Realme 16 রিভিউ: মিড রেঞ্জের এই স্মার্টফোনে সত্যই কি সেরা পারফরম্যান্স পাওয়া যায়?
Realme 16 রিভিউ: মিড রেঞ্জের এই স্মার্টফোনে সত্যই কি সেরা পারফরম্যান্স পাওয়া যায়?
- 7000mAh বড় ব্যাটারি
- 4200 nits পিক ব্রাইটনেস
- Dimensity 6400 Turbo চিপসেট
- 50MP Sony প্রাইমারি ক্যামেরা
- শক্তিশালী IP68/IP69K রেটিং
- আল্ট্রা-ওয়াইড ক্যামেরা নেই
- NFC সাপোর্ট নেই
আধুনিক ও প্রিমিয়াম লুকের Realme 16 স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে। ফোনটিতে রয়েছে Mediatek Dimensity 6400 Turbo প্রসেসর, যা দৈনন্দিন কাজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং ও হালকা গেমিংয়ে স্থিতিশীল ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া সেলফি প্রেমীদের নজর কাড়তে ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
Realme 16 স্মার্টফোনে 4200nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা উজ্জ্বল আলোতেও স্পষ্ট ও পরিষ্কার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে যুক্ত করা হয়েছে 7000mAh বড় ব্যাটারি। ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে জানুন ।
Realme 16 ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Mediatek Dimensity 6400 Turbo (6nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.57 ইঞ্চির AMOLED স্ক্রিন এবং 4200 nits পিক ব্রাইটনেস।
- ব্যাটারি ও চার্জার: 7000mAh বড় ব্যাটারি এবং 60W ফাস্ট চার্জার।
- ক্যামেরা: 50MP Sony+2MP মোনোক্রোম রেয়ার এবং 50MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড: AGC DT-Star D+ স্ক্রিন প্রটেকশন ও শক্তিশালী IP68/IP69K রেটিং।
বাক্সে যা থাকছে
Realme 16 স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- Realme 16 স্মার্টফোন
- 60W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
Realme 16 -এর বাক্সের ভিতরে আপনি পাবেন একটি স্মার্টফোন, একটি 60W ফাস্ট চার্জার, USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও ইউজার ম্যানুয়াল। এছাড়া এতে একটি প্রোটেকটিভ কেসও দেওয়া থাকে, যা ফোনটিকে শুরু থেকেই অতিরিক্ত সুরক্ষা প্রদান করে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Realme 16 স্মার্টফোনটি দেখতে আধুনিক ও প্রিমিয়াম লাগে। ফোনের বডি মজবুত প্লাস্টিক দিয়ে তৈরি, যা ফোনটিকে হালকা ও টেকসই রাখে, যার ফলে ফোনটি হাতে ধরতে আরাম লাগে, দীর্ঘ সময় ব্যবহার করলেও অস্বস্তি হয় না এবং দৈনন্দিন ব্যবহারেও ফোনটি ভালো টিকে থাকে।
ফোনটির উচ্চতা 158.30 মিমি, প্রস্থ 75.13 মিমি এবং পুরুত্ব 8.10 মিমি। এছাড়া ফোনের ওজন মাত্র 183 গ্রাম হলেও, এতে পর্যাপ্ত পরিমান ভারসাম্য রাখা হয়েছে, তাই ফোনটি ব্যবহার করার আরামদায়ক অনুভূতি পাওয়া যায়। ফোনের চারপাশের কোণগুলো হালকা বাঁকানো, যা সহজেই হাতের তালুতে ধরে রাখা সম্ভব হয়, ফলে দৈনন্দিন কাজ যেমন কল করা, মেসেজ করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা ভিডিও দেখা—সবকিছুই আরও স্বাচ্ছন্দ্যে করা যায়।

ফোনের সামনে AGC DT-Star D+ স্ক্রিন প্রটেকশন ব্যবহার করা হয়েছে। এটি ছোটখাটো আঘাত, স্ক্র্যাচ এবং হালকা পড়ে যাওয়ার মতো হ্মতি থেকে ডিসপ্লেকে সুরক্ষা দিতে সাহায্য করে। ফোনটিতে AMOLED ডিসপ্লে রয়েছে, যা ছবি ও ভিডিও দেখার সময় আকর্ষণীয় ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এছাড়া ফোনটির ক্যামেরা মডিউল উপরের বাম কোণে স্থাপন করা হয়েছে, তাই ফোনটির ডিজাইন দেখতে আরও আধুনিক ও স্টাইলিশ মনে হয়।
