Login Now

Login with email

Forgot Password

Oppo K14 5G রিভিউ: মিড-রেঞ্জের এই ফোনে সত্যিই কি সেরা পারফরম্যান্স পাওয়া যায়?

MobileMaya Team
Publish On: Apr 16,2026 12:35 PM
153

Oppo K14 5G রিভিউ: মিড-রেঞ্জের এই ফোনে সত্যিই কি সেরা পারফরম্যান্স পাওয়া যায়?

Our Rating
7.2
The overall rating is based on reviews by our experts
Display 7/10
Cameras 7/10
Battery 8/10
Processor 7/10
Storage 7/10
Good
  • 7000mAh বড় ব্যাটারি
  • 120Hz রিফ্রেশ রেট
  • Dimensity 6300 চিপসেট
Bad
  • মাত্র 8MP ফ্রন্ট ক্যামেরা
  • HD+ রেজোলিউশন ডিসপ্লে

আধুনিক ডিজাইন নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Oppo K14 5G স্মার্টফোন। যারা মিড-রেঞ্জের মধ্যে ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা এবং পারফরম্যান্স সমন্বয় একটি ভালো অভিজ্ঞতা চান তাদের জন্য ফোনটি তৈরি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা।

Oppo K14 5G স্মার্টফোনে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছ, যা দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও দেখা এবং মাঝারি মানের গেম খেলার সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে রিভিউ।

Oppo K14 5G ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • প্রসেসর: Mediatek Dimensity 6300 (6nm) চিপসেট।
  • ডিসপ্লে: 6.75 ইঞ্চির IPS LCD স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
  • ব্যাটারি ও চার্জার: 7000mAh বড় ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জার।
  • ক্যামেরা: 50+2MP ডুয়েল রেয়ার এবং 8MP ফ্রন্ট ক্যামেরা।

বাক্সে যা থাকছে

Oppo K14 5G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:

  • Oppo K14 5G স্মার্টফোন
  • 45W ফাস্ট চার্জার
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেকটিভ কেস
  • সিম ইজেক্টর টুল
  • ইউজার ম্যানুয়াল

বাক্সের ভেতরে Oppo ব্যবহারকারীদের প্রয়োজনীয় সব জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। বাক্সে আপনি পাবেন একটি Oppo K14 5G স্মার্টফোন, 45W ফাস্ট চার্জার, একটি USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল এবং ইউজার ম্যানুয়াল। এছাড়া একটি প্রোটেকটিভ কেসও দেওয়া থাকে, যা প্রথম দিন থেকেই ফোনকে স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Oppo K14 5G ফোনের ডিজাইন বেশ ভালো এবং আকর্ষণীয়। ফোনের চারপাশে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা শক্ত ও টেকসই, ফলে হাতে ধরে খুব সহজে ব্যবহার করা যায়। ফোনের ডিসপ্লের বেজেলগুলো কিছুটা মোটা, যা আকর্ষণীয় লুকের ক্ষেত্রে সামান্য কম মনে হতে পারে। তবে বাজেট অনুযায়ী বলা যায় এটি বেশ সন্তোষজনক। ফোনের চারপাশের কোণগুলো মসৃণ ও হালকা বাঁকানো, তাই ফোনটি হাতে ধরে ব্যবহার করার সময় স্বাচ্ছন্দ্য অনুভূতি পাওয়া যায়।


ফোনটির উচ্চতা 166.6 mm, প্রস্থ 78.5 mm, বডি 8.6 mm এবং ওজন 216 গ্রাম। ফোনের ব্যাটারি বড় হওয়ার কারণে ফোনটি তুলনামূলকভাবে মোটা এবং ভারী মনে হতে পারে। আবার অনেক ব্যবহারকারী এক হাতে দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে কিছুটা অস্বস্তি অনুভব করতে পারে। তবে এর ভারসাম্যপূর্ণ ওজনের কারণে ফোনটি হাতে স্থিরভাবে ধরা যায় এবং হাত থেকে পড়ে যাওয়ার ঝুঁকিও অনেক কম থাকে।

ফোনটির পিছনের ক্যামেরা সেটআপটি উপরের বাম পাশে স্থাপন করা হয়েছে, যা ফোনকে আধুনিক ও স্টাইলিশ লুক প্রদান করে। পাশাপাশি এই ফোনে রয়েছে IP68/IP69 রেটিং। এটি ফোনকে সম্পূর্ণ ধুলোবালি থেকে সুরক্ষিত রাখে এবং নির্দিষ্ট মাত্রায় পানির নিচে (প্রায় 1.5 মিটার পর্যন্ত 30 মিনিট) ব্যবহার করার সুবিধা দেয়। মিড-রেঞ্জ বাজেটের ফোন হিসেবে এই আইপি রেটিংকে যথেষ্ট ভালো বলা যায়। তবে একই বাজেটে আরও উন্নত আইপি রেটিং থাকলে ব্যবহারকারীদের জন্য এটি আরও আকর্ষণীয় হতে পারত।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

Oppo K14 5G স্মার্টফোনে রয়েছে 6.75 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যা স্ক্রল করা, ভিডিও দেখা এবং গেম খেলার সময় মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ডিসপ্লের বেজেল একটু মোটা, তাই স্ক্রিন দেখতে কিছুটা কম আকর্ষণীয় লাগে। তবে বাজেট অনুযায়ী এটি বেশ সন্তোষজনক এবং দৈনন্দিন ব্যবহার যেমন ভিডিও দেখা, স্ক্রল করা বা গেম খেলার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না।


স্ক্রিনটি সর্বোচ্চ 1125 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে তীব্র সূর্যালোকের নিচেও ডিসপ্লে স্পষ্টভাবে দেখা যায়। তবে বড় স্ক্রিন হওয়া সত্ত্বেও এর রেজোলিউশন মাত্র HD+ (720x1570 পিক্সেল), তাই হাই-রেজোলিউশনের ভিডিও দেখার সময় কিছুটা কম স্পষ্ট লাগবে। এছাড়া LCD ডিসপ্লে OLED বা AMOLED স্ক্রিনের মতো উজ্জ্বল ও গভীর রঙ দেয় না, যার কারণে সিনেমা দেখা বা গেম খেলার সময় রঙের প্রাণবন্ততা কিছুটা কম অনুভূত হতে পারে।

ফোনটির ডিসপ্লেতে সর্বোচ্চ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রলিং, গেমিং এবং অ্যানিমেশন অনেক বেশি মসৃণ, দ্রুত ও পরিষ্কারভাবে উপভোগ করা যায়। মিড-রেঞ্জ ফোন হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা। এছাড়া ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 85.2%, যা ডিসপ্লেকে তুলনামূলকভাবে বড় দেখায় এবং ভিডিও দেখা, গেম খেলা ও দৈনন্দিন ব্যবহারের সময় প্রিমিয়াম অনুভূতি প্রদান করে।

ক্যামেরা

Oppo K14 5G স্মার্টফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং Continuous Shooting (বার্স্ট মোড) সমর্থন করে। এই ক্যামেরাটি ভালো ডিটেইল ও স্বাভাবিক রঙ বজায় রেখে পরিষ্কার ছবি তুলতে পারে। HDR ফিচারটি আলোর উজ্জ্বল অংশ এবং ছায়ার ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, ফলে ছবিগুলো আরও বাস্তবসম্মত দেখায়। এছাড়াও এতে থাকা Continuous Shooting বা বার্স্ট মোডের মাধ্যমে দ্রুত গতিশীল কোনো দৃশ্যের একাধিক ছবি একসাথে তোলা যায়।

সাথে রয়েছে 2MP Depth ক্যামেরা, যা ছবিতে থাকা মানুষ বা কোন বস্তুকে সামনে পরিষ্কার রাখে এবং পেছনের অংশটা হালকা ঝাপসা করে, ফলে ছবিটা দেখতে আরও সুন্দর লাগে। এই ক্যামেরাতে যুক্ত আছে AI Eraser 2.0, AI Recompose এবং AI Perfect Shot ফিচার, যার মাধ্যমে ছবিতে থাকা অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলা যায়, ছবির ফ্রেম ঠিক করা যায় এবং সবচেয়ে ভালো ছবি সহজে বেছে নেওয়া সম্ভব হয়। এছাড়াও ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়, ফলে এটি দৈনন্দিন ব্যবহার, স্মৃতি ধরে রাখা এবং সাধারণ ভিডিও করার জন্য যথেষ্ট ভালো। 


ফোনটিতে আল্ট্রাওয়াইড বা ম্যাক্রো ক্যামেরা নেই, তাই দূরের কোনো বস্তুকে জুম করলে ছবির স্পষ্টতা কিছুটা কমে যেতে পারে। এছাড়াও এতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট নেই, ফলে খুব বেশি শার্প বা প্রফেশনাল মানের ভিডিও করা সম্ভব হয় না। রাতে ছবি তুললে মোটামুটি ভালো দেখা গেলেও, দিনের আলোতে তোলা ছবির মতো পরিষ্কার ও ডিটেইলস পাওয়া যায় না।

ফোনের সামনে f/2.0 অ্যাপারচারের 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো ভিডিও করা যায়, কারণ তখন মুখের রঙ ও স্কিন টোন স্বাভাবিকভাবেই দেখা যায়। এতে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়, যা সাধারণ ভিডিও কল, ভ্লগ বা সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের জন্য যথেষ্ট উপযোগী।

কিন্তু রাতে বা কম আলোতে ভিডিও করলে বা সেলফি তুললে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন, আলো কম থাকলে ভিডিওতে নোয়াইস, ব্লার বা ডিটেইলের ঘাটতি দেখা যায়। যদি ফ্রন্ট LED ফ্ল্যাশ বা স্ক্রিন ফিল লাইট ব্যবহার না করা হয়, তাহলে মুখ কিছুটা অন্ধকার বা কম উজ্জ্বল দেখাতে পারে। ফোনের নাইট মোড দিয়ে সাধারণ রাতের ছবি তোলা সম্ভব হলেও, রাতে ভালো মানের ভিডিও করা যায় না।

সফটওয়্যার ও পারফরম্যান্স

Oppo K14 5G স্মার্টফোনটি ColorOS 15.0-ভিত্তিক Android 15 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের জন্য একটি সহজ ও স্মুথ ইন্টারফেস দেয়। এতে নতুন নেভিগেশন জেসচার, বিভিন্ন কাস্টমাইজেশন অপশন এবং উন্নত প্রাইভেসি ফিচার যুক্ত করা হয়েছে। মাল্টিটাস্কিং আগের তুলনায় আরও সহজ হয়েছে এবং পাওয়ার ম্যানেজমেন্ট উন্নত হওয়ায় ব্যাটারি চার্জ বেশি সময় ধরে রাখা যায়। এছাড়াও ColorOS 15.0-এ স্মার্ট ফাইল অর্গানাইজার, গেম স্পেস এবং ফটো ম্যানেজমেন্ট টুল রয়েছে, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করে তোলে।


ফোনটিতে Mediatek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.4 GHz পর্যন্ত। সাথে রয়েছে Mali-G57 MC2 GPU এবং 6GB ও 8GB RAM, যার ফলে সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও দেখা, কথা বলা এবং হালকা থেকে মাঝারি গেমিং স্মুথভাবে করা যায়। তবে অনেক সময় ধরে গেম খেললে ফোন গরম হয়ে যেতে পারে।

ফোনটিতে যুক্ত আছে AI Game Boost 2.0 ফিচার, যা গেম খেলার সময় ডিভাইসের পারফরম্যান্স উন্নত করে এবং ল্যাগ কমিয়ে আরও মসৃণ গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করে।

পাশাপাশি রয়েছে AI Link Boost 3.0 ফিচার, এর মাধ্যমে নেটওয়ার্ক সিগন্যাল আরও শক্তিশালী ও স্থিতিশীল হয়,  ফলে কল করা, ইন্টারনেট ব্যবহার এবং গেমিং—সব ক্ষেত্রেই কম ল্যাগসহ একটি নিরবচ্ছিন্ন ও স্মুথ কানেকশন পাওয়া যায়।

নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার ব্যবহার করা হয়েছে, যা দ্রুত ও সহজে ডিভাইস আনলক করতে সাহায্য করে। এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 5, 4G নেটওয়ার্ক, Bluetooth 5.4 এবং USB চার্জিং সাপোর্ট করে।

চার্জিং এবং ব্যাটারি লাইফ

Oppo K14 5G স্মার্টফোনে রয়েছে 7000 mAh বড় ব্যাটারি, যা ফোনকে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। ব্যাটারি লাইফ পরিক্ষা করার জন্য আমি ফোনটি ব্যবহার করে দেখেছি। ফোনে 100% চার্জ করলে হাই-গ্রাফিক্সে ফ্রি ফায়ার গেম ৭ ঘণ্টার বেশি খেলা যায়। আর সাধারণ ব্যবহার যেমন কল করা, সোশ্যাল মিডিয়া দেখা বা হালকা মাঝারি গেম খেলার ক্ষেত্রে প্রায় ২ দিনের বেশি চার্জ টিকে থাকতে পারে।


ফোনটিতে চার্জ করার জন্য রয়েছে 45W ফাস্ট চার্জিং, যার মাধ্যমে 30 মিনিটে 37% চার্জ করা সম্ভব হয়। সাথে যুক্ত আছে 5W রিভার্স চার্জিং। এটি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে চার্জ করার সুবিধা দেয়। সব মিলিয়ে, বড় ব্যাটারি এবং দ্রুত চার্জিং প্রযুক্তি ফোনটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য আরও বেশি নির্ভরযোগ্য ও সুবিধাজনক করে তোলে।

বাংলাদেশে মূল্য

মিড-রেঞ্জের মধ্যে Oppo K14 5G স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ)- এর দাম ২৬,৫০০ টাকা এবং (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩২,৫০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Icy Blue, Prism White এবং Prism Violet। বর্তমানে এই ফোন বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Oppo K14 5G কেমন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত?

Oppo K14 5G স্মার্টফোনের Dimensity 6300 প্রসেসর মাঝারি মানের পারফরম্যান্স প্রদান করে, 7000mAh বড় ব্যাটারি একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়, 50+2MP রেয়ার ক্যামেরা সাধারণ ব্যবহারকারীদের জন্য উপযুক্ত। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধী হ্মমতাও মোটামটি ভালো আছে। সব মিলিয়ে, যারা ভারী গেমিং বা পেশাদার মানের ফটোগ্রাফি করেন তাদের জন্য নয়, বরং যারা একটি ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স এবং দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ চান— তাদের জন্য এই ফোনটি ভালো বিকল্প।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions