লাগে, ফলে ভিডিও দেখা, গেম খেলা এবং স্ক্রল করার সময় আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যায়।
ফোনটিতে রয়েছে IP54 রেটিং, যা ধুলোবালি এবং হালকা পানির ছিটা প্রতিরোধ করতে পারে। তবে উচ্চ চাপের পানি বা পানিতে ডুবানোর জন্য উপযুক্ত নয়। বাজেট অনুযায়ী এই ধরনের সুবিধা থাকাটা অনেক প্রশংসনীয়, কারণ এই বাজেটে অনেক সাধারণ ফোনে এমন সুবিধা পাওয়া যায় না।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Helio 22 4G স্মার্টফোনে 6.75 ইঞ্চির IPS INCELL ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ভিডিও দেখা, গেম খেলা এবং ওয়েব ব্রাউজিংয়ের জন্য বেশ বড় ও আরামদায়ক। বড় এই স্ক্রিনে ছবি ও ভিডিও আরও পরিষ্কারভাবে উপভোগ করা যায়।
ডিসপ্লেটি 500 nits পিক ব্রাইটনেস পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে ঘরের ভেতর বা সাধারণ আলোতে স্ক্রিন পরিষ্কারভাবে দেখা যায়। তবে বেশি রোদে স্ক্রিন খুব একটা পরিষ্কার দেখা নাও যেতে পারে। এছাড়া ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সমর্থন করে, ফলে স্ক্রল করা বা হালকা গেম খেলার সময় অভিজ্ঞতা অনেক মসৃণ ও দ্রুত মনে হয়। সাশ্রয়ী দামের ফোনে এই রিফ্রেশ রেট অবশ্যই প্রশংসনীয় এবং ব্যবহারকারীর দৃষ্টিতে খারাপ বলা যায় না।

ডিসপ্লেটি বড় হলেও এর রেজোলিউশন মাত্র HD+ (720x1600 পিক্সেল), তাই উচ্চ মানের ভিডিও দেখার সময় একটু কম পরিষ্কার লাগতে পারে। এছাড়া এটি LCD স্ক্রিন হওয়ায় OLED বা AMOLED ডিসপ্লের মতো গভীর রং ও বেশি উজ্জ্বলতা পাওয়া যায় না, ফলে সিনেমা দেখা বা গেম খেলার সময় রংগুলো তুলনামূলকভাবে কম উজ্জ্বল মনে হতে পারে।
ক্যামেরা
Helio 22 4G স্মার্টফোনের রেয়ারে 50MP AI প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যার সঙ্গে LED ফ্ল্যাশ, HDR এবং বিভিন্ন শুটিং মোডের সুবিধা রয়েছে। এই ক্যামেরা ছবির ডিটেইল ও রঙকে ভালোভাবে ধরে রাখতে সাহায্য করে। HDR ফিচারের কারণে আলো ও ছায়ার ভারসাম্য ঠিক থাকে, ফলে ছবি আরও স্বাভাবিক ও সুন্দর লাগে। এছাড়া এতে Continuous Shooting বা Burst Mode সুবিধা থাকায় দ্রুত চলমান বস্তুর একাধিক ছবি সহজে তোলা যায়।

ফোনটি 1080p@30fps রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে, যা সাধারণ ভিডিওগ্রাফির জন্য যথেষ্ট ভালো। ফোনটিতে আল্ট্রা ওয়াইড বা ম্যাক্রো ক্যামেরা না থাকায় দূরের কোনো বিষয় জুম করলে ছবির স্পষ্টতা কিছুটা কমে যেতে পারে। এছাড়া রেয়ার ক্যামেরায় 4K ভিডিও সাপোর্ট নেই, তাই প্রফেশনাল মানের খুব বেশি ডিটেইল বা শার্প ভিডিও তৈরি করা সম্ভব হয় না।
ফোনের সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা সেলফি তোলা ও ভিডিও কলের জন্য ভালো অভিজ্ঞতা দেয়। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে পরিষ্কার ও ব্যবহারযোগ্য ছবি পাওয়া যায়। এতে পোর্ট্রেট মোড ও বিউটি ফিচার রয়েছে, ফলে সেলফি আরও ভালো মানের তোলা সম্ভব হয়। সব মিলিয়ে, বাজেট অনুযায়ী ফ্রন্ট ক্যামেরাটি দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট ভালো বলা যায়।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Helio 22 4G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা একটি আধুনিক ও আপডেটেড সফটওয়্যার সিস্টেম। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্মুথ পারফরম্যান্স, উন্নত নিরাপত্তা এবং নতুন ফিচারের সুবিধা পান। পাশাপাশি Android 16 এর সিস্টেমে ইউজার ইন্টারফেস আরও সহজ ও ব্যবহারবান্ধব করা হয়েছে, ফলে দৈনন্দিন ব্যবহার, গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারে ভালো অভিজ্ঞতা পাওয়া যায়।

