Login Now

Login with email

Forgot Password

Oppo F33 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং IP68/IP69K রেটিং সহ ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 16,2026 06:13 PM
153

Oppo F33 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং IP68/IP69K রেটিং সহ ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo F33 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Dimensity 6360 MAX প্রসেসর, যা হালকা মাঝারি গেম এবং সাধারণ ব্যবহারে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।

Oppo F33 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে IP68/IP69K রেটিং, যা ফোনকে সম্পূর্ণ ধুলোবালি থেকে সুরক্ষিত রাখে, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত পানির নিচে ব্যবহারের সুবিধা দেয় এবং উচ্চ চাপ ও তাপমাত্রার স্প্রেও সহ্য করতে পারে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 7000 mAh বড় ব্যাটারি।

হাইলাইটস

  • Oppo F33 5G স্মার্টফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
  • পাশাপাশি রয়েছে ধুলোবালি ও পানি প্রতিরোধী শক্তিশালী IP68/IP69K রেটিং।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6360 MAX প্রসেসর।

Oppo F33 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo F33 5G (6GB+128GB)৩১,৯৯৯ রূপি৩৫,০০০ টাকা

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে ভারতের বাজারে লঞ্চ হয়েছে Oppo F33 5G স্মার্টফোন। ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৩৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Pearl White এবং Forest Green।

Oppo F33 5G ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Oppo F33 5G স্মার্টফোনে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 1400 nits পিক ব্রাইটনেস এবং (2372×1080 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে AGC DT-STAR D+ প্রটেকশন, যা স্ক্র্যাচ, পড়ে যাওয়া এবং দৈনন্দিন ব্যবহারে ছোট খাটো ধাক্কা লাগার মতো হ্মতি থেকে স্ক্রিনকে সুরক্ষিত রাখে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Dimensity 6360 MAX প্রসেসর, যা হালকা মাঝারি গেম এবং সাধারণ ব্যবহারে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ফোনে যুক্ত আছে IP68/IP69K রেটিং। এটি  ফোনকে সম্পূর্ণ ধুলোবালি থেকে সুরক্ষিত রাখে, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত পানির নিচে ব্যবহারের সুবিধা দেয় এবং উচ্চ চাপ ও তাপমাত্রার স্প্রেও সহ্য করতে পারে। ফোনটি ColorOS ভিত্তিক ColorOS 16 অপারেটিং সিস্টেমে চলে।


Oppo F33 5G স্মার্টফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে, ফোনটিতে 100% চার্জ করলে 18 ঘণ্টা ইউটিউব দেখা যায়, 8.7 ঘণ্টা হোয়াটস্যাপের মাধ্যমে ভিডিও কলে কথা বলা সম্ভব হয় আর সাধারণ ব্যবহার যেমন হালকা গেম খেলা, কল করা এবং সোশ্যাল মিডিয়া স্ক্রল করার ক্ষেত্রে ফোনটি ২ দিনের বেশি চলতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং। 

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মনোক্রোম ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাতে যুক্ত আছে AI Reflection Remover, AI Unblur, AI Clarity Enhancer, AI Eraser 2.0 AI এবং Portrait Glow ফিচার, যার মাধ্যমে ফোন দিয়ে তোলা ছবি ও ভিডিও- এর কোয়ালিটি আরও উন্নত করা যায়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে যুক্ত আছে AI Productivity ফিচার। এটি ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ, দ্রুত এবং স্মার্টভাবে সম্পন্ন করতে সাহায্য করে। পাশাপাশি রয়েছে AI LinkBoost 3.0 ফিচার, যা ফোনের নেটওয়ার্ক কানেকশনকে আরও শক্তিশালী ও স্থির রাখে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 5, Bluetooth 5.4, এবং USB চার্জিং সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions