Login Now

Login with email

Forgot Password

Infinix Hot 70 4G স্মার্টফোন 6000mAh ব্যাটারি এবং MediaTek Helio G100 Ultimate প্রসেসর সহ ২ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: May 03,2026 05:22 AM
153

Infinix Hot 70 4G স্মার্টফোন 6000mAh ব্যাটারি এবং MediaTek Helio G100 Ultimate প্রসেসর সহ ২ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে

Infinix তাদের নতুন মডেল Infinix Hot 70 4G স্মার্টফোন ২ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Helio G100 Ultimate প্রসেসর, যা সাধারণ ব্যবহার বা হালকা মাঝারি মানের গেম খেলার সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে।

Infinix Hot 70 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে, ফলে স্ক্রল করা, গেম খেলা ও ভিডিও দেখা আরও স্মুথ হয়। এছাড়া ফোনটির ডিজাইন ডায়নামিক শাইন ফিনিশ এবং খুবই মসৃণ, তাই ফোনের পিছনের অংশে আলো পড়লে সুন্দরভাবে ঝিলমিল করে এবং দেখতে খুব আকর্ষণীয় লাগে।

হাইলাইটস

  • Infinix Hot 70 4G স্মার্টফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ফোনটির ডিজাইন ডায়নামিক শাইন ফিনিশ এবং খুবই মসৃণ।
  • নতুন এই ফোনে রয়েছে MediaTek Helio G100 Ultimate প্রসেসর।

Infinix Hot 70 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Infinix Hot 70 4G (4GB+128GB)১৮,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Infinix Hot 70 4G (6GB+128GB)২১,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Infinix Hot 70 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) -এর দাম ১৮,৯৯৯ টাকা এবং (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় ছয়টি কালারে রয়েছে Thermo Orange, Silver Dancer, Quiet Viole, Night Pulse, Green Texture এবং Dive Blue। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Infinix Hot 70 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Infinix Hot 70 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G100 Ultimate প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.4 GHz পর্যন্ত, যা হালকা মাঝারি মানের গেম এবং সাধারণ ব্যবহারে স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি XOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং এই ফোনে ৫ বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে।

ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 700 nits পিক ব্রাইটনেস এবং (720x1576 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। পাশাপাশি ধুলোবালি এবং হালকা পানির ছিটা প্রতিরোধের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং। ফোনটিতে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, USB চার্জিং, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে যুক্ত আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং। পাশাপাশি ফোনটিতে যুক্ত আছে One-Tap AI ফিচার, যার মাধ্যমে এক ক্লিকে দ্রুত বিভিন্ন কাজ করা যায়, যেমন ছবি এডিট করা, সেটিংস খুঁজে পাওয়া বা প্রয়োজনীয় তথ্য বের করা।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions