Oppo K14x 5G রিভিউ: ২৪ হাজার টাকার ফোনে কি সত্যিই ভালো ফিচার আছে?
Oppo K14x 5G রিভিউ: ২৪ হাজার টাকার ফোনে কি সত্যিই ভালো ফিচার আছে?
- 6500mAh বড় ব্যাটারি
- Dimensity 6300 চিপসেট
- 120Hz রিফ্রেশ রেট
- 50MP AI প্রাইমারি ক্যামেরা
- HD+ ডিসপ্লে রেজোলিউশন
- ধুলোবালি প্রতিরোধী IP64 রেটিং খুবই কম
মিড-রেঞ্জ বাজেটে চমৎকার ফিচার নিয়ে Oppo K14x 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালভাবে এসেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 6300 প্রসেসর, যা মাঝারি গেমিং এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
Oppo K14x 5G স্মার্টফোনের রেয়ারে রয়েছে 50MP AI প্রাইমারি ক্যামেরা, যা সাধারণ ফটোগ্রাফারদের খুব সহজেই নজর কাড়বে। পাশাপাশি হালকা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং। ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দেখুন।
Oppo K14x 5G ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Mediatek Dimensity 6300 (6nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.75 ইঞ্চির IPS LCD স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 6500mAh বড় ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জার।
- ক্যামেরা: 50MP AI প্রাইমারি ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা।
বাক্সে যা থাকছে
Oppo K14x 5G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- Oppo K14x 5G স্মার্টফোন
- 45W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
বাক্সের ভেতরে Oppo ব্যবহারকারীদের প্রয়োজনীয় সব জিনিসই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। বাক্সে আপনি পাবেন Oppo K14x 5G স্মার্টফোন, একটি 45W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল এবং একটি প্রোটেক্টিভ ব্যাক কভার, যা ফোনকে প্রথম দিন থেকেই সুরক্ষা দেয়। পাশাপাশি রয়েছে সিম ইজেক্টর টুল, ব্যবহার নির্দেশিকা বই, ওয়ারেন্টি কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Oppo K14x 5G স্মার্টফোনের উচ্চতা 166.6 মিমি, প্রস্থ 78.5 মিমি এবং পুরুত্ব 8.6 মিমি। ফোনটির ওজন 212 গ্রাম হলেও এটি ভালোভাবে ভারসাম্য রেখে ডিজাইন করা হয়েছে। ফোনটি হাতে ধরলে আরামদায়ক অনুভূতি পাওয়া যায়, ফলে দৈনন্দিন কাজ যেমন কল করা, মেসেজ পাঠানো, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং ভিডিও দেখা খুব সহজ ও সুবিধাজনকভাবে করা সম্ভব হয়।

ফোনের পিছনের প্যানেল প্লাস্টিক দিয়ে তৈরি, যা হালকা এবং টেকসই, ফলে দৈনন্দিন ব্যবহারে ছোট ধাক্কা, স্ক্র্যাচ বা সামান্য ঘষামাজা সহজেই সামলাতে পারে। তবে বড় ব্যাটারির কারণে ফোনটি তুলনামূলকভাবে কিছুটা মোটা ও ভারী, তাই দীর্ঘ সময় এক হাতে ব্যবহার করলে ব্যবহারকারী কিছুটা অস্বস্তি হতে পারে। তবুও ফোনটি ভারসাম্যপূর্ণ ডিজাইনের কারণে সহজে হাত থেকে পড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং, যা হালকা ধুলোবালি এবং পানির ছিটা প্রতিরোধ করে। তবে ডুবানো বা উচ্চ চাপের জলপ্রবাহ থেকে ফোনকে সুরক্ষা দেয় না। মিড-রেঞ্জ বাজেটের ফোন হিসেবে এটি একটি বড় অসুবিধা, কারণ অনেক সাধারণ মিড-রেঞ্জ ফোনে এর চেয়ে উচ্চ আইপি রেটিং পাওয়া যায়। ফোনের পিছনের ক্যামেরা মডিউলটি উপরের বাম কোণে দেওয়া হয়েছে, যা ফোনটিকে আধুনিক লুক প্রদান করে।
ফোনটি Prism Violet এবং Icy Blue রঙে পাওয়া যায়, যা ব্যবহার করার সময় শুধু কার্যকরই নয়, বরং ফোনটিকে আরও স্টাইলিশ ও আকর্ষণীয় করে তোলে। সব মিলিয়ে, মিড-রেঞ্জের মধ্যে Oppo K14x 5G ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উপযুক্ত, তবে যারা বাইরে বেশি সময় কাটান বা বিভিন্ন কাজে ফোনের উপর বেশি নির্ভরশীল, তাদের জন্য ফোনটি অসুবিধাজনক মনে হতে পারে।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Oppo K14x 5G স্মার্টফোনটিতে 6.75 ইঞ্চির একটি বড় IPS LCD ডিসপ্লে রয়েছে, যা ভিডিও দেখা, গেম খেলা এবং ওয়েব ব্রাউজিংয়ের জন্য বেশ আরামদায়ক। বড় স্ক্রিনের কারণে ছবি ও ভিডিও আরও স্পষ্টভাবে উপভোগ করা যায়। এছাড়া এতে প্রায় 85.2% স্ক্রিন-টু-বডি রেশিও থাকায় বেজেল তুলনামূলকভাবে কম দেখা যায়, ফলে স্ক্রিনের ব্যবহারযোগ্য জায়গা বেশি থাকে এবং ভিডিও, ছবি ও লেখা আরও পরিষ্কার ও ভালোভাবে দেখা সম্ভব হয়।

ডিসপ্লেটি সর্বোচ্চ 1125 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, যার ফলে বাইরে বা তীব্র রোদের মধ্যেও স্ক্রিন পরিষ্কারভাবে দেখা যায় এবং ভিডিও বা ওয়েবপেজ ব্যবহার করা আরও সহজ হয়। এছাড়া স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, তাই স্ক্রলিং, অ্যানিমেশন ও গেম খেলার সময় অনেক বেশি মসৃণ ও দ্রুত অভিজ্ঞতা পাওয়া যায়।
ফোনটির স্ক্রিন বড় হলেও রেজোলিউশন মাত্র (720×1570 পিক্সেল), তাই উচ্চ রেজোলিউশনের ভিডিওগুলো তুলনামূলকভাবে একটু কম পরিষ্কার দেখাতে পারে। পাশাপাশি, এটি একটি LCD ডিসপ্লে হওয়ায় OLED বা AMOLED স্ক্রিনের মতো গভীর কালো রঙ এবং বেশি কনট্রাস্ট দিতে পারে না, ফলে সিনেমা দেখা বা গেম খেলার সময় রঙের উজ্জ্বলতা ও গভীরতা কিছুটা কম মনে হতে পারে।
ক্যামেরা
Oppo K14x 5G স্মার্টফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং Continuous Shooting ফিচার সাপোর্ট করে। এই ক্যামেরার মাধ্যমে ভালো ডিটেইলসহ এবং সঠিক রঙের সমন্বয়ে সুন্দর ছবি তোলা সম্ভব হয়। HDR ফিচারটি আলো ও ছায়ার মধ্যে ভারসাম্য রেখে ছবি আরও স্বাভাবিক ও আকর্ষণীয় করে তোলে। অন্যদিকে Continuous Shooting মোড ব্যবহার করে দ্রুত গতির বিষয়গুলোর একাধিক ছবি একসাথে তোলা যায়।

সাথে রয়েছে 2MP মনোক্রোম ক্যামেরা, যা ছবি তোলার সময় আলো ও ছায়া আরও ভালোভাবে ধরে এবং ছবিকে দেয় বেশি স্পষ্ট ও প্রাকৃতিক লুক। এই ক্যামেরায় আছে AI Perfect Shot, AI Eraser 2.0 এবং AI Recompose ফিচার, যেগুলোর মাধ্যমে ছবি আরও পরিষ্কার ও আকর্ষণীয়ভাবে এডিট করা যায়।
রেয়ার ক্যামেরা দিয়ে 1080p@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। তবে এতে আল্ট্রাওয়াইড বা মাইক্রো ক্যামেরার সুবিধা নেই, ফলে দূরের বস্তুর ছবি জুম করলে খুব একটা স্পষ্ট দেখা যায় না। এছাড়া ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে না, তাই প্রো-লেভেলের বা খুব শার্প ভিডিও তৈরি করা সম্ভব হয় না। আবার রাতে ভালো আলোতেও খুব পরিষ্কার ছবি তোলা সম্ভব হয় না।
ফোনের সামনে ব্যবহার করা হয়েছে f/2.2 অ্যাপারচারের 5MP ফ্রন্ট ক্যামেরা। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে প্রাকৃতিক ও পরিষ্কার ছবি তোলা যায়, তবে কম আলো বা রাতে ছবি তুললে বা ভিডিও করলে কিছুটা ঝাপসাভাব দেখা দিতে পারে।
সফটওয়্যার ও পারফরম্যান্স
Oppo K14x 5G স্মার্টফোনটি ColorOS 15 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যবহারকারীদের জন্য স্মুথ ও আধুনিক অভিজ্ঞতা নিশ্চিত করে। ColorOS 15-এর মাধ্যমে অ্যাপ দ্রুত চালু করা, সহজে মাল্টিটাস্কিং করা এবং ফোনকে নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। পাশাপাশি Android 15-এর নতুন ফিচার যেমন উন্নত প্রাইভেসি কন্ট্রোল, ব্যাটারি অপ্টিমাইজেশন এবং শক্তিশালী সিকিউরিটি আপডেট ফোনটিকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলে, ফলে দৈনন্দিন ব্যবহার, গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং সোশ্যাল মিডিয়ায় আরও ভালো অভিজ্ঞতা পাওয়া যায়।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 6300 প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.4 GHz পর্যন্ত। সাথে রয়েছে Mali-G57 MC2 GPU এবং 6GB র্যাম, ফলে সাধারণ ব্যবহার যেমন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা, কথা বলা এবং হালকা মাঝারি গেম স্মুথভাবে খেলা সম্ভব হয়। তবে দীর্ঘ সময় গেম খেললে ফোন গরম হয়ে যেতে পারে।
ফোনটিতে AI Link Boost 3.0 ফিচার রয়েছে, যা নেটওয়ার্ক সিগন্যালকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করে। এর ফলে কল, ইন্টারনেট ব্যবহার ও গেমিংয়ে কম ল্যাগসহ স্মুথ কানেকশন পাওয়া যায়। পাশাপাশি যুক্ত আছে AI GameBoost 2.0 ফিচার। এটি গেম খেলার সময় পারফরম্যান্স বাড়িয়ে দেয়, ল্যাগ কমায় এবং ব্যবহারকারীদের জন্য আরও মসৃণ গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
সিকিউরিটির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার । এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 5, Bluetooth 5.4, USB চার্জিং এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।
চার্জিং এবং ব্যাটারি লাইফ
Oppo K14x 5G স্মার্টফোনে রয়েছে 6500mAh বড় ব্যাটারি। কোম্পানি দাবি করেছে, ফোনটিতে 100% চার্জে প্রায় 11.1 ঘণ্টা MOBA গেম খেলা, 22.4 ঘণ্টা অনলাইন ভিডিও দেখা এবং 51.4 ঘণ্টা অডিও কলে কথা বলা সম্ভব হবে। তবে বাস্তবে আমি ব্যবহার করে দেখেছি, ফুল চার্জে প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলা যায়। আর সাধারণ ব্যবহার যেমন কল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার ও হালকা-মাঝারি গেমিংয়ে প্রায় ১.৫ দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।

দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এছাড়া ফোনে 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে, ফলে ইয়ারবাড, স্মার্টওয়াচ বা অন্য ফোনে কম চার্জ থাকলে এই ফোন থেকে জরুরি সময় চার্জ দেওয়া সম্ভব হয়। এতে ব্যবহারকারীরা অতিরিক্ত পাওয়ার ব্যাংকের প্রয়োজন ছাড়াই কিছুটা ব্যাকআপ সুবিধা পেয়ে থাকেন। ফোনটিতে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়।
বাংলাদেশে মূল্য
বাংলাদেশের বাজারে Oppo K14x 5G স্মার্টফোনটি আনঅফিশিয়ালভাবে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (6GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম প্রায় ২৪,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Prism Violet এবং Icy Blue। বর্তমানে এই ফোন বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।
Oppo K14x 5G মিড-রেঞ্জের মধ্যে কেনা উচিত হবে কি?
Oppo K14x স্মার্টফোনের ফিচারগুলো দৈনন্দিন ব্যবহারের জন্য ভালো যথেষ্ট ভালো, যেখানে রয়েছে দীর্ঘ ব্যাটারি লাইফ, স্মুথ 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ভালো পারফরম্যান্স। তবে এর ক্যামেরা খুব বেশি উন্নত নয়, রেজোলিউশন HD+ মানের, আর দাম কিছুটা বেশি হওয়ায় এটিকে পুরোপুরি পারফেক্ট বলা যায় না। সব মিলিয়ে, আপনার যদি বেশি ব্যাটারি লাইফ এবং ভালো পারফরম্যান্স প্রয়োজন হয়, তাহলে এটি আপনার পছন্দ হতে পারে। কিন্তু যারা সব দিক থেকে সমানভাবে ভালো অভিজ্ঞতা চান, তাদের জন্য ফোনটি উপযুক্ত নয়।
Related Reviews
View More
Xiaomi Poco X8 Pro 5G রিভিউ: মিড-রেঞ্জের মধ্যে সত্যই কি শক্তিশালী পারফরম্যান্স পাওয়া যায়?
মিড-রেঞ্জের মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে Xiaom...
ZTE nubia RedMagic 11 Air রিভিউ: সত্যই কি প্রিমিয়াম বাজেটের এই ফোনে শক্তিশালী গেমিং পারফরম্যান্স পাওয়া যায়?
প্রিমিয়াম বাজেটের মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে...
Xiaomi Redmi A7 Pro 4G রিভিউ: বাজেট‑ফ্রেন্ডলি স্মার্টফোনে 6000mAh ব্যাটারি কি বড় সুবিধা?
বাজেট‑ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 Pro 4G স্...