Login Now

Login with email

Forgot Password

Honor X8d 4G রিভিউ: মিড-রেঞ্জের মধ্যে এই ফোনে পারফরম্যান্স কেমন পাওয়া যায়?

MobileMaya Team
Publish On: Apr 15,2026 01:11 PM
153

Honor X8d 4G রিভিউ: মিড-রেঞ্জের মধ্যে এই ফোনে পারফরম্যান্স কেমন পাওয়া যায়?

Our Rating
8
The overall rating is based on reviews by our experts
Display 8/10
Cameras 8/10
Battery 8/10
Processor 8/10
Storage 8/10
Good
  • 7000mAh বিশাল ব্যাটারি
  • AMOLED ডিসপ্লে
  • Snapdragon 6s 4G Gen 2 চিপসেট
  • 108MP রেয়ার ক্যামেরা
Bad
  • 5G নেটওয়ার্ক সাপোর্ট নেই
  • 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট নেই

মিড-রেঞ্জের মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Honor X8d 4G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর, যার ফলে দৈনন্দিন কাজ যেমন অ্যাপ চালানো, ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং মাল্টিটাস্কিং চালানোর ক্ষেত্রে স্মুথ পারফরম্যান্স পাওয়া যায়। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে দেওয়া হয়েছে 7000mAh বিশাল ব্যাটারি।

Honor X8d 4G স্মার্টফোনের রেয়ারে রয়েছে 108MP প্রাইমারি ক্যামেরা, যা মিড-রেঞ্জের ব্যবহারকারীদের কাছে খুব সহজেই নজর কাড়ে। এছাড়া ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে IP65 রেটিং ব্যবহার করা হয়েছে। ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে রিভিউ দেখুন।

Honor X8d 4G ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • প্রসেসর: Qualcomm Snapdragon 6s 4G Gen 2 (6nm) চিপসেট।
  • ডিসপ্লে: 6.77 ইঞ্চির AMOLED স্ক্রিন এবং 3000 nits পিক ব্রাইটনেস।
  • ব্যাটারি ও চার্জার: 7000mAh বিশাল ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জার।
  • ক্যামেরা: 108+5MP ডুয়েল রেয়ার এবং 16MP ফ্রন্ট ক্যামেরা।

বাক্সে যা থাকছে

Honor X8d 4G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:

  • Honor X8d 4G স্মার্টফোন
  • 45W ফাস্ট চার্জার
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেকটিভ কেস
  • সিম ইজেক্টর টুল
  • ইউজার ম্যানুয়াল

Honor X8d 4G এর বাক্সের ভেতরে আপনি পাবেন একটি স্মার্টফোন, 45W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও ইউজার ম্যানুয়াল। এছাড়াও রয়েছে একটি প্রোটেকটিভ কেস, যা ফোনটিকে শুরু থেকেই বাড়তি সুরক্ষা দিতে সাহায্য করে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Honor X8d 4G স্মার্টফোনের ডিজাইন খুবই চমৎকার। ফোনটির উচ্চতা 162.9 mm, প্রস্থ 76.3 mm, বডি 7.5 mm স্লিম এবং ওজন মাত্র 188 গ্রাম। স্লিম ডিজাইন ও হালকা ওজনের এই ফোনটির পিছনের প্যানেল প্রিমিয়াম চকচকে রঙে তৈরি, যা ফোনকে আকর্ষণীয় লুক প্রদান করে। এছাড়া ফোনের চারপাশে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে। এটি  শক্ত ও টেকসই, ফলে হাতে ধরে খুব সহজে ব্যবহার করা যায় এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও ফোনটি ভারী মনে হয় না।


ফোনটির স্ক্রিনের বেজেল খুবই পাতলা, ফলে পুরো ডিসপ্লে সহজে ব্যবহার করা যায় এবং ভিডিও দেখা, ছবি দেখা বা গেম খেলার অভিজ্ঞতা আরও আরামদায়ক হয়। ফোনের চারপাশের কোণগুলো মসৃণ ও বাঁকা, তাই ফোনটি হাতে ধরে ব্যবহার করার সময় স্বাচ্ছন্দ্য অনুভূতি দেয়। এছাড়া ফোনের পিছনের ক্যামেরা মডিউলটি উপরের বাম পাশে স্থাপন করা হয়েছে, যা ফোনের ডিজাইনকে আরও আধুনিক ও স্টাইলিশ করে তুলেছে।

Honor X8d 4G ফোনে AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ফলে স্ক্রল করা, ভিডিও দেখা এবং গেম খেলার সময় মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যায়। পাশাপাশি ফোনটিতে রয়েছে Aluminosilicate Glass স্ক্রিন প্রটেকশন। এটি স্ক্রিনকে হালকা আঁচড় ও ছোটখাটো আঘাত থেকে কিছুটা সুরক্ষা দেয়। এতে ডিসপ্লে সহজে নষ্ট হয় না এবং তুলনামূলকভাবে বেশি টেকসই থাকে।

ফোনটিতে IP65 রেটিং রয়েছে, যা ধুলোবালি এবং হালকা পানির ছিটা থেকে ফোনকে সুরক্ষা দেয়। তবে এটি দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখা বা পানির নিচে ব্যবহার করার জন্য উপযুক্ত নয়। মিড-রেঞ্জ বাজেটের ফোন হিসেবে এটি একটি বড় অসুবিধা, কারণ এই দামের ফোনে সাধারণত আরও উন্নত পানি ও ধুলো প্রতিরোধ সুবিধা আশা করা হয়।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

Honor X8d 4G স্মার্টফোনে 6.77 ইঞ্চি AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা স্ক্রল করা, ভিডিও দেখা এবং গেম খেলার সময় মসৃণ ও প্রাণবন্ত অভিজ্ঞতা প্রদান করে। ডিসপ্লেটি খুবই পাতলা বেজেল দিয়ে তৈরি, তাই স্ক্রিনটি দেখতে অনেক বড় ও আকর্ষণীয় মনে হয়। ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 89.2%, যার ফলে ভিডিও দেখা, গেম খেলা এবং দৈনন্দিন ব্যবহারে আরও প্রিমিয়াম অনুভূতি দেয়।


ফোনটির স্ক্রিনের রেজোলিউশন (1080x2392 পিক্সেল), যা গেম খেলার সময় ডিসপ্লের উজ্জ্বলতা ও প্রাণবন্ত রঙ ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে। পাশাপাশি স্ক্রিনটি 3000 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে তীব্র সূর্যালোকের নিচেও ভিডিও, ওয়েবপেজ এবং অন্যান্য কনটেন্ট স্পষ্টভাবে দেখা যায়।

ফোনটির ডিসপ্লেতে সর্বোচ্চ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যার ফলে স্ক্রলিং, গেমিং এবং অ্যানিমেশন আরও মসৃণ, দ্রুত ও পরিষ্কারভাবে উপভোগ করা যায়। মিড-রেঞ্জের ফোন হিসেবে এটি একটি উল্লেখযোগ্য সুবিধা। এছাড়াও স্ক্রিনে Aluminosilicate Glass প্রটেকশন ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ, পড়ে যাওয়া বা হালকা আঘাত থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখে।

ক্যামেরা

Honor X8d 4G স্মার্টফোনের রেয়ারে রয়েছে f/1.8 অ্যাপারচারের 108MP প্রাইমারি ক্যামেরা, যেখানে LED ফ্ল্যাশ এবং HDR ফিচার সাপোর্ট করে। এই ক্যামেরা ডিটেইল এবং সঠিক রঙ বজায় রেখে পরিষ্কার ও আকর্ষণীয় ফটো ধারণ করতে পারে। HDR ফিচার আলো ও ছায়ার মধ্যে সুন্দর ভারসাম্য তৈরি করে, ফলে ছবিগুলো আরও জীবন্ত ও ন্যাচারাল দেখায়। 

পাশাপাশি যুক্ত আছে 5MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা ল্যান্ডস্কেপ ও গ্রুপ ছবি তোলার সময় আরও বড় ফ্রেমে দৃশ্য ধারণ করতে সাহায্য করে। এই ক্যামেরাতে AI Portrait Enhancement, AI Outpainting, AI Reflection Removal এবং AI Upscale AI Eraser ফিচার রয়েছে, যার মাধ্যমে ছবির গুণগত মান উন্নত করা, অপ্রয়োজনীয় বস্তু মুছে ফেলা, আলো-ছায়ার ভারসাম্য ঠিক রাখা এবং পুরোনো বা কম রেজোলিউশনের ছবিকে আরও পরিষ্কার ও শার্প করে তোলা সম্ভব হয়, ফলে প্রতিটি ছবি প্রাকৃতিক, আকর্ষণীয় ও প্রফেশনাল লুক পায়।


ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। তবে এতে কোনো টেলিফটো ক্যামেরা নেই, ফলে দূরের বস্তুকে জুম করে তুললে ছবির স্পষ্টতা কিছুটা কমে যায়। এছাড়া ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে না, তাই প্রো-লেভেল বা অতিরিক্ত শার্প ভিডিও ধারণ করা সম্ভব হয় না। আবার কম আলো বা রাতেরপরিবেশে ছবি তুললে কিছুটা ঝাপসা ভাব দেখা যেতে পারে।

ফোনের সামনে রয়েছে f/2.45 অ্যাপারচারের 16MP ফ্রন্ট ক্যামেরা, যার মাধ্যমে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড সম্ভব হয়। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভালো মানের ফল পাওয়া যায়, কারণ পর্যাপ্ত আলো থাকলে মুখের রঙ এবং ত্বকের টোন স্বাভাবিক ও পরিষ্কারভাবে ধরা পড়ে। তবে কম আলো বা রাতের পরিবেশে সেলফি তুললে বা ভিডিও ধারণ করলে কিছুটা ঝাপসাভাব দেখা দিতে পারে। তাই বলা যায়, ফ্রন্ট ক্যামেরাটি দৈনন্দিন ব্যবহার এবং ভিডিও কলের জন্য যথেষ্ট উপযোগী।

সফটওয়্যার ও পারফরম্যান্স

Honor X8d 4G স্মার্টফোনটি MagicOS 10 ভিত্তিক Android 15 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীর জন্য একটি সহজ, আধুনিক এবং স্মুথ ইন্টারফেস প্রদান করে। Android 15-এর উন্নত ফিচারগুলোর মাধ্যমে নতুন নোটিফিকেশন সিস্টেম, দ্রুত পারফরম্যান্স অপ্টিমাইজেশন এবং নিয়মিত নিরাপত্তা আপডেট পাওয়া যায়, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও মসৃণ ও নিরাপদ করে তোলে। পাশাপাশি MágicOS 10-এর স্মার্ট ফিচারগুলোর কারণে অ্যাপ ব্যবহার এবং একসাথে একাধিক কাজ করা আরও সহজ হয়।


ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.9 GHz থেকে 2.9 GHz পর্যন্ত। সাথে রয়েছে Adreno 610 GPU এবং 8GB র‍্যাম, ফলে সাধারণ গেম খেলা, ফেসবুক ব্যবহার, ভিডিও দেখা ও ইন্টারনেট ব্রাউজিং স্মুথভাবে করা যায়। তবে বেশি ভারী গেম খেললে ফোন কিছুটা ল্যাগ দিতে পারে বা গরম হয়ে যেতে পারে।

ফোনের সাইডে Instant AI বাটুন যুক্ত আছে, যার মাধ্যমে এক চাপেই বিভিন্ন AI ফিচার দ্রুত চালু করা যায়, ফলে ব্যবহারকারী সহজেই ছবি এডিট, স্মার্ট সার্চ বা অন্যান্য AI টুল ব্যবহার করতে পারেন। সাথে রয়েছে Next-Gen AI ফিচার, যা আপনার ব্যবহার বুঝে নিজে থেকেই কাজ সহজ করে দেয় এবং সময় বাঁচায়।

সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। পাশাপাশি কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G নেটওয়ার্ক, Bluetooth 5.0, USB চার্জিং পোর্ট, NFC এবং Wi-Fi 5 সাপোর্ট করে। সব মিলিয়ে, Honor X8d 4G স্মার্টফোনের সফটওয়্যার ও পারফরম্যান্স মিড-রেঞ্জ ব্যবহারকারীদের কাছে বেশ সন্তোষজনক মনে হতে পারে।

ব্যাটারি লাইফ এবং চার্জিং

Honor X8d 4G স্মার্টফোনটিতে 7000mAh ক্ষমতার বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘসময় ব্যাকআপ দিতে পারে। বাস্তবে ফোনটি ব্যবহার করে দেখা যায়, 100% চার্জে হাই গ্রাফিক্সে ফ্রি ফায়ার গেম খেললে প্রায় ৮ ঘণ্টার বেশি সময় চলতে পারে, আর মিডিয়াম সেটিংসে ১১ ঘণ্টার বেশি খেলা যায়। এছাড়া দৈনন্দিন ব্যবহার যেমন কল করা, ভিডিও দেখা ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একবার চার্জে সহজেই ২ দিনের কাছাকাছি বা তারও বেশি সময় ব্যবহার করা সম্ভব হয়।


ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে, যা অল্প সময়ে ব্যাটারি চার্জ করতে সাহায্য করে। এই ফোনে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে সহজেই চার্জ করা যায়। সব মিলিয়ে, বড় ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য একটি সুবিধাজনক ও কার্যকর অভিজ্ঞতা নিশ্চিত করে।

বাংলাদেশে মূল্য

মিড-রেঞ্জ বাজেটের মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Honor X8d 4G স্মার্টফোন বাংলাদেশে অফিশিয়ালি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, Gray এবং Blue। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Honor X8d 4G আপনার কেনা উচিত হবে কি?

Honor X8d 4G স্মার্টফোনটি ডিসপ্লে আকর্ষণীয় ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে, ক্যামেরা ভালো মানের ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে পারে এবং বড় ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। এছাড়া মিড-রেঞ্জ প্রসেসরের কারণে সাধারণ ব্যবহার ও মাঝারি গেমিংয়ে এটি স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। তবে ফোনটির ধুলো ও পানির প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম, যা কিছু ব্যবহারকারীর জন্য অসুবিধাজনক হতে পারে। সব মিলিয়ে, যদি আপনি বড় ব্যাটারি, ভালো ডিসপ্লে, চমৎকার ক্যামেরা এবং স্থিতিশীল পারফরম্যান্সসহ একটি মিড-রেঞ্জ ফোন খুঁজে থাকেন, তাহলে এটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions