OnePlus Nord 6 রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের এই ফোন কি আসলেই ফ্ল্যাগশিপ ফিল দেয়?
OnePlus Nord 6 রিভিউ: ফ্ল্যাগশিপ বাজেটের এই ফোন কি আসলেই ফ্ল্যাগশিপ ফিল দেয়?
- 165Hz রিফ্রেশ রেট
- Snapdragon 8s Gen 4 চিপসেট
- 9000mAh বিশাল ব্যাটারি
- উচ্চ মানের IP68/IP69K রেটিং
- টেলিফটো লেন্স নেই
- 3.5mm হেডফোন জ্যাক নেই
ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে OnePlus Nord 6 স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর, যা দৈনন্দিন কাজ এবং গেম খেলার সময় শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। এছাড়া একটানা দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে রয়েছে 9000mAh বিশাল ব্যাটারি।
OnePlus Nord 6 স্মার্টফোনে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার সময় অনেক বেশি স্মুথ অভিজ্ঞতা দেয়। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে উচ্চ মানের IP68/IP69K রেটিং। ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং দাম সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দেখুন।
OnePlus Nord 6 ফোনের শক্তিশালী ফিচারসমূহ
- প্রসেসর: Qualcomm Snapdragon 8s Gen 4 (4nm) চিপসেট।
- ডিসপ্লে: 6.78 ইঞ্চি AMOLED স্ক্রিন এবং 165Hz রিফ্রেশ রেট।
- ব্যাটারি ও চার্জার: 9000mAh বিশাল ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং।
- ক্যামেরা: 50+8MP রেয়ার এবং 32MP ফ্রন্ট ক্যামেরা।
- বিল্ড: ধুলোবালি ও পানি প্রতিরোধী উচ্চ মানের IP68/IP69K রেটিং।
বাক্সে যা থাকছে
OnePlus Nord 6 স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায়, সেগুলো হলো:
- OnePlus Nord 6 স্মার্টফোন
- 80W ফাস্ট চার্জার
- USB টাইপ-সি ক্যাবল
- প্রোটেকটিভ কেস
- সিম ইজেক্টর টুল
- ইউজার ম্যানুয়াল
OnePlus Nord 6 এর বাক্সে ব্যবহারকারীর প্রয়োজনীয় সব জিনিসই দেওয়া থাকে। বাক্সের মধ্যে আপনি পাবেন একটি স্মার্টফোন, 80W ফাস্ট চার্জার, USB Type-C ক্যাবল, সিম ইজেক্টর টুল, ইউজার ম্যানুয়াল ও প্রয়োজনীয় ডকুমেন্ট। পাশাপাশি ফোন সুরক্ষার জন্য একটি কভারও পাওয়া যায়।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
OnePlus Nord 6 স্মার্টফোনটি দেখতে খুবই আকর্ষণীয়। ফোনটি হালকা এবং মজবুত রাখতে চারপাশে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে, আর পেছনের অংশটি গ্লাস দিয়ে তৈরি, তাই ফোনটি হাতে ধরতে বেশ আরামদায়ক লাগে এবং ব্যবহার করার সময় প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এছাড়া ফোনের পিছনের ক্যামেরা মডিউল উপরের বাম দিকে রাখা হয়েছে, যা ফোনকে আরও স্টাইলিশ করে তুলেছে।
ফোনটির উচ্চতা 162.5 mm, প্রস্থ 77.5 mm, পুরুত্ব 8.5 mm এবং ওজন 217 গ্রাম। এছাড়া ফোনের চারপাশের কোণগুলো হালকা গোল করে ডিজাইন করা হয়েছে, যার কারণে ফোনটি সহজে হাতে ধরে রাখা যায়, দীর্ঘ সময় ব্যবহার করলেও বিরক্তি মনে হয় না এবং ফোনটি হাত থেকে পিছলে পড়ার ঝুঁকিও অনেকটা কমে যায়। তবে ওজন কিছুটা বেশি হওয়ায়, অনেক ব্যবহারকারীর কাছে ফোনটি ভারী মনে হতে পারে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে উচ্চ মানের IP68/IP69K রেটিং, যা সম্পূর্ণ ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার গভীর পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। তবে দীর্ঘ সময় চাপযুক্ত পানিতে ব্যবহারের জন্য উপযুক্ত নয়। পাশাপাশি ফোনটিতে রয়েছে AMOLED ডিসপ্লে, যা মসৃণ স্ক্রলিং এবং প্রাণবন্ত রঙের অভিজ্ঞতা প্রদান করে।
ফোনটির স্ক্রিনে যুক্ত আছে Crystal Guard প্রটেকশন, যা স্ক্রিনকে স্ক্র্যাচ, হালকা আঘাত এবং দৈনন্দিন ব্যবহারের ক্ষতি থেকে কিছুটা সুরক্ষা দেয়। ফোনটি Fresh Mint, Pitch Black এবং Quick Silver এই তিনটি রঙে পাওয়া যায়, যা দেখতে আধুনিক ও বেশ আকর্ষণীয়। যদিও ফোনের বডি প্লাস্টিক দিয়ে তৈরি, তাই একেবারে ফ্ল্যাগশিপ ফোনের মতো অনুভূতি নাও দিতে পারে, তবে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি একটি ফ্ল্যাগশিপ বাজেটের ফোন হিসেবে সন্তোষজনক।
ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া
OnePlus Nord 6 স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা ভিডিও দেখা, ছবি দেখা এবং গেম খেলার সময় রঙগুলোকে উজ্জ্বল ও প্রাণবন্তভাবে লাগে। এই স্ক্রিনের চারপাশের বেজেল খুবই পাতলা, তাই ডিসপ্লেটি অনেক বড় এবং আকর্ষণীয় মনে হয়। পাশাপাশি ফোনটিতে 165Hz রিফ্রেশ পাওয়া যায়, ফলে স্ক্রল করা, গেম খেলা এবং অ্যানিমেশন অনেক বেশি মসৃণ ও দ্রুত হয়।

ডিসপ্লেটি সর্বোচ্চ 3600 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে বাহিরে বা তীব্র রোদে স্ক্রিন খুবই পরিষ্কারভাবে দেখা যায়। এছাড়া ডিসপ্লেতে Crystal Guard প্রটেকশন রয়েছে, যা স্ক্রিনকে স্ক্র্যাচ, হালকা আঘাত এবং দৈনন্দিন ব্যবহারের ক্ষতি থেকে কিছুটা সুরক্ষা দেয়। এর স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় 89.3%, তাই স্ক্রিনের জায়গা বেশি পাওয়া যায় এবং ভিডিও বা সিনেমা দেখার অভিজ্ঞতা আরও ভালো, স্পষ্ট এবং চোখে আরামদায়ক হয়।
ফোনটির স্ক্রিনের রেজোলিউশন FHD+ (1272x2772 পিক্সেল), যার ফলে ছবি ও ভিডিওগুলো পরিষ্কারভাবে দেখা যায়, গেম খেলার সময় রঙগুলো আরও উজ্জ্বল ও জীবন্ত লাগে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে। এছাড়া বড় ডিসপ্লে হওয়ায় ফোনটি ব্যবহার করাও বেশ আরামদায়ক লাগে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে তুলনামূলকভাবে কম চাপ পড়ে।
ক্যামেরা
OnePlus Nord 6 স্মার্টফোনের রেয়ারে রয়েছে f/1.88 অ্যাপারচারের 50MP Sony LYTIA-600 CMOS প্রাইমারি ক্যামেরা, যেখানে LED ফ্ল্যাশ, AI HDR এবং OIS ফিচার সাপোর্ট করে। HDR ফিচারের কারণে ছবিতে আলো আর ছায়ার ভারসাম্য ঠিক থাকে, ফলে ছবি আরও স্বাভাবিক ও সুন্দর লাগে। আর OIS ফিচার থাকায় হাত নড়াচড়া করলেও ভিডিও স্থির ও মসৃণভাবে রেকর্ড করা যায়।
পাশাপাশি রয়েছে f/2.2 অ্যাপারচারের 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য উপযুক্ত। এই ক্যামেরাতে যুক্ত আছে AI Portrait Glow, AI Detail Boost, AI Reframe, AI Reflection Eraser, AI Unblu, AI Perfect Shot এবং AI Eraser ফিচার, যার মাধ্যমে ক্যামেরা দিয়ে তোলা ছবি ও ভিডিও আরও সুন্দর এবং পরিষ্কার করা সম্ভব হয়।

ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভিডিও করলে ফুটেজ পরিষ্কার, উজ্জ্বল এবং প্রাণবন্ত দেখা যায়। দূরের জিনিসও ভালোভাবে ধরা পড়ে এবং রঙও স্বাভাবিক থাকে।
আর রাতের সময় বা কম আলোতে ভিডিও করলে OIS এবং AI ফিচারের কারণে ঝাপসা কম হয় এবং ডিটেইলও ভালো পাওয়া যায়। এই ক্যামেরা দিয়ে 4K@60fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়, ফলে ভিডিওগুলো দেখতে সুন্দর এবং প্রফেশনাল মানের লাগে।
ফোনটির সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। দিনের পর্যাপ্ত আলোতে এই ক্যামেরা দিয়ে পরিষ্কার ও ডিটেইলসহ সেলফি তোলা যায় এবং 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়। কিন্তু কম আলো বা রাতে ছবি তুললে কোয়ালিটি কিছুটা কমে যেতে পারে। সব মিলিয়ে, ফ্রন্ট ক্যামেরা দৈনন্দিন ব্যবহারে সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ভালো পারফরম্যান্স দেয়। তবে কম আলোতে ভালো ফল পেতে অতিরিক্ত আলোর সাহায্য প্রয়োজন হতে পারে।
সফটওয়্যার ও পারফরম্যান্স
OnePlus Nord 6 ফোনটি OxygenOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। এই সফটওয়্যারটি খুবই স্মার্ট এবং দ্রুত, ফলে ফোন ব্যবহার করার সময় স্মুথ পারফরম্যান্স পাওয়া যায় এবং অ্যাপগুলো দ্রুত ওপেন হয়। OxygenOS 16 এর ইন্টারফেস সহজ ও ব্যবহারবান্ধব, তাই নতুন ব্যবহারকারীরাও সহজে বুঝতে পারে। এছাড়া সিকিউরিটি ফিচারও অনেক উন্নত, যা ফোনকে ভাইরাস ও হ্যাকিং থেকে রক্ষা করে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর, যা সর্বোচ্চ 3.21 GHz ক্লক স্পীডে কাজ করে। সাথে রয়েছে Adreno 825 GPU এবং 8GB ও 12GB র্যাম। পারফরম্যান্স পরীক্ষা করার জন্য ফোনটি ব্যবহার করে দেখেছি আমি। ফোনটিতে PUBG, Call of Duty: Mobile এবং Free Fire এর মতো গেমগুলো সহজেই হাই গ্রাফিক্সে এবং স্থির ফ্রেম রেটে খেলা যায়। 165Hz ডিসপ্লে থাকার কারণে গেম খেলার অভিজ্ঞতা আরও উন্নত হয়। এছাড়া ফোনটি গরম হওয়ার সমস্যা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাই দীর্ঘ সময় গেম খেললেও ফোন অতিরিক্ত গরম হয় না।
ফোনটিতে যুক্ত আছে ONEPLUS+AI ফিচার, যা ফোন ব্যবহারকে আরও স্মার্ট ও সহজ করে তোলে। সিকিউরিটির জন্য এই ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 6.0, 5G নেটওয়ার্ক, USB চার্জিং এবং NFC সাপোর্ট করে।
ব্যাটারি লাইফ এবং চার্জার
OnePlus Nord 6 স্মার্টফোনটিতে 9000mAh বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি লাইফ পরীক্ষা করার জন্য ফোনটি আমি ব্যবহার করে দেখেছি। ফোনে 100% চার্জ করলে PUBG এবং Call of Duty গেম হাই আলট্রা গ্রাফিক্সে প্রায় ৮ ঘণ্টার বেশি খেলা যায়, আর সাধারণ ব্যবহার যেমন কলে কথা বলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল, ভিডিও দেখা এবং হালকা মাঝারি গেম খেলার ক্ষেত্রে ফোনটি ২ দিনের বেশি চলতে পারে।

দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে 27W রিভার্স চার্জিং, যা অন্য ডিভাইস যেমন ফোন, ইয়ারফোন বা স্মার্টওয়াচ চার্জ করার সুবিধা দেয়। এই ফোনে USB Type-C 2.0 ক্যাবলের মাধ্যমে চার্জ করা যায়। সব মিলিয়ে, ফোনটিতে বড় ব্যাটারি এবং দুই ধরনের চার্জিং সুবিধা থাকার কারণে ফোন ব্যবহারের অভিজ্ঞতা বেশ সুবিধাজনক হয়ে ওঠে।
বাংলাদেশে মূল্য
ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে OnePlus Nord 6 স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি দুইটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (8GB র্যাম+256GB স্টোরেজ) -এর দাম ৫৬,০০০ টাকা এবং (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৬১,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Fresh Mint, Pitch Black এবং Quick Silver। বর্তমানে এই ফোন বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।
OnePlus Nord 6 ফোনে কি ফ্ল্যাগশিপ পারফরম্যান্স পাওয়া যায়?
চমৎকার ডিজাইনে OnePlus Nord 6 স্মার্টফোনের কালারগুলো ব্যবহারকারীদের সাথে সহজেই মানিয়ে যায়। ফোনটির গেমিং পারফরম্যান্সের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে রয়েছে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর, যা গেম খেলা এবং দৈনন্দিন কাজের সময় শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটির বিশাল ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়, আইপি রেটিং ফোনকে ধুলোবালি ও পানি থেকে সুরক্ষিত রাখে এবং ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। সব মিলিয়ে, যদিও ফোনটি পুরোপুরি ফ্ল্যাগশিপ নয়, তবে যারা পারফরম্যান্স, ব্যাটারি, ডিসপ্লে এবং সুরক্ষার সমন্বয়ে একটি শক্তিশালী অভিজ্ঞতা চান, তাদের জন্য এটি একটি খুব ভালো বিকল্প।
Related Reviews
View More
৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ক্যামেরা ফোন ২০২৬
আপনি কি ছবি তুলতে বা ভ্লগ ভিডিও বানাতে ভালোবাসেন, কিন্তু বাজেটের কারণে ভালো ক্যামেরা ফোন খুঁজে পাচ্ছ...
iQOO Z11 রিভিউ: মিড রেঞ্জ বাজেটে পারফরম্যান্স কতটা শক্তিশালী?
প্রিমিয়াম ও আকর্ষণীয় লুকের iQOO Z11 স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এসেছে। যারা মিড রেঞ্জ ব...
Infinix Hot 70 4G রিভিউ: বাজেট ফ্রেন্ডলির ফোনে কি সত্যিই ভ্যালু আছে?
বাজেট ফ্রেন্ডলির মধ্যে Infinix Hot 70 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। ফোনটিতে...