Tecno Camon 50 রিভিউ: মিড-রেঞ্জ বাজেটের মধ্যে সত্যিই কি এই ফোন শক্তিশালী পারফরম্যান্স দিতে পারে?
Tecno Camon 50 রিভিউ: মিড-রেঞ্জ বাজেটের মধ্যে সত্যিই কি এই ফোন শক্তিশালী পারফরম্যান্স দিতে পারে?
- AMOLED স্ক্রিন এবং 144Hz রিফ্রেশ রেট
- 6500mAh বড় ব্যাটারি
- Mediatek Helio G200 Ultimate প্রসেসর
- Mediatek Helio G200 Ultimate প্রসেসর
- Mediatek Helio G200 Ultimate প্রসেসর
বাংলাদেশের বাজারে মিড-রেঞ্জ বাজেটের মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লঞ্চ হয়েছে Tecno Camon 50 স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা গেম খেলা বা দৈনন্দিন ব্যবহার, সবক্ষেত্রেই মসৃণ এবং চমৎকার ভিজুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। এছাড়া পারফরম্যান্সের জন্য এই ফোনে Mediatek Helio G200 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে।
Tecno Camon 50 স্মার্টফোনে রয়েছে IP68/IP69/IP69K রেটিং, যা ভারী ধুলোবালি থেকে ফোনকে সুরক্ষিত রাখে এবং ২ মিটার পানির নিচে ৩০ মিনিত পর্যন্ত ব্যবহারের সুবিধা প্রদান করে। পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক Tecno Camon 50 ফোনের পারফরম্যান্স এবং দাম সম্পর্কে বিস্তারিত।
Tecno Camon 50 ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Mediatek Helio G200 Ultimate চিপসেট।
- ডিসপ্লে: 6.78 ইঞ্চি AMOLED স্ক্রিন এবং 144Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 6500mAh বড় ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং।
- ক্যামেরা: 50MP+8MP রেয়ার ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড :7.53mm স্লিম বডি এবং IP68/IP69/IP69K রেটিং।
বাক্সে যা থাকছে
Tecno Camon 50 স্মার্টফোনের বক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো হলো:
- Tecno Camon 50 স্মার্টফোন
- 45W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেক্টিভ ব্যাক কভার
- সিম ইজেক্টর টুল
বক্সের মধ্যে Tecno সবকিছু সুবিধাজনকভাবে সাজিয়েছে। বক্সে আপনি পাবেন Tecno Camon 50 ফোন, 45W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল এবং একটি প্রোটেক্টিভ ব্যাক কভার, যাতে ফোন প্রথম দিন থেকেই সুরক্ষিত থাকে। এছাড়া রয়েছে সিম ইজেক্টর টুল, ব্যবহার নির্দেশিকা বই, ওয়ারেন্টি কার্ড এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Tecno Camon 50 স্মার্টফোন দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং আধুনিক লুকের। ফোনের উচ্চতা 162.37mm, প্রস্থ 77.17mm এবং বডি 7.53mm স্লিম। ফোনটি হালকা ও স্লিম ডিজাইনের কারণে ব্যবহার করলে প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং দীর্ঘ সময় হাতের মধ্যে ধরে রাখতেও স্বাচ্ছন্দ্য হয়। ফোনের বডি পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি, তাই এটি হালকা, টেকসই এবং দৈনন্দিন ব্যবহারে সহজে ক্ষতিগ্রস্ত হয় না।
ফোনটিতে IP68/IP69/IP69K রেটিং ব্যবহার করা হয়েছে, যা ভারী ধুলোবালি থেকে ফোনকে সুরক্ষিত রাখে এবং ২ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। এছাড়াও এটি প্রায় ৮০ ডিগ্রি সেলসিয়াস গরম পানির স্প্রেও সহ্য করতে পারে। মিড-রেঞ্জ বাজেটের ফোন হিসেবে এটি একটি বড় সুবিধা, কারণ অনেক সাধারণ মিড-রেঞ্জ ফোনে এমন আইপি রেটিং পাওয়া যায় না। এছাড়া ফোনটি Moonshadow Black, Malachite Green এবং Nebula Titanium কালারে পাওয়া যায়, যা ব্যবহার করার সময় কেবল কার্যকর নয়, এটি দেখতেও আকর্ষণীয় মনে হয়।
সব মিলিয়ে বলা যায়, Tecno Camon 50 ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি মিড-রেঞ্জ বাজেটের মধ্যে খুবই প্রিমিয়াম মনে হয়। এটি ব্যবহারকারীর চোখে আকর্ষণীয় দেখায় এবং দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্ব নিশ্চিত করে। যারা বাইরে বেশি সময় ব্যয় করেন বা ফোনের উপর বেশি নির্ভরশীল, তাদের জন্য এটি একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য স্মার্টফোন হিসেবে বিবেচিত হতে পারে।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Tecno Camon 50 স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যা ভিডিও, ছবি বা গেম খেলার সময় স্ক্রিনের রঙকে আরও প্রাণবন্ত করে তুলে এবং চোখে আরামদায়ক লাগে। খুবই পাতলা বেজেল দিয়ে ফোনের ডিসপ্লে তৈরি করা হয়েছে, তাই স্ক্রিনটি অনেক বড় দেখা যায়। ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 89.4%, ফলে ভিডিও দেখা, গেম খেলা ও স্ক্রলিং সবকিছুই আরও বেশি আকর্ষণীয় মনে হয়।

ফোনের স্ক্রিনের রেজোলিউশন (1208x2644 পিক্সেল), যা ছবি ও ভিডিও-এর প্রতিটি ডিটেলস স্পষ্টভাবে দেখায় এবং গেম খেলার সময় স্ক্রিনের রঙ আরও উজ্জ্বল ও প্রাণবন্ত মনে হয়। বড় স্ক্রিনের কারণে চোখে আরাম লাগে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে কোন ধরনের চাপ পড়ে না।
ডিসপ্লেতে সর্বোচ্চ 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা, গেম খেলা এবং অ্যানিমেশন আরও মসৃণ, স্পষ্ট ও দ্রুত হয়। মিড-রেঞ্জ বাজেটের ফোনের জন্য এটি খুবই প্রশংসনীয় সুবিধা, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করে এবং দৈনন্দিন ব্যবহার, ভিডিও দেখা বা গেম খেলা সবকিছুই আরও আনন্দদায়ক করে তোলে।
ক্যামেরা
Tecno Camon 50 স্মার্টফোনের রেয়ারে 50MP Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং OIS ফিচার সাপোর্ট করে। এই ক্যামেরা কালার ও ডিটেইল ভালোভাবে ধরে রেখে স্পষ্ট ছবি তুলতে পারে। কামেরার HDR ফিচার আলো‑ছায়ার ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, ফলে ছবি আরও প্রাকৃতিক দেখায় এবং OIS ফিচার থাকার কারণে হাত নড়াচড়া করে ভিডিও রেকর্ড করলেও তা মসৃণ হয়।
সাথে রয়েছে 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স। এটি ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য উপযুক্ত। এই ক্যামেরাতে AI HDR, AI Portrait Mode / Bokeh Effect এবং AI Beauty Mode সহ বেশ কিছু AI ফিচার রয়েছে, যা ছবি এবং ভিডিও-এর মান উন্নত করতে সাহায্য করে। এছাড়া ফোনের রেয়ার ক্যামেরা 1080p@30fps রেজোলিউশন পর্যন্ত ভিডিও ধারণ করতে পারে।

ক্যামেরাতে 4K ভিডিও রেকড সমর্থন করে না, ফলে প্রফেশনাল বা অত্যন্ত শার্প ভিডিও তৈরি করা সম্ভব হয় না। রাতের সময় ছবি তুললে স্ট্যান্ডার্ড ভিউ ঠিক থাকে, কিন্তু প্রিমিয়াম বা ভালো আলো‑পরিবেশের মত জায়গায়ও পরিষ্কার ছবি পাওয়া যায় না।
ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। দিনে এই ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি মোটামুটি ভালো করা যায়, কারণ পর্যাপ্ত আলো থাকলে মুখের রঙ ও ত্বকের টোন স্বাভাবিকভাবে ধরা পড়ে। ভিডিও রেকর্ডিংও 1080p@30fps রেজোলিউশনে ঠিক থাকে।
তবে রাতে বা কম আলোতে ভিডিও করা এবং সেলফি তোলার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। যেমন কম আলোতে ভিডিও করার সময় ছবিতে কিছুটা ঝাপসা বা অস্পষ্টতা দেখা যেতে পারে। ফোনের নাইট মোড ব্যবহার করে রাতের ছবি তোলা যায়, কিন্তু প্রিমিয়াম বা পেশাদারি মানের ভিডিও-এর মতো স্পষ্টতা পাওয়া যায় না।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Tecno Camon 50 স্মার্টফোনটি HIOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের জন্য সহজ ও দ্রুত অভিজ্ঞতা দেয়। HIOS 16 এর মাধ্যমে ফোনের ইন্টারফেস স্মুথ এবং আকর্ষণীয় হয়। এতে স্মার্ট জেসচার, কাস্টমাইজেশন এবং ব্যাটারি অপটিমাইজেশন সুবিধা রয়েছে, ফলে ব্যবহারকারীরা সহজেই অ্যাপস নেভিগেট করতে পারে এবং একাধিক কাজ একসাথে করতে পারে। এছাড়া Android 16 ফোনের নিরাপত্তা নিশ্চিত করে এবং ফোনকে সুরক্ষিত রাখে।
ফোনটিতে রয়েছে Mediatek Helio G200 Ultimate প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.4 GHz পর্যন্ত। এর সাথে রয়েছে Mali-G57 MC2 GPU এবং 8GB ফিজিক্যাল র্যাম+8GB ভার্চুয়াল র্যাম, ফলে এই ফোনটি দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা, ওয়েব সার্ফিং এবং মাঝারি মানের গেম খেলার জন্য ভালো পারফর্ম করে।

ফোনটিতে যুক্ত করা হয়েছে TECNO AI ফিচার। এর ফলে গেম খেলা থেকে শুরু করে দৈনন্দিন কাজ সবকিছুই আরও সহজ, দ্রুত ও আরামদায়কভাবে করা যায়। সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। এছাড়া ফোনে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, USB চার্জিং, Bluetooth 5 এবং NFC ব্যবহার করা হয়েছে, যা দ্রুত কানেক্টিভিটি এবং নির্ভরযোগ্য ডেটা ট্রান্সফার নিশ্চিত করে।
সব মিলিয়ে বলা যায়, ফোনটি দৈনন্দিন কাজ যেমন কল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, মাঝারি মানের গেম, ভিডিও দেখা বা হালকা কাজের জন্য বেশ ভালো। তবে যারা ভারী গেম খেলতে চান বা গ্রাফিক্স-ভিত্তিক ও বেশি প্রসেসিং প্রয়োজন হয় এমন কাজ করবেন, তাদের জন্য এই ফোনটি উপযুক্ত নয়।
ব্যাটারি লাইফ এবং চার্জার
Tecno Camon 50 4G স্মার্টফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি ফোনকে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। সাধারণ ব্যবহার যেমন কল করা, মেসেজ পাঠানো, ওয়েব ব্রাউজিং করা বা সোশ্যাল মিডিয়ার অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি সহজেই ২ দিনের মতো টিকে থাকতে পারে।
দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 45W ফাস্ট চার্জিং। ফোনে USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। সবকিছু মিলিয়ে, Tecno Camon 50 4G স্মার্টফোনের বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং ব্যবহারকারীদের দীর্ঘ সময় ফোন ব্যবহারের সুবিধা দেয়। ফলে ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলা কমে যায় এবং দৈনন্দিন কাজে ফোনটি আরও নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব হয়ে ওঠে।
মূল্য
মিড-রেঞ্জের মধ্যে উন্নত ফিচার নিয়ে Tecno Camon 50 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভেরিয়েন্টে এসেছে। ফোনের (8GB র্যাম+128GB স্টোরেজ) -এর দাম ৩০,৯৯৯ টাকা এবং (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Moonshadow Black, Malachite Green এবং Nebula Titanium। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন দোকান ও রিটেইলার শপে পাওয়া যাচ্ছে।
Tecno Camon 50 4G আপনার কেনা উচিত হবে কি না?
Tecno Camon 50 4G সাধারণ ব্যবহার, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, ওয়েব ব্রাউজিং ও মাঝারি মানের গেম খেলার জন্য একটি ভালো অপশন হতে পারে। ফোনের বড় AMOLED ডিসপ্লে, উচ্চ রিফ্রেশ রেট, প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী ব্যাটারি দৈনন্দিন কাজগুলোকে আরামদায়কভাবে পরিচালনা করতে সাহায্য করে। আপনি যদি সাধারণ ব্যবহার বা মাঝারি মানের গেম খেলার জন্য ফোন খুজে থাকেন, তাহলে এটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। তবে যারা ভারী গ্রাফিক্স‑ভিত্তিক গেম খেলতে বা বেশি পারফরম্যান্সের কাজ করতে চান তাদের জন্য এটি সুবিধাজনক নাও হতে পারে।
Related Reviews
View More
ZTE nubia V80 Design রিভিউ: বাজেট‑ফ্রেন্ডলি এই ফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে?
আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত ফিচারসহ বাজেট‑ফ্রেন্ডলি ZTE Nubia V80 Design স্মার্টফোনটি ২২ ফেব্রুয়ারি ২০...
ZTE nubia V80 Max রিভিউ: বাজেট‑ফ্রেন্ডলি ফোনে 6000mAh বড় ব্যাটারি এবং শক্তিশালী পারফরম্যান্স
বাজেট‑ফ্রেন্ডলির মধ্যে উন্নত ফিচার নিয়ে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হ...
Helio 95 রিভিউ: কম বাজেটের মধ্যে এই স্মার্টফোনের পারফরম্যান্স কেমন?
কম বাজেটের মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়...