ফোনটিতে শক্তিশালী IP68/IP69K রেটিং রয়েছে, যা ফোনকে সম্পূর্ণ ধুলোবালি থেকে সুরক্ষিত রাখে, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত পানির নিচে ব্যবহারের সুবিধা দেয় এবং উচ্চ চাপ ও তাপমাত্রার স্প্রেও সহ্য করতে পারে। সব মিলিয়ে, Realme 16 ফোনটি স্টাইলিশ ডিজাইন এবং টেকসই ব্যবহারের একটি সুন্দর ভারসাম্য রাখে। ফোনটি দেখতে আধুনিক এবং হাতে ধরতেও বেশ আরামদায়ক। পাশাপাশি মজবুত বিল্ড কোয়ালিটির কারণে দৈনন্দিন ব্যবহারেও ভালো সুরক্ষা পাওয়া যায়।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Realme 16 স্মার্টফোনে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি মসৃণ ও চোখে আরামদায়ক ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। ডিসপ্লের চারপাশে রয়েছে খুবই পাতলা বেজেল, তাই স্ক্রিনটি দেখতে অনেক বড় মনে হয়। এর স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 88.3%, যা ভিডিও দেখা, গেম খেলা এবং স্ক্রলিংকে আরও উপভোগ্য ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে।

এই স্ক্রিন 4200 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা সরাসরি রোদের আলোতেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়। এছাড়া সামনে AGC DT-Star D+ প্রটেকশন ব্যবহার করা হয়েছে, যা ছোটখাটো আঘাত, স্ক্র্যাচ বা হালকা পড়ে যাওয়ার ক্ষতি থেকে ডিসপ্লেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
ফোনটির স্ক্রিনের রেজোলিউশন FHD+ (1080x2372 পিক্সেল), তাই ছবি ও ভিডিও বেশ স্পষ্ট ও পরিষ্কারভাবে দেখা যায়। গেম খেলার সময় রঙগুলো উজ্জ্বল ও প্রাণবন্ত লাগে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে। এছাড়া ফোনের ডিসপ্লেতে সর্বোচ্চ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যার ফলে স্ক্রলিং, গেম খেলা এবং অ্যানিমেশন আরও স্মুথ ও দ্রুত অনুভূত হয়।
ক্যামেরা
Realme 16 স্মার্টফোনে f/1.8 অ্যাপারচারের 50MP Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 2MP মনোক্রোম ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেখানে LED ফ্ল্যাশ এবং HDR ফিচার সাপোর্ট করে। এই লেন্সে বেশি আলো প্রবেশ করতে পারে, ফলে কম আলোতেও তুলনামূলক ভালো ও পরিষ্কার ছবি তোলা সম্ভব হয়। এছাড়া HDR ফিচার আলো ও ছায়ার ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, তাই ছবিগুলো দেখেত আরও প্রাকৃতিক ও বাস্তবসম্মত লাগে।
রেয়ার ক্যামেরাতে বেশ কিছু AI ফিচার যুক্ত আছে যেমন AI Video Enhancement, AI Instant Editing, AI Night Mode, AI Beauty Mode এবং AI Portrait Mode ফিচার। এই ফিচারগুলোর মাধ্যমে ছবি এবং ভিডিও আরও বেশি আকর্ষণীয় হয়। রেয়ার ক্যামেরা দিয়ে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়, যা দৈনন্দিন ব্যবহার, স্মৃতি ধারণ এবং সাধারণ ভিডিও তৈরির জন্য যথেষ্ট ভালো।

তবে এতে কোন আল্ট্রাওয়াইড ক্যামেরার সুবিধা নেই, তাই দুরের বস্তুর ছবি জুম করলে কিছুটা ঝাপসা দেখা যেতে পারে। এছাড়া ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে না, ফলে খুব বেশি শার্প বা প্রফেশনাল মানের ভিডিও করা সম্ভব হয় না। এছাড়া রাতের বেলায় ছবি তুললে মোটামুটি ভালো ফল পাওয়া গেলেও, দিনের আলোতে তোলা ছবির মতো ডিটেইলস ও পরিষ্কার মান পাওয়া যায় না।
ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা দিনের স্বাভাবিক আলোতে ভালো মানের সেলফি তুলতে পারে এবং ছবির রঙও ন্যাচারাল থাকে। সব মিলিয়ে, ফ্রন্ট ক্যামেরাটি দৈনন্দিন সেলফি তোলার জন্য ভালো পারফর্ম করে—দিনের আলোতে ছবি পরিষ্কার আসে এবং রঙও সুন্দর থাকে। তবে কম আলোতে ছবির মান কিছুটা কমে যেতে পারে, আর মাঝে মাঝে AI প্রসেসিং বেশি কাজ করায় কিছু ব্যবহারকারীর কাছে ছবিগুলো একটু বেশি এডিট করা মনে হতে পারে।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Realme 16 স্মার্টফোনটি Android 16 ভিত্তিক Realme UI 7.0 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের জন্য একটি আধুনিক ও স্মার্ট অভিজ্ঞতা প্রদান করে। এই নতুন ইন্টারফেসটি আগের তুলনায় আরও দ্রুত, মসৃণ এবং ব্যবহারবান্ধব। এতে উন্নত কাস্টমাইজেশন অপশন, স্মার্ট কন্ট্রোল সেন্টার, উন্নত নোটিফিকেশন ম্যানেজমেন্ট এবং অ্যাপ লকসহ বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে। পাশাপাশি Android 16-এর সর্বশেষ সিকিউরিটি ও প্রাইভেসি আপডেট ব্যবহারকারীর ডেটাকে আরও সুরক্ষিত রাখে এবং সিস্টেম অপ্টিমাইজেশনের কারণে ব্যাটারি ব্যাকআপ এবং পারফরম্যান্সও উন্নত হয়।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 6400 Turbo চিপসেট। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই প্রসেসরের ক্লক স্পীড সর্বোচ্চ 2.0 GHz থেকে 2.5 GHz পর্যন্ত। সাথে রয়েছে GPU Mali-G57 MC2 এবং 8GB র্যাম, যা দৈনন্দিন কাজ, মাঝারি মানের গেম এবং মাল্টিটাস্কিংয়ে স্মুথ পারফরম্যান্স প্রদান করে। তবে খুব ভারী গেম বা একসাথে একাধিক অ্যাপ চালালে মাঝে মাঝে সামান্য ফ্রেম ড্রপ বা ল্যাগ দিতে পারে।
ফোনটিতে যুক্ত আছে AI Battery Optimization ফিচার, যা ফোন ব্যবহার অনুযায়ী ব্যাটারির খরচ কমিয়ে দেয় এবং চার্জ বেশি সময় টিকিয়ে রাখতে সাহায্য করে। পাশাপাশি রয়েছে AI Performance Tuning ফিচার। এটি ব্যবহার অনুযায়ী ফোনের পারফরম্যান্স স্বয়ংক্রিয়ভাবে ঠিক রাখে্, ফলে স্মুথ ও দ্রুত কাজ করে ফোনটি।
সিকিউরিটির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। পাশাপাশি কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G নেটওয়ার্ক, Bluetooth 5.3, USB চার্জিং, Wi-Fi 5 এবং NFC সাপোর্ট করে।
ব্যাটারি লাইফ এবং চার্জিং
Realme 16 স্মার্টফোনে 7000mAh ক্ষমতার একটি বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারির পারফরম্যান্স যাচাই করার জন্য ফোনটি ব্যবহার করে দেখা গেছে, একবার ১০০% চার্জ দিলে হাই গ্রাফিক্সে প্রায় ৮ ঘণ্টারও বেশি সময় PUBG খেলা সম্ভব হয়। একই গেম মিডিয়াম সেটিংসে খেললে এটি ১০ ঘণ্টারও বেশি খেলা যায়। এছাড়া দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে যেমন ফোন কল করা, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার সময় সহজেই দুই দিনের বেশি চার্জ টিকে থাকতে পারে।

দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 60W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ফোনটি USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়। সব মিলিয়ে, বড় ব্যাটারি ও শক্তিশালী ফাস্ট চার্জিং সুবিধার কারণে ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করা যায়। বারবার চার্জ দেওয়ার প্রয়োজন কমে যায় এবং গেমিংসহ দৈনন্দিন ব্যবহার আরও স্বাচ্ছন্দ্যময় ও নির্ভরযোগ্য হয়ে ওঠে।
বাংলাদেশে মূল্য
মিড রেঞ্জ বাজেটের মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Realme 16 স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (8GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪১,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Air White এবং Air Black। বর্তমানে এই ফোন বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।
Realme 16 ফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যায়?
Realme 16 স্মার্টফোনে রয়েছে Dimensity 6400 Turbo প্রসেসর, যা মাঝারি ব্যবহারকারীদের কাছে খুব স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া 7000mAh বড় ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়, 50MP Sony রেয়ার ক্যামেরা ভালো ছবি তুলতে পারে ও ভিডিও ধারণ করতে পারে, AMOLED ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে এবং IP68/IP69K রেটিং দৈনন্দিন ব্যবহারে ধুলোবালি ও পানি থেকে ফোনকে সুরক্ষিত রাখে।
সব মিলিয়ে, যারা বড় ব্যাটারি, ভালো ক্যামেরা, সুন্দর ডিসপ্লে এবং টেকসই বডি সহ একটি সহজে ব্যবহারযোগ্য স্মার্টফোন চান, তাদের জন্য এই ফোনটি ভালো বিকল্প হতে পারে।
Related Reviews
View More
Oppo K14 5G রিভিউ: মিড-রেঞ্জের এই ফোনে সত্যিই কি সেরা পারফরম্যান্স পাওয়া যায়?
আধুনিক ডিজাইন নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Oppo K14 5G স্মার্টফোন। যারা মিড-রেঞ্জের মধ্য...
Honor X8d 4G রিভিউ: মিড-রেঞ্জের মধ্যে এই ফোনে পারফরম্যান্স কেমন পাওয়া যায়?
মিড-রেঞ্জের মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে...
Vivo V70 FE 5G রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটে 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারির অভিজ্ঞতা কেমন?
ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্...