Login Now

Login with email

Forgot Password

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

MobileMaya Team
Publish On: Apr 11,2026 12:48 PM
153

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড IPS LCD ডিসপ্লে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য স্মুথ স্ক্রলিং ও আরও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে।

Tecno Spark 50 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 50MP AI রেয়ার ক্যামেরা, যা দৈনন্দিন ফটোগ্রাফির জন্য বেশ উপযুক্ত। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 7000mAh বড় ব্যাটারি। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে দাম।

হাইলাইটস

  • Tecno Spark 50 4G স্মার্টফোনে রয়েছে 7000mAh বড় ব্যাটারি।
  • সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50MP AI রেয়ার ক্যামেরা।

Tecno Spark 50 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Tecno Spark 50 4G (4GB+128GB)১৭,৪৯৯ টাকা (অফিশিয়াল)
Tecno Spark 50 4G (6GB+128GB)১৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Tecno Spark 50 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ)-এর দাম ১৭,৪৯৯ টাকা এবং (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Halo Blue, Titanium Grey এবং Ink Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Tecno Spark 50 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Tecno Spark 50 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং (720x1600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Helio G81 প্রসেসর, যা হালকা মাঝারি গেম এবং সাধারণ ব্যবহারের জন্য খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি ফোনটিতে যুক্ত আছে IP64 রেটিং, যা হালকা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। ফোনটিতে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, USB চার্জিং, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফোনটিতে চার্জ করার জন্য রয়েছে 18W ফাস্ট চার্জিং। এছাড়া ফোনটিতে যুক্ত আছে TECNO AI ফিচার, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্ট করে তোলে। ফোনটি HIOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। 

ফোনটিতে ব্যবহার করা হয়েছে Infrared Remote Control ফিচার, যার ফলে এই ফোনে দিয়ে টিভি, এসি বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সহজেই নিয়ন্ত্রণ করা যায়। সাথে রয়েছে Free Link 2.0 ফিচার, যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই প্রায় ১.৫ কিলোমিটার দূরের ডিভাইসের সাথে সহজে সংযোগ করা যায়। এটি জরুরি অবস্থায় কল বা মেসেজ পাঠাতে সাহায্য করে এবং আশেপাশে থাকা ডিভাইসের সাথে দ্রুত যোগাযোগ ও ডাটা শেয়ার করা সম্ভব করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions