Oppo A6s Pro 4G রিভিউ: মিড-রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যায়?
Oppo A6s Pro 4G রিভিউ: মিড-রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনে কেমন পারফরম্যান্স পাওয়া যায়?
- 50MP সেলফি ক্যামেরা
- 7000mAh বড় ব্যাটারি
- FHD+ AMOLED ডিসপ্লে
- IP68/IP69K রেটিং
- 5G নেটওয়ার্ক সাপোর্ট নেই
- FM সাপোর্ট নেই
মিড-রেঞ্জের মধ্যে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo A6s Pro 4G স্মার্টফোন। যারা ব্যাটারি, ডিসপ্লে ও পারফরম্যান্স মিলিয়ে একটি শক্তিশালী এবং প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তাদের জন্য ফোনটি তৈরি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G100 প্রসেসর। এটি দৈনন্দিন কাজ ও মাঝারি গেমিংয়ে ভালো পারফরম্যান্স প্রদান করে।
Oppo A6s Pro 4G স্মার্টফোনে রয়েছে 7000mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী IP68/IP69K রেটিং। এটি ভারী ধুলোবালি এবং উচ্চ পানির চাপ থেকে ফোনকে সুরক্ষিত রাখে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং মূল্য সম্পর্কে বিস্তারিত।
Oppo A6s Pro 4G ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: MediaTek Helio G100 (6nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.57 ইঞ্চির FHD+ AMOLED স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 7000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং।
- ক্যামেরা: 50MP+8MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড: ধুলোবালি ও পানি প্রতিরোধী শক্তিশালী IP68/IP69K রেটিং।
বাক্সে যা থাকছে
Oppo A6s Pro 4G স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায় তা হলো:
- Oppo A6s Pro 4G স্মার্টফোন
- 80W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেক্টিভ ব্যাক কভার
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
বাক্সের মধ্যে OPPO সবকিছু সুবিধাজনকভাবে সাজিয়েছে। বাক্সে আপনি পাবেন Oppo A6s Pro 4G ফোন, 80W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল এবং একটি প্রোটেক্টিভ ব্যাক কভার, যাতে প্রথম দিন থেকেই ফোন সুরক্ষিত থাকে। এছাড়া রয়েছে সিম ইজেক্টর টুল, ব্যবহার নির্দেশিকা বই এবং ওয়ারেন্টি কার্ড।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
Oppo A6s Pro 4G স্মার্টফোনের উচ্চতা 158.2 মিমি এবং প্রস্থ 75 মিমি। ফোনের পুরুত্ব 8 মিমি স্লিম এবং ওজন 190 গ্রাম। বাস্তবে ফোনটি ভারী মনে হলেও, ব্যবহার করলে প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং হাতের মধ্যে ধরে রাখতেও স্বাচ্ছন্দ্য হয়। তাই দৈনন্দিন কাজ যেমন কল করা, মেসেজ পাঠানো, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এবং ভিডিও দেখা সবকিছুই সুবিধাজনকভাবে করা যায়।

ফোনের ক্যামেরা মডিউল উপরের বাম কোণে রয়েছে আর পেছনের প্যানেলে আকর্ষণীয় গ্রেডিয়েন্ট রঙ ব্যবহার করা হয়েছে, যা ফোনকে আরও প্রিমিয়াম ও স্টাইলিশ লুক প্রদান করে। এছাড়া ফোনের চারপাশে প্লাস্টিক ফ্রেম দেওয়া হয়েছে, যার ফলে ফোনটি হাতে ধরলে আরামদায়ক ও হালকা অনুভূতি পাওয়া যায় এবং দৈনন্দিন ব্যবহারে ফোনকে সুরক্ষিত রাখে।
ফোনটিতে শক্তিশালী IP68/IP69K রেটিং রয়েছে। এটি ফোনকে উচ্চ চাপের পানি ও ভারী ধুলো থেকে সুরক্ষিত রাখে এবং ১.৫ মিটার গভীর পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। এছাড়া ফোনে আছে FHD+ AMOLED ডিসপ্লে, যা মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।
সব মিলিয়ে বলা যায়, Oppo A6s Pro 4G ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি মিড-রেঞ্জ বাজেট অনুযায়ী বেশ চমৎকার এবং ব্যবহার করার সময় প্রিমিয়াম ফিল পাওয়া যায়। যারা বাইরে বেশি সময় কাটান বা বিভিন্ন কাজে ফোনের উপর বেশি নির্ভরশীল, তাদের জন্য এটি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য বিকল্প হতে পারে।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
Oppo A6s Pro 4G স্মার্টফোনে রয়েছে 6.57 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যা ভিডিও, ছবি বা গেম খেলার সময় স্ক্রিনের রঙগুলোকে প্রাণবন্ত দেখায় এবং চোখে আরামদায়ক অনুভূতি দেয়। ফোনের ডিসপ্লে পাতলা বেজেল দিয়ে তৈরি করা হয়েছে, তাই স্ক্রিনটি দেখতে অনেক বড় লাগে। এর স্ক্রিন-টু-বডি রেশিও 88.5%, ফলে গেম খেলা, ভিডিও বা সিনেমা দেখার সময় ছবি আরও বাস্তবসম্মত মনে হয়।
ফোনটির ডিসপ্লে সর্বোচ্চ 1400 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, তাই বাইরে বা তীব্র সূর্যালোকের নিচে স্ক্রিন সহজে দেখা যায়। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সমর্থন করে, ফলে স্ক্রল করা, গেম খেলা বা অ্যানিমেশন আরও মসৃণ হয়। যদিও এই রিফ্রেশ রেট খুব একটা খারাপ নয়, তবে এই বাজেটে আরও উন্নত মানের রিফ্রেশ রেট ব্যবহার করা যেত।

ফোনের স্ক্রিনে FHD+ (1080x2436 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে, তাই ছবি এবং ভিডিও পরিষ্কারভাবে দেখা যায়। গেম খেলার সময় রঙগুলো আরও উজ্জ্বল ও প্রাণবন্ত মনে হয়। বড় স্ক্রিনের কারণে ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে চাপ পড়ে না, ফলে ভিডিও, ছবি বা গেম খেলার অভিজ্ঞতাও আরও বাস্তব ও আনন্দদায়ক হয়।
ক্যামেরা
Oppo A6s Pro 4G স্মার্টফোনের রিয়ার ক্যামেরায় 50MP প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেখানে LED ফ্ল্যাশ, HDR ফিচার এবং বার্স্ট মোড (Continuous Shooting) সাপোর্ট করে। এই ক্যামেরা ডিটেইল এবং রঙের ভারসাম্য ঠিক রেখে সুন্দর ছবি তুলতে পারে। HDR ফিচার আলো-ছায়ার সমন্বয় বজায় রাখতে সাহায্য করে, ফলে ছবি আরও প্রাকৃতিক দেখায়। পাশাপাশি বার্স্ট মোড দ্রুত চলমান বিষয়বস্তুর একাধিক ছবি একসাথে তোলার সুবিধা প্রদান করে।
সাথে রয়েছে 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স, যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য উপযুক্ত। ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে 1080p@60fps রেজোলিউশন পর্যন্ত ভিডিও ধারণ করা সম্ভব হয়, তবে 4K ভিডিও সমর্থন করে না, ফলে প্রফেশনাল বা অত্যন্ত শার্প ভিডিও তৈরি করা যায় না। রাতের সময় ছবি তুললে স্ট্যান্ডার্ড ভিউ ঠিক থাকে, কিন্তু ভালো আলোর-পরিবেশেও প্রিমিয়াম মানের ছবি পাওয়া যায় না।

ফোনের সামনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা। দিনে এই ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি মোটামুটি ভালো করা যায়, কারণ পর্যাপ্ত আলো থাকলে মুখের রঙ ও ত্বকের টোন স্বাভাবিকভাবে ধরা পড়ে। ভিডিও রেকর্ডিংও 1080p@30fps রেজোলিউশনে ঠিক থাকে, যা দৈনন্দিন ব্যবহার এবং ভিডিও কলের জন্য মোটামুটি সন্তোষজনক ফলাফল দেয়।
কিন্তু রাত বা কম আলোতে ভিডিও করা এবং সেলফি তোলার সময় কিছুটা অসুবিধা হতে পারে। যেমন কম আলোতে ভিডিও করলে কিংবা ছবি তুললে ঝাপসা বা অস্পষ্টতা দেখা দিতে পারে। তবে চাইলে ব্যবহারকারীরা সেটিংস ঠিক করে ভিডিও-এর রঙ আরও আকর্ষণীয় করতে পারবেন।
সফটওয়্যার এবং পারফরম্যান্স
Oppo A6s Pro 4G স্মার্টফোন ColorOS 16 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে। এতে স্মার্ট উইজেট, ডার্ক মোড এবং কাস্টমাইজেশন অপশন রয়েছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে। সফটওয়্যারটি দ্রুত এবং মসৃণ, তাই একসাথে একাধিক কাজ করার সময় কোন ল্যাগ দেয় না। প্রাইভেসি ও নিরাপত্তার দিক থেকেও এটি বেশ শক্তিশালী। এছাড়া ColorOS 16-এর স্মার্ট ফিচারগুলো দৈনন্দিন কাজকে আরো সহজ ও সুবিধাজনক করে তোলে।
ফোনটিতে MediaTek Helio G100 প্রসেসর দেওয়া হয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.2 GHz পর্যন্ত। সাথে রয়েছে Mali-G57 MC2 GPU এবং LPDDR4X 8GB র্যাম, ফলে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা এবং দৈনন্দিন কাজ সহজ ও মসৃণ হয়। ফোনের পারফরম্যান্স পরীক্ষা করার জন্য জনপ্রিয় গেম যেমন PUBG, Free Fire এবং Real Racing 3 মাঝারি গ্রাফিক্সে খেলা হয়েছে। গেমগুলো মোটামুটি মসৃণভাবে চলেছে, তবে দীর্ঘসময় খেলার পর ফোন একটু গরম হয়ে যায়।

ফোনে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, USB চার্জিং, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট রয়েছে, যা দ্রুত কানেক্টিভিটি ও নির্ভরযোগ্য ডেটা ট্রান্সফার নিশ্চিত করে। পাশাপাশি সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে AI HyperBoost 2.0 ফিচার রয়েছে, এটি গেম খেলার সময় ফোনের পারফরম্যান্সকে দ্রুত, মসৃণ ও স্থিতিশীল রাখে। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘ সময় গেম খেলা বা ভারী কাজের জন্য ফোনটি উপযুক্ত নয়, কারণ এতে খুব শক্তিশালী প্রসেসর নেই। বাজেট অনুযায়ী এই ফোনে আরও উন্নত প্রসেসর দেওয়া যেত, যা ব্যবহারকারীদের বেশি আকর্ষণ করত।
ব্যাটারি লাইফ এবং চার্জিং
Oppo A6s Pro 4G স্মার্টফোনে রয়েছে 7000 mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। আমি এই ফোনটি ব্যবহার করে দেখেছি— ফোনে 100% চার্জ করে টানা 10 ঘণ্টার মতো Free Fire খেললে ব্যাটারি চার্জ পুরো শেষ হয়ে যায়। কিন্তু সাধারণ ব্যবহার যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, ভিডিও দেখা বা দৈনন্দিন কাজের ক্ষেত্রে 2 দিন পর্যন্ত চার্জ টিকে থাকতে পারে।

ফোনটিতে যুক্ত আছে 80W ফাস্ট চার্জিং, যার মাধ্যমে ফোনে মাত্র 61 মিনিটে 1% থেকে 100% চার্জ করা সম্ভব হয়। সব মিলিয়ে বলা যায়, Oppo A6s Pro 4G স্মার্টফোনের বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ব্যবহারকারীদের দীর্ঘ সময় ফোন ব্যবহার করার সুবিধা দেয়, বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমায় এবং দৈনন্দিন ব্যবহারে ফোনকে আরও নির্ভরযোগ্য ও সুবিধাজনক করে তোলে।
মূল্য
শক্তিশালী ফিচার নিয়ে Oppo A6s Pro 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের অফিশিয়াল দাম প্রায় ৩৯,৯৯০ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Lumina Blue এবং Eclipse Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন দোকান ও রিটেইলার শপে পাওয়া যাচ্ছে।
Oppo A6s Pro 4G কেনা উচিত হবে কি?
Oppo A6s Pro 4G স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয় এবং আইপি রেটিং দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্ব নিশ্চিত করে। প্রসেসর সাধারণ ব্যবহারের জন্য ভালো পারফরম্যান্স প্রদান করে, আর ক্যামেরা দিনের আলোতে চমৎকার ছবি তুলতে পারে। তবে কম আলোতে ছবি ভালো মানের তোলা যায় না, ভিডিও-এর রঙ মাঝে মাঝে ফিকে বা কম উজ্জ্বল দেখাতে পারে, আর ভারী গেম বা অ্যাপ চালানোর সময় ফোন কিছুটা ল্যাগ করতে পারে বা গরম হয়ে যেতে পারে। সুতরাং যারা দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা মাঝারি মানের গেম খেলার জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি উপযুক্ত বিকল্প।
Related Reviews
View More
Vivo Y31d 4G রিভিউ: সত্যই কি মিড-রেঞ্জ বাজেটের স্মার্টফোনে শক্তিশালী পারফরম্যান্স পাওয়া যায়?
বাংলাদেশের বাজারে মিড-রেঞ্জ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে ১ মার্চ ২০২৬ তারিখে লঞ্চ হয়েছে Vivo Y...
১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন ২০২৬
বর্তমান ২০২৬ সালের স্মার্টফোন বাজারে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মানের ডিভাইস পাওয়া খুবইসহজ। বিশেষ করে...
Vivo V70 Elite রিভিউ: ৮৫,০০০ টাকার স্মার্টফোনে সত্যই কি ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্স পাওয়া যায়
প্রিমিয়াম মিড‑রেঞ্জ বাজেটের মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং চমৎকার লুক নিয়ে Vivo V70 Elite স্মার্টফোন বা...