Login Now

Login with email

Forgot Password

Realme C100i স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট সহ আগামী ৭ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: May 02,2026 04:07 PM
153

Realme C100i স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট সহ আগামী ৭ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে

আগামী ৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হতে চলেছে Realme C100i স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কোম্পানির অফিশিয়াল সাইটে প্রকাশ হয়েছে। ফোনটিতে থাকবে 7000mAh বড় ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে।

কোম্পানির দাবি অনুযায়ী, Realme C100i স্মার্টফোনে ব্যবহার করা হবে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত LCD ডিসপ্লে, যা স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে তুলনামূলকভাবে সাধারণ ও স্বাভাবিক রাখবে। এছাড়া ধুলোবালি এবং হালকা পানির ছিটা প্রতিরোধ করার জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হবে।

 হাইলাইটস

  • Realme C100i স্মার্টফোনে থাকবে 7000mAh বড় ব্যাটারি
  • পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে দেওয়া হবে।
  • ফোনটিতে ব্যবহার করা হবে ধুলো প্রতিরোধী IP64 রেটিং।

Realme C100i ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Realme C100i (4GB+64GB)১৪,০০০ টাকা

উন্নত মানের ফিচার নিয়ে Realme C100i স্মার্টফোন বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। ফোনটির অফিশিয়াল দাম এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৪,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে বাজারে আসবে Dawn Purple এবং Dusk Gray।

Realme C100i ফোনের স্পেসিফিকেশন

কোম্পানি দাবি করেছে, Realme C100i স্মার্টফোনে ব্যবহার করা হবে 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 900 nits পিক ব্রাইটনেস এবং (720×1570 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। পাশাপাশি ফোনটিতে থাকবে Unisoc T7250 প্রসেসর, যা সাধারণ ব্যবহার যেমন কলে কথা বলা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল এবং হালকা মাঝারি গেমিংয়ের ক্ষেত্রে স্মুথ পারফরম্যান্স প্রদান করবে।


ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং দেওয়া হবে। কোম্পানি দাবি করেছে, সাধারণ ব্যবহারে এই ফোন একবার চার্জে প্রায় ৩ দিন পর্যন্ত চলতে পারবে। এছাড়া ফোনটিতে Bluetooth 5.2, Wi-Fi 5, 4G নেটওয়ার্ক এবং USB চার্জিং সাপোর্ট করবে। ফোনটি Realme UI ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেম চলবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 8MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 5MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হবে IP64 রেটিং, যা ধুলোবালি এবং হালকা পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম হবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করল বিটিআরসি, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রোজ সোমবার বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জ...

new-img

এআই নির্ভর হার্ডওয়্যার পরিকল্পনায় বড় পরিবর্তনের পথে অ্যাপল

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল তাদের হার্ডওয়্যার কৌশলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে নতুন প্রজন্মের ডিভাই...

new-img

নতুন ৫জি স্মার্টফোনের মাধ্যমে স্যামসাংয়ের পরিবেশক হলো এসইবিএল

বাংলাদেশের স্মার্টফোন বাজারে একসাথে কাজ শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং এবং দেশের পরিবেশনা প্রতিষ্ঠান এসইবিএল (ডিএক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান)।...

new-img

Honor 600 Series আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে আগামী ৭ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে

আগামী ৭ মে ২০২৬ তারিখে Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু ভিডিও এবং ছবি কোম্পানি তাদের অফিশিয়াল...

Discussions