ফোনটিতে Unisoc T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি একটি চিপসেট, যার ক্লক স্পিড 1.6 GHz থেকে 1.8 GHz পর্যন্ত। এর সঙ্গে রয়েছে ARM Mali-G57 MP1 GPU এবং 4GB র্যাম, ফলে সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং এবং মাঝারি মানের গেম খুব সহজে খেলা যায়।
নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাশাপাশি কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 5.0, USB চার্জিং এবং Wi-Fi 5 সাপোর্ট করে। সব মিলিয়ে, ফোনের সফটওয়্যার ও পারফরম্যান্স সাধারণ ব্যবহারকারীদের চাহিদা পূরণের জন্য উপযুক্ত।
ব্যাটারি লাইফ এবং চার্জিং
Helio 22 4G স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা মাঝারি ব্যবহার যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, ভিডিও দেখা, গেম খেলা, ফোনে কথা বলা বা দৈনন্দিন কাজের ক্ষেত্রে ফোনটি সহজেই ১ দিন চলে। এছাড়া দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 18W ফাস্ট চার্জিং। ফোনটিতে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়।

সব মিলিয়ে বলা যায়, Helio 22 4G স্মার্টফোনের ব্যাটারি ও চার্জিং সুবিধা সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে সক্ষম। তবে যারা দীর্ঘ সময় ধরে গেম খেলা, ভিডিও দেখা বা বেশি ব্যবহার করেন, তাদের কাছে ফোনটি অসুবিধাজনক মনে হতে পারে।
বাংলাদেশে মূল্য
সাধারণ ব্যবহারকারীদের চাহিদা পূরণের জন্য বাংলাদেশের বাজারে অফিশিয়ালি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে Helio 22 4G স্মার্টফোন। ফোনের (4GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Space Ash এবং Natural Titanium। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।
Helio 22 4G আপনার কেনা উচিত হবে কি?
Helio 22 4G স্মার্টফোনে রয়েছে Unisoc T7250 প্রসেসর, যা সাধারণ ব্যবহারে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS INCELL ডিসপ্লে স্ক্রলিং ও ভিডিও দেখার সময় আরও স্মুথ এবং আরামদায়ক অভিজ্ঞতা দেয়, 50MP AI রেয়ার ক্যামেরা উন্নত মানের ছবি তুলতে পারে এবং 5000mAh ব্যাটারি ভালো ব্যাকআপ নিশ্চিত করে। সব মিলিয়ে, সাশ্রয়ী দামে আপনি যদি সাধারণ ব্যবহার যেমন কলে কথা বলা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এবং হালকা মাঝারি গেম খেলার জন্য ফোন খুঁজে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।
Related Reviews
View More
Honor 600 Lite রিভিউ: মিড রেঞ্জের ফোন হিসেবে কতটা ভ্যালু দেয়?
যারা মিড রেঞ্জের মধ্যে চমৎকার ডিজাইন নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালভাবে এসেছে Honor 600 Lite স্মা...
Vivo Y11d 4G রিভিউ: বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে কতটা ভ্যালু দেয়?
বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Vivo Y11d 4G স্মার্টফোন। বাজেট ফ্রেন্ডলির মধ্যে যারা ব্যাট...
Tecno Spark 50 5G রিভিউ: বাজেট অনুযায়ী পারফরম্যান্স কি সন্তোষজনক?
আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Tecno Spark 50 5G...